মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৬ পশ্চিমবঙ্গ বোর্ড | Madhyamik Bengali Solved Question Paper 2026 wbbse
📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here
📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here
📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
২০২৬
বাংলা — প্রথম ভাষা
(নতুন পাঠ্যক্রম)
সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট
[ প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য ]
[ নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০ বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ১০০ ]
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭×১=১৭
১.১ “ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি।”— কোন্ ছদ্মবেশে ?
(ক) পুলিশ
(খ) পাগল
(গ) বাইজি
(ঘ) বৈরাগী
উত্তরঃ (গ) বাইজি
১.২ “আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ।”— ‘ধর্মভীবু’ মানুষটি কে ?
(ক) রামদাস
(খ) গিরীশ মহাপাত্র
(গ) জগদীশবাবু
(ঘ) নিমাইবাবু
উত্তরঃ (খ) গিরীশ মহাপাত্র
১.৩ অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন ?
(ক) এগারোজনকে
(খ) চোদ্দজনকে
(গ) কুড়িজনকে
(ঘ) একুশজনকে
উত্তরঃ (গ) কুড়িজনকে
১.৪ “আমাদের ডান পাশে ধ্বস / আমাদের বাঁয়ে __________”
(ক) সমুদ্র
(খ) গিরিখাদ
(গ) পর্বত
(ঘ) জনপদ
উত্তরঃ (খ) গিরিখাদ
১.৫ ‘প্রলয়োল্লাস’ কবিতার উৎসগ্রন্থ-
(ক) অগ্নিবীণা
(খ) সাম্যবাদী
(গ) প্রলয়শিখা
(ঘ) সর্বহারা
উত্তরঃ (ক) অগ্নিবীণা
১.৬ কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত?
(ক) গঙ্গা তীরে (খ) যমুনা তীরে
(গ) সিন্ধুতীরে (ঘ) সরযুতীরে
উত্তরঃ (গ) সিন্ধুতীরে
১.৭ “বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো।”- কী কম থাকলে ভালো হয়?
(ক) ছন্দ (খ) অলংকার (গ) পরিভাষা
(ঘ) আভিধানিক অর্থ
উত্তরঃ (খ) অলংকার
১.৮ “নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র …………………….”
(ক) অন্নদাশঙ্কর রায়
(খ) সুভাষ মুখোপাধ্যায়
(গ) সুকুমার রায়
(ঘ) সত্যজিৎ রায়
উত্তরঃ (ঘ) সত্যজিৎ রায়
১.৯ পরিভাষার উদ্দেশ্য হল—
(ক) কোনো বিষয়কে বর্ণনা করা
(খ) অর্থ সুনির্দিষ্ট করা
(গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা
(ঘ) অর্থের ব্যাখ্যা দেওয়া
উত্তরঃ (গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা
১.১০ রামের চেয়ে শ্যাম ভালো খেলে। রেখাঙ্কিত অংশ হল—
(ক) অপাদান কারক
(খ) সম্বন্ধ পদ
(গ) কর্তৃকারক
(ঘ) কর্মকারক
উত্তরঃ (ক) অপাদান কারক
১.১১ বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে—
(ক) উহ্য কর্তা
(খ) সহযোগী কর্তা
(গ) সমধাতুজ কর্তা
(ঘ) প্রযোজক কর্তা
উত্তরঃ (গ) সমধাতুজ কর্তা
১.১২ যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে
অন্য পদের প্রয়োজন হয়, সেই সমাসের নাম—
(ক) দ্বন্দ্ব সমাস
(খ) দ্বিগু সমাস
(গ) অলোপ সমাস
(ঘ) নিত্য সমাস
উত্তরঃ (ঘ) নিত্য সমাস
১.১৩ ‘ক্ষণস্থায়ী’ পদটির সমাস হল—
(ক) করণ তৎপুরুষ
(খ) নিমিত্ত তৎপুরুষ
(গ) ব্যাপ্তি তৎপুরুষ
(ঘ) অপাদান তৎপুবুষ
উত্তরঃ (গ) ব্যাপ্তি তৎপুরুষ
১.১৪ দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে—
(ক) জটিল বাক্য
(খ) যৌগিক বাক্য
(গ) মিশ্র বাক্য
(ঘ) নির্দেশক বাক্য
উত্তরঃ (খ) যৌগিক বাক্য
১.১৫ ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল।- বাক্যটি হল—
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য
উত্তরঃ (ক) সরল বাক্য
১.১৬ যে বাচ্যে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলে
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
উত্তরঃ (খ) কর্মবাচ্য
১.১৭ ‘তোমার গল্প আমি ছাপিয়ে দেব।’- এটি কোন্ বাচ্যের উদাহরণ ?
(ক) কর্তৃবাচ্য
(গ) কর্মবাচ্য
(খ) কর্মকর্তৃবাচ্য
(ঘ) ভাববাচ্য
উত্তরঃ (ক) কর্তৃবাচ্য
২। কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১৯×১ = ১৯
২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪x১=৪
২.১.১ “কী আশ্চর্য। চমকে ওঠে ভবতোষ।”— ভবতোষের চমকে ওঠার কারণ কী ?
২.১.২ অমৃতের বয়স কত ?
২.১.৩ “এই ভীষণ মধুব শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ, অবসন্ন হইয়া আসিতেছে।”- কোন্ ‘ভীষণ মধুর শব্দ’ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল ?
২.১.৪ “মুখ ফিরাইয়া হাসি গোপন করিল।”ー হাসি গোপন করার কারণ কী ?
২.১.৫ “সারা বাড়িতে শোরগোল পড়ে যায়,”- কী নিয়ে শোরগোল পড়ে ?
২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪x১=৪
২.২.১ “দণ্ডচারি এই মতে”— এক দণ্ড মানে কত সময়?
২.২.২ “ক্ষমা করো”— এই উত্তির মধ্যে দিয়ে কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে ?
২.২.৩ “প্রণমিয়া, ধাত্রীর চরণে,”— এই ‘ধাত্রীর’ পরিচয় দাও।
২.২.৪ “সমস্ত সমতলে ধরে গেল আগুন”— আগুন ধরার কারণ কী ?
২.২.৫ “আমাদের পথ নেই ‘আর”— তাহলে আমাদের কী করণীয় ?
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
২.৩.১ “তুমি সবল, আমি দুর্বল। তুমি সাহসী, আমি ভীর।”— এখানে ‘তুমি’ বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন ?
২.৩.২ “যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন,”— তাকে কী বলে ?
২.৩.৩ “বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে।”— কোন্ বিষয়ে এখনও বাধা আছে ?
২.৩.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন ?
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮
২.৪.১ অনুক্ত কর্তা কাকে বলে ?
২.৪.২ জনে জনে নিমন্ত্রণ করেছি নিম্নরেখ পদটি কী জাতীয় কর্ম ?
২.৪.৩ ‘আকাশবাণী’ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো।
২.৪.৪ দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও।
২.৪.৫ অলোপ সমাস কাকে বলে ?
২.৪.৬ বাক্য নির্মাণের শর্তগুলির নাম উল্লেখ করো।
২.৪.৭ ‘হয় বাংলা পড়ো, নয় ইংরেজি পড়ো।’- যৌগিক বাক্যে পরিবর্তন করো।
২.৪.৮ আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও।
২.৪.৯ ‘বাড়িতে খবর দিয়েছেন।’– কর্মবাচ্যে রূপান্তর করো।
২.৪.১০ কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও।
৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও : ৩+৩=৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩
৩.১.১ “শুনেছেন হবিদা, কী কাণ্ড হয়েছে ?”- কারা একথা বলেছেন ? ‘কাণ্ডটা কী ছিল ?
৩.১.২ “একটু মমতা বোধ করিল বটে,”- কীসের প্রতি কার ‘মমতা বোধ’ হয়েছিল ? তার মমতা বোধের কারণ কী ?
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩
৩.২.১ “হাসিবে মেঘবাহন”,– ‘মেঘবাহন’ কে ? তিনি হাসবেন কেন ?
৩.২.২ “আসছে নবীন- জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন।”- উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৫.১ “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের।”— কার এমন দুঃখ: বোধ হয়েছিল ? তার এমন মনে হওয়ার কারণ কী ?
৪.২ “এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই।”– ‘জানোয়ারটা’ বলতে কাকে বোঝানো হয়েছে ? তাকে ‘ওয়াচ’ করবার দরকার নেই কেন লেখো।
৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫
৫.১ “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে”- কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন ? অস্ত্র রাখার তাৎপর্য কী ?
৫.২ “সে জানত না ‘আমি আর কখনো ফিরে আসব না।”— বক্তা কে ? ‘সে’ বলতে কাকে বোঝানো হয়েছে ? বক্তার ফিরে না আসার কারণ কী ?
৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৬.১ আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।”-
কোন্ জিনিস অবলুপ্তির পথে ? কীভাবে জিনিসটি অবলুপ্তির পথে গেল আলোচনা করো। ১+৪
৬.২ “আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন।”- ‘ত্রিবিধ’ কথা কী কী ? তাদের প্রয়োগমূলক দিকগুলি সংম্পর্কে আলোচনা করো।
৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৪
৭.১ “তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, কাকে উদ্দেশ করে বলা ? বক্তার এমন বলার কারণ কী ? ১+৩
৭.২ “জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী,”- বক্তা কে ? উত্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২×৫ = ১০
৮.১’এটা বুকের মধ্যে পুষে রাখুক।”— ‘এটা’ কী ? কীভাবে, কার মধ্যে এটা তৈরি হয়েছিল ? ১+৪
৮.২ “তবে আপনার হার্টটা বোধ হয় বেশিদিন এই গন্ধমাদন টানতে পারবে না।”- কে, কাকে একথা বলেছিল ? বস্তার একথা বলার কারণ কী ? ২+৩
৮.৩ “ফাইট, কোনি ফাইট” সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ান হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরণের ‘ফাইট’ করতে হয়েছিল সংক্ষেপে তার পরিচয় দাও।
৯. চলিত বাংলায় অনুবাদ করো : ৪
We are living in an age of Science. Science has discovered and invented many things. Electricity is one of the greatest gifts of Science to man. Electricity has almost changed the mode of our life.
বঙ্গানুবাদঃ আমরা বিজ্ঞানের যুগে বাস করছি। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার ও উদ্ভাবন করেছে। বিদ্যুৎ মানুষের জন্য বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ উপহার। বিদ্যুৎ আমাদের জীবনের ধারা প্রায় সম্পূর্ণভাবে বদলে দিয়েছে।
১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
১০.১ ‘সাবধানে চালাও, জীবন বাঁচাও’-এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
উত্তরঃ
রাহুল: কী রে সমীর, আজ আবার এত জোরে বাইক চালাচ্ছিস কেন ?
সমীর: আরে একটু তাড়াহুড়ো আছে। কিছু হবে না।
রাহুল: এই ভাবনাটাই বিপজ্জনক। তুই জানিস না, প্রতিদিন কত দুর্ঘটনা শুধু অসাবধানতার জন্য ঘটে ?
সমীর: হ্যাঁ, খবরের কাগজে পড়ি বটে। কিন্তু আমার তো নিয়ন্ত্রণ আছে।
রাহুল: নিয়ন্ত্রণ থাকলেও রাস্তার পরিস্থিতি তো সব সময় এক থাকে না। হঠাৎ কেউ রাস্তা পার হতে পারে, গাড়ি ব্রেক করতে পারে।
সমীর: কথা সত্যি। গত সপ্তাহেই আমাদের পাড়ার একজন দুর্ঘটনায় পড়েছে।
রাহুল: তাই তো বলছি—হেলমেট পরা, সিটবেল্ট বাঁধা, গতিসীমা মেনে চলা খুব জরুরি।
সমীর: বুঝতে পারছি। একটু সাবধান হলেই তো জীবনটা বাঁচানো যায়।
রাহুল: ঠিক তাই। শুধু নিজের জীবন নয়, অন্যের জীবনও আমাদের দায়িত্ব।
সমীর: আজ থেকে আমি সাবধানে চালাব। ধন্যবাদ বন্ধু, চোখটা খুলে দিলি।
রাহুল: এটাই তো বন্ধুত্ব। সাবধানে চালাও, জীবন বাঁচাও।
১০.২ ‘রক্তদান জীবনদান এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
রক্তদান জীবনদান
নিজস্ব প্রতিবেদক: রক্তদান এক মহান মানবিক কাজ। একটি মানুষের দান করা রক্ত আরেকটি মানুষের জীবন বাঁচাতে পারে। আমাদের দেশে প্রতিদিন অসংখ্য রোগী দুর্ঘটনা, অস্ত্রোপচার, থ্যালাসেমিয়া ও অন্যান্য জটিল রোগে রক্তের প্রয়োজনে ভোগে। কিন্তু সেই তুলনায় রক্তদাতার সংখ্যা এখনও কম।
সম্প্রতি আমাদের এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বহু যুবক-যুবতী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। চিকিৎসকদের মতে, একজন সুস্থ মানুষ তিন মাস অন্তর নিরাপদে রক্তদান করতে পারেন। এতে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং নতুন রক্তকণিকা তৈরি হয়।
রক্তদানের মাধ্যমে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে ওঠে। তাই কুসংস্কার দূর করে সবাইকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসা উচিত। মনে রাখতে হবে— রক্তদান আসলেই জীবনদান।
১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ১০
১১.১ বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কার
১১.২ বাংলার উৎসব
১১.৩ তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা
১১.৪ একটি বিদ্যালয়ের আত্মকথা
| M.P Bengali Question Papers | ||||
|---|---|---|---|---|
| 2017 | 2018 | 2019 | 2020 | 2021 |
| 2022 | 2023 | 2024 | 2025 | 2026 |
