WBCHSE HS Philosophy 3rd Semester Question Paper 2027 | উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্নপত্র তৃতীয় সেমিস্টার ২০২৭

উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্নপত্র ও সমাধান। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার পদ্ধতি অনুযায়ী ২০২৭ সালের দ্বাদশ শ্রেণির দর্শন (Philosophy) পরীক্ষার অফিশিয়াল প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধানসহ নিচে দেওয়া হলো। আগামী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও নিখুঁত ও সহজ করে তুলতেই আমাদের এই বিশেষ আয়োজন। এই প্রশ্ন-উত্তর সংকলনটি অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপদ্ধতি ও নম্বর বিভাজন সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে, যা চূড়ান্ত পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে দারুণভাবে সাহায্য করবে।

PHILOSOPHY

SEMESTER-III

2027

Total Time : 1 Hour 30 minutes
Total Marks : 40

QUESTION BOOKLET SERIES : A

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।

1. “ঈশ্বরই একমাত্র দ্রব্য” বলেছেন —
(A) ডেকার্ত
(B) স্পিনোজা
(C) লাইবনিজ
(D) হিউম

উত্তরঃ (B) স্পিনোজা

2. দর্শনগতভাবে ‘দ্রব্য’ শব্দের ইংরেজি প্রতিশব্দ ‘Substance’ শব্দটি এসেছে যে গ্রীক শব্দ থেকে, সেটি হল —
(A) Ousia
(B) Substantia
(C) Being
(D) Substratum

উত্তরঃ (B) Substantia

3. ‘কারণ হল এমন একটি সক্রিয় শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপন্ন করে’ — একথা বলেছেন —
(A) লক
(B) বার্কলে
(C) হিউম
(D) মিল

উত্তরঃ (A) লক

4. ‘কারণ ও কার্যের অনিবার্যতা হল যৌক্তিক অনিবার্যতা’, স্বীকার করেছেন —
(A) হিউম
(B) ইউয়িং
(C) বার্কলে
(D) লক

উত্তরঃ (B) ইউয়িং

5. দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে কোন্ মতবাদ শক্তির নিত্যতা নিয়মের বিরোধী?
(A) তাদাত্ম্যবাদ
(B) সমান্তরালবাদ
(C) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
(D) উপলক্ষ্যবাদ

উত্তরঃ (C) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ

6. দেহ ও মন সম্পর্কিত স্পিনোজার মতবাদটি হল —
(A) উপলক্ষ্যবাদ
(B) মিথস্ক্রিয়াবাদ
(C) সমান্তরালবাদ
(D) বস্তুবাদ

উত্তরঃ (C) সমান্তরালবাদ

7. ডেকার্তের মতে, নিরপেক্ষ দ্রব্যটি হল —
(A) আত্মা
(B) মন
(C) জড় দ্রব্য
(D) ঈশ্বর

উত্তরঃ (D) ঈশ্বর

8. “দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি” — কে বলেছেন?
(A) স্পিনোজা
(B) লক
(C) হিউম
(D) লাইবনিজ

উত্তরঃ (A) স্পিনোজা

9. ‘দেহ ও মনকে ঈশ্বরের দুটি গুণ’ বলেছেন —
(A) স্পিনোজা
(B) হিউম
(C) কান্ট
(D) ডেকার্ত

উত্তরঃ (A) স্পিনোজা

10. স্তম্ভ – I এর সাথে স্তম্ভ – II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :
স্তম্ভ-I
(i) লাইবনিজ
(ii) বার্কলে
(iii) ডেকার্ত
(iv) স্পিনোজা

স্তম্ভ-II
(a) সমান্তরালবাদ
(b) পূর্ব-প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ
(c) অহংসর্বস্ববাদ
(d) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ

বিকল্পসমূহ :
i ii iii iv
(A) (a) (d) (b) (c)
(B) (b) (c) (d) (a)
(C) (a) (c) (b) (d)
(D) (c) (d) (a) (b)

উত্তরঃ (B) (b) (c) (d) (a)

11. “দ্রব্য হল জ্ঞাত গুণের অজ্ঞাত আধার” — কে বলেছেন?
(A) লাইবনিজ
(B) ডেকার্ত
(C) লক
(D) স্পিনোজা

উত্তরঃ (C) লক

12. সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন —
(A) লক
(B) হিউম
(C) বার্কলে
(D) ডেকার্ত

উত্তরঃ (B) হিউম

13. ‘সর্বং খল্বিদং ব্রহ্ম’ — এই মতবাদটি কার?
(A) বৌদ্ধদের
(B) নৈয়ায়িকদের
(C) বিশিষ্টাদ্বৈতবাদীদের
(D) অদ্বৈতবাদীদের

উত্তরঃ (D) অদ্বৈতবাদীদের

14. আচার্য শংকরের মতে, মায়ার সত্তা হল —
(A) পারমার্থিক
(B) ব্যবহারিক
(C) প্রাতিভাসিক
(D) কাল্পনিক

উত্তরঃ (C) প্রাতিভাসিক

15. শূন্যস্থান পূরণ কর :
সৎ, চিৎ ও আনন্দ হল ব্রহ্মের ………… লক্ষণ।
(A) বাহ্যিক
(B) অভ্যন্তরীণ
(C) স্বরূপ
(D) তটস্থ

উত্তরঃ (C) স্বরূপ

16. শংকরাচার্যের মতে, সগুণ ব্রহ্মই হলেন —
(A) ঈশ্বর
(B) জীব
(C) আত্মা
(D) জড় পদার্থ

উত্তরঃ (A) ঈশ্বর

17. অদ্বৈত বেদান্ত মতে, ত্রিবিধ সত্তা হল —
(A) পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা, প্রাতিভাসিক সত্তা
(B) অভ্যন্তরীণ সত্তা, বাহ্যিক সত্তা, বস্তু সত্তা
(C) কার্য-কারণ সত্তা, শুদ্ধ সত্তা, অনন্ত সত্তা
(D) বাহ্যিক সত্তা, ব্রহ্ম সত্তা, নিত্য সত্তা

উত্তরঃ (A) পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা, প্রাতিভাসিক সত্তা

18. আচার্য রামানুজের মতবাদ কী নামে পরিচিত?
(A) কেবলাদ্বৈতবাদ
(B) দ্বৈতবাদ
(C) বিশিষ্টাদ্বৈতবাদ
(D) অচিন্ত্য ভেদাভেদবাদ

উত্তরঃ (C) বিশিষ্টাদ্বৈতবাদ

19. যে লক্ষণের দ্বারা ব্রহ্মের তাৎক্ষণিক ও অনিত্য জ্ঞান হয়, তাকে বলা হয় —
(A) স্বরূপ লক্ষণ
(B) বিরূপ লক্ষণ
(C) তটস্থ লক্ষণ
(D) অনিবার্য লক্ষণ

উত্তরঃ (C) তটস্থ লক্ষণ

20. আচার্য শংকরের মতে, ব্রহ্মে কোನ್ জাতীয় ভেদ বর্তমান?
(A) সজাতীয়
(B) বিজাতীয়
(C) স্বগত
(D) কোন ভেদ নেই

উত্তরঃ (D) কোন ভেদ নেই

21. “আত্মহত্যা হল নৈতিক অপরাধ” — এটি বলেছেন —
(A) দূরখেইম
(B) সক্রেটিস
(C) কান্ট
(D) মিল

উত্তরঃ (C) কান্ট

22. কৃপাহত্যার বিষয়টি কোন্ শাস্ত্রে আলোচিত হয়?
(A) অধিবিদ্যায়
(B) ব্যবহারিক নীতিবিদ্যায়
(C) সমাজবিদ্যায়
(D) ধর্ম দর্শনে

উত্তরঃ (B) ব্যবহারিক নীতিবিদ্যায়

23. কোন্ দেশ সর্বপ্রথম কৃপাহত্যাকে আইনগত স্বীকৃতি প্রদান করে?
(A) ইংল্যান্ড
(B) নেদারল্যান্ড
(C) ব্রাজিল
(D) আমেরিকা

উত্তরঃ (B) নেদারল্যান্ড

24. পরিবেশগত নীতিবিদ্যার প্রধান উদ্দেশ্য হল —
(A) প্রাকৃতিক সম্পদের শোষণ বৃদ্ধি করা
(B) শিল্পায়নকে উৎসাহিত করা
(C) পরিবেশ দূষণকে উপেক্ষা করা
(D) মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করা

উত্তরঃ (D) মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করা

25. ‘Practical Ethics’ গ্রন্থের রচয়িতা কে?
(A) হোমস্ রোলস্টন
(B) জন পাসমোর
(C) পিটার সিঙ্গার
(D) পল টেলর

উত্তরঃ (C) পিটার সিঙ্গার

26. ‘Euthanasia’ শব্দটি কোন্ দুটি গ্রীক শব্দ থেকে এসেছে?
(A) ‘Eu’ এবং ‘Athanasia’
(B) ‘Eu’ এবং ‘Thanates’
(C) ‘Eu’ এবং ‘Thanatos’
(D) ‘Eue’ এবং ‘Thanasia’

উত্তরঃ (C) ‘Eu’ এবং ‘Thanatos’

27. এমিল দূরখেইম ………………… প্রকার আত্মহত্যার কথা বলেছেন।
(A) এক
(B) দুই
(C) তিন
(D) চার

উত্তরঃ (C) তিন

28. জীবকেন্দ্রিকতাবাদ-এর মূল বক্তব্য হল —
(A) প্রতিটি জীবের স্বতঃ মূল্য আছে
(B) প্রতিটি জীবেরই পরতঃ মূল্য আছে
(C) প্রতিটি প্রাণীর জীবন উদ্দেশ্যমুখী
(D) প্রতিটি প্রাণীর জীবন কর্তব্যমুখী

উত্তরঃ (A) প্রতিটি জীবের স্বতঃ মূল্য আছে

29. স্তম্ভ – I এর সাথে স্তম্ভ – II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :
স্তম্ভ-I
(i) Practical Ethics
(ii) Suicide : A Study in Sociology
(iii) On Suicide
(iv) Silent Spring

স্তম্ভ-II
(a) পিটার সিঙ্গার
(b) হিউম
(c) দূরখেইম
(d) র‍্যাচেল কারসন

বিকল্পসমূহ :
i ii iii iv
(A) (d) (b) (c) (a)
(B) (c) (d) (b) (a)
(C) (a) (c) (b) (d)
(D) (a) (b) (c) (d)

উত্তরঃ (C) (a) (c) (b) (d)

30. ‘Deep Ecology’-এর লেখক কে?
(A) আর্নে নেস
(B) আর্নেস্ট হেকেল
(C) রোলস্টন
(D) পাসমোর

উত্তরঃ (A) আর্নে নেস

31. ‘রাষ্ট্র’ শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কে ব্যবহার করেছেন?
(A) বোঁদা
(B) ল্যাস্কি
(C) সিসেরো
(D) ম্যাকিয়াভেলি

উত্তরঃ (D) ম্যাকিয়াভেলি

32. সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সরকার কর্তৃক নির্ধারিত নিয়মাবলীকে বলা হয়
(A) প্রথা
(B) ধর্ম
(C) আইন
(D) সংস্কৃতি

উত্তরঃ (C) আইন

33. “সমাজ দর্শন হল সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল” — বলেছেন
(A) ম্যাকেনজি
(B) লিলি
(C) গিসবার্ট
(D) মিল

উত্তরঃ (C) গিসবার্ট

34. দার্শনিক প্লেটো কোন্ গ্রন্থে আদর্শ রাষ্ট্রব্যবস্থার কথা বলেছেন?
(A) Phaedo
(B) Protagoras
(C) Theaetetus
(D) Republic

উত্তরঃ (D) Republic

35. বিদ্যালয় কোন্ ধরনের প্রতিষ্ঠান?
(A) পারিবারিক প্রতিষ্ঠান
(B) ধর্মীয় প্রতিষ্ঠান
(C) নৈতিক প্রতিষ্ঠান
(D) গঠনমূলক প্রতিষ্ঠান

উত্তরঃ (D) গঠনমূলক প্রতিষ্ঠান

36. যে গোষ্ঠীর সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ, ব্যক্তিগত এবং মুখোমুখি পরিচয়ের সুযোগ থাকে, তাকে বলে
(A) মাধ্যমিক গোষ্ঠী
(B) প্রাথমিক গোষ্ঠী
(C) স্বল্পকালীন গোষ্ঠী
(D) দীর্ঘস্থায়ী গোষ্ঠী

উত্তরঃ (B) প্রাথমিক গোষ্ঠী

37. রাষ্ট্রের উপাদান কয়টি?
(A) চারটি
(B) পাঁচটি
(C) ছয়টি
(D) সাতটি

উত্তরঃ (A) চারটি

38. সমাজের ক্ষুদ্রতম একক কী?
(A) পরিবার
(B) রাষ্ট্র
(C) দল
(D) সংগঠন

উত্তরঃ (A) পরিবার

39. সমাজতাত্ত্বিক পরিধির সঠিক ক্রমানুসারে (ক্ষুদ্র থেকে বৃহৎ) সাজাও :
(i) প্রতিষ্ঠান
(ii) সম্প্রদায়
(iii) সংঘ
(iv) সমাজ

বিকল্পসমূহ :
(A) (i) → (iii) → (ii) → (iv)
(B) (iv) → (ii) → (iii) → (i)
(C) (i) → (ii) → (iii) → (iv)
(D) (iv) → (iii) → (ii) → (i)

উত্তরঃ (A) (i) → (iii) → (ii) → (iv)

40. সমাজ দর্শনের আলোচনার প্রকৃতি কিরূপ?
(A) বস্তুনিষ্ঠ
(B) আদর্শনিষ্ঠ
(C) বর্ণনামূলক
(D) গঠনমূলক

উত্তরঃ (B) আদর্শনিষ্ঠ

দর্শন প্রশ্নপত্র ২০২৭ পিডিএফ
শ্রেণি পরীক্ষা সাইজ লিঙ্ক
XIISEM-III554 KBDownload
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment