HS Environmental Studies 3rd Semester Question Paper 2027 | উচ্চমাধ্যমিক পরিবেশবিদ্যা তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৭

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার পদ্ধতি অনুযায়ী ২০২৭ সালের দ্বাদশ শ্রেণির পরিবেশবিদ্যা (Environmental Studies) পরীক্ষার অফিশিয়াল প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধানসহ নিচে দেওয়া হলো। আগামী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও নিখুঁত ও সহজ করে তুলতেই আমাদের এই বিশেষ আয়োজন। এই প্রশ্ন-উত্তর সংকলনটি অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপদ্ধতি ও নম্বর বিভাজন সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে, যা চূড়ান্ত পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে দারুণভাবে সাহায্য করবে।

ENVIRONMENTAL STUDIES

SEMESTER-III

2027

Total Time : 1 Hour 15 minutes
Total Marks : 40

QUESTION BOOKLET SERIES : A

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।

১. জৈবমণ্ডলের উদ্ভিদ, প্রাণী ও পরিবেশের অবস্থা সম্পন্ন একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলকে বলা হয় —
(A) ইকোটোন
(B) অরণ্য
(C) খাদ্য শৃঙ্খল
(D) বায়োম

উত্তরঃ (D) বায়োম

২. নীচের কোন্ জোড়টি সঠিক?
(A) মেগা-ইকোসিস্টেম — সমুদ্র
(B) ম্যাক্রো-ইকোসিস্টেম — বনভূমি
(C) ন্যানো-ইকোসিস্টেম — একুয়ারিয়াম
(D) মাইক্রো-ইকোসিস্টেম — পুকুর

উত্তরঃ (A) মেগা-ইকোসিস্টেম — সমুদ্র

৩. কোন্ বায়োমে পাইন, ফার ও স্প্রুসের মতো শঙ্কুধারী বৃক্ষ দেখা যায়?
(A) ক্রান্তীয় বর্ষা বন
(B) সাভানা
(C) তৈগা / টৈগা
(D) মরুভূমি

উত্তরঃ (C) তৈগা / টৈগা

৪. জলজের বাস্তুতন্ত্রে খাদ্যশৃঙ্খলের প্রাথমিক উপাদান কী?
(A) জুওপ্লাঙ্কটন
(B) নেকটন
(C) বেনথস
(D) ফাইটোপ্লাঙ্কটন

উত্তরঃ (D) ফাইটোপ্লাঙ্কটন

৫. ম্যানগ্রোভ বন সাধারণত কোন্ বাস্তুতন্ত্রের সাথে যুক্ত?
(A) মরুজ বাস্তুতন্ত্র
(B) মোহনা বাস্তুতন্ত্র
(C) তৃণভূমির বাস্তুতন্ত্র
(D) পার্বত্য বাস্তুতন্ত্র

উত্তরঃ (B) মোহনা বাস্তুতন্ত্র

৬. স্তম্ভ-I এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :

স্তম্ভ I স্তম্ভ II

(a) অটোইকোলজি (i) বাস্তুতন্ত্রে কোনো জীবের অবস্থান ও ভূমিকা
(b) 10 শতাংশ সূত্র (ii) লিন্ডে ও রিম্যান (লিন্ডেম্যান)
(c) ভূ-দৃশ্য (iii) একক প্রজাতির অধ্যয়ন
(d) বাস্তুতান্ত্রিক কুলুঙ্গি (iv) ল্যান্ডস্কেপ

বিকল্পসমূহ :
(A) (a) – (ii), (b) – (i), (c) – (iv), (d) – (iii)
(B) (a) – (iii), (b) – (iv), (c) – (ii), (d) – (i)
(C) (a) – (iv), (b) – (ii), (c) – (iii), (d) – (i)
(D) (a) – (iii), (b) – (ii), (c) – (iv), (d) – (i)

উত্তরঃ (D) (a) – (iii), (b) – (ii), (c) – (iv), (d) – (i)

৭. নীচের কোনগুলি প্রগৌণ (tertiary) খাদক ?
(A) ভেড়া, হাতি
(B) সাপ, আফ্রিকান সিংহ
(C) ব্যাঙ, ফড়িং
(D) একশৃঙ্গ গন্ডার, হরিণ

উত্তরঃ (B) সাপ, আফ্রিকান সিংহ

৮. নীচের কোন্ টি লেন্টিক (স্থির জলের) বাস্তুতন্ত্রের উদাহরণ?
(A) নদী
(B) ঝরনা
(C) হ্রদ, পুকুর
(D) প্রবাহমান নদী

উত্তরঃ (C) হ্রদ, পুকুর

৯. কোনো বাস্তুতন্ত্র থেকে সব বিয়োজক অদৃশ্য হলে কোন্ প্রভাবটি ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি?
(A) পুষ্টি উপাদানের দ্রুত পুনঃআবর্তন
(B) মৃত জৈব পদার্থের সঞ্চয়
(C) মাটির উর্বরতা বৃদ্ধি
(D) সালোকসংশ্লেষ বৃদ্ধি

উত্তরঃ (B) মৃত জৈব পদার্থের সঞ্চয়

১০. অতিরিক্ত রাসায়নিকের ব্যবহারের ফলে একজন কৃষক মাটি থেকে অধিকাংশ কেঁচো ও অণুজীব অপসারণ করলেন। এতে কোন্ বাস্তুতান্ত্রিক প্রক্রিয়াটি সবচেয়ে সরাসরি প্রভাবিত হবে?
(A) পুষ্টি উপাদানের পুনঃআবর্তন
(B) সৌর বিকিরণ
(C) বায়ু চলাচল
(D) বৃষ্টিপাত সৃষ্টি

উত্তরঃ (A) পুষ্টি উপাদানের পুনঃআবর্তন

১১. ট্রোপোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার কার অন্তর্গত?
(A) অ্যাটমোস্ফিয়ার
(B) লিথোস্ফিয়ার
(C) হাইড্রোস্ফিয়ার
(D) বায়োস্ফিয়ার

উত্তরঃ (A) অ্যাটমোস্ফিয়ার

১২. নীচের বিবৃতি দুটি বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন করো :

বিবৃতি-I : শক্তির পিরামিড সর্বদা সোজা হয়।
বিবৃতি-II : পুকুরের বাস্তুতন্ত্রে জীবভরের পিরামিড সাধারণত উল্টো হয়।

বিকল্পসমূহ :
(A) বিবৃতি I সঠিক
(B) বিবৃতি II সঠিক
(C) বিবৃতি I এবং II উভয়ই সঠিক
(D) বিবৃতি I এবং II কোনোটিই সঠিক নয়

উত্তরঃ (C) বিবৃতি I এবং II উভয়ই সঠিক

১৩. নীচের বিবৃতি (A) ও কারণ (R) পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :

বিবৃতি (A) : বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ একমুখী।
কারণ (R) : স্বভোজী দ্বারা সংগৃহীত শক্তি সৌর উৎসে ফিরে যায় না এবং তৃণভোজীদের কাছে স্থানান্তরিত হয়।

বিকল্পসমূহ :
(A) (A) এবং (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা
(B) (A) এবং (R) উভয়ই সত্য, কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা
(D) (A) এবং (R) উভয়ই মিথ্যা

উত্তরঃ (A) (A) এবং (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা

১৪. বৃহৎ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইড গুরুত্বপূর্ণ, কারণ এটি :
(A) নাইট্রোজেন সংরক্ষণ বাড়ায়
(B) উদ্ভিদের দ্বারা কার্বন ডাইঅক্সাইড শোষণ করায় (সালোকসংশ্লেষ)
(C) মহাসাগরের অ্যাসিডিফিকেশন বন্ধ করে
(D) জৈব পদার্থের বিয়োজন বন্ধ করে

উত্তরঃ (B) উদ্ভিদের দ্বারা কার্বন ডাইঅক্সাইড শোষণ করায় (সালোকসংশ্লেষ)

১৫. নাইট্রিফিকেশনের সময় অ্যামোনিয়া প্রথমে নিম্নলিখিত ……… দ্বারা নাইট্রাইটে রূপান্তরিত হয়।
(A) নাইট্রোব্যাক্টর
(B) রাইজোবিয়াম
(C) নাইট্রোসোমোনাস
(D) সিউডোমোনাস

উত্তরঃ (C) নাইট্রোসোমোনাস

১৬. স্তম্ভ-I এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :

স্তম্ভ-I স্তম্ভ-II

(i) মরুভূমির বাস্তুতন্ত্র (a) ফাইটোফ্ল্যাঙ্কটন ও বৃহৎ সামুদ্রিক মাছ
(ii) সামুদ্রিক বাস্তুতন্ত্র (b) ক্যাঁকটাস ও উট
(iii) তৃণভূমির বাস্তুতন্ত্র (c) ম্যানগ্রোভ ও মাকড়সা
(iv) মোহনা বাস্তুতন্ত্র (d) ঘাস ও চারপায়ী স্তন্যপায়ী

বিকল্পসমূহ :
(A) (i) – (a), (ii) – (b), (iii) – (c), (iv) – (d)
(B) (i) – (b), (ii) – (a), (iii) – (d), (iv) – (c)
(C) (i) – (d), (ii) – (c), (iii) – (b), (iv) – (a)
(D) (i) – (c), (ii) – (a), (iii) – (d), (iv) – (b)

উত্তরঃ (B) (i) – (b), (ii) – (a), (iii) – (d), (iv) – (c)

১৭. নিম্নলিখিত জীবগুলিকে সঠিক খাদ্যশৃঙ্খল অনুযায়ী ক্রমানুসারে সাজাও :
(a) বাজপাখি (b) ছোট মাছ (c) ফাইটোপ্লাঙ্কটন (d) জুওপ্লাঙ্কটন

বিকল্পসমূহ :
(A) (c) → (d) → (b) → (a)
(B) (d) → (c) → (a) → (b)
(C) (c) → (b) → (d) → (a)
(D) (a) → (b) → (d) → (c)

উত্তরঃ (A) (c) → (d) → (b) → (a)

১৮. দীর্ঘ সময় ধরে জীবাশ্ম জ্বালানি তৈরির সঠিক ক্রম কোন্ টি?

(A) মৃত জৈব পদার্থ → মাটির নিচে চাপা পড়া → তাপ ও চাপ → জীবাশ্ম জ্বালানি

(B) জীবাশ্ম জ্বালানি → তাপ ও চাপ → মাটির নিচে চাপা পড়া → মৃত জীব

(C) বায়ুমণ্ডলীয় CO₂ → শ্বসন → মৃত জীব → জীবাশ্ম জ্বালানি
(D) মৃত জীব → সালোকসংশ্লেষ → বায়ুমণ্ডলীয় CO₂ → জীবাশ্ম জ্বালানি

উত্তরঃ (A) মৃত জৈব পদার্থ → মাটির নিচে চাপা পড়া → তাপ ও চাপ → জীবাশ্ম জ্বালানি

১৯. কোন্ ভেনচিত্রটি বাস্তুতন্ত্র, প্রাকৃতিক বাস্তুতন্ত্র, কৃত্রিম বাস্তুতন্ত্র ও জলজ বাস্তুতন্ত্রের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে?

উত্তরঃ (B) (যেখানে বড় বৃত্তটি বাস্তুতন্ত্র এবং তার ভেতরে প্রাকৃতিক ও কৃত্রিম বৃত্ত দুটির অংশকে জলজ বাস্তুতন্ত্রের বৃত্তটি স্পর্শ করেছে)

২০. নীচের বিবৃতি দুটি বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন করো :

বিবৃতি-I : জোঁকরা স্তন্যপায়ী বা পতঙ্গদের মতো পোষকদের থেকে শক্তি পায়।
বিবৃতি-II : ভোক্তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদকের থেকে শক্তি পায়।

বিকল্পসমূহ :
(A) বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই সঠিক
(B) বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই ভুল
(C) বিবৃতি I সঠিক, কিন্তু বিবৃতি II ভুল
(D) বিবৃতি I ভুল, কিন্তু বিবৃতি II সঠিক

উত্তরঃ (A) বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই সঠিক

২১. নীচের কোন্ জোড়টি সঠিক?
(A) জিম করবেট জাতীয় উদ্যান — গুজরাট
(B) গির জাতীয় উদ্যান — মধ্যপ্রদেশ
(C) লরিয়ার জাতীয় উদ্যান — কেরালা
(D) কেউলাদেও জাতীয় উদ্যান — রাজস্থান

উত্তরঃ (D) কেউলাদেও জাতীয় উদ্যান — রাজস্থান

২২. ভারতবর্ষের পরিবেশের বহিরাগত (Invasive Alien) প্রজাতি কোন্ টি?
(A) এশীয় সিংহ
(B) ল্যান্টানা (Lantana)
(C) পলাশ গাছ
(D) শাল গাছ

উত্তরঃ (B) ল্যান্টানা (Lantana)

২৩. জীববৈচিত্র্য দ্বারা সরবরাহ করা একটি বাস্তুতান্ত্রিক পরিষেবা কোন্ টি?
(A) বায়ুমণ্ডল বৃদ্ধি
(B) পরাগায়ন (Pollination)
(C) সূর্যালোক
(D) নদীর সৃষ্টি

উত্তরঃ (B) পরাগায়ন (Pollination)

২৪. বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা সাধারণত :
(A) জীববৈচিত্র্যের সাথে সরাসরি সমানুপাতিক
(B) জীববৈচিত্র্যের সাথে বিপরীতানুপাতিক
(C) জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল নয়
(D) উচ্চ জীববৈচিত্র্য দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত

উত্তরঃ (A) জীববৈচিত্র্যের সাথে সরাসরি সমানুপাতিক

২৫. ‘ক্ষতিকর ৪টি দুষ্টগ্রহ’ (The Evil Quartet) বলতে কোন্ টিকে বোঝায়?
(A) জীববৈচিত্র্য হ্রাসের প্রধান চারটি কারণ
(B) ভারতের চারটি পরিবেশগত বিপর্যয়
(C) চারটি প্রধান সংরক্ষণ কৌশল
(D) জীববৈচিত্র্যের চারটি স্তর

উত্তরঃ (A) জীববৈচিত্র্য হ্রাসের প্রধান চারটি কারণ

২৬. বিশ্ব জুড়ে কতগুলি জীববৈচিত্র্য হটস্পট (Hotspot) স্বীকৃত, যার মধ্যে কয়টি ভারতে রয়েছে?
(A) 25 এবং 2
(B) 44 এবং 4
(C) 36 এবং 4
(D) 50 এবং 5

উত্তরঃ (C) 36 এবং 4

২৭. জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ কী?
(A) দূষণ
(B) জলবায়ু পরিবর্তন
(C) বাসস্থান ধ্বংস (Habitat Destruction)
(D) আক্রমণাত্মক প্রজাতি

উত্তরঃ (C) বাসস্থান ধ্বংস (Habitat Destruction)

২৮. বহিরাগত গাছ, ল্যান্টানা ও কচুরিপানা একটি সাধারণ বৈশিষ্ট্যের মধ্য দিয়ে কোন্ টি নির্দেশ করে?
(A) জিনগত বৈচিত্র্য
(B) আক্রমণাত্মক প্রজাতি (Invasive Species)
(C) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
(D) প্রজাতিগত বৈচিত্র্য

উত্তরঃ (B) আক্রমণাত্মক প্রজাতি (Invasive Species)

২৯. জীববৈচিত্র্য, স্থায়িত্ব তৈরি ও একটি প্রজাতির মধ্যকার সম্পর্ক বোঝানোর জন্য কোন্ ভেনচিত্রটি সঠিক?

উত্তরঃ (B)

৩০. ভারতীয় একশৃঙ্গ গন্ডার কোন রাজ্যের তৃণভূমি ও জলাভূমির সঙ্গে যুক্ত?
(A) রাজস্থান
(B) অসম
(C) লাদাখ
(D) তামিলনাড়ু

উত্তরঃ (B) অসম

৩১. কোন্ সমস্যাটি ভারতের জীববৈচিত্র্য হটস্পটকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে?
(A) একরূপ উদ্ভিদ বিন্যাস ও কম জনসংখ্যাগত বৈচিত্র্য
(B) বৃহৎ জনসংখ্যা, বিস্তৃত শহর ও শিল্প
(C) উচ্চ প্রজাতি সমৃদ্ধি, বহুস্থানিক প্রজাতি ও বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের ধ্বংস
(D) বৃহৎ অঞ্চলে ছড়িয়ে থাকা অনুপ্রবেশকারী প্রজাতি

উত্তরঃ (C) উচ্চ প্রজাতি সমৃদ্ধি, বহুস্থানিক প্রজাতি ও বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের ধ্বংস

৩২. বিপন্ন উদ্ভিদ প্রজাতির রেড লিস্ট নির্ধারণ ও সংরক্ষণের জন্য দায়ী সংস্থাটি হলো —
(A) UNEP
(B) WWF
(C) IUCN
(D) FAO

উত্তরঃ (C) IUCN

৩৩. স্তম্ভ-I এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :

স্তম্ভ-I  স্তম্ভ-II

(i) জাতীয় উদ্যান  (b) সমগ্র বাস্তুতন্ত্রের কঠোর সুরক্ষা
(ii) বন্যপ্রাণী অভয়ারণ্য  (c) নির্দিষ্ট বন্যপ্রাণী ও आवासস্থলের সুরক্ষা
(iii) জীবমণ্ডল সংরক্ষণ  (a) সুস্থায়ী মানবীয় কার্যকলাপের সংরক্ষণ
(iv) পবিত্র বনখণ্ড  (d) সম্প্রদায়ের-সুরক্ষিত বনভূমির অংশ

বিকল্পসমূহ :
(A) (i) – (c), (ii) – (b), (iii) – (d), (iv) – (a)
(B) (i) – (b), (ii) – (c), (iii) – (a), (iv) – (d)
(C) (i) – (a), (ii) – (d), (iii) – (b), (iv) – (c)
(D) (i) – (d), (ii) – (a), (iii) – (c), (iv) – (b)

উত্তরঃ (B) (i) – (b), (ii) – (c), (iii) – (a), (iv) – (d)

৩৪. আবাসন ধ্বংস কীভাবে জীববৈচিত্র্য হ্রাসের ঝুঁকি বাড়ায়, তার প্রথার সঠিক ক্রমটি নির্বাচন করো :

(A) জনগোষ্ঠীর বিচ্ছিন্নতা → আবাসস্থল ধ্বংস → বিলুপ্তির ঝুঁকি → আবাসস্থলের খণ্ডীকরণ

(B) আবাসস্থল ধ্বংস → আবাসস্থলের খণ্ডীকরণ → জনগোষ্ঠীর বিচ্ছিন্নতা → বিলুপ্তির ঝুঁকি

(C) আবাসস্থলের খণ্ডীকরণ → বিলুপ্তির ঝুঁকি → আবাসস্থল ধ্বংস → জনগোষ্ঠীর বিচ্ছিন্নতা

(D) বিলুপ্তির ঝুঁকি → জনগোষ্ঠীর বিচ্ছিন্নতা → আবাসস্থলের খণ্ডীকরণ → আবাসন ধ্বংস

উত্তরঃ (B) আবাসস্থল ধ্বংস → আবাসস্থলের খণ্ডীকরণ → জনগোষ্ঠীর বিচ্ছিন্নতা → বিলুপ্তির ঝুঁকি

৩৫. নীচের বিবৃতি দুটি বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন করো :

বিবৃতি I : কোয়ালা ‘কী-স্টোন’ প্রজাতি হওয়ার কারণে তারা সমগ্র বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে পারে।
বিবৃতি II : কোয়ালা ‘কী-স্টোন’ প্রজাতি হওয়ার কারণে অন্য প্রজাতির তুলনায় তার গুরুত্ব অনেক বেশি হতে পারে।

বিকল্পসমূহ :
(A) বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই সঠিক
(B) বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই ভুল
(C) বিবৃতি I সঠিক, কিন্তু বিবৃতি II ভুল
(D) বিবৃতি I ভুল, কিন্তু বিবৃতি II সঠিক

উত্তরঃ (A) বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই সঠিক

৩৬. নীচের বিবৃতি দুটি বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন করো :

বিবৃতি I : ইন-সিটু সংরক্ষণ হল জিনগত বৈচিত্র্য সংরক্ষণ করার একটি পদ্ধতি।
বিবৃতি II : বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা ইন-সিটু সংরক্ষণের উদাহরণ।

বিকল্পসমূহ :
(A) বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই সঠিক
(B) বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই ভুল
(C) বিবৃতি I সঠিক, কিন্তু বিবৃতি II ভুল
(D) বিবৃতি I ভুল, কিন্তু বিবৃতি II সঠিক

উত্তরঃ (C) বিবৃতি I সঠিক, কিন্তু বিবৃতি II ভুল (কারণ বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা হলো এক্স-সিটু সংরক্ষণ)

৩৭. নিম্নলিখিত বিবৃতি (A) ও কারণ (R) দেওয়া হয়েছে। বিবৃতিটি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :

* বিবৃতি (A) : কোনো ভূখণ্ডের বন্য জনসংখ্যা অত্যন্ত কম হলে ইন-সিটু সংরক্ষণ তার তাৎক্ষণিক বিলুপ্তি প্রতিরোধে সহায়তা করতে পারে না।
* কারণ (R) : এক্স-সিটু কেন্দ্রগুলি সবরকম বন্য আবাসস্থলের প্রাকৃতিক পরিবেশের চাপ ও বাহ্যিক অবস্থার পুনর্নির্মাণ করে।

বিকল্পসমূহ :
(A) (A) এবং (R) উভয়ই সত্য এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা
(B) (A) এবং (R) উভয়ই সত্য, কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য

উত্তরঃ (C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা

৩৮. ভারতবর্ষের নিম্নলিখিত কোন্ টিতে সবচেয়ে সর্বাধিক জিনগত বৈচিত্র্য দেখা যায়?
(A) আলু
(B) চা
(C) আম
(D) লেবু

উত্তরঃ (C) আম

৩৯.

নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলিকে সঠিক অঞ্চলে সাজাও এবং এর সঠিক বিকল্পটি নির্বাচন করো :

(i) প্রাকৃতিক আবাসস্থলের মধ্যে সংরক্ষণ (ii) বিপন্ন প্রজাতির সুরক্ষা
(iii) গ্যামেটের ক্রায়োসংরক্ষণ
(iv) বন্যপ্রাণী অনিয়ন্ত্রিত শিকার

বিকল্পসমূহ :
(A) (i) – I, (ii) – II, (iii) – III, (iv) – IV
(B) (i) – II, (ii) – I, (iii) – IV, (iv) – III
(C) (i) – III, (ii) – II, (iii) – I, (iv) – IV
(D) (i) – I, (ii) – III, (iii) – II, (iv) – IV

উত্তরঃ (A) (i) – I, (ii) – II, (iii) – III, (iv) – IV

৪০. ভূট্টার বিজ্ঞানসম্মত নাম কী?
(A) হরডিয়াম ভলগ্যার (Hordeum vulgare)
(B) ওরাইজা স্যাটিভা (Oryza sativa)
(C) অ্যাভিনা স্যাটিভা (Avena sativa)
(D) জিয়া মেজ (Zea mays)

উত্তরঃ (D) জিয়া মেজ (Zea mays)

পরিবেশবিদ্যা প্রশ্নপত্র ২০২৭ পিডিএফ
শ্রেণি পরীক্ষা সাইজ লিঙ্ক
XIISEM-III2.40 MBDownload
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment