WBCHSE HS Political Science 3rd Semester Question Paper 2027 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র তৃতীয় সেমিস্টার ২০২৭

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ও সমাধান। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার পদ্ধতি অনুযায়ী ২০২৭ সালের দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান (Political Science) পরীক্ষার অফিশিয়াল প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধানসহ নিচে দেওয়া হলো। আগামী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও নিখুঁত ও সহজ করে তুলতেই আমাদের এই বিশেষ আয়োজন। এই প্রশ্ন-উত্তর সংকলনটি অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপদ্ধতি ও নম্বর বিভাজন সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে, যা চূড়ান্ত পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে দারুণভাবে সাহায্য করবে।

POLITICAL SCIENCE

SEMESTER-III

2027

Total Time : 1 Hour 30 minutes
Total Marks : 40

QUESTION BOOKLET SERIES : D

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।

1. স্তম্ভ – A ও স্তম্ভ – B মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :

স্তম্ভ – A স্তম্ভ – B
(a) FAO-র সদর দপ্তর (i) জেনেভা
(b) UNESCO-র সদর দপ্তর (ii) রোম
(c) UNICEF-র সদর দপ্তর (iii) নিউ ইয়র্ক
(d) WHO-র সদর দপ্তর (iv) প্যারিস

বিকল্পসমূহ :
(A) a – ii, b – iv, c – iii, d – i
(B) a – ii, b – iii, c – i, d – iv
(C) a – i, b – ii, c – iv, d – iii
(D) a – iv, b – iii, c – i, d – ii

উত্তরঃ (A) a – ii, b – iv, c – iii, d – i (FAO-রোম, UNESCO-প্যারিস, UNICEF-নিউ ইয়র্ক, WHO-জেনেভা)

2. ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয়
(A) 4 মার্চ
(B) 6 এপ্রিল
(C) 7 মার্চ
(D) 12 মার্চ

উত্তরঃ (A) 4 মার্চ

3. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়
(A) 5 জুন
(B) 5 মে
(C) 5 আগস্ট
(D) 5 সেপ্টেম্বর

উত্তরঃ (A) 5 জুন

4. মানব নিরাপত্তার একটি নতুন সমস্যা হলো
(A) যুদ্ধ
(B) সাইবার নিরাপত্তা
(C) অভিবাসন
(D) মানবাধিকার

উত্তরঃ (B) সাইবার নিরাপত্তা

5. মুম্বাই সন্ত্রাসী হামলা ঘটেছিল
(A) 2008 সালে
(B) 2013 সালে
(C) 2015 সালে
(D) 2019 সালে

উত্তরঃ (A) 2008 সালে

6. জম্মু ও কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়
(A) 2014 সালে
(B) 2015 সালে
(C) 2019 সালে
(D) 2021 সালে

উত্তরঃ (C) 2019 সালে

7. জুনাগড় ভারতের সঙ্গে যুক্ত হয়
(A) গণভোটের মাধ্যমে
(B) যুদ্ধের মাধ্যমে
(C) জাতিসংঘের সিদ্ধান্তে
(D) ব্রিটিশ সরকারের সিদ্ধান্তে

উত্তরঃ (A) গণভোটের মাধ্যমে

8. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :

স্তম্ভ – ক স্তম্ভ – খ
(a) রাজ্য পুনর্গঠন আইন (i) 1962
(b) বোম্বে পুনর্গঠন আইন (ii) 1966
(c) নাগাল্যান্ড রাজ্য আইন (iii) 1956
(d) পাঞ্জাব পুনর্গঠন আইন (iv) 1960

বিকল্পসমূহ :
(A) a – ii, b – i, c – iii, d – iv
(B) a – iv, b – iii, c – i, d – ii
(C) a – iii, b – iv, c – i, d – ii
(D) a – iii, b – iv, c – ii, d – i

উত্তরঃ (C) a – iii, b – iv, c – i, d – ii (রাজ্য পুনর্গঠন আইন-1956, বোম্বে পুনর্গঠন-1960, নাগাল্যান্ড রাজ্য আইন-1962, পাঞ্জাব পুনর্গঠন-1966)

9. ভারতের রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করে কে ?
(A) রাষ্ট্রপতি
(B) প্রধানমন্ত্রী
(C) নির্বাচন কমিশন
(D) মুখ্যমন্ত্রী

উত্তরঃ (C) নির্বাচন কমিশন

10. ভারতীয় সংবিধানের কোন্ সংশোধণীর দ্বারা ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে ?
(A) 86 তম
(B) 74 তম
(C) 61 তম
(D) 52 তম

উত্তরঃ (C) 61 তম

11. উল্লিখিত ঘটনাগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো :
I. Biological Weapons Convention (BWC)
II. Chemical Weapons Convention (CWC)
III. Strategic Arms Reduction Treaty (START)
IV. Nuclear Non-proliferation Treaty (NPT)

বিকল্পসমূহ :
(A) I, II, III, IV
(B) IV, I, III, II
(C) I, IV, II, III
(D) III, IV, I, II

উত্তরঃ (B) IV, I, III, II (NPT: 1968 → BWC: 1972 → START: 1991 → CWC: 1993)

12. মানব নিরাপত্তার ধারণা প্রথম জন্মলাভ হয় :
(A) 1945 সালের রাষ্ট্র সংঘের সনদে
(B) 1955 সালের বান্দুং সম্মেলনে
(C) 1961 সালের NAM সম্মেলনে
(D) 1994 সালের UNDP রিপোর্টে

উত্তরঃ (D) 1994 সালের UNDP রিপোর্টে

13. ‘Agenda 21’ গৃহীত হয়
(A) রিও ডি জেনেরিও সম্মেলনে
(B) স্টকহোম সম্মেলনে
(C) প্যারিস সম্মেলনে
(D) শিকাগো সম্মেলনে

উত্তরঃ (A) রিও ডি জেনেরিও সম্মেলনে

14. ভারত বিভাজনের জন্য ‘সীমানা কমিশন’ গঠিত হয় …………… সালে ।
(A) 1944
(B) 1947
(C) 1942
(D) 1938

উত্তরঃ (B) 1947

15. 1953 সালের পয়লা অক্টোবর ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোন্টি ?
(A) কেরালা
(B) গোয়া
(C) অন্ধ্রপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ

উত্তরঃ (C) অন্ধ্রপ্রদেশ

16. মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট সংঘটিত হয়েছিল কোন সালে ?
(A) 1950
(B) 1955
(C) 1954
(D) 1956

উত্তরঃ (D) 1956

17. প্রতিরোধের নীতি-এর মূল প্রবক্তা হলেন
(A) বারুচ
(B) ট্রুম্যান
(C) কেন্নান
(D) ফ্রিডম্যান

উত্তরঃ (C) কেন্নান (জর্জ কেন্নান)

18. কোন্ সালে মার্শাল পরিকল্পনা গৃহীত হয় ?
(A) 1942
(B) 1947
(C) 1946
(D) 1950

উত্তরঃ (B) 1947

19. পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়
(A) ভারত ও বাংলাদেশের মধ্যে
(B) ভারত ও ভুটানের মধ্যে
(C) ভারত ও রাশিয়ার মধ্যে
(D) ভারত ও চীনের মধ্যে

উত্তরঃ (D) ভারত ও চীনের মধ্যে

20. ভার্সাই চুক্তি সম্পাদিত হয়েছিল
(A) 29. 06. 1911 তারিখে
(B) 28. 06. 1919 তারিখে
(C) 26. 06. 1908 তারিখে
(D) 26. 07. 1901 তারিখে

উত্তরঃ (B) 28. 06. 1919 তারিখে

21. কোন্ সম্মেলনে ‘সম্মিলিত জাতিপুঞ্জ’ শব্দটি প্রথম ব্যবহার করা হয় ?
(A) লন্ডন ঘোষণা
(B) ওয়াশিংটন ঘোষণা
(C) আটলান্টিক সনদ
(D) মস্কো ঘোষণা

উত্তরঃ (B) ওয়াশিংটন ঘোষণা (1942 সালের Declaration by United Nations)

22. নিম্নলিখিত কোন্ দেশটি ভেটো ক্ষমতার অধিকারী ?
(A) ব্রিটেন
(B) ভারত
(C) ব্রাজিল
(D) সুইডেন

উত্তরঃ (A) ব্রিটেন

23. UNICEF-এর পূর্ণরূপটি কী ?
(A) United Nations International Children’s Education Fund
(B) United Nations International Children’s Emergency Fund
(C) United Nations International Children’s Economic Fund
(D) United Nations International Children’s Employment Fund

উত্তরঃ (B) United Nations International Children’s Emergency Fund

24. রাষ্ট্র সংঘের মহাসচিব নিযুক্ত হন
(A) সাধারণ সভার দ্বারা
(B) নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভার দ্বারা
(C) আন্তর্জাতিক আদালত দ্বারা
(D) ECOSOC দ্বারা

উত্তরঃ (B) নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভার দ্বারা

25. জাতিপুঞ্জের সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে ……… ধারায়।
(A) 16 নম্বর
(B) 15 নম্বর
(C) 14 নম্বর
(D) 18 নম্বর

উত্তরঃ (D) 18 নম্বর

26. “The Making of Foreign Policy: An Analysis of Decision-Making” গ্রন্থটির লেখক কে?
(A) মরগেনথাউ
(B) ফ্র্যাঙ্কেল
(C) হার্টম্যান
(D) মার্শাল

উত্তরঃ (B) ফ্র্যাঙ্কেল

27. ভারত ও রাশিয়ার মধ্যে “Declaration on Strategic Partnership” কবে স্বাক্ষরিত হয়?
(A) 1996
(B) 2000
(C) 2008
(D) 1949

উত্তরঃ (B) 2000

28. QUAD হল একটি সামরিক জোট যার মধ্যে ভারতের সঙ্গে আছে
(A) বাংলাদেশ
(B) চীন
(C) রাশিয়া
(D) আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া

উত্তরঃ (D) আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া

29. কত সালে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা করে?
(A) 1972
(B) 1973
(C) 1974
(D) 1975

উত্তরঃ (C) 1974

30. ভারত-চীনের মধ্যে পূর্ব প্রান্তের সীমানা হলো
(A) ম্যাকমোহন লাইন
(B) র‍্যাডক্লিফ লাইন
(C) পক প্রণালী
(D) কালি নদী

উত্তরঃ (A) ম্যাকমোহন লাইন

31. ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পাদিত বিভিন্ন চুক্তিগুলি ক্রমানুসারে সাজাও –
(A) আগ্রা সম্মেলন → তাসখন্দ চুক্তি → দিল্লি প্যাক্ট → সিমলা চুক্তি
(B) দিল্লি প্যাক্ট → তাসখন্দ চুক্তি → সিমলা চুক্তি → আগ্রা সম্মেলন
(C) সিমলা চুক্তি → তাসখন্দ চুক্তি → আগ্রা সম্মেলন → দিল্লি প্যাক্ট
(D) তাসখন্দ চুক্তি → আগ্রা সম্মেলন → সিমলা চুক্তি → দিল্লি প্যাক্ট

উত্তরঃ (B) দিল্লি প্যাক্ট → তাসখন্দ চুক্তি → সিমলা চুক্তি → আগ্রা সম্মেলন (দিল্লি প্যাক্ট: 1950 → তাসখন্দ চুক্তি: 1966 → সিমলা চুক্তি: 1972 → আগ্রা সম্মেলন: 2001)

32. ভারত LEMOA চুক্তি স্বাক্ষর করে …………..-এর সঙ্গে।
(A) রাশিয়া
(B) নেপাল
(C) বাংলাদেশ
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তরঃ (D) মার্কিন যুক্তরাষ্ট্র

33. “রাজনৈতিক দল হলো ব্যক্তি দ্বারা গঠিত একটি দল, যারা জাতির স্বার্থের জন্য নির্দিষ্ট নীতির অধীনে একত্রিত হয়েছে।” একথা বলেছিলেন –
(A) ব্লু
(B) বার্ক
(C) ম্যাকাইভার
(D) শুম্পিটার

উত্তরঃ (B) বার্ক (এডমন্ড বার্ক)

34. দক্ষিণ ভারতের একটি আঞ্চলিক রাজনৈতিক দল হলো
(A) AAP
(B) NCP
(C) DMK
(D) BJD

উত্তরঃ (C) DMK

35. ভারতের সংবিধানে দল ব্যবস্থা স্বীকৃতি পেয়েছে কোন্ সালে?
(A) 1985
(B) 1990
(C) 2002
(D) 2008

উত্তরঃ (A) 1985 (52 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে)

36. ‘ট্রুম্যান ডকট্রিন’ ঘোষিত হয় ……………….. তারিখে।
(A) 12.03.1947
(B) 12.06.1946
(C) 16.03.1950
(D) 16.06.1952

উত্তরঃ (A) 12.03.1947

37. ‘লৌহ যবনিকা’ ধারণা জড়িত রয়েছে
(A) ট্রুম্যান নীতিতে
(B) ফুলটন বক্তৃতায়
(C) ওয়ারশ চুক্তিতে
(D) মার্শাল পরিকল্পনায়

উত্তরঃ (B) ফুলটন বক্তৃতায়

38. স্তম্ভ – I ও স্তম্ভ – II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :

স্তম্ভ – I স্তম্ভ – II
(a) মার্শাল পরিকল্পনা (i) পশ্চিমী দেশগুলির সামরিক জোট
(b) ওয়ারশ চুক্তি (ii) স্বচ্ছতা নীতি
(c) ন্যাটো (iii) যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠন
(d) গ্লাসনস্ত (iv) পূর্বাঞ্চলীয় দেশগুলির সামরিক জোট

বিকল্পসমূহ :
(A) a – iii, b – iv, c – i, d – ii
(B) a – i, b – ii, c – iii, d – iv
(C) a – ii, b – iii, c – iv, d – i
(D) a – iv, b – ii, c – iii, d – i

উত্তরঃ (A) a – iii, b – iv, c – i, d – ii

39. সম্মিলিত জাতিপুঞ্জের কোন্ বিভাগ সনদ সংশোধন করতে পারে?
(A) অছি পরিষদ
(B) সচিবালয়
(C) সাধারণ সভা
(D) আন্তর্জাতিক বিচারালয়

উত্তরঃ (C) সাধারণ সভা

40. সাধারণ সভায় ‘শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ গৃহীত হয় কত সালে?
(A) 1950
(B) 1951
(C) 1949
(D) 1952

উত্তরঃ (A) 1950

রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৭ পিডিএফ
শ্রেণি পরীক্ষা সাইজ লিঙ্ক
XIISEM-III591 KBDownload
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “WBCHSE HS Political Science 3rd Semester Question Paper 2027 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র তৃতীয় সেমিস্টার ২০২৭”

Leave a Comment