HS History 3rd Semester Model Question Paper 2026 | উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টার মডেল প্রশ্নপত্র ২০২৬

HS History 3rd Semester Model Question Paper 2026 | উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টার মডেল প্রশ্নপত্র ২০২৬

উচ্চমাধ্যমিক ইতিহাস মডেল প্রশ্নপত্র ২০২৬

উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সর্বশেষ সিলেবাস অনুযায়ী প্রকাশিত হয়েছে ইতিহাস বিষয়ের অফিসিয়াল মডেল প্রশ্নপত্র। পরীক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও গতিময় করতে এটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হলো।

বোর্ডের মডেল প্রশ্নপত্র অনুশীলনের সুবিধাসমূহ:

* প্রশ্নপত্রের প্যাটার্ন: পরীক্ষার প্রশ্নের ধরন, বিভাগ এবং নম্বর বিভাজন (Marks Distribution) সম্পর্কে একদম স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
* সময় সচেতনতা: ঘড়ি ধরে এটি সমাধান করলে পরীক্ষার নির্দিষ্ট ৩ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে সম্পূর্ণ উত্তর শেষ করার দক্ষতা বাড়বে।
* ভীতি দূরীকরণ: বোর্ডের আসল প্রশ্ন কেমন হতে পারে তা আগে থেকে জানার ফলে পরীক্ষার হলের মানসিক চাপ ও ভীতি দূর হবে।

⚠️ বিশেষ সতর্কতা:
মনে রাখবে, বোর্ডের মডেল প্রশ্নপত্র দেওয়ার মূল উদ্দেশ্য হলো তোমাদের প্রশ্নের প্যাটার্ন ও কাঠামো বোঝানো। এর মানে এই নয় যে চূড়ান্ত পরীক্ষায় এখান থেকেই হুবহু সব প্রশ্ন কমন পাওয়া যাবে। তাই ভালো ফলের জন্য সম্পূর্ণ সিলেবাসটি ভালোভাবে পড়ার পাশাপাশি এই প্রশ্নপত্রটিকে অনুশীলনের মাধ্যম হিসেবে ব্যবহার করো।
নিচের লিংক থেকে উচ্চমাধ্যমিক ইতিহাস মডেল প্রশ্নপত্রের PDF ফাইলটি ডাউনলোড করে নাও। পরীক্ষার জন্য রইল অনেক শুভকামনা।

HISTORY

SEMESTER – III

MODEL QUESTION PAPER

SET-I

১. মার্কোপোলো যে দেশের নাগরিক ছিলেন-
(A) স্পেন
(B) পর্তুগাল
(C) ইতালি
(D) ইংল্যান্ড

উত্তরঃ (C) ইতালি

২. পারস্যের পর্যটকের নাম হল-
(A) নুনিজ
(B) পায়েজ
(C) নিকোলো কন্টি
(D) আব্দুর রজ্জাক

উত্তরঃ (D) আব্দুর রজ্জাক

৩. বার্নিয়ের মতে মোঘল যুগের এথেন্স বলা হত ভারতের-
(A) বারাণসীকে
(B) তেলঙ্গানাকে
(C) বিজাপুরকে
(D) এলাহাবাদকে

উত্তরঃ (A) বারাণসীকে

৪. ‘কবীর’ কথার অর্থ কি?
(A) কাছের মানুষ
(B) মহান
(C) शक्तिমান
(D) বুদ্ধিমান

উত্তরঃ (B) মহান

৫. ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও:

স্তম্ভ-ক  স্তম্ভ-খ

(i) ইবন বতুতা (a) কিতাব-উল-হিন্দ
(ii) আলবিরুনি (b) -মাতলা-উস-সাদাইন ওয়া মাজমা-উল-বাহারিন
(iii) আব্দুর রজ্জাক (c) কিতাব-উল-রেহেলা
(iv) ফ্রাঁসোয়া বার্নিয়ে (d) দি ট্রাভেলস অব মার্কোপোলো
(v) মার্কোপোলো (e) ট্রাভেলস ইন দ্য মোঘল এম্পায়ার

সঠিক বিকল্পটি নির্বাচন করো:
(A) i-b, ii-c, iii-a, iv-d, v-e
(B) i-a, ii-b, iii-c, iv-d, v-e
(C) i-c, ii-a, iii-b, iv-e, v-d
(D) i-e, ii-d, iii-c, iv-b, v-a
(E) i-d, ii-a, iii-c, iv-b, v-e

উত্তরঃ (C) i-c, ii-a, iii-b, iv-e, v-d

৬. পঞ্চ-‘ক’ কারা গ্রহণ করেন?
(A) বৈষ্ণবরা
(B) কবীরপন্থীরা
(C) রামানন্দ বৈষ্ণবরা
(D) শিখরা

উত্তরঃ (D) শিখরা

৭. শান্তারি সম্প্রদায়ের বিশেষ বৈশিষ্ট্য ছিল-
(A) শরীর চর্চা
(B) দানগ্রহণ
(C) সামরিক পোশাকে সজ্জিত
(D) উদ্যান পরিচর্যা

উত্তরঃ (A) শরীর চর্চা

৮. ঠিক/ভুল নির্ণয় করো:
লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমিরাজস্ব ব্যবস্থার ধাপগুলি হল-
(i) পাঁচশালা বন্দোবস্ত
(ii) দশশালা বন্দোবস্ত
(iii) চিরস্থায়ী বন্দোবস্ত
(iv) রায়তওয়ারী বন্দোবস্ত

বিকল্পসমূহ:
(A) i-ii-iii ঠিক এবং iv ভুল
(B) ii-iii-iv ঠিক এবং i ভুল
(C) i-iii ঠিক এবং ii, iv ভুল
(D) ii-iii ঠিক এবং i, iv ভুল

উত্তরঃ (D) ii-iii ঠিক এবং i, iv ভুল

৯. কর্নওয়ালিস কোড প্রবর্তন হয়-
(A) 1790 খ্রি.
(B) 1793 খ্রি.
(C) 1890 খ্রি.
(D) 1893 খ্রি.

উত্তরঃ (B) 1793 খ্রি.

১০. ‘Drain of Wealth’ তত্ত্বের জনক হলেন-
(A) দাদাভাই নওরোজি
(B) সুশোভন সরকার
(C) বিপিনচন্দ্র পাল
(D) অমলেশ ত্রিপাঠী

উত্তরঃ (A) দাদাভাই নওরোজি

১১. __________ হল সুফিসাধকদের সমাধিস্থল।
(A) খানকা
(B) মাজার
(C) তসবি
(D) কাশফ

উত্তরঃ (B) মাজার

১২. ঠিক/ভুল নির্ণয় করো:
ভক্তিবাদী সাধক রামানন্দের প্রধান ও সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিলেন-
(i) শ্রী চৈতন্য
(ii) কবীর
(iii) মীরাবাঈ
(iv) রবিদাস

বিকল্পসমূহ:
(A) i-ii-iii-iv ভুল
(B) ii-iv ঠিক এবং i, iii-ভুল
(C) i-ii-iii-iv ঠিক
(D) i-ii-iii ভুল এবং iv ঠিক

উত্তরঃ (B) ii-iv ঠিক এবং i, iii-ভুল

১৩. নতুন বিশ্ব নাম করণ করেন কে ?
(A) কোলম্বাস
(B) মার্কোপোলো
(C) আমেরিগো ভেসপুচি
(D) গিল বার্ট

উত্তরঃ (C) আমেরিগো ভেসপুচি

১৪. বাক্যগুলি কালানুক্রম অনুসারে সাজাও :
(A) নিমাই কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করেন
(B) নিমাই পণ্ডিত কেশব ভট্টকে বিতর্কে পরাজিত করেন
(C) Nimai মুসলিম সম্প্রদায়ের যবন হরিদাসকে দীক্ষা দান করেন
(D) নিমাই সন্ন্যাস জীবনে পুরী ও বৃন্দাবনে ভক্তিযোগ প্রচার করেন

বিকল্পসমূহ:
(A) b-c-d-a
(B) b-a-d-c
(C) a-b-c-d
(D) d-c-b-a

উত্তরঃ (A) b-c-d-a

১৫. বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল-
(A) দিল্লী
(B) হস্তিনাপুর
(C) মগধ
(D) হাম্পি

উত্তরঃ (D) হাম্পি

১৬. ‘আমুক্ত মাল্যদা’ গ্রন্থটি রচনা করেন কে?
(A) পেদ্দান
(B) দেবরায়
(C) কৃষ্ণদেব রায়
(D) বুক্ক

উত্তরঃ (C) কৃষ্ণদেব রায়

১৭. বাংলার আকবর বলা হয় কাকে?
(A) হুসেন শাহ
(B) ইলিয়াস শাহ
(C) সিকন্দর শাহ
(D) বরবকশাহ

উত্তরঃ (A) হুসেন শাহ (আলাউদ্দিন হোসেন শাহ)

১৮. ভারতের দক্ষিণে মাবার রাজ্যের রাজার সর্বাঙ্গে শোভিত হত—
(A) সুদৃশ্য পোশাক
(B) মূল্যবান রত্ন
(C) ফুলের অলংকরণ
(D) বিশেষ চিত্রাঙ্কন

উত্তরঃ (B) মূল্যবান রত্ন (পর্যটক মার্কোপোলোর বিবরণ অনুযায়ী)

১৯. ইবন বতুতার বাংলায় আগমনকালে বাংলার সুলতান ছিলেন—
(A) ফখরুদ্দিন
(B) ইলিয়াস শাহ
(C) হোসেন শাহ
(D) বাহমন শাহ

উত্তরঃ (A) ফখরুদ্দিন (ফখরুদ্দিন মুবারক শাহ)

২০. __________ ছিলেন সনকাদি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা।
(A) রামানন্দ
(B) কবীর
(C) মাধবাচার্য
(D) নিম্বার্ক

উত্তরঃ (D) নিম্বার্ক

২১. ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :

স্তম্ভ-ক স্তম্ভ-খ

(i) নয়নমার (a) গোঁড়া সুফি সাধক
(ii) আলভার (b) শঙ্করাচার্য
(iii) অদ্বৈত দর্শন (c) শৈব (শিবের ভক্ত)
(iv) বে-সাহারা (Be-Shara) (d) উদারপন্থী সুফি সাধক
(v) বা-সাহারা (Ba-Shara) (e) বিষ্ণু-এর ভক্ত

বিকল্পটি নির্বাচন করো :-
(A) i-a, ii-b, iii-c, iv-d, v-e
(B) i-b, ii-c, iii-a, iv-e, v-d
(C) i-c, ii-e, iii-b, iv-d, v-a
(D) i-e, ii-b, iii-d, iv-a, v-c

উত্তরঃ (C) i-c, ii-e, iii-b, iv-d, v-a

২২. “নব্য উপনিবেশবাদ” শব্দটি প্রথম জনপ্রিয় করে তোলেন কে?
(A) জওহরলাল নেহেরু
(B) কোয়ামে নক্রুমা
(C) মহাত্মা গান্ধী
(D) কার্ল মার্ক্স

উত্তরঃ (B) কোয়ামে নক্রুমা

২৩. ঠিক না ভুল নির্ণয় করো :-
আব্দুর রজ্জাকের বিবরণীতে কালিকট বন্দরের শুল্ক কর্মীরা ছিলেন-
(A) সৎ
(B) পরিশ্রমী
(C) ন্যায়
(D) বিশুদ্ধ

বিকল্পসমূহ:
(i) ii, iii সঠিক এবং i, iv ভুল
(ii) i, iii সঠিক এবং ii, iv ভুল
(iii) ii, iv সঠিক এবং i, iii ভুল
(iv) i, iv সঠিক এবং ii, iii ভুল

উত্তরঃ (ii) i, iii সঠিক এবং ii, iv ভুল (সঠিক হবে (ii) (A) (C) সঠিক এবং (B) (D) ভুল )

২৪. দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি কে ছিলেন ?
(A) বারাক ওবামা
(B) নক্রুমা
(C) লুইস বোথ
(D) নেলসন ম্যান্ডেলা

উত্তরঃ (D) নেলসন ম্যান্ডেলা

২৫. বাক্যগুলি কালানুক্রম অনুসারে সাজাও :-
ইবন বতুতার ভ্রমণ পথ ছিল-
(A) দিল্লী
(B) মালাবার
(C) কালিকট
(D) মালদ্বীপ

বিকল্পসমূহ:
(i) a-b-c-d
(ii) b-d-c-a
(iii) a-b-d-c
(iv) c-d-a-b

উত্তরঃ (i) a-b-c-d

২৬. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :-

স্তম্ভ-ক স্তম্ভ-খ

(i) আদিনা মসজিদ (a) হোসেন শাহ
(ii) বড়ো সোনা মসজিদ (b) মালাধর বসু
(iii) ছোটো সোনা মসজিদ (c) নসরৎ শাহ
(iv) গুণরাজ খাঁ (d) সিকান্দার শাহ

বিকল্প সমূহ:
(A) i-a, ii-b, iii-c, iv-d
(B) i-d, ii-c, iii-a, iv-b
(C) i-c, ii-d, iii-b, iv-a
(D) i-d, ii-c, iii-b, iv-a

উত্তরঃ (D) i-d, ii-c, iii-b, iv-a

২৭. হাম্পিতে পাথরের রথ নির্মিত হয়েছিল রাজা __________ এর আদেশে।
(A) কৃষ্ণদেব রায়
(B) হরিহর
(C) অচ্যুত রায়
(D) বুক্ক

উত্তরঃ (A) কৃষ্ণদেব রায়

২৮. বাক্যগুলি কালানুসারে সাজাও :
(a) শালুভ বংশ
(b) অরাবিডু বংশ
(c) সঙ্গম বংশ
(d) তুন্ডুভ বংশ (প্রকৃত উচ্চারণ: তুলুভ বংশ)

বিকল্পসমূহ:
(A) a-b-c-d
(B) d-c-b-a
(C) c-a-d-b
(D) c-d-a-b

উত্তরঃ (C) c-a-d-b

২৯. কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(A) উইলিয়াম পিট
(B) উইলিয়াম বেন্টিঙ্ক
(C) ওয়ারেন হেস্টিংস
(D) লর্ড ওয়েলেসলি

উত্তরঃ (D) লর্ড ওয়েলেসলি

৩০. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :-

স্তম্ভ-ক স্তম্ভ-খ

(i) রাজস্ব বিভাগ (a) মীরজাফর
(ii) দলিল বিভাগ (b) জন শোর
(iii) ফরাসি শাসনকর্তা (c) চার্লস গ্র্যান্ট
(iv) বিশ্বাসঘাতক (d) ডুপ্লে

সঠিক বিকল্পটি নির্বাচন করো :-
(A) i-a, ii-d, iii-b, iv-c
(B) i-a, ii-b, iii-e, iv-d
(C) i-d, ii-c, iii-b, iv-a
(D) i-b, ii-c, iii-d, iv-a

উত্তরঃ (D) i-b, ii-c, iii-d, iv-a

৩১. ভারতের অবাধ বাণিজ্যের অবসান ঘটে কবে ?
(A) 1813 AD
(B) 1613 AD
(C) 1713 AD
(D) 1513 AD

উত্তরঃ (A) 1813 AD

৩২. বৃহস্পতি মিশ্র ছিলেন __________ গ্রন্থের রচয়িতা।
(A) রাজতরঙ্গিনী
(B) বৃহস্পতি স্মৃতি
(C) জাম্ববতী কল্যাণম্
(D) মনুচরিতম্

উত্তরঃ (B) বৃহস্পতি স্মৃতি

৩৩. পুলিশ দপ্তরের তদারকির জন্য __________ কমিশন গঠন করা হয়।
(A) সিভিল সার্ভিস কমিশন
(B) স্যাডলার কমিশন
(C) ফ্রেজার কমিশন
(D) হান্টার কমিশন

উত্তরঃ (C) ফ্রেজার কমিশন

৩৩. পুলিশি দপ্তরের তদারকির জন্য ………. কমিশন গঠন করা হয়।
(A) সিভিল সার্ভিস কমিশন
(B) স্যাডলার কমিশন
(C) ফ্রেজার কমিশন
(D) হান্টার কমিশন

উত্তরঃ (C) ফ্রেজার কমিশন

৩৪. ঠিক/ভুল নির্ণয় করো :
মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে বাংলার ৩টি ভাগ-
(i) সাতগাঁ
(ii) নদীয়া
(iii) সোনার গাঁ
(iv) লক্ষ্মণাবতী

বিকল্পসমূহ:
(A) i, iii, iv ঠিক এবং ii ভুল
(B) i, ii, iii ঠিক এবং iv ভুল
(C) ii, iii, iv ঠিক এবং i ভুল
(D) i, ii, iv ঠিক এবং iii ভুল

উত্তরঃ (A) i, iii, iv ঠিক এবং ii ভুল

৩৫. অযোধ্যার নবাব সাদাত খানের উপাধি ছিল-
(A) নিজাম-উল-মুল্ক
(B) বুরহান-উল-মুল্ক
(C) আমির-উল-মামালিক
(D) ফিরোজ জঙ্গ

উত্তরঃ (B) বুরহান-উল-মুল্ক

৩৬. কাদিরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন-
(A) শেখ আব্দুল কাদির জিলানী
(B) শেখ আব্দুল হক
(C) শেখ ইশা
(D) সদর উদ্দিন আরিফ

উত্তরঃ (A) শেখ আব্দুল কাদির জিলানী

৩৭. ‘New Colonialism the Last Stage of Capitalism’ গ্রন্থটির রচয়িতা কে?
(A) নক্রুমা
(B) নেলসন ম্যান্ডেলা
(C) বেনিতো মুসোলিনি
(D) অ্যাডাম স্মিথ

উত্তরঃ (A) নক্রুমা (কোয়ামে নক্রুমা)

৩৮. বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয় –
(A) 1336 AD
(B) 1347 AD
(C) 1341 AD
(D) 1352 AD

উত্তরঃ (B) 1347 AD

৩৯. সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে?
(A) হরিহর
(B) দ্বিতীয় দেবরায়
(C) কৃষ্ণদেব রায়
(D) বুক্ক

উত্তরঃ (B) দ্বিতীয় দেবরায়

৪০. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?
(A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(B) হোসেন শাহ
(C) বখতিয়ার খলজী
(D) রাজা গণেশ

উত্তরঃ (A) শামসুদ্দিন ইলিয়াস শাহ

বোর্ডের উত্তরপত্র (Answer Key)

১. (C) ২. (D) ৩. (A) ৪. (B) ৫. (C) ৬. (D) ৭. (C) ৮. (D) ৯. (B) ১০. (A) ১১. (B) ১২. (B) ১৩. (C) ১৪. (B) ১৫. (C) ১৬. (C) ১৭. (A) ১৮. (B) ১৯. (A) ২০. (D) ২১. (C) ২২. (B) ২৩. (D) ২৪. (D) ২৫. (A) ২৬. (B) ২৭. (A) ২৮. (C) ২৯. (D) ৩০. (D) ৩১. (A) ৩২. (B) ৩৩. (C) ৩৪. (A) ৩৫. (B) ৩৬. (A) ৩৭. (A) ৩৮. (B) ৩৯. (B) ৪০. (A)

(নোট: অফিশিয়াল উত্তরপত্রের ১৫ নম্বর প্রশ্নে ‘C’ দেওয়া আছে, তবে বইয়ের মূল তথ্য অনুযায়ী বিজয়নগরের রাজধানী হাম্পি অর্থাৎ ‘D’ হওয়া উচিত। সম্ভবত এটি প্রশ্নপত্রের একটি মুদ্রণ ত্রুটি।)

ইতিহাস মডেল প্রশ্নপত্র ২০২৬ পিডিএফ
শ্রেণি পরীক্ষা সাইজ লিঙ্ক
XIISEM-III1.62 MBDownload

MODEL QUESTION PAPER

SET-II

(Full Marks : 40)

১. ভারত ভ্রমণ করে ইবন বতুতা কোন নগরকে বলেছিলেন, “একটি সুবৃহৎ, ঘনবসতিপূর্ণ নগর”?
(A) দৌলতাবাদ
(B) আগ্রা
(C) কলকাতা
(D) দিল্লি

উত্তরঃ (D) দিল্লি

২. নীচের স্তম্ভ I ও স্তম্ভ II এর মধ্যে মিলিয়ে সঠিক উত্তরটি লেখো।

স্তম্ভ I স্তম্ভ II

(a) আল বিরুণী (i) মরোক্কো
(b) মার্কোপোলো (ii) উজবেকিস্তান
(c) ইবন বতুতা (iii) ইতালি
(d) আব্দুর রাজ্জাক (iv) সমরকন্দ

বিকল্পসমূহ:
(A) a-i, b-ii, c-iii, d-iv
(B) a-ii, b-iii, c-i, d-v
(C) a-iii, b-iv, c-i, d-ii
(D) a-iv, b-i, c-ii, d-iii

উত্তরঃ (B) a-ii, b-iii, c-i, d-v (এখানে প্রিন্টিংয়ে ‘iv’-এর জায়গায় ‘v’ ছাপা হয়েছে, অর্থাৎ d এর সাথে সমরকন্দ মিলবে)

৩. গুরু নানক __________ ধর্মের প্রবর্তক।
(A) বৌদ্ধধর্ম
(B) শিখধর্ম
(C) জৈনধর্ম
(D) জরাথুষ্ট্রবাদ

উত্তরঃ (B) শিখধর্ম

৪. হাম্পিতে অবস্থিত বিরূপাক্ষ মন্দিরের প্রধান দেবতা হলেন __________।
(A) বিষ্ণু
(B) শিব
(C) ব্রহ্মা
(D) কোনটি নয়

উত্তরঃ (B) শিব

৫. বিজয়নগর রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরটির নাম __________।
(A) মাদুরা
(B) ভাটকল
(C) সুরাট
(D) কালিকট

উত্তরঃ (B) ভাটকল

৬. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন __________।
(A) লর্ড ওয়েলেসলি
(B) লর্ড কর্নওয়ালিস
(C) হেস্টিংস
(D) রামমোহন রায়

উত্তরঃ (A) লর্ড ওয়েলেসলি

৭. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটিকে সাম্রাজ্যবাদের হাতিয়ার (tool of imperialism) বলা যায়?
(A) সামরিক শক্তির প্রয়োগ
(B) অর্থনৈতিক ক্ষমতার প্রয়োগ
(C) সাংস্কৃতিক প্রভাব
(D) উল্লিখিত সবগুলি

উত্তরঃ (D) উল্লিখিত সবগুলি

৮. ‘New Colonialism the last stage of capitalism’ গ্রন্থের রচয়িতা কে?
(A) অ্যাডাম স্মিথ
(B) মুসোলিনি
(C) নেলসন ম্যান্ডেলা
(D) নক্রুমা

উত্তরঃ (D) নক্রুমা

৯. ‘The Scramble for Africa’ (আফ্রিকা দখলের লড়াই) বলতে বোঝায়—
(A) ইউরোপীয় শক্তিগুলির মধ্যে আফ্রিকাতে উপনিবেশ দখলের লড়াই
(B) ইউরোপীয় উপনিবেশিকদের বিরুদ্ধে আফ্রিকাবাসীর প্রতিরোধ
(C) আফ্রিকার জাতিগুলি দ্বারা প্রতিষ্ঠিত বাণিজ্য পথ
(D) ইউরোপ মহাদেশে আফ্রিকার সংস্কৃতির বিস্তার

উত্তরঃ (A) ইউরোপীয় শক্তিগুলির মধ্যে আফ্রিকাতে উপনিবেশ দখলের লড়াই

১০. ঠিক/ভুল নির্ণয় করো :
ব্রিটিশ সাম্রাজ্যের মূল ভূখণ্ডগুলি হল :
(i) কানাডা
(ii) জাতা (প্রকৃত শব্দ: জ্যামাইকা/জাভা হতে পারে, তবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত এলাকা হিসেবে বিবেচ্য)
(iii) ফিলিপাইন
(iv) ভারত

বিকল্পসমূহ:
(A) i, ii ঠিক এবং iii, iv ভুল
(B) i, iv ঠিক এবং ii, iii ভুল
(C) iii, iv ঠিক এবং i, ii ভুল
(D) সব বিকল্পগুলিই ঠিক

উত্তরঃ (B) i, iv ঠিক এবং ii, iii ভুল

১১. বাণিজ্যবাদ (mercantilism) হল __________।
(A) একটি সামাজিক কৌশল
(B) একটি ধর্মীয় কৌশল
(C) একধরনের কৃষি পদ্ধতি
(D) এক ধরনের অর্থনৈতিক নীতি

উত্তরঃ (D) এক ধরনের অর্থনৈতিক নীতি

১২. স্তম্ভ I ও স্তম্ভ II এর মধ্যে মিলিয়ে সঠিক বিকল্পটি লেখো।

স্তম্ভ I স্তম্ভ II

(a) মহানবমী ডিব্বা (i) সভাগৃহ
(b) পদ্ম মহল (ii) একটি বিরাট মঞ্চ
(c) বিরূপাক্ষ (iii) রাজ্যের প্রধান দেবতা
(d) পম্পাদেবী (iv) মাতৃদেবী

বিকল্পসমূহ:
(A) a-i, b-ii, c-iii, d-iv
(B) a-ii, b-i, c-iv, d-iii
(C) a-ii, b-i, c-iii, d-iv
(D) a-iii, b-iv, c-i, d-ii

উত্তরঃ (C) a-ii, b-i, c-iii, d-iv

১৩. সাধিকা মীরাবাঈ __________ এর ভক্ত ছিলেন।
(A) শ্রীকৃষ্ণ
(B) রামচন্দ্র
(C) শিব
(D) কোনোটিই নয়

উত্তরঃ (A) শ্রীকৃষ্ণ

১৪. ভারতের কোন বন্দরে আব্দুর রজ্জাক প্রথম পদার্পণ করেছিলেন?
(A) সুরাট
(B) বোম্বাই
(C) কলকাতা
(D) কালিকট

উত্তরঃ (D) কালিকট

১৫. ‘চিরাগ-ই-দিল্লি’ নামে অভিহিত হয়েছেন কে?
(A) নাসিকউদ্দিন মামুদ
(B) হামিদুদ্দিন
(C) সুরাবর্দি
(D) নিজামুদ্দিন

উত্তরঃ (A) নাসিকউদ্দিন মামুদ (শেখ নাসিরুদ্দিন মাহমুদ)

১৬. ‘বাংলার আকবর’ কাকে বলা হয়?
(A) নসরৎ শাহ
(B) হুসেন শাহ
(C) পরাগল খাঁ
(D) গিয়াসুদ্দিন

উত্তরঃ (B) হুসেন শাহ (আলাউদ্দিন হোসেন শাহ)

১৭. ‘পৃথ্বীরাজ রসো’ কোন ভাষায় রচিত?
(A) বাংলা
(B) হিন্দি
(C) ব্রজভাষা
(D) সংস্কৃত

উত্তরঃ (B) হিন্দি

১৮. ‘ভারতের তোতা পাখি’ নামে কাকে ভূষিত করা হয়েছে?
(A) আমীর খসরু
(B) বারানী
(C) মাসুদ
(D) নিজামুদ্দিন

উত্তরঃ (A) আমীর খসরু

১৯. সুপ্রীম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন __________।
(A) লর্ড কর্নওয়ালিস
(B) এলিজা ইম্পে
(C) রাণাড়ে
(D) হেস্টিংস

উত্তরঃ (B) এলিজা ইম্পে (স্যার এলিজা ইম্পে)

২০. “From Plassey to Partition and After : A History of Modern India” গ্রন্থের লেখক হলেন __________।
(A) ইরফান হাবিব
(B) সুমিত সরকার
(C) শেখর বন্দ্যোপাধ্যায়
(D) রণজিত গুহ

উত্তরঃ (C) শেখর বন্দ্যোপাধ্যায়

২১. স্তম্ভ I এর সঙ্গে স্তম্ভ II মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো।

স্তম্ভ I স্তম্ভ II

(a) শামসুদ্দিন ইলিয়াস শাহ (i) হোসেনশাহী বংশের প্রতিষ্ঠাতা
(b) আলাউদ্দিন হুসেন শাহ (ii) আদিনা মসজিদের প্রতিষ্ঠাতা
(c) রাজা গণেশ (iii) ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা
(d) সিকন্দার শাহ (iv) পঞ্চদশ শতকের বাংলার হিন্দু শাসক

বিকল্পসমূহ:
(A) a-ii, b-iii, c-iv, d-i
(B) a-ii, b-iv, c-iii, d-i
(C) a-iii, b-iv, c-i, d-ii
(D) a-i, b-iii, c-ii, d-iv

উত্তরঃ (C) a-iii, b-iv, c-i, d-ii ( সঠিক মিল হবে a-iii, b-i, c-iv, d-ii)।

২২. ‘গুণরাজ খাঁ’ উপাধিতে ভূষিত হয়েছিলেন কে?
(A) মালাধর বসু
(B) মুকুন্দ দাশ
(C) রূপ গোস্বামী
(D) সনাতন গোস্বামী

উত্তরঃ (A) মালাধর বসু

২৩. “অর্থনীতির জনক” (Father of Economics) নামে পরিচিত :
(A) কোলবার্ট
(B) বিসমার্ক
(C) অ্যাডাম স্মিথ
(D) হবসন

উত্তরঃ (C) অ্যাডাম স্মিথ

২৪. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?
(A) ১৫৬০
(B) ১৫৬৫
(C) ১৫৬২
(D) ১৫৭০

উত্তরঃ (B) ১৫৬৫

২৫. ঘটনার ক্রমানুসারে সাজাও :
(i) পিটের ভারত শাসন আইন
(ii) সনদ আইন, ১৮১৩
(iii) রেগুলেটিং আইন, ১৭৭৩
(iv) মহারানী ভিক্টোরিয়ার ঘোষণা

বিকল্পসমূহ:
(A) ii, iii, iv, i
(B) iii, i, ii, iv
(C) i, iv, ii, iii
(D) iv, ii, iii, i

উত্তরঃ (B) iii, i, ii, iv

২৬. দারোগা পদের প্রবর্তন করেছিলেন __________।
(A) লর্ড ওয়েলেসলি
(B) লর্ড কর্নওয়ালিস
(C) ওয়ারেন হেস্টিংস
(D) বেন্টিঙ্ক

উত্তরঃ (B) লর্ড কর্নওয়ালিস

২৭. বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
(A) আলাউদ্দিন বাহমন শাহ
(B) প্রথম মহম্মদ শাহ
(C) আহমেদ শাহ
(D) দ্বিতীয় মহম্মদ শাহ

উত্তরঃ (A) আলাউদ্দিন বাহমন শাহ

২৮. স্তম্ভ মেলাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো :

স্তম্ভ I স্তম্ভ II

(a) ফ্রান্স (i) ভারত, নাইজেরিয়া, ইজিপ্ট
(b) ব্রিটেন (ii) কঙ্গো
(c) বেলজিয়াম (iii) আলজেরিয়া, ইন্দোচীন
(d) জার্মানি (iv) ট্যাঙ্গানিকা, ক্যামেরুন

বিকল্পসমূহ:
(A) I-d, 2-b, 3-c, 4-a
(B) I-c, 2-b, 3-a, 4-c
(C) I-c, 2-a, 3-b, 4-d
(D) I-b, 2-a, 3-d, 4-c

উত্তরঃ সঠিক মিলের ক্রমটি হলো: (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)।

২৯. নিম্নোক্ত কোন শাহী সুলতানী বাহমনী রাজ্য থেকে গড়ে ওঠেনি ?
(A) মাদুরাই রাজ্য
(B) আদিলশাহী সুলতানী, বিজাপুর
(C) গোলকোন্ডার কুতুবশাহী সুলতানী
(D) আহমেদনগরের নিজামশাহী সুলতানী

উত্তরঃ (A) মাদুরাই রাজ্য

৩০. কোন উপনিবেশ ব্রিটিশ সাম্রাজ্যে “মুকুটের শ্রেষ্ঠ রত্ন” বা “jewel in the crown” নামে পরিচিত ?
(A) ভারত
(B) নাইজেরিয়া
(C) সিঙ্গাপুর
(D) মিশর

উত্তরঃ (A) ভারত

৩১. তামার টাকা (copper / brass currency) কে প্রচলন করেন ?
(A) ইলতুৎমিশ
(B) আলাউদ্দিন খলজী
(C) মহম্মদ বিন তুঘলক
(D) ফিরোজ শাহ তুঘলক

উত্তরঃ (C) মহম্মদ বিন তুঘলক

৩২. মহম্মদ বিন তুঘলকের সময় কোন বিদেশী পর্যটক ভারতে এসেছিলেন ?
(A) ইবন-বতুতা
(B) মার্কো পোলো
(C) আলবিরুনী
(D) নিকোলো কন্টি

উত্তরঃ (A) ইবন-বতুতা

৩৩. কে ‘History of British India’ র রচয়িতা ?
(A) ভিনসেন্ট স্মিথ
(B) জেমস মিল
(C) জন স্টুয়ার্ট মিল
(D) আর. এন. টেগোর

উত্তরঃ (B) জেমস্ মিল

৩৪. বিবৃতি a : ব্রিটিশ বিচার ব্যবস্থার পত্তন করেছিলেন ওয়ারেন হেস্টিংস।
বিবৃতি b : ওয়ারেন হেস্টিংসের পরবর্তী গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস।
বিবৃতি c : লর্ড কর্নওয়ালিসের আমলে রেগুলেটিং অ্যাক্ট, 1773 প্রণীত হয়।

বিকল্পসমূহ:
(A) a-সত্য, b এবং c মিথ্যা
(B) a-সত্য, b-সত্য, c-মিথ্যা
(C) a-মিথ্যা, b-মিথ্যা, c-সত্য
(D) সবগুলি মিথ্যা

উত্তরঃ (B) a-সত্য, b-সত্য, c-মিথ্যা

৩৫. বাহমনী রাজ্যের কোন সুলতান গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তর করেছিলেন ?
(A) আলাউদ্দিন বাহমন শাহ
(B) প্রথম আহমেদ শাহ
(C) দ্বিতীয় মহম্মদ শাহ
(D) ফিরোজ শাহ

উত্তরঃ (B) প্রথম আহমেদ শাহ (আহমেদ শাহ ওয়ালী)

৩৬. কবীর __________ এর শিষ্য ছিলেন।
(A) নানক
(B) রামানন্দ
(C) তুকারাম
(D) তুলসীদাস

উত্তরঃ (B) রামানন্দ

৩৭. ভারতবর্ষে প্রথম ভক্তি আন্দোলন শুরু করেছিলেন কোন গোষ্ঠী ?
(A) আলভার ও নায়নার
(B) বকতারিশ
(C) সুফী
(D) শিখ

উত্তরঃ (A) আলভার ও নায়নার

৩৮. ভারতে ‘চিস্তি’ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
(A) মইনুদ্দিন চিস্তি
(B) নিজামউদ্দিন আউলিয়া
(C) মীরাবাঈ
(D) সেলিম চিস্তি

উত্তরঃ (A) মইনুদ্দিন চিস্তি (খাজা মইনুদ্দিন চিশতী)

৩৯. ‘তুঘলকাবাদ’ শহরের প্রতিষ্ঠাতা কে?
(A) গাজী মালিক
(B) মহম্মদ-বিন-তুঘলক
(C) ফিরোজ শাহ তুঘলক
(D) আলাউদ্দিন খলজী

উত্তরঃ (A) গাজী মালিক (গিয়াসউদ্দিন তুঘলকের প্রকৃত নাম ছিল গাজী মালিক)

৪০. স্যার এডওয়ার্ড হাইড ইস্ট ছিলেন __________।
(A) স্কটিশ মিশনারি
(B) শিক্ষাবিদ
(C) প্রধান বিচারপতি
(D) শিল্পপতি

উত্তরঃ (C) প্রধান বিচারপতি

Board Answer Key

১. (D) ২. (B) ৩. (B) ৪. (B) ৫. (C) ৬. (A) ৭. (D) ৮. (A) ৯. (A) ১০. (B) ১১. (D) ১২. (C) ১৩. (A) ১৪. (D) ১৫. (A) ১৬. (B) ১৭. (C) ১৮. (A) ১৯. (B) ২০. (C) ২১. (A) ২২. (A) ২৩. (C) ২৪. (B) ২৫. (B) ২৬. (A) ২৭. (C) ২৮. (C) ২৯. (A) ৩০. (A) ৩১. (C) ৩২. (A) ৩৩. (B) ৩৪. (A) ৩৫. (B) ৩৬. (B) ৩৭. (A) ৩৮. (A) ৩৯. (A) ৪০. (C)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment