HS Economics 4th Semester Question Paper 2026 PDF | উচ্চমাধ্যমিক অর্থনীতি চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬ পিডিএফ

উচ্চমাধ্যমিক ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও নিখুঁত করতে এই প্রশ্নপত্রটি প্রকাশ করা হলো। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সেমিস্টার পদ্ধতি ও সংশোধিত পাঠ্যসূচি অনুযায়ী অর্থনীতি বিষয়ের প্রশ্নকাঠামো বুঝতে এটি অত্যন্ত সহায়ক হবে।
এর মূল গুরুত্ব:
• আসল প্রশ্নপত্র: ২০২৬ সালের বোর্ড পরীক্ষার হুবহু প্রশ্ন সংকলন।
• স্মার্ট প্র্যাকটিস: আগামী পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপদ্ধতি বোঝার সেরা মাধ্যম।
• সঠিক মূল্যায়ন: এই প্রশ্নপত্রটি অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা আসন্ন পরীক্ষার জন্য নিজেদের আত্মবিশ্বাসী করে তুলতে পারবে।

📌 উচ্চমাধ্যমিক প্রশ্নপত্র Click Here

ECONOMICS

SEMESTER-IV (New System)

2026

Total Time: 2 Hours]  [Total Marks: 40

বিভাগ – ক

[ ২ নম্বরের প্রশ্ন ] ৬ × ২ = ১২

1. ছয়টি প্রশ্নের মধ্যে যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :

(A) যে-কোনো দুটি অ-কর রাজস্বের নাম উল্লেখ করো।

(B) করপাত ও করঘাত-এর মধ্যে পার্থক্য লেখো।

(C) GST কী ? এটির একটি প্রধান সুবিধা উল্লেখ করো। [১+১]

(D) ‘প্রাথমিক ঘাটতি’ বলতে কী বোঝো?

(E) বাজেট ঘাটতির আর্থিকীকরণ বলতে কী বোঝো?

(F) একটি দেশের অভ্যন্তরীণ ঋণ কাকে বলে ?

2. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

(A) দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে ভারতে গৃহীত মহলানবিশ মডেলের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো।

(B) ভারতে 1991 সালে গৃহীত নয়া শিল্পনীতির দুটি বৈশিষ্ট্য লেখো।

(C) 1995 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা গড়ে তোলার পিছনে দুটি প্রধান উদ্দেশ্য উল্লেখ করো।

(D) ‘আমদানি প্রতিস্থাপন’ বলতে কী বোঝো ?

3. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

(A) ‘অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির’ ধারণা ব্যাখ্যা করো।

(B) দারিদ্র্য রেখা কাকে বলে ?

বিভাগ – খ

[ ৪ নম্বরের প্রশ্ন ] ৪×৪=১৬

৪. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

(A) একটি অর্থনীতির অর্থের জোগানের উপাদানসমূহ কী কী ?

(B) চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কিরূপে সৃষ্টি হয় সংক্ষেপে ব্যাখ্যা করো।

5. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

(A) প্রগতিশীল কর ও সমানুপাতিক করের মধ্যে পার্থক্য কী ব্যাখ্যা করো।

(B) সরকারি ঋণের প্রকারভেদ করো এবং অর্থনীতিতে এদের প্রভাব ব্যাখ্যা করো। [২+২]

6. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

(A) একটি অর্থনীতির ‘পরিষেবা ক্ষেত্র’ বলতে কী বোঝো ? বিশ্ব বাণিজ্যে লিপ্ত এমন কিছু পরিষেবার উদাহরণ দাও। [১+৩]

(B) ভারতে পরিষেবা ক্ষেত্রের প্রসারের অনুকূল উপাদানগুলি কী কী ?

(C) ভারতে আউটসোর্সিং-এর বিকাশের কারণগুলি লেখো।

(D) ভারতের পরিষেবা ক্ষেত্রে উদারীকরণ ও বিশ্বায়ন কী কী কাঠামোগত ও গুণগত পরিবর্তন এনেছে ব্যাখ্যা করো।

বিভাগ-গ

[ ৬ নম্বরের প্রশ্ন ] ২×৬=১২

7. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

(A) একটি উদাহরণের সাহায্যে দেখাও যে কীভাবে বাণিজ্যিক ব্যাংকগুলি যৌথভাবে ঋণ প্রদানের মাধ্যমে প্রাথমিক আমানতের কয়েকগুণ বেশি ঋণ সৃষ্টি করতে পারে।

(B) ‘মুদ্রাস্ফীতি’ বলতে কী বোঝো? একটি অর্থনীতির উপর মুদ্রাস্ফীতির বিভিন্ন প্রভাব আলোচনা করো। [১+৫]

8. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

(A) ‘আয় বৈষম্য’ ধারণাটি ব্যাখ্যা করো। ভারতে দারিদ্র্য বজায় থাকার কারণগুলি কী কী ? [২ + ৪]

(B) নীতি (NITI) আয়োগের (Aayog) প্রধান কার্যাবলি লেখো।

অর্থনীতি প্রশ্নপত্র ২০২৬ PDF
শ্রেণি পরীক্ষা সাইজ লিঙ্ক
H.SSem-4330 MBDownload
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment