পরবাসী কবিতার বিষয়বস্তু অষ্টম শ্রেণি বাংলা | Porobasi Kobitar Bishoibostu Class 8 Bengali wbbse

পরবাসী কবিতার বিষয়বস্তু অষ্টম শ্রেণি বাংলা | Porobasi Kobitar Bishoibostu Class 8 Bengali wbbse

সাহিত্য মেলা
অষ্টম শ্রেণি বাংলা

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

পরবাসী
—বিষু দে

দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ
এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে-তালে।
রাতের আলোয় থেকে-থেকে জ্বলে চোখ,
নেচে লাফ দেয় কচি-কচি খরগোশ।

নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি
হঠাৎ পুলকে বনময়ূরের কথক,
তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে
মিলিয়েছি তার সুষমা।

চুপি-চুপি আসে নদীর কিনারে, জল খায়!
শুনেছি সিন্ধুমুনির হরিণ-আহ্বান।
চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে
বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে।

কোথায় সে বন, বসতিও কৈ বসেনি,
শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার।
জঙ্গল সাফ, গ্রাম মরে গেছে, শহরের
পত্তন নেই, ময়ূর মরেছে পণ্যে।

কেন এই দেশে মানুষ মৌন অসহায় ?
কেন নদী গাছ পাহাড় এমন গৌণ ?
সারাদেশময় তাঁবু ব’য়ে কত ঘুরব ?
পরবাসী কবে নিজবাসভূমি গড়বে ?

কবি পরিচিতিঃ বিষ্ণু দে (১৯০৯-১৯৮২): আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ এই কবি কলকাতার বিখ্যাত শ্যামাচরণ দে বিশ্বাসের পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টেমিস ১৯৩২ খিস্টাব্দে প্রকাশিত হয়। তাঁর লেখা অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে- চোরাবালি, পূর্বলেখ, সন্দ্বীপের চর, অন্বিষ্ট, নাম রেখেছি কোমলগান্ধার, স্মৃতি সত্তা ভবিষ্যৎ, সেই অন্ধকার চাই, উত্তরে থাকো মৌন প্রভৃতি। রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, সাহিত্যের দেশ বিদেশ, মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা তাঁর লেখা উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ। তিনি অজস্র বিদেশি কবিতার অনুবাদ করেছেন, যার মধ্যে রয়েছে এলিঅটের কবিতা, হে বিদেশী ফুল, আফ্রিকায় এশিয়ায় মুরলী মৃদঙ্গ তুর্যে প্রভৃতি গ্রন্থ।

∆ শব্দার্থ ও টীকাঃ—

১. ঝিকিমিকি— একবার উজ্জ্বল, একবার অনুজ্জ্বল বা ম্লান
২. প্রকৃতি— পৃথিবীর এমন কিছু যা মানুষের তৈরী নয়।
৩. কচি— অতি ছোট, নরম।
৪. নিটোল— সুগোল
৫. টিলা— ছোটো পাহাড়
৬. পলাশ— এক ধরনের গাছ।
৭. কত্থক— কত্থক হলো ভারতীয় শাস্ত্রীয় নৃত্য। আট ধরনের নৃত্যের মধ্যে একটি। এই নৃত্যের ফর্ম প্রাচীন উত্তর ভারতের যাযাবর সম্প্রদায় থেকে উদ্ভুত। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রধান চারটি ধারার বাকি তিনটি হচ্ছে ভরতনট্যম, কথাকলি, মণিপুরী। কত্থক শাস্ত্রীয় নৃত্যের একটি অত্যন্ত উল্লেখযোগ্য ধারা। সব রকমের শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কত্থক সবচাইতে জনপ্রিয়।
৮. ঝোপ— ছোটো ছোটো লতাগুল্মের বন
৯. পুলক— আনন্দ, রোমাঞ্চকর
১০. তাঁবু— কাপড়, ত্রিপল ইত্যাদি দিয়ে তৈরি অস্থায়ী বাসস্থান
১১. সোনালী— সোনার মত রঙের, স্বর্ণাভ।
১২. সেতার— বীণাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ।
১৩. সুষমা— শোভা, সৌন্দর্য
১৪. কিনারে— পারে
১৫. সিন্ধুমুনি— অন্ধমুনির একমাত্র পুত্র
সিন্ধু মুনি (চরিত্রটি রামায়ণে আছে)
১৬. আহ্বান— ডাক, আমন্ত্রণ
১৭. লুব্ধ— লোভযুক্ত, লোলুপ, লোভী
১৮. হিংস্র— হিংসাকারী, প্রাণহারক, বিনাশক,
১৯. ছন্দে— তালে তালে
২০. কথাকলি— কথাকলি হল ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি অন্যতম প্রধান ধারা। এতে এক প্রকার গল্প বলা হয়ে থাকে, যেখানে প্রথাগতভাবে অভিনেতা, নৃত্যশিল্পীরা বিভিন্ন রঙের রূপসজ্জা, পোশাক ও মুখোশ পড়েন। এটি ভারতের মালয়ালম ভাষী দক্ষিণ-পশ্চিম অঞ্চলের (কেরালা) হিন্দু প্রদর্শন কলা।
২১. বেগ— সময়ের সাথে এগিয়ে যাওয়া।
২২. প্রান্তর— মাঠ
২৩. বসতি— বাসস্থান
২৪. হাহাকার— আক্ষেপ, শোকের ধবনি
২৫. সাফ— পরিষ্কার।
২৬. পণ্য— বিক্রি করার বস্তু।
২৭. পত্তন— সূত্রপাত, আরম্ভ
২৮. মৌন– নীরব, চুপচাপ
২৯. গৌণ— অপ্রধান
৩০. পরবাসী— বিদেশে বাসকারী, প্রবাসী
৩১. নিজবাসভূমি— নিজের থাকার জায়গা

বিষয়বস্তুঃ সমগ্র কবিতাটির মধ্য দিয়ে কবি একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরেছেন, তেমনই তাঁর চির পরিচিত জগত ও মানুষের বদলে যাওয়ার কথাও বলেছেন। কবিতার শেষে কবি নিজের দেশেই বসবাস করে নিজেকে পরবাসী বলে মনে করেছেন। কবিতাটি পাঠ করলে দেখা যায়, দু-ধারে বন—মাঝখানে আঁকাবাঁকা পথে আলােছায়ার বিচিত্র নকশা তৈরি হয়েছে। রাতের অন্ধকারে বনের মধ্যে জীবজন্তুদের চোখ জ্বলজ্বল করছে। ছােটো খরগােশের দল খেলায় মেতে আছে। পলাশের ঝােপে বনময়ূর নৃত্য করছে। সেই নৃত্যকে কবি তুলনা করেছেন কখকের সঙ্গে। নদীতে তাঁবুর ছায়া পড়ে সূর্যের সােনালি রং উদ্ভাসিত হয়েছে। অতি সন্তর্পণে হরিণেরা নদীতে জল খেতে আসে, যা কবির কাছে মৌন আহ্বানের মতাে মনে হয়েছে। বন্যপ্রাণে চঞ্চলতা সৃষ্টি করে হিংস্র লােলুপ চিতা আনাগােনা করেছে।

কিন্তু এখন কোথায় সে অরণ্য ! মানুষ লােভের বশবর্তী হয়ে গ্রাম ধ্বংস করে শহর গড়ে তুলছে। চারিদিকে ধূধূ প্রান্তরে বাতাস যেন কেঁদে যায়। সৌন্দর্য-আধার ময়ূর পণ্যে পরিণত হয়েছে। কবি প্রশ্ন তুলেছেন—সব কিছু দেখেও এদেশের মানুষ নীরব কেন? নদী, গাছ, পাহাড়ের মর্যাদা নেই কেন? নিজের বাসভূমি থেকেও তাই কবির নিজেকে ‘পরবাসী’ বলে মনে হয়েছে।

নামকরণঃ সাহিত্যে নামকরণ এমন একটি বিষয়, যার মধ্য দিয়ে সাহিত্যিকের অভিপ্রায় চরিতার্থ করার চেষ্টা করা যায়। আর সেটি যদি হয় কবিতার নামকরণ, তবে তা বিশেষ ইঙ্গিতবাহী হয়ে ওঠে। কবি আলােচ্য কবিতাটির নামকরণ ‘পরবাসী’ রেখেছেন সম্ভবত কয়েকটি ঘটনার দিকে লক্ষ রেখে। প্রথমত, একদা আমাদের দেশে ছিল নিবিড় বনজঙ্গল। সেই জঙ্গলে বিভিন্ন প্রাণী আনন্দে ও নিশ্চিন্তে দিন কাটাত। কিন্তু মানুষ নিজেদের প্রয়ােজনে। সেই বনের গাছ কেটে বনকে ধ্বংস করে দিচ্ছে। ফলে অসহায় হয়ে পড়ছে বন্যপ্রাণীরা। বন্যপ্রাণীদের ধরে ধরে বিক্রি করে দেওয়া হচ্ছে। ফলে তারা পরবাসী হয়ে পড়ছে। দ্বিতীয়ত, গাছের সঙ্গে মানুষের যে-একটি নিবিড় সম্পর্ক আছে তাতেও টান পড়েছে। সেই সবুজ, সেই আম-কাঁঠালে পরিবেষ্টিত শান্তির নীড় যেন আর চোখে পড়ে না। তা ছাড়া এদেশের বেশিরভাগ মানুষ নাগরিক সভ্যতার তাড়নায় নিজের অতীত ঐতিহ্য বিসর্জন দিয়ে চিরপরিচিত বাসস্থান ছাড়তে বাধ্য হচ্ছেন। ধনতান্ত্রিক সমাজব্যবস্থায় বিশ্বের হতদরিদ্র মানুষ আজও স্থায়ী আবাসভূমি তৈরি করতে পারেনি। কবি সেইসব মানুষের সমব্যথী। তাই কবির মনে হয়েছে, স্বদেশে বসবাস করেও তিনি পরবাসী। ‘পরবাসী’ নামকরণের মধ্যে এই চিন্তাগুলি কাজ করেছে বলে মনে হয়। তাই ‘পরবাসী’ নামকরণটি সার্থক হয়েছে।

অতিরিক্ত প্রশ্নোত্তর : পরবাসী – বিষ্ণু দে অষ্টম শ্রেণি বাংলা | Porobasi Kobitar Extra Question Answer Class 8 Bengali wbbse

১। সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখ।

(i) পরবাসী কবিতার কবির নাম (কাজী নজরুল / বিষ্ণু দে / মাইকেল মধুসূদন)।

উত্তরঃ বিষ্ণু দে

(ii) কবি বিষ্ণু দে’র প্রথম কাব্য গ্রন্থটি প্রকাশিত হয় (2012 / 1946 / 1932) সালে।

উত্তরঃ 1932

(iii) কবি বিষ্ণু দের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হল – (চোরাবালি / ধূসর পৃথিবী / খেয়া)।

উত্তরঃ চোরাবালি।

(iv) ঝিকিমিকি পথ কোথায় দেখা যায় ? (বনের মাঝখানে / ফুলের বাগানে / রামধনু রঙে)।

উত্তরঃ বনের মাঝখানে।

(v) যে নৃত্য শৈলীর সঙ্গে কবি বর্ণনা করেছেন – ( বিহু / কত্থক / কথাকলি )।

উত্তরঃ কত্থক ।

(vi) রাতের আলোয় থেকে থেকে জ্বলে – (আগুন / হ্যারিকেন / চোখ)।

উত্তরঃ চোখ।

(vii) নিচে লাফ দেয় কচি কচি (বিড়াল/ খরগোশ / ছাগল)।

উত্তরঃ খরগোশ

(viii) কবি পলাশের ঝোপে দেখেছেন (খরগোশের / হরিণের / ময়ূরের) নাচ।

উত্তরঃ ময়ূরের।

(ix) চুপি চুপি নদীর কিনারে এসেছিল – (বাঘ / হরিণ / সিন্ধুমুনি)।

উত্তরঃ সিন্ধুমুনি।

(x) বন্যপ্রাণীর কথাকলি বেগ জাগিয়ে যায় – ( চিতা / বাঘ / হরিণ )।

উত্তরঃ চিতা।

(xi) ময়ূর মরেছে – (বাঘের আক্রমণের কারণে / মানুষের লোভের কারণে / কোনোটিই নয়)।

উত্তরঃ মানুষের লোভের কারণে।

(xii) পরবাসী কবিতা পরবাসী কে ? (কবির পিতা মাতা / কবি স্বয়ং / কবির প্রিয়জন )।

উত্তরঃ কবি স্বয়ং।

📌 আরো দেখোঃ

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 অষ্টম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 অষ্টম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 অন্যান্য ক্লাসের বাংলা প্রশ্নোত্তরঃ

📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply