HS Sanskrit 3rd Semester Question Paper 2026 | উচ্চমাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬
📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here
SANSKRIT
SEMESTER-III
2026
Total Time : 1 Hour 15 minutes
Total Marks : 40
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি / Multiple Choice Questions
পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলি / INSTRUCTIONS TO CANDIDATES:
1. উত্তর দেওয়ার পূর্বে OMR উত্তরপত্রে 1 নং পৃষ্ঠায় প্রদত্ত 1 থেকে 5 এন্ট্রিগুলি সতর্ক ভাবে পূরণ করবে (রেজিস্ট্রেশন নং, রোল নং, প্রশ্ন পুস্তিকা ক্রমসংখ্যা, বিষয় এবং পরীক্ষার্থীর পূর্ণ স্বাক্ষর)। অন্যথায় OMR উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। এন্ট্রি নং 6 এবং 7. কেবলমাত্র ইনভিজিলেটর পূরণ করবে।
2. OMR উত্তরপত্রের 2 নং পৃষ্ঠায় প্রদত্ত সকল নির্দেশাবলি মনোযোগসহকারে পড়বে এবং ঐ অনুযায়ী কাজ করবে।
3. এই প্রশ্নপুস্তিকায় 40 টি বহুবিকল্পভিত্তিক প্রশ্ন আছে।
4. সকল প্রশ্নই আবশ্যিক। প্রতিটি প্রশ্নের মান 1। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
5. প্রশ্নগুলির উত্তর OMR উত্তরপত্রের 1 নং পৃষ্ঠার এন্ট্রি নং 8-এর অধীন ঘরগুলিতে দিতে হবে।
6. পরীক্ষার্থীকে OMR উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল / কালো বলপয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক।
7. প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্নসহকারে পূর্ণরূপে গাঢ় / ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না। কোনোরূপ পরিবর্তন / কাটা / ওভাররাইটিং / মোছার অনুমতি নেই।
8. উদাহরণস্বরূপ: কোনো একটি প্রশ্নের যদি বিকল্প (B) সঠিক উত্তর হয় তবে বৃত্তটি গাঢ় / ভরাট করার ধরন :
(এই নম্বরের জন্য আসল প্রশ্নপত্র টি দেখতে হবে)
9. খসড়া কার্য কেবলমাত্র প্রশ্নপুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে।
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।
PART – I
UNIT – I
(গদ্যাংশ) (Prose)
১. রাজহংসের পদযুগল কিসের দ্বারা আবদ্ধ ছিল ?
(A) রজ্জুর দ্বারা
(B) পদ্মমৃণালের দ্বারা
(C) স্বর্ণশৃঙ্খলের দ্বারা
(D) রৌপ্যশৃঙ্খলের দ্বারা
উত্তরঃ (B) পদ্মমৃণালের দ্বারা
২. শূন্যস্থান পূরণ করো: বালচন্দ্রিকার স্বামী হলেন …………।
(A) রাজবাহন
(B) পুষ্পোদ্ভব
(C) শুক্লোদ্ভব
(D) দারণুবর্মা
উত্তরঃ (B) পুষ্পোদ্ভব।
৩. ‘तमोपहस्त्वया दत्तो ज्ञानप्रदीपः’— এখানে ‘त्वया’ বলতে বোঝানো হয়েছে—
(A) রাজবাহনকে
(B) পুষ্পোদ্ভবকে
(C) অবন্তিসুন্দরীকে
(D) দারণুবর্মাকে
উত্তরঃ (A) রাজবাহনকে।
৪. রাজবাহনকে কে ‘ব্রাহ্মণাধম’ বলেছিলেন ?
(A) চণ্ডবর্মা
(B) মানসার
(C) দারণুবর্মা
(D) পুষ্পোদ্ভব
উত্তরঃ (A) চণ্ডবর্মা
৫. রাজবাহন কোন্ রাজ্যের রাজপুত্র ছিলেন?
(A) কোশল
(B) অযোধ্যা
(C) মালব
(D) মগধ
উত্তরঃ (D) মগধ।
UNIT – II
(পদ্যাংশ) (Verse)
৬. ‘विन्दति’ শব্দের অর্থ হলো—
(A) চুরি করা
(B) কেটে দেওয়া
(C) উপভোগ করা
(D) লাভ করা
উত্তরঃ (D) লাভ করা।
৭. সন্ধি বিচ্ছেদ করো — ‘लोकस्तदनुवर्तते’
(A) लोकस्त + दनुवर्तते
(B) लोकस्त + दंनुवर्तते
(C) लोकः + तद् + अनुवर्तते
(D) लोकस्त: + दंनुवर्तते
উত্তরঃ (C) लोकः + तद् + अनुवर्तते।
৮. মন ও বুদ্ধির মধ্যে কে শ্রেষ্ঠ ?
(A) বুদ্ধি
(B) মন
(C) মন ও বুদ্ধি উভয়ই
(D) কখনো বুদ্ধি, কখনো মন
উত্তরঃ (A) বুদ্ধি
৯. কর্মেন্দ্রিয় কয়টি ?
(A) দুটিই (B) চারটি (C) তিনটি (D) পাঁচটি
উত্তরঃ (D) পাঁচটি
১০. কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুকরণ করে ?
(A) দেবতারা
(B) অসুরেরা
(C) সাধারণ মানুষেরা
(D) রাক্ষসেরা
উত্তরঃ (C) সাধারণ মানুষেরা।
UNIT – III
(নাট্যাংশ) (Drama)
১১. শকুন্তলার পালক পিতা ছিলেন —
(A) মারীচ (B) দুর্বাসা (C) উগ্রশ্রবা (D) কণ্ব
উত্তরঃ (D) কণ্ব
১২. “को नामोष्णोदकेन नवमालिकां सिञ्चति?” — একথা কে বলেছিলেন ?
(A) প্রিয়ংবদা
(B) শকুন্তলা
(C) অনসূয়া
(D) কণ্ব
উত্তরঃ (A) প্রিয়ংবদা।
১৩. দুষ্যন্ত-শকুন্তলার কোন মতে বিবাহ হয়েছিল ?
(A) প্রাজাপত্য
(B) রাক্ষস
(C) গান্ধর্ব
(D) ব্রাহ্ম
উত্তরঃ (C) গান্ধর্ব।
১৪. সত্য-মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো :
(i) অনসূয়া দুর্বাসার জন্য পাদ্য অর্ঘ্যের আয়োজন করে।
(ii) প্রিয়ংবদা অনুনয় বিনয় করে ঋষি দুর্বাসাকে শান্ত করে।
(iii) শকুন্তলা পিতার চিন্তায় মগ্ন।
(iv) দুর্বাসা শাপমুক্তির উপায় বললেন।
বিকল্পসমূহ :
(A) (i), (iii) সত্য ; (ii), (iv) মিথ্যা
(B) (i), (ii), (iv) সত্য ; (iii) মিথ্যা
(C) (ii), (iii) সত্য ; (i), (iv) মিথ্যা
(D) (iii), (iv) সত্য ; (i), (ii) মিথ্যা
উত্তরঃ (B) (i), (ii), (iv) সত্য ; (iii) মিথ্যা
১৫. শূন্যস্থান পূরণ করো :’শকুন্তলোপাখ্যান’ বর্ণিত হয়েছে …………।
(A) মেঘদূতে
(B) রামায়ণে
(C) পুরাণে
(D) মহাভারতে
উত্তরঃ (D) মহাভারতে।
PART – II
UNIT – IV (ব্যাকরণ)
১৬. ‘ভার্গব’ শব্দটির বুৎপত্তি নির্ণয় করো :
(A) ভৃগু + অণ্
(B) ভৃগু + অব
(C) ভার্গ + অব্
(D) ভা + অণ্
উত্তরঃ (A) ভৃগু + অণ্
১৭. শূন্যস্থান পূরণ করো : আত্মপ্রীতি অর্থে ………., ক্ষীর, বৃষ এবং লবণ শব্দের উত্তর ক্যচ্ প্রত্যয় হয়।
(A) নমস্ (B) অশন্ (C) অশ্ব (D) যশ
উত্তরঃ (C) অশ্ব
১৮. শূন্যস্থান পূরণ করো : बुद्धि + ………… = बुद्धिमान् ।
(A) मत् (B) मतुप् (C) वतुप् (D) अण्
উত্তরঃ (B) मतुप्
১৯. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো :
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
| (i) পিতৃমৎ | (a) অণ্ |
| (ii) বৈশ্বামিত্র | (b) মতুপ্ |
| (iii) গরীয়স্ | (c) ইষ্ঠন্ |
| (iv) মহিষ্ঠ | (d) ঈয়সুন্ |
বিকল্পসমূহ :
(A) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)
(B) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(C) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
(D) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
উত্তরঃ (D) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
২০. ‘শ্রেষ্ঠ’ পদটি গঠনের জন্য কোন্ সূত্রের প্রয়োজন ?
(A) জ্য চ
(B) অল্লীয়সঃ চ
(C) শ্রেয়ঃ চ
(D) প্রশস্যস্য শ্রঃ
উত্তরঃ (D) প্রশস্যস্য শ্রঃ
২১. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো :
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
| (i) অক্ষ্ণা কাণঃ | (a) সহযুক্তেঽপ্রধানে |
| (ii) শোকেন দুঃখম্ | (b) ইত্থম্ভূতলক্ষণে |
| (iii) জটাভিঃ তাপসঃ | (c) যেনাঙ্গবিকারঃ |
| (iv) পিত্রা আগতঃ পুত্রঃ | (d) হেতৌ |
বিকল্পসমূহ :
(A) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
(B) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(C) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
(D) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
উত্তরঃ (C) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
২২. রেখাঙ্কিত শব্দটির কারক-বিভক্তি নির্ণয় করো : রামঃ বনং গচ্ছতি।
(A) করণে তৃতীয়া
(B) কর্মে দ্বিতীয়া
(C) কর্তায় প্রথমা
(D) অপাদানে পঞ্চমী
উত্তরঃ (B) কর্মে দ্বিতীয়া
২৩. ‘কারক’ পদের বুৎপত্তি হলো —
(A) কৃ + অণ্
(B) কৃ + ণ্বুল্
(C) কৃ + ণক্
(D) কৃ + ঘঞ্
উত্তরঃ (B) কৃ + ণ্বুল্
২৪. ‘স্বতন্ত্রঃ কর্তা’ — সূত্রটি কোন্ কারকের ?
(A) করণ (B) কর্তৃ (C) কর্ম (D) সম্প্রদান
উত্তরঃ (B) কর্তৃ
২৫. অপবর্গে কোন্ বিভক্তি হয় ?
(A) দ্বিতীয়া (B) চতুর্থী (C) তৃতীয়া (D) প্রথমা
উত্তরঃ (C) তৃতীয়া
২৬. চতুর্থী তৎপুরুষ সমাস নিষ্পন্ন পদটি হলো —
(A) চোরভয়ম্
(B) যূপদারুঃ
(C) রামানুজঃ
(D) ভীষ্মজননী
উত্তরঃ (B) যূপদারুঃ
২৭. ‘রাজ্ঞঃ পুত্রঃ = রাজপুত্রঃ’ — কোন্ সমাসের উদাহরণ ?
(A) অব্যয়ীভাব
(B) গতি তৎপুরুষ
(C) ষষ্ঠী তৎপুরুষ
(D) তৃতীয়া তৎপুরুষ
উত্তরঃ (C) ষষ্ঠী তৎপুরুষ
২৮. পাণিনির মতে সমাস কত প্রকার?
(A) তিন (B) পাঁচ (C) চার (D) ছয়
উত্তরঃ (C) চার
২৯. ‘সুমদ্রম্’ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হলো —
(A) মদ্রাণাং সমৃদ্ধিঃ
(B) মদ্রাণাং পশ্চাৎ
(C) মদ্রাণাম্ অভাবঃ
(D) মদ্রস্য যোগ্যম্
উত্তরঃ (A) মদ্রাণাং সমৃদ্ধিঃ
৩০. ‘অভাব’ অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হলো —
(A) অতিবাধ্যম্
(B) অনুগৃহম্
(C) অনুরূপম্
(D) নির্জনম্
উত্তরঃ (D) নির্জনম্।
UNIT – V
(পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস)
৩১. শূন্যস্থান পূরণ করো : ভাসের ছদ্মনাম হলো …………।
(A) অগ্নিমিত্র
(B) জ্বলনমিত্র
(C) বহ্নিমিত্র
(D) অরিমিত্র
উত্তরঃ (B) জ্বলনমিত্র।
৩২. কবি ভবভূতির রচিত প্রথম নাটক কোন্ টি ?
(A) উত্তররামচরিত
(B) মালতীমাধব
(C) মহাবীরচরিত
(D) পুষ্পবাণবিলাসম্
উত্তরঃ (B) মালতীমাধব
৩৩. সঠিক ক্রমবিন্যাস নিরূপণ করো :
(A) সর্গ, প্রতিসর্গ, মন্বন্তর, বংশানুচরিত
(B) সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর
(C) সর্গ, বংশ, মন্বন্তর, প্রতিসর্গ
(D) প্রতিসর্গ, সর্গ, বংশ, মন্বন্তর
উত্তরঃ (B) সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর
৩৪. সংস্কৃত সাহিত্যে সর্ববৃহৎ পুরাণটির নাম হলো —
(A) লিঙ্গপুরাণ
(B) পদ্মপুরাণ
(C) কূর্মপুরাণ
(D) স্কন্দপুরাণ
উত্তরঃ (D) স্কন্দপুরাণ
৩৫. ‘বামন’ শব্দের অর্থ —
(A) বোকা
(B) স্বাস্থ্যবান
(C) ক্ষুদ্রাকৃতি
(D) রোগগ্রস্ত
উত্তরঃ (C) ক্ষুদ্রাকৃতি
৩৬. দশমিক সংখ্যা পদ্ধতির পূর্ণ ব্যবহার আসে যাঁর হাত ধরে তিনি হলেন —
(A) বরাহমিহির
(B) ললাটদেব
(C) আর্যভট্ট
(D) ললিতা চন্দ্র
উত্তরঃ (C) আর্যভট্ট
৩৭. ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা কার গ্রন্থে পাওয়া যায় ?
(A) ব্রহ্মগুপ্তের
(B) বরাহমিহিরের
(C) আর্যভট্টের
(D) পরাশরের
উত্তরঃ (A) ব্রহ্মগুপ্তের
৩৮. কুমারসম্ভব-এর রচয়িতা কে ?
(A) ভাস (B) দণ্ডী (C) কালিদাস (D) শূদ্রক
উত্তরঃ (C) কালিদাস
৩৯. ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হলো —
(A) ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত
(B) ব্রহ্মতন্ত্র
(C) ব্রহ্মসিদ্ধান্ত
(D) ব্রহ্মসংহিতা
উত্তরঃ (A) ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত
৪০. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ টি ভবভূতি রচিত নয় ?
(A) মহাবীরচরিত
(B) উত্তররামচরিত
(C) মালতীমাধব
(D) মুদ্রারাক্ষস
উত্তরঃ (D) মুদ্রারাক্ষস।
📌 আরো দেখুনঃ
📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here
