উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান মডেল প্রশ্নপত্র ২০২৬
উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সর্বশেষ সিলেবাস অনুযায়ী প্রকাশিত হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অফিসিয়াল মডেল প্রশ্নপত্র। পরীক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও গতিময় করতে এটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হলো।
বোর্ডের মডেল প্রশ্নপত্র অনুশীলনের সুবিধাসমূহ:
* প্রশ্নপত্রের প্যাটার্ন: পরীক্ষার প্রশ্নের ধরন, বিভাগ এবং নম্বর বিভাজন (Marks Distribution) সম্পর্কে একদম স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
* সময় সচেতনতা: ঘড়ি ধরে এটি সমাধান করলে পরীক্ষার নির্দিষ্ট ১ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে সম্পূর্ণ উত্তর শেষ করার দক্ষতা বাড়বে।
* ভীতি দূরীকরণ: বোর্ডের আসল প্রশ্ন কেমন হতে পারে তা আগে থেকে জানার ফলে পরীক্ষার হলের মানসিক চাপ ও ভীতি দূর হবে।
⚠️ বিশেষ সতর্কতা:
মনে রাখবে, বোর্ডের মডেল প্রশ্নপত্র দেওয়ার মূল উদ্দেশ্য হলো তোমাদের প্রশ্নের প্যাটার্ন ও কাঠামো বোঝানো। এর মানে এই নয় যে চূড়ান্ত পরীক্ষায় এখান থেকেই হুবহু সব প্রশ্ন কমন পাওয়া যাবে। তাই ভালো ফলের জন্য সম্পূর্ণ সিলেবাসটি ভালোভাবে পড়ার পাশাপাশি এই প্রশ্নপত্রটিকে অনুশীলনের মাধ্যম হিসেবে ব্যবহার করো।
নিচের লিংক থেকে উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান মডেল প্রশ্নপত্রের PDF ফাইলটি ডাউনলোড করে নাও। পরীক্ষার জন্য রইল অনেক শুভকামনা।
POLITICAL SCIENCE
SEMESTER – III
MODEL QUESTION PAPER
• সঠিক বিকল্পটি বেছে নাও ও ✓ চিহ্ন দাও :
1. Coldwar বা ঠাণ্ডা যুদ্ধ ছিল—
(A) প্রত্যক্ষ সামরিক সংঘর্ষ
(B) অর্থনৈতিক যুদ্ধ
(C) আদর্শগত যুদ্ধ
(D) সাংস্কৃতিক প্রতিযোগিতা
2. ঠাণ্ডা যুদ্ধের অবসান ঘটে—
(A) 1988 সালে
(B) 1989 সালে
(C) 1991 সালে
(D) 1992 সালে
3. নিম্নলিখিত বিপর্যয়ের কারণে ঠাণ্ডা যুদ্ধের অবসান ঘটে—
(A) ন্যাটো (NATO)
(B) সোভিয়েত ইউনিয়ন
(C) ইউরোপীয় ঐক্য সংগঠন (Europeen Union)
(D) ওয়ারশ চুক্তি
4. বাম স্তম্ভের (A) সঙ্গে ডানস্তম্ভ (B) মেলাও :
বামস্তম্ভ (A) ডানস্তম্ভ (B)
(a) মার্শাল পরিকল্পনা (i) 1950
(b) বার্লিন প্রাচীর (ii) পশ্চিমী রাষ্ট্রগুলির সামরিক জোট
(c) NATO (iii) মার্কিন অর্থনৈতিক সাহায্য
(d) কোরিয়ার যুদ্ধ (iv) 1961
সঠিক বিকল্পটি বেছে ✓ চিহ্ন দাও :
(A) a-iii, b-iv, c-ii, d-i
(B) a-ii, b-iii, c-iv, d-i
(C) a-i, b-ii, c-iii, d-iv
(D) a-iv, b-i, c-ii, d-iii
5. নীচের বক্তব্যটির কারণগুলির মধ্যে কোনগুলি সত্য এবং মিথ্যা তা ✓ চিহ্ন দাও :
বক্তব্য : বার্লিন প্রাচীরের পতনের মধ্য দিয়ে ঠাণ্ডা যুদ্ধের অবসান হয়।
কারণ :
(i) এই প্রাচীর পূর্ব ও পশ্চিম জার্মানিকে পৃথক করে।
(ii) 1989 সালে বার্লিন প্রাচীরের পতন হয়।
(iii) NATO-র দ্বারা বার্লিন প্রাচীর গঠিত হয়।
(iv) বার্লিন প্রাচীরের অবসানের ফলে জার্মানির পুনঃএকত্রীকরণ সম্ভব হয়।
(A) সকল কারণগুলিই সঠিক
(B) সকল কারণগুলিই মিথ্যা
(C) (i), (ii), (iii) সঠিক, কিন্তু (iv) মিথ্যা
(D) (i), (ii), (iv) সঠিক, কিন্তু (iii) মিথ্যা
6. মত ও যুক্তি :—
মত (A) : দ্বিমেরুকেন্দ্রীকতা বলতে বৃহৎ দুই শক্তির বিশ্বরাজনীতিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা বোঝায়।
যুক্তি (R) : ঠাণ্ডা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনের মধ্যে দ্বিমেরুকেন্দ্রীকতা বিদ্যমান ছিল।
সঠিক বিকল্পটি বেছে নিয়ে ✓ চিহ্ন দাও :
(A) A ও R উভয়ই সত্য এবং R হল A-র সঠিক ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সত্য, কিন্তু R, A-র সঠিক ব্যাখ্যা নয়
(C) A মিথ্যা, R সত্য
(D) A সত্য, R মিথ্যা
7. বামস্তম্ভের (A) সঙ্গে ডানস্তম্ভ (B) মেলাও :
বামস্তম্ভ (A)
(a) নির্জোট আন্দোলন
(b) ওয়ারশ চুক্তি
(c) গ্লাসনস্ত
(d) বিশ্বব্যাঙ্ক
ডানস্তম্ভ (B)
(i) গর্বাচেভের সংস্কারনীতি
(ii) উন্নয়নশীল রাষ্ট্রগুলির অর্থনৈতিক সহায়তা দানের জন্য গঠিত
(iii) পূর্বের (Eastern) সামরিক জোট
(iv) ঠাণ্ডা যুদ্ধের সময় গঠিত হয়েছিল মূলতঃ দুই বৃহৎ শক্তির কোন পক্ষে যোগদান না করে নিরপেক্ষভাবে অবস্থান করার জন্য
সঠিক বিকল্পটি বেছে ✓ চিহ্ন দাও :
(A) a-ii, b-iv, c-i, d-iii
(B) a-iii, b-ii, c-iv, d-i
(C) a-iv, b-iii, c-i, d-ii
(D) a-i, b-iv, c-ii, d-iii
8. মত ও যুক্তি :—
মত (A) : জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) পশ্চিমী গণতন্ত্রের সঙ্গে জোট গঠন করে গড়ে উঠেছিল।
যুক্তি (R) : জোট নিরপেক্ষ দেশগুলি কোন বৃহৎ শক্তিবর্গের সঙ্গে জোট গঠন করেনি।
সঠিক বিকল্পটি বেছে নিয়ে ✓ চিহ্ন দাও :
(A) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সঠিক, কিন্তু R, A-র যথার্থ ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু, R সঠিক নয়
(D) R সঠিক কিন্তু A সঠিক নয়
9. সম্মিলিত জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
(A) 1920 সাল
(B) 1939 সাল
(C) 1945 সাল
(D) 1948 সাল
10. সাধারণ সভাকে বিশ্বের নাগরিক বা প্রতিনিধিসভা বলেছেন—
(A) অস্টিন
(B) গেটেল
(C) লাস্কি
(D) ফ্লাঙ্কেন
11. বামস্তম্ভের (A) সঙ্গে ডানস্তম্ভ (B) মেলাও :
বামস্তম্ভ (A)
(a) রাষ্ট্রসংঘের সনদ
(b) UNICEF (ইউনিসেফ)
(c) WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)
(d) UNESCO (ইউনেস্কো)
ডানস্তম্ভ (B)
(i) সাংস্কৃতিক বিভিন্নতা উপস্থাপনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষা ও বিজ্ঞানের উন্নয়নে উদ্যোগী
(ii) বিশ্ব স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দেয়
(iii) 1945 সালে স্বাক্ষরিত হয়
(iv) আন্তর্জাতিক ক্ষেত্রে শিশু সুরক্ষা ও উন্নয়নে উদ্যোগী
সঠিক বিকল্পটি বেছে ✓ চিহ্ন দাও :
(A) a-iii, b-iv, c-ii, d-i
(B) a-ii, b-iii, c-i, d-iv
(C) a-iv, b-ii, c-iii, d-i
(D) a-i, b-iv, c-ii, d-iii
12. মত ও যুক্তি :
মত (A) : নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ ভেটো (Veto) ক্ষমতা ভোগ করে।
যুক্তি (R) : এই ক্ষমতা যে কোন সিদ্ধান্তকে খারিজ করার কর্তৃত্ব দেয়।
সঠিক বিকল্পটি বেছে নিয়ে ✓ চিহ্ন দাও :
(A) A সঠিক, R সঠিক নয়
(B) A ভুল, কিন্তু R সঠিক
(C) A ও R উভয়ই সঠিক, কিন্তু R, A-র যথার্থ ব্যাখ্যা
(D) A ও R উভয়ই সঠিক, কিন্তু R, A-র যথার্থ ব্যাখ্যা নয়
13. শূন্যস্থান পূরণ করো :
আন্তর্জাতিক বিচারালয় _________ বিচারপতি নিয়ে গঠিত।
(A) 10 জন
(B) 12 জন
(C) 15 জন
(D) 18 জন
14. নিচের বক্তব্যটির কারণগুলির মধ্যে কোনগুলি সত্য এবং মিথ্যা তা ✓ চিহ্ন দিয়ে বেছে নাও :
বক্তব্য : রাষ্ট্রসংঘের (UN) নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করে।
কারণ :
(i) এর সদস্যসংখ্যা 10, যার মধ্যে 5 জন স্থায়ী সদস্য।
(ii) স্থায়ী সদস্যদের ভেটো (veto) ক্ষমতা আছে।
(iii) সকল সদস্যরাষ্ট্রের সম্মিলিত veto-র মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়।
(iv) পরিষদ অর্থনৈতিক, সামরিক এবং অন্যান্য প্রকারের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
বিকল্প সমূহ :
(A) (i), (ii) সঠিক এবং (iii), (iv) মিথ্যা
(B) (i), (ii) মিথ্যা এবং (iii), (iv) সঠিক
(C) (i), (iii) মিথ্যা এবং (ii), (iv) সঠিক
(D) (i), (iv) সঠিক এবং (ii), (iii) মিথ্যা
15. শূন্যস্থান পূরণ করো :
রাষ্ট্রসংঘের (UN) সনদের চূড়ান্ত রূপদান হয় ____________ সম্মেলনে।
(A) ওয়াশিংটন একস্ সম্মেলন
(B) সানফ্রান্সিসকো সম্মেলন
(C) মস্কো সম্মেলন
(D) তেহেরান সম্মেলন
16. মত ও যুক্তি :
মত (A) : সাধারণ সভার প্রত্যেক সদস্যরাষ্ট্রের একটি করে vote আছে।
যুক্তি (R) : সাধারণ সভার ভোটাধিকার শক্তিশালী রাষ্ট্রগুলির কর্তৃত্বকে সুনিশ্চিত করে।
সঠিক বিকল্পটি বেছে নিয়ে ✓ চিহ্ন দাও :
(A) A সঠিক কিন্তু, R মিথ্যা
(B) A মিথ্যা কিন্তু, R সঠিক
(C) A ও R উভয়ই সঠিক এবং R হল A-র সঠিক ব্যাখ্যা
(D) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-র সঠিক ব্যাখ্যা নয়
17. বামস্তম্ভের (A) সঙ্গে ডানস্তম্ভ (B) মেলাও :
বামস্তম্ভ (A) ডানস্তম্ভ (B)
(a) অ-প্রথাগত নিরাপত্তা (i) দারিদ্র
(b) প্রথাগত নিরাপত্তা (ii) বৈদ্যুতিন তথ্যের সংরক্ষণ
(c) সাইবার নিরাপত্তা (iii) সন্ত্রাসবাদ
(d) অপ্রতুল আয় ও সম্পদ (iv) সামরিক ক্ষমতা
সঠিক বিকল্পটি বেছে নিয়ে ✓ চিহ্ন দাও :
(A) a-iii, b-iv, c-ii, d-i
(B) a-iv, b-ii, c-iii, d-i
(C) a-i, b-ii, c-iv, d-iii
(D) a-ii, b-iii, c-i, d-iv
18. মত ও যুক্তি :
মত (A) : নিরাপত্তাহীনতা বলতে সেইসব বিপজ্জনক ভীতিকে বোঝায় যা ব্যক্তিগত এবং জাতীয় মূল্যবোধকে আঘাত করে
যুক্তি (R) : পরিবেশ দূষণের কারণে আমাদের জীবন এবং নিরাপত্তা বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে এবং আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে।
সঠিক বিকল্পটি বেছে নাও :
(A) মত ও যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি মতকে সঠিকভাবে প্রতিষ্ঠা করে।
(B) মত ও যুক্তি উভয়ই সত্য, কিন্তু যুক্তি মতকে সঠিকভাবে প্রতিষ্ঠা করে না।
(C) মত সত্য, কিন্তু যুক্তি মিথ্যা।
(D) মত মিথ্যা, কিন্তু যুক্তি সত্য।
19. শূন্যস্থান পূরণ করো :
_________ বলতে বোঝায় সেইরূপ ভীতিমূলক কার্যাবলীকে যা জনগণ বা গোষ্ঠীর ভিতর আতঙ্ক সৃষ্টি করে; এই কাজের মূল লক্ষ্য হল political, religious অথবা অন্যান্য উদ্দেশ্য পূরণ করা।
(A) অভিবাসন
(B) সন্ত্রাসবাদ
(C) দারিদ্র
(D) মহামারী
20. নীচের ঘটনাগুলিকে ক্রমানুসারে সাজাও:
(a) শিশুদের অধিকার সংক্রান্ত কনভেনসন
(b) আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা পত্র
(c) রাষ্ট্রসংঘের (UN) মিলেনিয়াম ঘোষণাপত্র
(d) উদ্বাস্তুদের মর্যাদা সংক্রান্ত কনভেনসন
সঠিক বিকল্পটি বেছে নাও :
(A) a, c, b, d
(B) b, d, a, c
(C) d, b, c, a
(D) c, b, a, d
21. শূন্যস্থান পূরণ করো :
বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণাটি বিস্তৃত হয়েছে _________ অবধি।
(A) সাইবার নিরাপত্তা
(B) সামরিক ক্ষমতা
(C) পরিবেশগত নিরাপত্তা
(D) অর্থনৈতিক নিরাপত্তা
22. ক্ষেত্রভিত্তিক সমীক্ষা (Case Study) :
অ-প্রথাগত নিরাপত্তা (Non-treditional Security) বর্তমান বিশ্বের রাষ্ট্রগুলির সামনে এক ভয়াবহ চ্যালেঞ্জ উপস্থিত করেছে। এরূপ নিরাপত্তার মধ্যে মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্র প্রভৃতি বিষয়গুলি রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তাকে বিঘ্নিত করেছে।
এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য রাষ্ট্রকে কেবল সামরিক শক্তির উপর নির্ভরশীল হলেই চলবে না। এক্ষেত্রে প্রয়োজন অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক কৌশলের মিলিত প্রয়াস।
(i) অ-প্রথাগত নিরাপত্তাহীনতা মোকাবিলা করার জন্য রাষ্ট্রের কী করা প্রয়োজন?
(A) কেবল সামরিক শক্তির ওপর নির্ভর করা।
(B) অর্থনৈতিক ব্যবস্থার ওপর নির্ভর করা
(C) সামাজিক বিষয়ের ওপর নির্ভর করা
(D) সামগ্রিকভাবে সামরিক শক্তির সঙ্গে বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক কৌশলের ওপর নির্ভর করা
23. সত্য ও মিথ্যা বেছে নিয়ে ✓ চিহ্ন দাও :
(a) মহামারী মানব নিরাপত্তার ওপর প্রভাব ফেলে।
(b) মহামারীকে অ-প্রথাগত নিরাপত্তা বলা যায়।
(c) মহামারী প্রায়শই অভিবাসনকে তরান্বিত করে।
(d) মহামারী মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
(A) a, b, d সত্য, c মিথ্যা
(B) a, d সত্য, কিন্তু b, c মিথ্যা
(C) a, c সত্য, b, d মিথ্যা
(D) b, d, c সত্য, কিন্তু a মিথ্যা
24. বামস্তম্ভের (A) সঙ্গে ডানস্তম্ভ (B) মেলাও :
বামস্তম্ভ (A) ডানস্তম্ভ (B)
(a) রাজ্য পুনর্গঠন আইন (i) 1971
(b) বাংলাদেশ মুক্তি যুদ্ধ (ii) 1956 সালে
(c) অন্ন আন্দোলন (iii) বিজয়ওয়ারা সত্যাগ্রহ
(d) পোট্টী শ্রীরামালু ইয়া (iv) 1953
সঠিক বিকল্পটি বেছে নাও :
(A) a-iv, b-ii, c-iii, d-i
(B) a-iii, b-i, c-ii, d-iv
(C) a-ii, b-i, c-iv, d-iii
(D) a-i, b-iv, c-ii, d-iii
25. 1971 সালে বাংলাদেশ মুক্তি যুদ্ধের সময় কতজন শরণার্থী ভারতে আসে।
(A) 3 মিলিয়ন
(B) 10 মিলিয়ন
(C) 20 মিলিয়ন
(D) 50 মিলিয়ন
26. শূন্যস্থান পূরণ করো :
1972 সালে মেঘালয় রাজ্য অন্তর্ভুক্ত ছিল ________ রাজ্যে।
(A) আসাম
(B) গুজরাট
(C) মণিপুর
(D) পাঞ্জাব
27. সত্য ও মিথ্যা :
1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে ভাষার ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন আঞ্চলিক এবং জাতীয় ঐক্য বজায় রাখতে সহায়তা করেছে।
(i) 1956 সালে 1 ই নভেম্বর এই আইন কার্যকর হয়।
(ii) রাজ্য পুনর্গঠনের বিষয়টি ফজল আলি কমিশন সুপারিশ করে।
(iii) ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্য হল পশ্চিমবঙ্গ।
(iv) রাজ্য পুনর্গঠনের ভিত্তি ছিল ভাষাগত পরিচিতি (Identity)
(A) i, ii, iv সত্য, iii মিথ্যা
(B) i, ii, iii সত্য iv মিথ্যা
(C) i, iv সত্য, ii, iii মিথ্যা
(D) ii, iii সত্য, কিন্তু i, iv মিথ্যা
28. মত ও যুক্তি :
মত (A) : 1947 সালে ভারত বিভাজিত হয়।
যুক্তি (R) : বিভাজনের ফলে ভারতে উদ্বাস্তু সমস্যা সৃষ্টি হয়।
সঠিক বিকল্পটি বেছে নাও :
(A) মত ও যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি মতের সঠিক ব্যাখ্যা।
(B) মত ও যুক্তি উভয়ই সঠিক, কিন্তু যুক্তি মতের সঠিক ব্যাখ্যা নয়।
(C) মত সত্য, যুক্তি মিথ্যা।
(D) মত মিথ্যা, কিন্তু যুক্তি সত্য।
29. সত্য ও মিথ্যা :
জাতীয় দলগুলি জাতীয় বিষয়ে গুরুত্ব দেয়—
(i) জাতীয় দলগুলি আঞ্চলিক বিষয়কে অবহেলা করে।
(ii) তারা সমগ্র রাজ্য নির্বাচনে কর্তৃত্ব করে।
(iii) তারা অবশ্যই দুই বা ততোধিক রাজ্যে 6% ভোট অর্জন করে।
(iv) তারা লোকসভা নির্বাচনে কমপক্ষে তিনটি রাজ্যের 2% আসনে বিজয়ী হয়।
(A) i, ii, iii সত্য, iv মিথ্যা
(B) i, ii মিথ্যা iii, iv সত্য
(C) i, ii সত্য, iii, iv মিথ্যা
(D) i, iv সত্য, ii, iii মিথ্যা
30. মত ও যুক্তি :
মত (A) : বিরোধী দল গণতন্ত্রে অপরিহার্য অঙ্গ।
যুক্তি (R) : নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির দ্বারা বিরোধী দলগুলি সরকারকে দায়িত্বশীল করে তোলে।
বিকল্পসমূহ :
(A) মত ও যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি হল মতের সঠিক ব্যাখ্যা।
(B) মত ও যুক্তি উভয়ই সত্য, কিন্তু যুক্তি মতের সঠিক ব্যাখ্যা নয়।
(C) মত সত্য, কিন্তু যুক্তি মিথ্যা।
(D) মত মিথ্যা, কিন্তু যুক্তি সত্য।
31. শূন্যস্থান পূরণ করো :
ভারতে __________ বর্তমান।
(A) একদলীয় ব্যবস্থা
(B) দ্বি-দলীয় ব্যবস্থা
(C) বহুদলীয় ব্যবস্থা
(D) বিরোধী দল
32. বামস্তম্ভের (A) সঙ্গে ডানস্তম্ভ (B) মেলাও :
বামস্তম্ভ (A)
(a) রাজনৈতিক দল
(b) জাতীয় দল
(c) নির্বাচন কমিশন
(d) অকালি দল
ডানস্তম্ভ (B)
(i) অনেকগুলি রাজ্যে কার্যকর থাকে
(ii) আঞ্চলিক দল
(iii) জনগণের ইচ্ছা প্রতিফলিত করে
(iv) স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা করে।
বিকল্পসমূহ :
(A) a-iv, b-iii, c-ii, d-i
(B) a-ii, b-iv, c-i, d-iii
(C) a-i, b-iii, c-iv, d-ii
(D) a-iii, b-i, c-iv, d-ii
33. কে বলেছিলেন ‘রাজনৈতিক দল ব্যতীত রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করা কষ্টসাধ্য’।
(A) অ্যালান বল
(B) বার্ক
(C) ম্যাকআইভার
(D) জোসেফ সুমপিটার
34. বামস্তম্ভের (A) সঙ্গে ডানস্তম্ভ (B) মেলাও :
বামস্তম্ভ (A) ডানস্তম্ভ (B)
(a) উরি আক্রমণ (i) 2019
(b) রাজকীয় পরিবারে হত্যাকাণ্ড, 2001 (ii) 2016
(c) পুলওয়ামা আক্রমণ (iii) নেপাল
(d) 370 ধারা অবলুপ্তি (iv) জম্মু ও কাশ্মীর
বিকল্পসমূহ :
(A) a-iv, b-iii, c-i, d-ii
(B) a-iii, b-ii, c-iv, d-i
(C) a-ii, b-iii, c-i, d-iv
(D) a-ii, b-iii, c-iv, d-i
35. শূন্যস্থান পূরণ করো :
পারমাণবিক অপ্রসাররোধ চুক্তি স্বাক্ষরিত হয় ___________ সালে।
(A) 1960
(B) 1970
(C) 1980
(D) 1985
36. ক্ষেত্রসমীক্ষা :
ভারত যদিও পারমাণবিক অপ্রসার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি, তবু 2008 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ঐতিহাসিক অসামরিক পারমাণবিক চুক্তিতে আবদ্ধ হয়। এই চুক্তির ফলে ভারত অসামরিক ক্ষেত্রে পারমাণবিক জ্বালানী ও প্রযুক্তিকে কাজে লাগাতে পারে।
কেন 2008 সালের চুক্তি ভারতের জন্য ঐতিহাসিক ছিল?
(A) এটি ভারতকে পারমাণবিক অস্ত্রের উন্নতি সাধনের অধিকার দেয়।
(B) এটি ভারতকে একজন দায়িত্বশীল পারমাণবিক শক্তির স্বীকৃতি দেয়।
(C) এটি খনিজ জ্বালানীর উপর ভারতের নির্ভরতার অবসান করে।
(D) এটি প্রথম ভারত-মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতামূলক চুক্তি।
37. সত্য ও মিথ্যা :
ভারত এবং রাশিয়ার মধ্যে এক দৃঢ় প্রতিরক্ষা চুক্তি বহমান আছে।
(i) রাশিয়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন অর্জনের বিরোধিতা করে।
(ii) প্রায় 70% ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রাশিয়া জোগান দেয়।
(iii) ব্রহ্মস মিসাইল ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে উন্নয়নশীল।
(iv) ভারতের প্রধান প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগী রাষ্ট্র রাশিয়া।
বিকল্পসমূহ :
(A) ii, iii, iv সত্য, i মিথ্যা
(B) i, ii সত্য iii, iv মিথ্যা
(C) ii, iii সত্য, i, iv মিথ্যা
(D) iii সত্য, i, ii, iv মিথ্যা
38. 2020 সাল থেকে ভারত ও চীনের মধ্যে নীতিগত অবস্থানের নাম কী?
(A) তাওয়াং
(B) গালওয়ান উপত্যকা
(C) ডোকলাম
(D) প্যানগং
39. বামস্তম্ভের (A) সঙ্গে ডানস্তম্ভ (B) মেলাও :
বামস্তম্ভ (A)
(a) কুলাডিকুলাম প্রকল্প
(b) মুম্বাই আক্রমণ
(c) প্রথম আঘাত নয় (No First Strike) নীতি
(d) কোয়াড সামরিক অনুশীলন
ডানস্তম্ভ (B)
(i) 2008
(ii) ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত জোট
(iii) রাশিয়ার সহযোগিতায় ভারতের দ্বারা গঠিত
(iv) ভারতের পারমাণবিক নীতি
বিকল্পসমূহ :
(A) a-i, b-iii, c-iv, d-ii
(B) a-ii, b-iv, c-i, d-iii
(C) a-iii, b-i, c-iv, d-ii
(D) a-iv, b-ii, c-i, d-iii
40. মত (A) ও যুক্তি (R) :
মত (A) : গালওয়ান উপত্যকার সংঘর্ষ ভারত ও চীনের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি করেছিল।
যুক্তি (R) : উভয় দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছিল।
বিকল্পসমূহ—
(A) মত ও যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি হল মতের সঠিক ব্যাখ্যা।
(B) মত ও যুক্তি উভয়ই সত্য, কিন্তু যুক্তি মতের সঠিক ব্যাখ্যা নয়।
(C) মত সত্য, কিন্তু যুক্তি মিথ্যা।
(D) মত মিথ্যা, কিন্তু যুক্তি সত্য।
| রাষ্ট্রবিজ্ঞান মডেল প্রশ্নপত্র ২০২৭ PDF | |||
|---|---|---|---|
| শ্রেণি | পরীক্ষা | সাইজ | লিঙ্ক |
| XII | SEM-III | 1.53 MB | Download |
ANSWER KEY (উত্তরপত্র)
1. (C) মতাদর্শগত যুদ্ধ
2. (C) 1991 সালে
3. (B) সোভিয়েত ইউনিয়ন
4. (A) a-iii, b-iv, c-ii, d-i
5. (D) (i), (ii), (iv) সঠিক, কিন্তু (iii) মিথ্যা
6. (D) A সত্য, R মিথ্যা
7. (C) a-iv, b-iii, c-i, d-ii
8. (D) R সঠিক কিন্তু A সঠিক নয়
9. (C) 1945 সাল
10. (B) গেটেল
11. (A) a-iii, b-iv, c-ii, d-i
12. (C) A ও R উভয়ই সঠিক, এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা (প্রশ্নপত্রের অপশন অনুযায়ী)
13. (C) 15 জন
14. (C) (i), (iii) মিথ্যা এবং (ii), (iv) সঠিক
15. (B) সানফ্রান্সিসকো সম্মেলন
16. (A) A সঠিক কিন্তু, R মিথ্যা
17. (A) a-iii, b-iv, c-ii, d-i
18. (B) মত ও যুক্তি উভয়ই সত্য, কিন্তু যুক্তি মতকে সঠিকভাবে প্রতিষ্ঠা করে না।
19. (B) সন্ত্রাসবাদ
20. (B) b, d, a, c
21. (A) সাইবার নিরাপত্তা
22. (D) আংশিকভাবে সামরিক শক্তির সঙ্গে বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক কৌশলের ওপর নির্ভর করা
23. (A) a, b, d সত্য, c মিথ্যা
24. (C) a-ii, b-i, c-iv, d-iii
25. (B) 10 মিলিয়ন
26. (A) আসাম
27. (A) i, ii, iv সত্য, iii মিথ্যা
28. (B) মত ও যুক্তি উভয়ই সঠিক, কিন্তু যুক্তি মতের সঠিক ব্যাখ্যা নয়।
29. (D) i, iv সত্য, ii, iii মিথ্যা
30. (A) মত ও যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি হল মতের সঠিক ব্যাখ্যা।
31. (C) বহুদলীয় ব্যবস্থা
32. (D) a-iii, b-i, c-iv, d-ii
33. (C) ম্যাকআইভার
34. (C) a-ii, b-iii, c-i, d-iv
35. (B) 1970
36. (B) এটি ভারতকে একজন দায়িত্বশীল পারমাণবিক শক্তির স্বীকৃতি দেয়।
37. (A) ii, iii, iv সত্য, i মিথ্যা
38. (B) গালওয়ান উপত্যকা
39. (C) a-iii, b-i, c-iv, d-ii
40. (A) মত ও যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি হল মতের সঠিক ব্যাখ্যা।
1 thought on “HS Political Science 3rd Semester Model Question Paper 2026 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার-৩ মডেল প্রশ্নপত্র”