বহুরূপী গল্পের MCQ প্রশ্নের উত্তর দশম শ্রেণি বাংলা | Bohurupi Golper MCQ Question Answer Class 10 Bengali
বহুরূপী
—সুবোধ ঘোষ
দশম শ্রেণি বাংলা (প্রথম ভাষা)
📌মাধ্যমিক সিলেবাস বাংলা Click Here
📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here
বহু বিকল্পীয় (MCQ) প্রশ্নোত্তর : বহুরূপী গল্প (সুবোধ ঘোষ) দশম শ্রেণি বাংলা | Bohurupi Golper MCQ Class 10 (Madhyamik) Bengali wbbse
∆ ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটি প্রশ্নের মান-১
১. বাসের ড্রাইভারের নাম ছিল –
(ক) ভবতোষ (খ) অনাদি (গ) কাশীনাথ (ঘ) জগদীশ
উত্তরঃ (গ) কাশীনাথ
২. ‘খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। অন্যদিকে যাও।’- কথা বলেছে–
(ক) ভবতোষ (খ) অনাদি (গ) কাশীনাথ (ঘ) জনৈক বাসযাত্রী
উত্তরঃ (গ) কাশীনাথ
৩. প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল-
(ক) একজন কাপালিক (খ) একজন সন্ন্যাসী (গ) একজন বাইজি (ঘ) একটি পাগল
উত্তরঃ (গ) একজন বাইজি
৪. শহরে যারা নতুন এসেছে, তারা
(ক) বেশ বিরক্ত হয় (খ) ভয়ে কেঁদে ফেলে (গ) দু- চোখ বড়ো করে তাকিয়ে থাকে
(ঘ) হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে
উত্তরঃ (গ) দু- চোখ বড়ো করে তাকিয়ে থাকে
৫. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল-
(ক) আট টাকা দশ আনা
(খ) আট টাকা তিন আনা
(গ) দশ টাকা আট আনা
(ঘ) তিন টাকা আট আনা
উত্তরঃ (ক) আট টাকা দশ আনা
৬. দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে হরিদা দাঁড়িয়েছিল-
(ক) ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজে
(খ) পুলিশ সেজে
(গ) স্কুলের মাস্টারমশাই সেজে
(ঘ) বাউল সেজে
উত্তরঃ (খ) পুলিশ সেজে
৭. হরিদা পুলিশ সেজে দাঁড়িয়েছিলেন-
(ক) লিচু বাগানে (খ) দালানে (গ) বাস স্ট্যান্ডে (ঘ) ভোরের
উত্তরঃ (ক) লিচু বাগানে
৮. লিচু বাগানে নকল পুলিশ স্কুলের যে ক – টি ছেলেকে ধরেছিলেন, তার সংখ্যা হল –
(ক) পাঁচ (খ) চার (গ) আট (ঘ) ছয়
উত্তরঃ (খ) চার
৯. নকল পুলিশকে ঘুষ দিয়েছিলেন-
(ক) জগদীশবাবু (খ) ড্রাইভার কাশীনাথ
(গ) হরিদা (ঘ) স্কুলের মাস্টারমশাই
উত্তরঃ (ঘ) স্কুলের মাস্টারমশাই
১০. জগদীশবাবু কেমন স্বভাবের মানুষ ছিলেন ?
(ক) উদার (খ) কৃপণ (গ) কপট (ঘ) বিকৃত
উত্তরঃ (খ) কৃপণ
১১. বড়ো চমৎকার ছিল কোন সময়ের চেহারা ?
(ক) রাতের (খ) সকালের (গ) সন্ধ্যার (ঘ) ভোরের
উত্তরঃ (গ) সন্ধ্যার
১২. বিরাগীরুপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি-
(ক) জামা (খ) পাঞ্জাবি (গ) শাল (ঘ) উত্তরীয়
উত্তরঃ (ঘ) উত্তরীয়
১৩. বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল, সেটি হল-
(ক) গীতা (খ) কোরান (গ) মহাভারত (ঘ) উপনিষদ
উত্তরঃ (ক) গীতা
১৪. জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল-
(ক) বারো লক্ষ টাকার (খ) কুড়ি লক্ষ টাকার (গ) আঠারো লক্ষ টাকার (ঘ) এগারো লক্ষ টাকার
উত্তরঃ (ঘ) এগারো লক্ষ টাকার
১৫. রাগ হল এক ধরনের-
(ক) অনুভূতি (খ) প্রবৃত্তি (গ) রিপু (ঘ) আচরণ
উত্তরঃ (গ) রিপু
১৬. লেখকের কানের কাছে ফিশফিশ করে যে বলেছিল- ‘না না, হরিদা নয়। হতেই পারে না। ‘তার নাম হল
(ক) ভবতোষ (খ) জগদীশ (গ) সুবোধ (ঘ) অনাদি
উত্তরঃ (ক) ভবতোষ
১৭. জগদীশবাবু বিরাগীজিকে প্রণামী দিয়েছিলেন-
(ক) পঞ্চাশ টাকা (খ) পঁচিশ টাকা (গ) একশো টাকা (ঘ) দেড়শো টাকা
উত্তরঃ (গ) একশো টাকা
১৮. বিরাগী আসলে ছিলেন –
(ক) হরিদা (খ) জগদীশবাবু (গ) সন্ন্যাসী (ঘ) পাগল
উত্তরঃ (ক) হরিদা
১৯. ভবতোষ ভেবেছিল জগদীশবাবু হরিদাকে বকশিশ হিসেবে দেবেন –
(ক) আট আনা বা দশ আনা (খ) দশ আনা বা বারো আনা (গ) ছ-আনা বা আট আনা (ঘ) পাঁচ আনা
উত্তরঃ (ক) আট আনা বা দশ আনা
২০. সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান-
(ক) একদিন (খ) দু-দিন (গ) চার দিন (ঘ) পাঁচ দিন
উত্তরঃ (ক) একদিন
২১. সন্ন্যাসী সারাবছর খেতেন-
(ক) একটি বেল (খ) একটি আমলকী (গ) একটি বহেড়া (ঘ) একটি হরীতকী
উত্তরঃ (ঘ) একটি হরীতকী
২২. ‘বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত।’- বাসযাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ –
(ক) বাসের ড্রাইভার কাশীনাথ বহুরূপী হরিদাকে ধমক দিয়েছে
(খ) বহুরূপী হরিদার পাগলের সাজটা চমৎকার
(গ) হরিদা আজ একজন বাউল সেজে এসেছেন
(ঘ) কাপালিক সেজে এলেও হরিদা কোনো পয়সা নেন না
উত্তরঃ (খ) বহুরূপী হরিদার পাগলের সাজটা চমৎকার
২৩. ‘সে ভয়ানক দুর্লভ জিনিস’ – দুর্লভ জিনিসটি হল-
(ক) সন্ন্যাসীর আশীর্বাদ (খ) সন্ন্যাসীর সান্নিধ্য (গ) সন্ন্যাসীর উপদেশ (ঘ) সন্ন্যাসীর পদধূলি
উত্তরঃ (ঘ) সন্ন্যাসীর পদধূলি
২৪. হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল –
(ক) মহাপুরুষ (খ) অশরীরী (গ) অতিমানব (ঘ) বহুরূপী
উত্তরঃ (খ) অশরীরী
২৫. হরিদার মতে সব তীর্থ-
(ক) মানুষের বুকের ভিতর (খ) গভীর অরণ্যে (গ) শূন্য আকাশে (ঘ) হিমালয়ের চূড়ায়
উত্তরঃ (ক) মানুষের বুকের ভিতর
২৬. ভবতোষ চেঁচিয়ে উঠেছিল-
(ক) হরিদার বাঘ সাজা দেখে
(খ) জগদীশবাবুর টাকার পরিমাণ শুনে
(গ) বকশিশের কথা শুনে
(ঘ) হরিদার টাকা ত্যাগ করার কথায়
উত্তরঃ (গ) বকশিশের কথা শুনে
২৭. ‘ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধে রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা’- ঘুষের পরিমাণ কত?
(ক) চার আনা (খ) আট আনা (গ) আট টাকা (ঘ) পঁচিশ টাকা
উত্তরঃ (খ) আট আনা
২৮. বিরাগীর চোখ থেকে ঝরে পড়েছিল –
(ক) ক্ষমা (খ) অশ্রু (গ) জ্যোৎস্না (ঘ) ক্রোধ
উত্তরঃ (গ) জ্যোৎস্না
২৯. “শুনেছেন, হরিদা, কি কান্ড হয়েছে?” – কাণ্ডটি কোথায় হয়েছিল ?
(ক) দয়ালবাবুর লিচু বাগানে
(খ) কথকের আড্ডার ঘরে
(গ) জগদীশবাবুর বাড়িতে
(ঘ) চকের বাসস্ট্যান্ডে
উত্তরঃ (গ) জগদীশবাবুর বাড়িতে
৩০. সন্ন্যাসী সারা বছরে শুধু একটি –
(ক) আপেল খান (খ) ছোলা খান (গ) সুপারি খান (ঘ) হরিতকী খান
উত্তরঃ (ঘ) হরিতকী খান
৩১. “আক্ষেপ করেন হরিদা।” এটা কিসে আক্ষেপ করেন?
(ক) উপোস করার জন্য
(খ) বহুরূপী সাজতে না পারার জন্য
(গ) সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে না পারার জন্য
(ঘ) টাকা রোজগার করতে না পারার জন্য
উত্তরঃ (গ) সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে না পারার জন্য
৩২. জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলাই কত টাকা ফেলে দিয়েছিলেন?
(ক) আট টাকা দশ আনা (খ) এগারো টাকা (গ) একশো টাকা (ঘ) একশো পঞ্চাশ টাকা
উত্তরঃ (গ) একশো টাকা
৩৩. হরিদা পেশায় ছিলেন –
(ক) দারোয়ান (খ) বহুরূপী (গ) অভিনেতা (ঘ) পুলিশ
উত্তরঃ (খ) বহুরূপী
৩৪. “খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। অন্যদিকে যাও।” –
(ক) কাশীনাথ (খ) অনাদি (গ) জগদীশবাবু (ঘ) ভবতোষ
উত্তরঃ (ক) কাশীনাথ
৩৫. “সেদিন হরিদার রোজগার বন্ধ হয়নি।” – সেদিন হরিদা কি সেজে রোজগার করেছিল?
(ক) পাগলের ছদ্মবেশে
(খ) বাইজির ছদ্মবেশে
(গ) বিরাগীর ছদ্মবেশে
(ঘ) পুলিশের ছদ্মবেশে
উত্তরঃ (খ) বাইজির ছদ্মবেশে
৩৬. বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল –
(ক) আট টাকা (খ) আট টাকা চার আনা (গ) আট টাকা আট আনা (ঘ) আট টাকা দশ আনা
উত্তরঃ (ঘ) আট টাকা দশ আনা
৩৭. নকল পুলিশ সেজে হরিদা কত টাকা ঘুষ নিয়েছিল –
(ক) আট আনা (খ) দশ আনা (গ) বারো আনা (ঘ) এক টাকা
উত্তরঃ (ক) আট আনা
৩৮. কার বাড়িতে খেলা দেখাবার জন্য হরিদা হঠাৎ উৎসাহিত হন?
(ক) কাশীনাথ বাবুর বাড়িতে (খ) জগদীশ বাবুর বাড়িতে (গ) ভবতোষ বাবুর বাড়িতে (ঘ) অনাদি বাবুর বাড়িতে
উত্তরঃ (খ) জগদীশ বাবুর বাড়িতে
৩৯. ছদ্মবেশে বিরাগী আসলে ছিলেন –
(ক) জগদীশবাবু (খ) কাশীনাথ বাবু (গ) দয়ালবাবু (ঘ) হরিদা
উত্তরঃ (ঘ) হরিদা
৪০. হরিদা আবার জগদীশবাবুর বাড়িতে যেতে দিয়েছিলেন কেন?
(ক) বকশিশ নেওয়ার জন্য (খ) চাঁদা তোলার জন্য (গ) আড্ডা মারার জন্য (ঘ) ফেলে আসা টাকার থলি আনার জন্য
উত্তরঃ (ক) বকশিশ নেওয়ার জন্য
৪১. হরিদার রূপ ধারণের আশ্চর্য ক্ষমতার কথা শুনে জগদীশবাবুর মনে হয়েছিল –
(ক) ভণ্ডামি (খ) ঠাট্টা (গ) নাটক (ঘ) অলৌকিকতা
উত্তরঃ (ঘ) অলৌকিকতা
৪২. কাশীনাথ হরিদাকে বেশিরভাগ সময় কি বলতো?
(ক) ভণ্ড (খ) পাগল (গ) সন্ন্যাসী (ঘ) সাধু
উত্তরঃ (খ) পাগল
৪৩. হরিদা বাউল সেজে এসেছিল কোথায়?
(ক) কাশীনাথের বাড়ি (খ) জগদীশবাবুর বাড়ি (গ) চকের আড্ডায় (ঘ) ভবতোষের দোকানে
উত্তরঃ (গ) চকের আড্ডায়
৪৪. দয়ালবাবুর বাগানে কার লিচু গাছে চুরি হয়েছিল?
(ক) কাশীনাথের (খ) ভবতোষের (গ) জগদীশবাবুর (ঘ) দয়ালবাবুর
উত্তরঃ (ঘ) দয়ালবাবুর
৪৫. হরিদা যখন সন্ন্যাসীর ছদ্মবেশ নিল তখন ঝোলা থেকে কি বের হল?
(ক) মুদ্রা (খ) প্রসাদ (গ) ফল (ঘ) ফুল
উত্তরঃ (ক) মুদ্রা
৪৬. জগদীশবাবু হরিদাকে কী নামে ডাকতেন ?
(ক) হরিদাস (খ) হরি (গ) বাবাজি (ঘ) ঠাকুর
উত্তরঃ (খ) হরি
৪৭. হরিদার মতে দুনিয়ার সবচেয়ে বড় জিনিস–
(ক) টাকা (খ) তীর্থস্থান (গ) মানুষের হৃদয় (ঘ) ভিক্ষা
উত্তরঃ (গ) মানুষের হৃদয়
৪৮. বিরাগী সেজে হরিদা কী শিখিয়েছিল?
(ক) ভিক্ষা করা (খ) আসল তীর্থ কোথায় (গ) কীর্তন গাওয়া (ঘ) সন্ন্যাসীর ধ্যান
উত্তরঃ (খ) আসল তীর্থ কোথায়
৪৯. হরিদা যখন বিরাগী সেজে আসে তখন সবার চোখে তার দেহ কেমন মনে হয়েছিল?
(ক) সোনার মতো ঝলমলে (খ) ভয়ার্ত
(গ) অশরীরী (ঘ) মহাপুরুষের মতো
উত্তরঃ (গ) অশরীরী
৫০. হরিদা কাশীনাথের কাছে সবসময় কেমন ব্যবহার পেত?
(ক) স্নেহ (খ) সম্মান (গ) ধমক (ঘ) বকশিশ
উত্তরঃ (গ) ধমক
৫১. বিরাগীর চোখে ঝরে পড়েছিল –
(ক) অশ্রু (খ) জ্যোৎস্না (গ) করুণা (ঘ) ক্ষমা
উত্তরঃ (খ) জ্যোৎস্না
৫২. হরিদা বাইজি সেজে কত টাকা রোজগার করেছিল?
(ক) আট টাকা (খ) আট টাকা দশ আনা (গ) আট টাকা চার আনা (ঘ) নয় টাকা
উত্তরঃ (খ) আট টাকা দশ আনা
৫৩. জগদীশবাবু সন্ন্যাসীর ছদ্মবেশে কত টাকা দিয়েছিলেন?
(ক) পঞ্চাশ টাকা (খ) একশো টাকা (গ) একশো পঞ্চাশ টাকা (ঘ) আট টাকা
উত্তরঃ (খ) একশো টাকা
৫৪. “খুব হয়েছে হরি” – কে বলেছিল?
(ক) জগদীশবাবু (খ) কাশীনাথ (গ) ভবতোষ (ঘ) অনাদি
উত্তরঃ (খ) কাশীনাথ
৫৫. বহুরূপী হরিদার চরিত্রের বিশেষ দিক কোনটি?
(ক) দারিদ্র্য (খ) রূপ পরিবর্তনের ক্ষমতা (গ) উপোস করা (ঘ) গল্প শোনানো
উত্তরঃ (খ) রূপ পরিবর্তনের ক্ষমতা
📌 আরও দেখোঃ
📌মাধ্যমিক সিলেবাস বাংলা Click Here
📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here
