WBCHSE HS Physics 3rd Semester Question Paper 2027 | উচ্চমাধ্যমিক পদার্থবিজ্ঞান তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৭
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার পদ্ধতি অনুযায়ী ২০২৭ সালের দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান (Physics) পরীক্ষার অফিশিয়াল প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধানসহ নিচে দেওয়া হলো। আগামী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও নিখুঁত ও সহজ করে তুলতেই আমাদের এই বিশেষ আয়োজন। এই প্রশ্ন-উত্তর সংকলনটি অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপদ্ধতি ও নম্বর বিভাজন সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে, যা চূড়ান্ত পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে দারুণভাবে সাহায্য করবে।
PHYSICS
SEMESTER-III
2027
Total Time : 1 Hour 30 minutes
Total Marks : 40
QUESTION BOOKLET SERIES : D
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।
1. একটি বিন্দু আধানের ক্ষেত্রে তড়িৎক্ষেত্র (E) বনাম দূরত্ব (r) লেখচিত্র হলো
উত্তরঃ (B)
2. একটি তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎক্ষেত্রে স্থাপন করা হলো। দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল লব্ধি তড়িৎ বল
উত্তরঃ (A) সর্বদাই শূন্য হবে
3. ধরা যাক [εₒ] দ্বারা শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতার মাত্রিক সংকেত বোঝানো হয়। যদি M = ভর, L = দৈর্ঘ্য, T = সময় এবং A = তড়িৎ প্রবাহ হয়, তাহলে
উত্তরঃ (B) [εₒ] = [M⁻¹L⁻³T⁴A²]
4. তাপমাত্রা অপরিবর্তিত রেখে একটি পরিবাহকের (conductor) দুই প্রান্তে বিভব পার্থক্য V থেকে 2V করা হলো। পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলির তাড়না বেগ (drift velocity)
উত্তরঃ (C) পূর্বের মানের দ্বিগুণ হবে
5. নিচের কোন্ বক্তব্যটি ভুল?
উত্তরঃ (C) একটি সুষম হুইটস্টোন ব্রিজে, কোষ এবং গ্যালভানোমিটার পরস্পরের সঙ্গে স্থান বিনিময় করলে শূন্য-বিচ্যুতি পরিবর্তিত হয়
6. বিবৃতি (I) : কাঁচা লোহার উচ্চ চৌম্বক ভেদ্যতা এবং উচ্চ চৌম্বক ধারণ ক্ষমতা আছে।
বিবৃতি (II) : ইস্পাতের নিম্ন চৌম্বক ভেদ্যতা এবং উচ্চ চৌম্বক ধারণ ক্ষমতা আছে। উপরের বিবৃতি দুটির আলোকে সঠিক উত্তরটি নির্বাচন করো
উত্তরঃ (B)। মিথ্যা, কিন্তু ।। সত্য
7. I A প্রবাহ বাহী একটি দীর্ঘ ঋজু তার থেকে 1 m দূরত্বে চৌম্বকক্ষেত্রের মান
উত্তরঃ (B) 2 × 10⁻⁷ T
8. একটি তড়িৎবাহী দীর্ঘ সলিনয়েডের অক্ষ বরাবর একটি ইলেকট্রনকে প্রক্ষেপ করা হলো। নীচের কোন্টি সত্য?
উত্তরঃ (D) ইলেকট্রনটি সমবেগে সলিনয়েডের অক্ষ বরাবর চলতে থাকবে
9. । তড়িৎপ্রবাহ যুক্ত একটি পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য d`\vec(I)` এর জন্য ওর থেকে `\vec(r)` দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য d`\vec(B)` হবে
উত্তরঃ (C)
10. নিচের কোন্ যন্ত্রে ঘূর্ণি প্রবাহের (Eddy current) প্রভাব ব্যবহার করা হয় না?
উত্তরঃ (C) বৈদ্যুতিক হিটার
11. যদি একটি বদ্ধ তলের মধ্যে প্রবেশকারী ও নির্গত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ যথাক্রমে φ₁ ও φ₂ হয়, তাহলে ওই তলের অভ্যন্তরে থাকা তড়িৎ আধানের পরিমাণ হবে
উত্তরঃ (A) (φ₂ – φ₁) εₒ
12. তড়িৎ বলরেখা ও সমবিভব তলের মধ্যে কোণ হলো
উত্তরঃ (C) 90°
13. একটি ইলেকট্রনকে অন্য একটি ইলেকট্রনের দিকে নিয়ে আসলে, সিস্টেমটির তড়িৎ স্থিতিশক্তি (electrostatic potential energy)
উত্তরঃ (A) বৃদ্ধি পায়
14. একটি ধারককে ব্যাটারির সাহায্যে আহিত করা হলো। এরপর ব্যাটারিটি সরিয়ে নেওয়া হলো এবং একই রকম একটি আধানহীন ধারককে সমান্তরালে সংযুক্ত করা হলো। তাহলে সিস্টেমটির মোট তড়িৎ স্থিতিশক্তি
উত্তরঃ (B) 2 গুণ হ্রাস পাবে
15. একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে তিনটি আধান, যথাক্রমে 2q, – q এবং – q রাখা হয়েছে। ত্রিভুজটির ভরকেন্দ্রে (centroid) তড়িৎপ্রাবল্য (E) ও তড়িৎ বিভব (V)-এর মান হবে
উত্তরঃ (C) E ≠ O ও V = 9
16. R ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলীর সঙ্গে যুক্ত চৌম্বক ফ্লাক্স হলো φ = 2t³ + 4t² + 2t + 5 Wb I t = 5 সেকেন্ড সময়ে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান হবে
উত্তরঃ (D) 192 V
17. একটি AC উৎসের সর্বোচ্চ ভোল্টেজ নীচের কোন্ মানের সঙ্গে সমান হবে?
উত্তরঃ (C) AC উৎসের rms মানের √2 গুণ
18. নিচে দুটি বিবৃতি দেওয়া হলো :
বিবৃতি । : একটি AC বর্তনীতে, ধারকের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎপ্রবাহ তার দুই প্রান্তের বিভবের তুলনায় অগ্রগামী (leads) হয়।
বিবৃতি II : শুধুমাত্র বিশুদ্ধ ধারকত্ব যুক্ত একটি AC বর্তনীতে, তড়িৎপ্রবাহ এবং বিভবের মধ্যে দশা পার্থক্য π
উপরের বিবৃতিগুলির আলোকে, নিচের বিকল্পগুলির মধ্যে সবচেয়ে উপযুক্ত উত্তরটি নির্বাচন করো :
উত্তরঃ (C) বিবৃতি I সঠিক, কিন্তু বিবৃতি II ভুল
19. একটি পরিবর্তী প্রবাহ বর্তনীতে ‘ওয়াটবিহীন প্রবাহ’ হলে, বর্তনীটি হবে
উত্তরঃ (C) বিশুদ্ধ আবেশ বর্তনী
20. কোনো দীর্ঘ সলিনয়েডের মোট পাক সংখ্যা ‘N’ এবং স্বাবেশাঙ্ক ‘L’ হলে
উত্তরঃ (C) L ∝ N²
21. 2E ও E তড়িৎচালক শক্তি বিশিষ্ট দুটি কোষের অভ্যন্তরীণ রোধ যথাক্রমে r₁ ও r₂ । কোষ দুটিকে একটি বাহ্যিক রোধ R-এর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। R-এর কোন্ মানের জন্য প্রথম কোষটির প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য শূন্য হবে?
উত্তরঃ (D) r₁/2 – 12
22. নিচে দেওয়া অসীম নেটওয়ার্কটির সমতুল্য রোধের মান হবে
উত্তরঃ (C) (1 + √3) Ω
23. একটি হুইটস্টোন ব্রিজে তিনটি রোেধ P, Q এবং R তিনটি বাহুতে যুক্ত আছে এবং চতুর্থ বাহুটি সমান্তরালভাবে সংযুক্ত S₁ ও S₂ দুটি রোধ দ্বারা গঠিত। ব্রিজটির সুষম হওয়ার শর্ত হবে
উত্তরঃ (D) P/Q = R(S₁ + S₂)/(S₁S₂)
24. পোটেনসিওমিটার বর্তনীতে 1·25 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট ব্যাটারী ব্যবহার করলে 35 cm দৈর্ঘ্যে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। যদি ব্যাটারীটিকে অন্য একটি ব্যাটারী দ্বারা স্থানান্তরিত করা হয় তাহলে তারের দৈর্ঘ্যের 63 cm দূরত্বে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। তাহলে দ্বিতীয় ব্যাটারীর তড়িৎচালক বল হবে
উত্তরঃ (A) 2·25 V
25. 9 Ω রোধবিশিষ্ট একটি সুষম তারকে 1:2 অনুপাতে দুটি অংশে কাটা হলো। যদি অংশদুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, তবে তুল্য রোধের মান হবে
উত্তরঃ (A) 2 Ω
26. একটি আদর্শ ট্রান্সফর্মারের পাক সংখ্যার অনুপাত 10 । যদি গৌণ কুণ্ডলীতে প্রবাহ 10 A হয়, তাহলে প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহ হবে
উত্তরঃ (A) 1 A
27. যখন একটি কুণ্ডলীতে 0·05 সেকেন্ডে তড়িৎপ্রবাহ + 2 অ্যাম্পিয়ার থেকে পরিবর্তিত হয়ে – 2 অ্যাম্পিয়ার হয়, তখন কুণ্ডলীটিতে 8 V তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীটির স্বাবেশাঙ্ক হলো
উত্তরঃ (A) 0·1 H
28. যদি ε₀ ও µ₀ যথাক্রমে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ও চৌম্বক ভেদ্যতা হয় এবং কোনো মাধ্যমের জন্য ঐ মানগুলি ε ও μ হয়, তবে ঐ মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে
উত্তরঃ (D) (√εμ / ε₀µ₀)
29. যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোটো তা হলো
উত্তরঃ (B) γ-রশ্মি
30. নীচের কোন্ রশ্মিটি ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি নয়?
উত্তরঃ (C) β-রশ্মি
31. প্রদত্ত বর্তনীতে P ও Q বিন্দুর মধ্যে বিভব পার্থক্য `V_P – V_Q` হবে
উত্তরঃ (A) 30 V
32. 2 পাকবিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পাঠালে তার কেন্দ্রে B₁ চৌম্বক আবেশ উৎপন্ন হয়। কুণ্ডলীটিকে খুলে নিয়ে 5 পাকবিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলী হিসাবে পুনরায় জড়ানো হলো এবং একই তড়িৎ প্রবাহের ফলে তার কেন্দ্রে B₂ চৌম্বক আবেশ উৎপন্ন হয়। তাহলে B₂/B₁-এর মান হবে
উত্তরঃ (B) 25/4
33. G রোধের একটি গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে R₁ রোধ যুক্ত করলে এটি 0 – 1 V পাল্লার ভোল্টমিটারে রূপান্তরিত হয়। ভোল্টমিটারের পাল্লা 0 – 2 V পর্যন্ত বৃদ্ধি করার জন্য R₁-এর সঙ্গে শ্রেণী সমবায়ে যে অতিরিক্ত রোধ যুক্ত করতে হবে, তার মান হবে
উত্তরঃ (B) R₁ + G
34. m ভর ও q আধানযুক্ত একটি আহিত কণা B চৌম্বক ক্ষেত্রের লম্বভাবে r-ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে গতিশীল হয়। কণাটি একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে যে সময় নেবে, তা হলো
উত্তরঃ (D) 2πm/qB
35. দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল তারকে d দূরত্বে রাখা হয়েছে। তার দুটির মধ্য দিয়ে যথাক্রমে (পরিবর্তনযোগ্য)।₁ ও ।₂ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার দুটির মধ্যে ক্রিয়াশীল বল F-কে ধনাত্মক ধরা হয় যখন তার দুটি পরস্পরকে বিকর্ষণ করে এবং ঋণাত্মক ধরা হয় যখন তার দুটি পরস্পরকে আকর্ষণ করে। তাহলে F এবং ।₁।₂-গুণফলের মধ্যে সম্পর্ক নির্দেশকারী লেখচিত্রটি (Graph) হবে
উত্তরঃ (A)