Class 10 Bengali 2nd unit test suggestion 2026 | দশম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট সাজেশন ২০২৬
প্রিয় ছাত্র-ছাত্রী,
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীন দশম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে সামনে রেখে তোমাদের সঠিক প্রস্তুতির সহায়ক হিসেবে হাজার নোটস ডট কম-এর পক্ষ থেকে এই বাংলা সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। বর্তমান পাঠ্যক্রম, মূল্যায়ন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর ভিত্তি করে সম্ভাব্য প্রশ্ন, ব্যাকরণ ও ভাষাচর্চার বিভিন্ন অংশ এতে সংকলিত হয়েছে।
এই সাজেশনটির উদ্দেশ্য শুধুমাত্র সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে একত্রে তুলে ধরা, যাতে তোমাদের প্রস্তুতি আরও সুসংগঠিত হয়। তবে হাজার নোটস ডট কম কোনোভাবেই এই সাজেশনের ১০০% প্রশ্ন কমন পড়ার নিশ্চয়তা বা গ্যারান্টি দেয় না। এটি সম্পূর্ণরূপে সম্ভাব্য প্রশ্নের ভিত্তিতে প্রস্তুত একটি সহায়ক শিক্ষাসামগ্রী। তাই পাঠ্যপুস্তক ভালোভাবে অধ্যয়ন এবং নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই।
মনে রেখো, সাফল্যের মূল চাবিকাঠি হলো নিয়মিত অধ্যবসায়, সময়মতো অনুশীলন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস। এই সাজেশনটি তোমাদের প্রস্তুতিকে আরও সহজ ও ফলপ্রসূ করে তুলবে—এই প্রত্যাশা রইল।
সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও সফলতা কামনা করি।
—হাজার নোটস ডট কম
📌মাধ্যমিক সিলেবাস বাংলা Click Here
📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here
‘বহুরূপী’
১ নম্বরের প্রশ্ন
১. হরিদার জীবনের পেশা বা জীবিকা কী ছিল ?
২. জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন, তাঁর বয়স কত ছিল বলে অনুমান করা হয়?
৩. সন্ন্যাসী চলে যাওয়ার সময় জগদীশবাবু জোর করে তাঁর ঝোলায় কী ফেলে দিয়েছিলেন?
৪. হরির ঘরের আড্ডায় কথক ছাড়াও আর কোন কোন চরিত্রের উপস্থিতি পাওয়া যায়?
৫. হরিদার ঘরের উনুনে অনেক সময় শুধু জল ফুটত কেন ?
৬. জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সারা বছর কী খেতেন?
৭. জগদীশবাবু সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় কত টাকা প্রণামী দিয়েছিলেন?
৮. “হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে”— হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যটি কী ?
৯. সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়ার জন্য জগদীশবাবু কী কৌশল করেছিলেন ?
১০. বাইজি সেজে হরিদার মোট কত টাকা রোজগার হয়েছিল ?
১১. হরিদা সপ্তাহে কতদিন বহুরূপী সেজে বাইরে বেরোতেন ?
১২. “খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা!”— পাগলটি কোথায় দাঁড়িয়ে কী কাণ্ড করছিল?
১৩. বিরাগীর ঝোলার ভেতরে কোন্ বইটি ছিল ?
১৪. নকল police সেজে হরিদা দয়ালবাবুর লিচু বাগানে কাদের ধরেছিলেন?
১৫. নকল police সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিলেন?
১৬. “চমকে উঠলেন জগদীশবাবু”— জগদীশবাবু চমকে উঠেছিলেন কেন?
১৭. বিরাগীর মতে মানুষের সবথেকে বড় শত্রু বা রিপু কী?
১৮. “হরিদার জীবনের এইরকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে”— হরিদা মূলত কী কী রূপ ধারণ করতেন?
১৯. লিচু বাগানে স্কুলের ছেলেরা কাকে দেখে কেন কেঁদে ফেলেছিল?
২০. “পরম সুখ কাকে বলে জানেন ?”— বিরাগীর মতে পরম সুখ কী?
৩ নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন
১. তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়।” — বক্তা কে? কোন ঢং নষ্ট হওয়ার কথা বলা হয়েছে? বক্তার এই উক্তির মাধ্যমে তাঁর চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে?
২. “গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা।” — কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন? তাঁর গম্ভীর হওয়ার কারণ কী ছিল?
অথবা, “গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা।” — কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন? গল্পটি শোনার পর তাঁর মনে কোন ভাবনার উদয় হয়েছিল?
৩. “সে ভয়ংকর দুর্লভ জিনিস।” — কোন জিনিসটিকে কেন ভয়ংকর দুর্লভ বলা হয়েছে? সেটি পাওয়ার জন্য জগদীশবাবু কী কাণ্ড করেছিলেন?
৪. “হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে।” — হরিদার জীবনযাত্রার পরিচয় দিয়ে তাঁর জীবনের এই নাটকীয় বৈচিত্র্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৫. “চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলা একটা কাণ্ড ঘটেছিল।” — কাণ্ডটি কী ছিল? বাসযাত্রীদের প্রতিক্রিয়া কেমন হয়েছিল?
৬. “খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর চেয়ে বেশি কী আশা করতে পারে?” — উক্তিটি কার? ‘খাঁটি মানুষ তো নয়’ এবং ‘এর চেয়ে বেশি কী আশা করতে পারে’—বলতে বক্তা কী বোঝাতে চেয়েছেন?
অথবা, “শত হোক, একজন বহুরূপীর জীবন তো এর চেয়ে বেশি কিছু আশা করতে পারে না।” — বক্তা কে? কোন প্রসঙ্গে বক্তার এই আত্মবিলাপ বা আক্ষেপ?
৭. “না, না, হরিদা নয়, হতেই পারে না।” — কার মনে এই সন্দেহ জেগেছিল? কাকে দেখে তাঁর এমন মনে হয়েছিল এবং কেন?
৮. “হরিদার জীবন এইরকম বহুরূপের খেলা দেখিয়ে একরকম চলে যাচ্ছে।” — হরিদা তাঁর জীবনে কী কী ‘বহুরূপের খেলা’ দেখিয়েছিলেন ? ‘একরকম চলে যাচ্ছে’ কথাটির মাধ্যমে বক্তা হরিদার জীবনযাত্রার কোন বাস্তব চিত্র তুলে ধরেছেন?
৫ নম্বরের রচনাধর্মী প্রশ্ন
১. “অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না।” — হরিদা কী ভুল করেছিলেন? সাধারণ মানুষের চোখে যা ভুল, হরিদার কাছে তা কেন শিল্পের সততা ছিল? গল্প অবলম্বনে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো।
২. জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে হরিদা যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল, তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো।
অথবা, বিরাগীর রূপ ধারণ করে হরিদার যে দার্শনিক ভাব প্রকাশ পেয়েছিল তা আলোচনা করো।
৩. ‘বহুরূপী’ গল্পে হরিদা যে সমস্ত ছদ্মবেশ ধারণ করেছিলেন, তার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
৪. “খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা!” — গল্প অবলম্বনে হরিদার ‘পাগল’ রূপের নিখুঁত বর্ণনা দাও। বাসস্ট্যান্ডের লোকজনেরা কীভাবে জানতে পারল যে সে একজন বহুরূপী ?
৫. “শত হোক, একজন বহুরূপীর জীবন তো এর চেয়ে বেশি কিছু আশা করতে পারে না।” — ‘বহুরূপীর জীবন’ বলতে কী বোঝানো হয়েছে ? গল্পে হরিদার এই আক্ষেপের মধ্য দিয়ে কোন বাস্তব চিত্র ফুটে উঠেছে ?
৬. ছোটগল্প হিসেবে সুবোধ ঘোষের ‘বহুরূপী’ গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো।
অথবা, হরিদাকে কেন্দ্র করে গল্পের নামকরণ কীভাবে সার্থক হয়ে উঠেছে, তা আলোচনা করো।
পথের দাবী
১ নম্বরের প্রশ্ন
১. পুলিশ স্টেশনে মোট কতজন বাঙালি বসে ছিল?
২. গিরীশ মহাপাত্রের বয়স আনুমানিক কত ছিল?
৩. গিরীশ মহাপাত্রের বুক পকেটের রুমালে কীসের ছবি আঁকা ছিল?
৪. গিরীশ মহাপাত্রের ট্যাগ থেকে কী পাওয়া গিয়েছিল?
৫. গিরীশ মহাপাত্রের পকেট থেকে কী কী জিনিস পাওয়া গিয়েছিল?
৬. গিরীশ মহাপাত্রের চুলের গন্ধটি কীসের ছিল?
৭. গিরীশ মহাপাত্রের লাঠিটি কী দিয়ে তৈরি ছিল?
৮. গিরীশ মহাপাত্র কোন রঙের মোজা পরেছিলেন?
৯. গিরীশের পরনের ধুতিটির পাড় কেমন ছিল?
১০. “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে”— বক্তা কে?
১১. “কী রূপ সদাশয় ব্যক্তি ইনি”— এখানে কার কথা বলা হয়েছে?
১২. পলিটিক্যাল সাসপেক্ট বা রাজবিদ্রোহী ব্যক্তির আসল নাম কী ছিল ?
১৩. অপূর্ব নিমাইবাবুকে কী বলে সম্বোধন করেছিল?
১৪. তলোয়ারকর অপূর্বর কে ছিলেন?
১৫. নিমাইবাবু কাকে সব্যসাচী মল্লিকের কালচারের কথা ভেবে দেখতে বলেছিলেন ?
১৬. অপূর্বর ঘরের চোর তাড়িয়ে দরজায় কে তালা লাগিয়ে দিয়েছিল?
১৭. অপূর্ব রেঙ্গুন থেকে কোন জায়গায় বদলি হয়ে যাচ্ছিল?
১৮. রেঙ্গুন স্টেশনের প্ল্যাটফর্মে অপূর্ব হঠাৎ গিরীশকে কোন নতুন রূপে দেখেছিল?
১৯. ট্রেনে গভীর রাতে পুলিশের লোক কতবার অপূর্বর ঘুম ভাঙিয়েছিল?
২০. ট্রেনে অপূর্বর কামরায় কোন রেলে সাব-ইন্সপেক্টর তল্লাশি করতে এসেছিলেন?
৩ নম্বরের প্রশ্ন
১. “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে।” — বক্তা কে? বাবুটির শখের পরিচয় দাও।
২. “বুড়ো মানুষের কথাটা শুনো।” — বুড়ো মানুষটি কে? তিনি কাকে, কোন কথা শুনতে বলেছেন?
৩. “যাঁকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন।” — কে, কাকে খুঁজছিলেন? তাঁর কালচারের কথা ভেবে দেখতে বলা হয়েছে কেন?
৪. “সহসা আশঙ্কা হয় সংসারে মিয়াদ বোধ করি বেশি দিন নাই” — কার সম্পর্কে এই উক্তি? তাকে দেখে এমন কেন মনে হয়?
৫. “আর খেয়ো না। বুড়ো মানুষের কথাটা শুনো” — বুড়ো মানুষটি কে? তিনি কাকে কোন কথাটি শুনতে বলেছিলেন?
৬. “রাত্রি তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না” — একথা কে, কাকে বলেছে? কীভাবে তার ঘুমের বিঘ্ন ঘটানো হয়েছিল?
৭. “অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল” — অপূর্ব স্টেশনে কী দেখে চমকে উঠেছিল?
৮. “কিন্তু ইহা যে কত বড় ভ্রম” — এখানে কোন্ ভ্রমের কথা বলা হয়েছে?
৯. “তাছাড়া এত বড়ো বন্ধু” (অথবা, “এত বড়ো কার্যকুশলা মেয়ে”) — কাকে কেন বন্ধু বা কার্যকুশলা মেয়ে বলা হয়েছে?
১০. “তার লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না, তলওয়ারকর।” — বক্তা কে? এখানে কোন্ লাঞ্ছনা বা অবিচারের দণ্ডের কথা বলা হয়েছে?
৫ নম্বরের প্রশ্ন
১. ‘পথের দাবী’ রচনাংশ অবলম্বনে গিরীশ মহাপাত্রের চরিত্র ও অদ্ভুত বেশভূষার বিবরণ দাও।
২. “ওঁকে আমি ভক্তি করি, শ্রদ্ধা করি। কিন্তু তাই বলে দেশের চেয়ে তিনি বড় নন।” — বক্তা কে? এই উক্তির আলোকে বক্তার দেশপ্রেমের পরিচয় দাও।
৩. “তাঁহার কালচারের কথাটা একবার ভাবিয়া দেখো” — বক্তা কে? বক্তা কার কালচারের কথা বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তির কালচারের যে পরিচয় গল্পে পাওয়া যায়, তা নিজের ভাষায় লেখো।
৪. “মনে হইল দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সহিত মিশিয়া যাই” — বক্তা কে? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তার এই মানসিক অবস্থা হয়েছিল?
৫. ‘পথের দাবী’ পাঠ্যাংশ অবলম্বনে অপূর্বের চরিত্রটি বিশ্লেষণ করো।
৬.”বিনা দোষে ফিরিঙ্গি ছোঁড়ারা আমাকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে” — এই ঘটনার বিবরণ দিয়ে বক্তা কার কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন? এই ঘটনার মধ্য দিয়ে পরাধীন ভারতের যে করুণ ছবি ফুটে উঠেছে, তা নিজের ভাষায় লেখো। (৩+২)
৭. “মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, ‘আজ্ঞে না মাইরি খাইনে।’ ” — কার কোন কথার পরিপ্রেক্ষিতে মহাপাত্র এই উত্তর দিয়েছিল? পুলিশের জেরার মুখে তার চাতুর্যের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে আলোচনা করো। (১+৪)
৮. “পরের দিন অপরাহ্ণে অপূর্ব ভামো যাত্রার উদ্দেশ্যে রেঙ্গুন স্টেশনে আসিয়া উপস্থিত হইল।” — এরপর ভামো যাত্রাপথে ট্রেনে অপূর্বর সাথে কী কী ঘটেছিল? নিজের ভাষায় সংক্ষেপে আলোচনা করো। (৫)
অথবা, প্রশ্নটি এভাবেও আসতে পারে: ‘পথের দাবী’ রচনাংশ অবলম্বনে অপূর্বর রেলযাত্রার বিবরণ দাও।
অভিষেক
১ নম্বরের প্রশ্ন
১. ‘অভিষেক’ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
২. ‘অভিষেক’ কবিতাটি ‘মেঘনাদবধ কাব্য’-এর কোন সর্গ থেকে সংকলিত?
৩. “কনক-আসন ত্যজি, বীরেন্দ্রকেশরী / উথলিলা”— ‘বীরেন্দ্রকেশরী’ কাকে বলা হয়েছে?
৪. প্রমোদ উদ্যানে মেঘনাদের কাছে কে ছদ্মবেশে এসেছিলেন?
৫. দেবী লক্ষ্মী কার ছদ্মবেশ ধারণ করে মেঘনাদের কাছে এসেছিলেন?
৬. মেঘনাদ কাকে ‘অদ্ভুত বারতা’ বলেছেন?
৭. বীরবাহুর মৃত্যুর পর রাবণ কোথায় বসে ছিলেন?
৮. “হায়, পুত্র, রত্নাকর রত্নোত্তমা তুমি!”— বক্তা কে?
৯. “এ কলঙ্ক, পিতঃ, ঘুষিবে জগতে।”— কোন কলঙ্কের কথা বলা হয়েছে?
১০. ইন্দ্রজিৎ রামচন্দ্রকে কেন ‘মায়াবী মানব’ বলেছেন?
১১. মেঘনাদ বধের পর রামচন্দ্র কার মায়ায় পুনরায় বেঁচে উঠেছিলেন?
১২. “ছিঁড়িলা কুসুমদাম রোষে”— কে রোষে কুসুমদাম ছিঁড়েছিলেন?
১৩. মেঘনাদের রথের ঘোড়ার রং কেমন ছিল?
১৪. মেঘনাদের রথটিকে কবি কার সাথে তুলনা করেছেন?
১৫. মেঘনাদ যখন যুদ্ধযাত্রা করছিলেন, তখন তাঁর পথ আগলে কে দাঁড়িয়েছিলেন?
১৬. “কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে / এ দাসী?”— এখানে ‘দাসী’ বলতে কাকে বোঝানো হয়েছে?
১৭. লঙ্কায় পৌঁছে মেঘনাদ পিতা রাবণকে কী অবস্থায় দেখতে পেয়েছিলেন?
১৮. রাবণ কেন মেঘনাদকে যুদ্ধে পাঠাতে ইতস্তত করছিলেন?
১৯. যুদ্ধে যাওয়ার আগে রাবণ মেঘনাদকে প্রথমে কী করার আদেশ দিয়েছিলেন?
২০. রাক্ষসরাজ রাবণ মেঘনাদকে কোন পদে অভিষিক্ত করেছিলেন?
৩ নম্বরের প্রশ্ন
১. “এ অদ্ভুত বারতা, জননী, কোথায় পাইলে তুমি?”— বক্তা কে? কোন বার্তাকে তিনি ‘অদ্ভুত’ বলেছেন? (১+২=৩)
২. “রত্নাকর রত্নোত্তমা তুমি!”— বক্তা কাকে, কেন এই কথা বলেছেন? (১+২=৩)
৩. “এ কলঙ্ক, পিতঃ, ঘুষিবে জগতে।”— ‘কলঙ্ক’ বলতে কী বোঝানো হয়েছে? বক্তা কেন এটিকে কলঙ্ক বলেছেন? (১+২=৩)
৪. “ছিঁড়িলা কুসুমদাম রোষে”— কে, কেন রোষে কুসুমদাম ছিঁড়ে ফেলেছিলেন? (১+২=৩)
৫. “মেঘনাদ-বধের পর পুনরায় রামচন্দ্র কীভাবে বেঁচে উঠেছিলেন?”— ধাত্রীমাতা রূপী লক্ষ্মী এর কী কারণ জানিয়েছিলেন? (৩)
৬. “কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে / এ দাসী?”— বক্তা কে? তাঁর এই বিরহকাতরতার কারণ কী? (১+২=৩)
৭. “ঘুচাব ও অপবাদ, বধি রিপুকুলে।”— বক্তা কে? কোন অপবাদ তিনি কীভাবে ঘুচাতে চান? (১+২=৩)
৮. “তাইতে লঙ্কা সাজে আজি”— লঙ্কার সাজের যে বর্ণনা কবি দিয়েছেন, তা সংক্ষেপে লেখো। (৩)
৯. “জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া”— ‘মহাবাহু’ কে? তাঁর বিস্ময়ের কারণ কী ছিল? (১+২=৩)
১০. “ক্ষমা কর মোরে”— বক্তা কে? কার কাছে তিনি কেন ক্ষমা প্রার্থনা করেছেন? (১+২=৩)
৫ নম্বরের প্রশ্ন
১. “নমি পুত্র পিতার চরণে, করযোড়ে কহিলা;—” — পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের এই কথোপকথনটি নিজের ভাষায় সংক্ষেপে লেখো। (১+৪=৫)
২. “সাজিছে রাবণরাজা বীরমদে মাতি” — রাক্ষসরাজ রাবণের যুদ্ধযাত্রার প্রস্তুতির যে বর্ণনা কবিতায় পাওয়া যায়, তা নিজের ভাষায় লেখো। (৫)
৩. ‘অভিষেক’ কবিতা অবলম্বনে প্রধান চরিত্র ইন্দ্রজিৎ (মেঘনাদ)-এর বীরত্ব ও গভীর দেশপ্রেমের পরিচয় দাও। (৫)
৪. “বিদায় এবে দেহ, বিধুমুখী।” — ‘বিধুমুখী’ কে? তাঁর বিদায় চাওয়ার মুহূর্তে প্রমীলা ও ইন্দ্রজিতের কথোপকথনটি নিজের ভাষায় সংক্ষেপে লেখো। (১+৪=৫)
৫. “হায়, পুত্র, রত্নাকর রত্নোত্তমা তুমি!” — বক্তা কে? কার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? বক্তার এই উক্তির মধ্য দিয়ে তাঁর কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? (১+১+৩=৫)
৬. “উথলিলা লঙ্কা কাঞ্চন-কঞ্চুক-বিভা।” — লঙ্কাপুরীতে মেঘনাদ যখন এসে পৌঁছালেন, তখন সেখানকার পরিবেশ ও রণসজ্জার কীরূপ চিত্র কবি ফুটিয়ে তুলেছেন? (৫)
৭. “কাঁদিলা বিরহ-শোকে নমিয়া চরণে / প্রমীলা” — প্রমীলা চরিত্রটি ‘অভিষেক’ কবিতায় যেভাবে উপস্থাপিত হয়েছে, তা সংক্ষেপে আলোচনা করো। (৫)
৮. ‘অভিষেক’ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। কবিতাটির শেষে কীভাবে মেঘনাদের অভিষেক সম্পন্ন হয়েছিল? (৩+২=৫)
প্রলয়োল্লাস
১ নম্বরের প্রশ্ন
১. ‘প্রলয়োল্লাস’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত?
২. “তোরা সব জয়ধ্বনি কর্!”— কবি কাদের এবং কেন জয়ধ্বনি করতে বলেছেন?
৩. “আসছে এবার অনাগত”— অনাগত কে এবং সে কীভাবে আসছে?
৪. “বজ্রশিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর”— এখানে ‘ভয়ংকর’ বলতে কাকে বোঝানো হয়েছে?
৫. “ঝামর তাহার জটার দোলনে গগন দুলে”— ‘ঝামর’ শব্দটির অর্থ কী?
৬. ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘কেতন’ শব্দটির অর্থ কী এবং কিসের কেতন উড়ছিল?
৭. “দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়ন-ছটায়”— ‘দ্বাদশ রবি’ শব্দবন্ধের অর্থ কী?
৮. “অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর”— ‘চরাচর’ স্তব্ধ কেন?
৯. “রক্ত-তড়িৎ চাবুক হানে”— কে, কোথায় রক্ত-তড়িৎ চাবুক হানে?
১০. “ক্রন্দনরত মহাকালের চণ্ড-রূপে”— ‘মহাকাল’ শব্দের অর্থ কী?
১১. “ধ্বংস দেখে ভয় কেন তোর?”— কবি কাকে, কেন ধ্বংস দেখে ভয় পেতে নিষেধ করেছেন?
১২. “প্রলয় নূতন সৃজন-বেদন!”— উক্তিটির তাৎপর্য কী?
১৩. “আসছে উষা অরুণ হেসে”— ‘উষা’ কীভাবে এবং কী দূর করতে আসছে?
১৪. “ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর”— এখানে ‘চিরসুন্দর’ কে?
১৫. “বুকের ওপর দাপট জেরে”— কার বুকের ওপর দাপট ফেলার কথা বলা হয়েছে?
৩ নম্বরের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন
১. “আসছে এবার অনাগত প্রলয়-নেশা-নৃত্য-পাগল”— উক্তিটির তাৎপর্য স্পষ্ট করো।
২. “স্তব্ধ চরাচর।”— ‘চরাচর’ শব্দের অর্থ কী? তা স্তব্ধ কেন?
৩. “দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়ন-ছটায়”— ‘দ্বাদশ রবি’ কী? উদ্দিষ্ট ব্যক্তির নয়ন-ছটার বর্ণনা দাও।
৪. “রক্ত-তড়িৎ চাবুক হানে গগন-পানে।”— উক্তিটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন?
৫. “ধ্বংস দেখে ভয় কেন তোর?”— কবি কাকে ভয় পেতে বারণ করেছেন? ধ্বংসের মধ্যে কোন আশার বাণী লুকিয়ে আছে?
৬. “প্রলয় নূতন সৃজন-বেদন!”— উক্তিটির মর্মার্থ বুঝিয়ে দাও।
৭. “আসছে উষা অরুণ হেসে / করুণ বেশে।”— উষার রূপের বর্ণনা দাও। সে কেন আসছে?
৮. “এবার মহানিশার শেষে / আসবে ঊষা অরুণ হেসে”— ‘মহানিশা’ কী? এই উক্তিটির মধ্য দিয়ে কবি যে আশাবাদের বাণী শুনিয়েছেন তা লেখো।
৫ নম্বরের রচনাধর্মী প্রশ্ন
১. “তোরা সব জয়ধ্বনি কর্!”— কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন ? কবিতা জুড়ে এই পঙ্ক্তিটির বারবার ব্যবহারের উপযোগিতা আলোচনা করো।
২. ‘প্রলয়োল্লাস’ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো।
৩. “ধ্বংস দেখে ভয় কেন তোর?—প্রলয় নূতন সৃজন-বেদন!”— এই মন্তব্যের আলোকে ‘প্রলয়োল্লাস’ কবিতায় ধ্বংস ও সৃষ্টির যে দ্বৈত রূপ প্রকাশ পেয়েছে তা বিস্তারিত আলোচনা করো।
৪. “আসছে এবার অনাগত প্রলয়-নেশা-নৃত্য-পাগল।”— ‘অনাগত’ বলতে কবি কাকে বুঝিয়েছেন ? কবিতা অবলম্বনে তার ভয়ংকর রূপের বর্ণনা দাও।
৫. “ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর”— ‘চিরসুন্দর’ কে ? সে কীভাবে ভেঙে আবার গড়ার খেলা খেলে, তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও।
নাটক
সিরাজদ্দৌলা
১. “বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা।” — বক্তা কে? দুর্যোগের ঘনঘটা বলতে নাট্যকার কী বুঝিয়েছেন? (১+৩)
২. “বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়— মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা।” — বক্তা কে ? এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে ? (১+৩)
৩. “জানেন না— মহাপ্রলয়ের পূর্বাবাস?” — বক্তা কে ? কোন প্রসঙ্গে তিনি এই কথা বলেছেন ? ‘মহাপ্রলয়’ বলতে তিনি কী বুঝিয়েছেন? (১+১+২)
৪. “আপনাদের কাছে এই আমার শেষ ভিক্ষা।” — বক্তা কাদের কাছে ভিক্ষা চেয়েছেন? তিনি কী ভিক্ষা চেয়েছিলেন এবং কেন? (১+১+২)
৫. “আজ কার রক্ত চায় সে? লর্ড ক্লাইভের না মীরজাফরের? না— এই অনভিজ্ঞ নির্বোধ যুবকের?” — উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। (৪)
৬. ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌলা চরিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। (৪)
৭. “আমার এই অক্ষমতার জন্য আপনারা আমাকে ক্ষমা করুন।” — বক্তা কে? তিনি কাদের কাছে, কোন অক্ষমতার জন্য ক্ষমা চেয়েছেন? ১+৩
৮. “ওখানে কী দেখছ লুৎফা ? ওর অন্দরে কেবলই অন্ধকার।” — বক্তা কে ? লুৎফা কে? বক্তার এমন মন্তব্যের কারণ কী ? ১+৩
কোনি
৫ নম্বরের প্রশ্ন
১. “ফাইট কোনি, ফাইট!”— বক্তা কে? কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তির মধ্য দিয়ে বক্তা চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো।
২. “ক্ষিদ্দা, এবার আমরা কী খাব?”— বক্তা কে? বক্তার এই উক্তির পরিপ্রক্ষিতে ক্ষিদ্দা কী উত্তর দিয়েছিল? এই সংলাপের মধ্য দিয়ে যে পারিবারিক ছবি ফুটে ওঠে তা লেখো।
৩. “খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি।”— বক্তা কে? তার ডায়েটিং-এর বিবরণ দাও এবং তার চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো।
৪. “দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই, তা সংক্ষেপে আলোচনা করো।”— এই লড়াইয়ে ক্ষিতীশ সিংহ কীভাবে কোনিকে সাহায্য করেছিলেন?
৫. “আজ বারুণী।”— বারুণী কী? বারুণীর দিনে গঙ্গার ঘাটের যে চিত্র উপন্যাসের শুরুতে ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো।
৬. “কম্পিটিশনে পড়লে মেয়েটা তো ভেসে যাবে”— কার সম্পর্কে কার এই উক্তি? কেন তার এমন মনে হয়েছিল? শেষ পর্যন্ত মেয়েটির কী পরিণতি হয়েছিল?
৭. সাঁতারু কোনিকে গড়ে তুলতে প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের অবদান ও ত্যাগের পরিচয় দাও। (অথবা, ক্ষিতীশ সিংহ চরিত্রটি বিশ্লেষণ করো)।
৮. “বিষ্ণুচরণ ধর-এর পরিচয় দাও।”— তার সাড়ে তিন মণ ওজন কমানোর জন্য ক্ষিতীশ সিংহ তাকে কী কী শর্ত ও ডায়েট চার্ট দিয়েছিলেন তা সংক্ষেপে লেখো।
প্রতিবেদন
১. তোমার এলাকায় একটি স্বেচ্ছামূলক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
২. প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে ‘প্লাস্টিক বর্জন’ শীর্ষক একটি প্রতিবেদন লেখো।
৩. তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন বা একটি বৃক্ষরোপণ উৎসব উদযাপন নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করো।
৪. পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারি উদ্যোগ ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ (Safe Drive Save Life) কর্মসূচির সাফল্য নিয়ে একটি প্রতিবেদন লেখো।
৫. বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ও সাধারণ মানুষের নাভিশ্বাস নিয়ে একটি সংবাদপত্র উপযোগী প্রতিবেদন রচনা করো।
৬. তোমার এলাকায় বা শহরে ঘটে যাওয়া একটি ভয়াবহ পথ দুর্ঘটনা বা বাস দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
৭. কোনো একটি অঞ্চলে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা শিবির গড়ে তোলার বিষয়ে একটি প্রতিবেদন লেখো।
৮. তোমার বিদ্যালয়ে উদযাপিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ বা ‘রবীন্দ্র জয়ন্তী’ উৎসব সম্পর্কে একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন রচনা করো।
সমাস
সংজ্ঞামূলক ১০টি প্রশ্ন
১. সমাস শব্দের অর্থ কী ? সমাস ও সন্ধির একটি প্রধান পার্থক্য লেখো।
২. সমস্তপদ বা সমাসবদ্ধ পদ বলতে কী বোঝায়?
৩. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে?
৪. রূপক কর্মধারয় সমাসের প্রধান বৈশিষ্ট্যটি উল্লেখ করো।
৫. উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি মৌলিক পার্থক্য লেখো।
৬. ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কী ? এই সমাসের প্রধান বৈশিষ্ট্যটি লেখো।
৭. দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের পার্থক্য স্পষ্ট করো।
৮. অব্যয়ীভাব সমাস কাকে বলে ?
৯. নিত্য সমাস বলতে কী বোঝো ?
১০. বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে ?
‘ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়’ ১০টি
১. সিন্ধুপাড়ে ২. মেঘে ঢাকা ৩. দশমুখী ৪. অজানা ৫. পঙ্কজ ৬. মহারাজ ৭. প্রাণপাখি ৮. সাতসমুদ্র ৯. তিলেভাজা ১০. অহি-নকুলবিভাগ ১১. মন্বন্তর ১২. হাতেখড়ি ১৩. পলান্ন ১৪. লাঠালাঠি ১৫. পায়ে-হাঁটা ১৬. অনুতাপ ১৭. রাজর্ষি ১৮. মুখচন্দ্র ১৯. আশাতীত ২০. ক্ষুধাতুর
সমাসের ‘উদাহরণ’ ১০টি প্রশ্ন
১. একটি একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।
২. একটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ দাও।
৩. একটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ দাও।
৪. একটি সমাহার দ্বিগু সমাসের উদাহরণ দাও।
৫. একটি অলুক বা অলোপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।
৬. সাদৃশ্য অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও।
৭. একটি সহার্থক বহুব্রীহি সমাসের উদাহরণ দাও।
৮. একটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ দাও।
৯. অভাব অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও।
১০. একটি নিত্য সমাসের উদাহরণ দাও।
📌 আরও দেখোঃ
📌মাধ্যমিক সিলেবাস বাংলা Click Here
📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here
