আজকের বিষয় দশম শ্রেণির জন্য MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে মাধ্যমিক টেস্ট পেপার ২০২৫-২৬ থেকে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test দেওয়া হল। এখানে ৫টি বিভিন্ন স্কুলের বাংলা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র থেকে মোট ৮৫টি MCQ দেওয়া হয়েছে। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের প্রস্তুতি কতটা হয়েছে।
16. Contai Town R.C Vidyapith, 17. কুমারচক মহেন্দ্র উচ্চ বিদ্যালয় (উ.মা), 18. Sitakundu Vidyayatan (H.S), 19. Keshabpur High School H.S, 20. গভঃ মডেল স্কুল, গোপীবল্লভপুর-১
MCQ MOCK TEST – 4
১. সঠিক উত্তরটি নির্বাচন করো :
Q ➤ ১.১ অনুসর্গ হল একপ্রকার — (ক) বিশেষ্য পদ (খ) বিশেষণপদ (গ) সর্বনাম পদ (ঘ) অব্যয় পদ
Q ➤ ১.২ “এমন সময় ঘটল সেই ঘটনা।”— ঘটনাটি হল — (ক) ছোটোমাসির বিয়ে (খ) তপনের গল্প লেখা (গ) তপনের গল্প ছাপানো হওয়া (ঘ) তপনের গল্প বাতিল হওয়া
Q ➤ ১.৩ স্টেশনের কাছে নদীকে নদেরচাঁদ চেনে— (ক) পাঁচ বছর (খ) চার বছর (গ) তিন বছর (ঘ) দুই বছর
Q ➤ ১.৪ “কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ।” — বক্তা হলেন— (ক) অপূর্ব (খ) রামদাস (গ) জগদীশবাবু (ঘ) নিমাইবাবু
Q ➤ ১.৫ কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে বলা হয়— (ক) উত্তর পদ (খ) নামপদ (গ) উপপদ (ঘ) সমস্ত পদ
Q ➤ ১.৬ “হাসিবে মেঘবাহন, রুষিবেন দেব/ অগ্নি।”— ‘মেঘবাহন’ কে? (ক) রত্না (খ) বিষ্ণু (গ) মহেশ্বর (ঘ) ইন্দ্র
Q ➤ ১.৭ ‘বৃষ্টি পড়ছে।’ — এটি কোন ধরনের বাচ্য? (ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) কর্মকর্তৃবাচ্য (ঘ) ভাববাচ্য
Q ➤ ১.৮ “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।”— ‘সভ্যতার শেষ পুণ্যবাণী’ হল — (ক) ক্ষমা করো (খ) ভালোবাসো (গ) ঘৃণা করো (ঘ) মঙ্গল করো
Q ➤ ১.৯ চীনারা চিরকাল লেখার ক্ষেত্রে ব্যবহার করে আসছে— (ক) ব্রোঞ্জের শলাকা (খ) তুলি (গ) সোনার কলম (ঘ) কুইল
Q ➤ ১.১০ ‘আমরা’ — এই সমাসবদ্ধ পদটি যে সমাসের দৃষ্টান্ত — (ক) নিত্য সমাস (খ) কর্মধারয় সমাস (গ) অব্যয়ীভাব সমাস (ঘ) একশেষ দ্বন্দ্ব সমাস
Q ➤ ১.১১ “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড”— উক্তিটি— (ক) রবীন্দ্রনাথের (খ) বঙ্কিমচন্দ্রের (গ) কালিদাসের (ঘ) বিদ্যাসাগরের
Q ➤ ১.১২ “আজ কী গরম!” — বাক্যটি অর্থগত দিক দিয়ে— (ক) নির্দেশক (খ) বিবৃতিমূলক (গ) শর্তসাপেক্ষ (ঘ) আবেগসূচক
Q ➤ ১.১৩ রাজশেখর বসুর ছদ্মনাম — (ক) বনফুল (খ) শ্রীপান্থ (গ) পরশুরাম (ঘ) রূপদর্শী
Q ➤ ১.১৪ ‘বহুব্রীহি’ সমাসে প্রাধান্য থাকে — (ক) পূর্বপদের অর্থ (খ) পরপদের অর্থ (গ) উভয় পদের অর্থ (ঘ) ভিন্ন পদের অর্থ
Q ➤ ১.১৫ কলমে কায়স্থ চিনি — নিম্নরেখ পদটি— (ক) করণ কারক (খ) অপাদান কারক (গ) কর্তৃকারক (ঘ) কর্মকারক
Q ➤ ১.১৬ যে বাক্যে সাধারণ কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে, তাকে বলা হয় — (ক) আবেগসূচক বাক্য (খ) নির্দেশক বাক্য (গ) প্রশ্নবোধক বাক্য (ঘ) অনুজ্ঞাসূচক বাক্য
Q ➤ ১.১৭ “ধরে গেল আগুন” — কোথায় ?— (ক) ঘন অরণ্যে (খ) জনবসতিতে (গ) ফসলের ক্ষেত্রে (ঘ) সমস্ত সমতলে
Q ➤ ১.১ “তবু এই ঠাট্টা-তামাশার মধ্যেই তপন গল্প লিখে ফেলে—।” (ক) একটি-দুটি (খ) দুটি-তিনটি (গ) তিনটি (ঘ) তিনটি-চারটি
Q ➤ ১.২ “অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদেরচাঁদ —” (ক) স্টেশনের দিকে ফিরিয়া চলিল (খ) বাসার দিকে ফিরিয়া চলিল (গ) নদীর দিকে ফিরিয়া চলিল (ঘ) কেবিনের দিকে ফিরিয়া চলিল
Q ➤ ১.৩ “কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনও”— বক্তা হলেন— (ক) ভবতোষ (খ) কাশীনাথ (গ) অনাদি (ঘ) গল্পকথক
Q ➤ ১.৪ ‘অসুখী একজন’ কবিতাটি তরজমা করেছেন— (ক) শঙ্খ ঘোষ (খ) শক্তি চট্টোপাধ্যায় (গ) নবারুণ ভট্টাচার্য (ঘ) অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত
Q ➤ ১.৫ “অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের”— (ক) প্রভাত কাল (খ) মধ্যাহ্ন কাল (গ) প্রদোষ কাল (ঘ) অন্তিম কাল
Q ➤ ১.৬ ‘হীন আলাওল সুরচন’ — মধ্যযুগের কাব্যের কবির পরিচয়জ্ঞাপক এই রীতিকে বলা হয়— (ক) বন্দনা (খ) গৌরবচন্দ্রিকা (গ) ভণিতা (ঘ) প্রশস্তি
Q ➤ ১.৭ “আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই….” (ক) ফাউনটেন পেন (খ) নিবের কলম (গ) খাগের কলম (ঘ) পাইলট পেন
Q ➤ ১.৮ ‘অরণ্যে রোদন’ শব্দবন্ধের ব্যঞ্জনার্থ হল— (ক) বনে কান্না (খ) নিষ্ফল খেদ (গ) বনে ভোজন (ঘ) প্রবল কান্না
Q ➤ ১.৯ “সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র”— (ক) অন্নদাশঙ্কর রায় (খ) সুভাষ মুখোপাধ্যায় (গ) সত্যজিৎ রায় (ঘ) শৈলজানন্দ মুখোপাধ্যায়
Q ➤ ১.১০ অন্তরা সকাল থেকে একটা লম্বা ঘুম ঘুমিয়েছে। — বাক্যে রেখাঙ্কিত পদটি হল— (ক) সমধাতুজ কর্তা (খ) সমধাতুজ কর্ম (গ) সমধাতুজ করণ (ঘ) কর্মে বীপ্সা
Q ➤ ১.১১ “ওখান থেকে বইখানা নিয়ে এসো”— বাক্যটিতে ‘খানা’ হল — (ক) অনুসর্গ (খ) উপসর্গ (গ) বিভক্তি (ঘ) নির্দেশক
Q ➤ ১.১২ যে দুই বা ততোধিক পদে সমাস অর্থাৎ সমস্তপদ গঠিত হয় তাদের প্রত্যেকটিকে বলে— (ক) ব্যাসবাক্য (খ) সমস্যমান পদ (গ) পূর্বপদ (ঘ) উত্তরপদ
Q ➤ ১.১৩ ‘মৌমাছি’ শব্দটির ব্যাসবাক্য হল— (ক) মৌ সংগ্রহকারী মাছি (খ) মৌ নামক মাছি (গ) মৌ যুক্ত মাছি (ঘ) মৌ যে মাছি
Q ➤ ১.১৪ “লোকটি মাথা দিয়ে জলে হাঁটছে।”— বাক্যটিতে বাক্য গঠনের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? (ক) যোগ্যতা (খ) আসত্তি (গ) আকাঙ্ক্ষা (ঘ) অন্বয়
Q ➤ ১.১৫ “আগে জিনিসটা দাও তবে তো টাকা পাবে”— অর্থ অনুসারে বাক্যটি হল— (ক) নির্দেশক বাক্য (খ) সন্দেহবাচক বাক্য (গ) শর্তসাপেক্ষ বাক্য (ঘ) আবেগসূচক বাক্য
Q ➤ ১.১৬ একটি মাত্র প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে— (ক) সরল বাক্যে (খ) জটিল বাক্যে (গ) যৌগিক বাক্যে (ঘ) মিশ্র বাক্যে
Q ➤ ১.১৭ “ছেলেরা আজ ভালোভাবে খেয়েছে।”— বাক্যটি ভাববাচ্যে রূপান্তরিত করলে হবে— (ক) ছেলেদের আজ ভালোভাবে খাওয়া হয়েছে। (খ) ছেলেদের কর্তৃক ভালোভাবে খাওয়া হয়েছে। (গ) ছেলেরা আজ বেশ ভালো খেয়েছে। (ঘ) ছেলেদের আজ ভালোভাবে খাওয়া হচ্ছে।
Q ➤ ১.১ ‘অদল বদল’ গল্পের শুরুতে কোন উৎসবের কথা বলা হয়েছে? (ক) ঝুলন (খ) হোলি (গ) দোল (ঘ) ঈদ।
Q ➤ ১.২ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান — (ক) একদিন (খ) দুদিন (গ) চারদিন (ঘ) পাঁচদিন
Q ➤ ১.৩ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত সেটি হল— (ক) ‘পাতার পোশাক’ (খ) ‘ভুতুম ভগবান’ (গ) ‘পাগলী তোমার সঙ্গে’ (ঘ) ‘ঘুমিয়েছ ঝাউপাতা’
Q ➤ ১.৪ ‘শান্ত হলুদ দেবতারা’ ধ্যানে ডুবেছিল — (ক) একশো বছর (খ) হাজার বছর (গ) দশ হাজার বছর (ঘ) লক্ষ বছর
Q ➤ ১.৫ কার ইংরেজি নাম কুইল? (ক) খাগের কলমের (খ) পালকের কলমের (গ) কঞ্চির কলমের (ঘ) ফাউন্টেন পেনের
Q ➤ ১.৬ রাজশেখর বসুর ছদ্মনাম হল — (ক) শিবরাম (খ) পরশুরাম (গ) বলরাম (ঘ) শ্রীপান্থ
Q ➤ ১.৭ ‘আমরা’ — এই সমাসবদ্ধ পদটি যে সমাসের দৃষ্টান্ত — (ক) নিত্যসমাস (খ) অব্যয়ীভাব সমাস (গ) একশেষ দ্বন্দ্ব সমাস (ঘ) সমার্থক দ্বন্দ্ব সমাস
Q ➤ ১.৮ “পাঁচদিন নদীকে দেখা হয় নাই।” — নিম্নরেখ পদটি যে কারকের দৃষ্টান্ত— (ক) কর্তৃকারক (খ) কর্মকারক (গ) করণ কারক (ঘ) অধিকরণ কারক
Q ➤ ১.৯ যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি — (ক) ইংরেজি ভাষায় দক্ষ (খ) বাংলা ভাষায় দক্ষ (গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানেন (ঘ) ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্প বিজ্ঞান পড়েছে।
Q ➤ ১.১০ কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে — (ক) পূর্বপদের (খ) পরপদের (গ) উভয় পদের (ঘ) ভিন্ন অর্থ সমস্ত পদের
Q ➤ ১.১১ “ক্ষুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়।”— (ক) নীল গগনে (খ) নীল আকাশে (গ) নীল খিলানে (ঘ) নীল সাগরে
Q ➤ ১.১২ ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো? (ক) বছর পাঁচেকের (খ) বছর আটেকের (গ) বছর দশকের (ঘ) বছর বারোর
Q ➤ ১.১৩ যে বাক্যের কর্তা প্রধান এবং ক্রিয়া কর্তার অনুগামী তাকে বলে — (ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
Q ➤ ১.১৪ ‘আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আস।’ — বাক্যটি কোন শ্রেণির? (ক) সরল বাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্র বাক্য
Q ➤ ১.১৫ ‘অনুসর্গ’ হল এক ধরনের — (ক) বিশেষ্য পদ (খ) বিশেষণ পদ (গ) সর্বনাম পদ (ঘ) অব্যয় পদ
Q ➤ ১.১৬ কর্মকর্তৃবাচ্যে অনুপস্থিত থাকে — (ক) কর্তা (খ) কর্ম (গ) ক্রিয়া (ঘ) উদ্দেশ্য
Q ➤ ১.১৭ ‘বসে আঁকো প্রতিযোগিতা’-এটি হল— (ক) দ্বন্দ্ব সমাস (খ) অলোপ সমাস (গ) নিত্য সমাস (ঘ) বাক্যাশ্রয়ী সমাস
Q ➤ ১.১ ‘নদীর বিদ্রোহ’ গল্পে বৃষ্টি থেমেছিল— (ক) এক ঘণ্টার জন্য (খ) দুই ঘণ্টার জন্য (গ) তিন ঘণ্টার জন্য (ঘ) চার ঘণ্টার জন্য
Q ➤ ১.২ ‘অদল বদল’ রচনায় যে কালের কথা রয়েছে — (ক) শরৎ (খ) হেমন্ত (গ) শীত (ঘ) বসন্ত
Q ➤ ১.৩ সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন — (ক) ডাক্তার (খ) পুলিশ (গ) ইঞ্জিনিয়ার (ঘ) কেরাণী
Q ➤ ১.৪ বৃষ্টি ধুয়ে দিয়েছিল— (ক) রাস্তার ধুলো (খ) রক্তের দাগ (গ) বক্তার পদচিহ্ন (ঘ) কাঠ কয়লার দাগ
Q ➤ ১.৫ আদিম যুগে স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল ? (ক) দয়াময় দেবতার প্রতি (খ) কবির সংগীতের প্রতি (গ) নিজের প্রতি (ঘ) ধরিত্রীর প্রতি
Q ➤ ১.৬ “উত্তরিল বীরদর্পে অসুরারি-রিপু”— ‘অসুরারি-রিপু’ কাকে বলা হয়েছে ? (ক) লক্ষ্মণকে (খ) বীরবাহুকে (গ) ইন্দ্রজিৎকে (ঘ) রাবণকে
Q ➤ ১.৭ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তাঁর নাম— (ক) বনফুল (খ) পরশুরাম (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (ঘ) শৈলজানন্দ মুখোপাধ্যায়
Q ➤ ১.৮ “অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম”— কী বাঁচানোর কথা বলা হয়েছে? (ক) খাগের কলম (খ) জাপানি পাইলট (গ) ঝরনা কলম (ঘ) পার্কার পেন
Q ➤ ১.৯ আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, যখন এ দেশে— (ক) বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে (খ) বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে (গ) মাতৃভাষার প্রতি মানুষের প্রীতির মনোভাব গড়ে উঠবে (ঘ) লেখকেরা অনুবাদের আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারবেন।
Q ➤ ১.১০ বিভক্তি শব্দের আভিধানিক অর্থ — (ক) বিশেষ ভক্তি (খ) বিভাজন (গ) বিশেষ অর্থ (ঘ) বিশেষ শব্দ
Q ➤ ১.১১ “সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।” —নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি— (ক) অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি (খ) করণ কারকে ‘এ’ বিভক্তি (গ) কর্তৃকারকে ‘এ’ বিভক্তি (ঘ) কর্ম কারকে ‘এ’ বিভক্তি
Q ➤ ১.১২ উপমিত কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে কী থাকে না ? (ক) উপমেয় (খ) সাদৃশ্যবাচক শব্দ (গ) উপমান (ঘ) সাধারণ ধর্মবাচক পদ
Q ➤ ১.১৩ ‘ঋষিবালক’ পদটি কোন সমাসের উদাহরণ ? — (ক) দ্বন্দ্ব (খ) তৎপুরুষ (গ) বহুব্রীহি (ঘ) কর্মধারয়
Q ➤ ১.১৪ বাক্যের মূল উপাদান— (ক) উদ্দেশ্য, বিধেয়, কর্তা (খ) উদ্দেশ্য ও বিধেয় (গ) কর্ম, কর্তা, ক্রিয়া (ঘ) উদ্দেশ্য ও কর্ম
Q ➤ ১.১৫ ‘তোমার কথা শুনেই সে এ কাজ করেছে,’ — বাক্যটি একটি (ক) অনুজ্ঞাসূচক বাক্য (খ) শর্তসাপেক্ষ বাক্য (গ) সন্দেহবাচক বাক্য (ঘ) আবেগসূচক বাক্য
Q ➤ ১.১৬ ‘বাচ্য’ প্রকৃতপক্ষে— (ক) ক্রিয়ার প্রকাশ ভঙ্গি (খ) কর্তার বৈচিত্র্য (গ) ক্রিয়ার গঠন (ঘ) ক্রিয়ার প্রণালী
Q ➤ ১.১৭ কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হল— (ক) ঢাকিরা ঢাক বাজায় (খ) ঢাক বাজে (গ) ঢাক বাজায় (ঘ) ঢাক বাজানো হল
Q ➤ ১.১ “হেনকালে শঙ্খনাদ করেন শ্রীপতি।” — শ্রীপতির শঙ্খের নাম— (ক) গাণ্ডীব (খ) কৌস্তুভ (গ) পাঞ্চজন্য (ঘ) ঐরাবত
Q ➤ ১.২ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের দলে ছিলেন— (ক) বীণা দাস (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার (গ) লক্ষ্মীবাঈ (ঘ) মাতঙ্গিনী
Q ➤ ১.৩ জয়রাম বাবুর আদিবাস ছিল— (ক) যশোহর (খ) ঢাকা (গ) পূর্ণিয়া (ঘ) ফরিদপুর
Q ➤ ১.৪ মুনিস্বামী সারা সপ্তাহের মিঠাই তৈরি করে — (ক) বুধবার (খ) সোমবার (গ) শনিবার (ঘ) রবিবার
Q ➤ ১.৫ যন্ত্রতন্ত্রযোগে প্রাকৃতবিজ্ঞান শিক্ষা দিতেন— (ক) বিষ্ণু (খ) অঘোর বাবু (গ) সীতানাথ দত্ত (ঘ) হেরম্ব তত্ত্ব রত্ন
Q ➤ ১.৬ শান্তিনিকেতন থেকে ফেরার পথে লেখিকা চাবি হারিয়েছিলেন— (ক) শক্তিগড়ে (খ) পানাগড়ে (গ) বর্ধমানে (ঘ) বোলপুরে
Q ➤ ১.৭ “মুখে আমরা বলি বটে সত্যমেব জয়তে” — আসলে আমরা চাই — (ক) সত্য থেকে দূরে থাকতে (খ) সত্য থেকে পালাতে (গ) সত্যের প্রকৃত অর্থ না বুঝতে (ঘ) সত্য যেন কোনোদিনই প্রকাশ না পায়
Q ➤ ১.৮ মানসের আবিষ্কার যে পত্রিকায় বের হয়েছিল — (ক) স্টেটসম্যান (খ) আনন্দবাজার (গ) নিউইয়র্ক হেরাল্ড (ঘ) টেলিগ্রাফ
Q ➤ ১.৯ বহুকাল থেকে ডায়েরি লিখি আমি। — বহুকাল থেকে ডায়েরি লেখার অভ্যাস ছিল যার— (ক) মানস (খ) তাপস (গ) কেতকী (ঘ) দশরথ
Q ➤ ১.১০ নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা। — ‘আকাশে’ পদটি যে কারক — (ক) কর্মকারক (খ) কর্তৃকারক (গ) অধিকরণ কারক (ঘ) অপাদান কারক
Q ➤ ১.১১ রাজায় রাজায় যুদ্ধ হয়। — এই বাক্যের কর্তাটি যে প্রকারের— (ক) নিরপেক্ষ কর্তা (খ) ব্যতিহার কর্তা (গ) সহযোগী কর্তা (ঘ) সমধাতুজ কর্তা
Q ➤ ১.১২ ‘সমাস’ শব্দটির সাধারণ অর্থ হল — (ক) সমন্বয় (খ) সংক্ষেপ (গ) সম্বন্ধ (ঘ) কোনোটিই নয়
Q ➤ ১.১৩ পঞ্চ নদের সমাহার — এটি যে সমাসের ব্যাসবাক্য — (ক) তৎপুরুষ সমাস (খ) বহুব্রীহি সমাস (গ) কর্মধারয় সমাস (ঘ) দ্বিগু সমাস
Q ➤ ১.১৪ ‘যখন সন্ধ্যা হয় তখন পাখিরা বাসায় ফেরে।’ — এটি হল— (ক) জটিল বাক্য (খ) সরল বাক্য (গ) মিশ্র বাক্য (ঘ) যৌগিক বাক্য
Q ➤ ১.১৫ ‘সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ!’ — অর্থগত দিক থেকে বাক্যটি যে শ্রেণির— (ক) প্রশ্নবাচক বাক্য (খ) সন্দেহবাচক বাক্য (গ) আবেগসূচক বাক্য (ঘ) হ্যাঁ-বাচক বাক্য
Q ➤ ১.১৬ যে বাচ্যের বাচ্যান্তর ঘটে না— (ক) কর্তৃবাচ্যের (খ) কর্মবাচ্যের (গ) ভাববাচ্যের (ঘ) কর্মকর্তৃবাচ্যের
Q ➤ ১.১৭ যে বাচ্যে ক্রিয়াপদের ভাবের প্রাধান্য থাকে, সেই বাচ্যটি হল— (ক) ভাববাচ্য (খ) কর্মবাচ্য (গ) কর্তৃবাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
📌আরো দেখুনঃ
📌মাধ্যমিক মক্ টেস্ট Click Here
📌মাধ্যমিক প্রশ্নপত্র Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here