WBCHSE HS Geography 3rd Semester Question Paper 2027 | উচ্চমাধ্যমিক ভূগোল তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৭

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ও সমাধান। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার পদ্ধতি অনুযায়ী ২০২৭ সালের দ্বাদশ শ্রেণির ভূগোল (Geography) পরীক্ষার অফিশিয়াল প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধানসহ নিচে দেওয়া হলো। আগামী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও নিখুঁত ও সহজ করে তুলতেই আমাদের এই বিশেষ আয়োজন। এই প্রশ্ন-উত্তর সংকলনটি অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপদ্ধতি ও নম্বর বিভাজন সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে, যা চূড়ান্ত পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে দারুণভাবে সাহায্য করবে।

GEOGRAPHY

SEMESTER-III

2027

Total Time : 1 Hour 30 minutes
Total Marks : 40

QUESTION BOOKLET SERIES : A

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।

1. ‘প্যানথালাসা’ (Panthalasa) শব্দটির অর্থ —
(A) সম্মিলিত মহাদেশ
(B) সম্মিলিত মহাসাগর
(C) সমগ্র পৃথিবী
(D) সমগ্র জীবজগৎ

2. একই অক্ষরেখায় উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধে লবণতার পরিমাণ —
(A) বেশি
(B) কম
(C) একই থাকে
(D) কোনোটিই নয়

3. তাপমাত্রার পরিবর্তনের জন্য কোনো স্তরায়ন তল বরাবর শিলাখণ্ডের ধীর গতিতে নিম্নগামী হওয়াকে বলে —
(A) মৃত্তিকা বিসর্পণ
(B) সলিফ্লাকশন
(C) শিলা বিসর্পণ
(D) কোনোটিই নয়

4. ক্রান্তীয় অঞ্চলে নিম্নচাপযুক্ত স্থানে উষ্ণ-আর্দ্র বায়ু এবং শীতল বায়ুর সংঘর্ষ অঞ্চলে সৃষ্টি হয় —
(A) পরিচলন বৃষ্টিপাত
(B) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
(C) ক্রান্তীয় ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত
(D) নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত

5. উৎপাদক স্তর থেকে ওপরের ট্রফিক স্তরে পুষ্টির পরিমাণ —
(A) বাড়ে
(B) কমে
(C) একই থাকে
(D) কোনোটিই নয়

6. বিভিন্ন ভৌগোলিক পরিবেশে জীবের আকার এবং আচরণের পরিবর্তনকে বলে —
(A) ইকোটোন
(B) সাইক্লিক্যাল পুল
(C) ইকোক্লাইন
(D) হোমিওস্ট্যাসিস

7. ভারতে 2011 সালের আদম শুমারি অনুসারে জনঘনত্বের পরিমাণ প্রতি বর্গকিলোমিটারে —
(A) 382 জন
(B) 380 জন
(C) 372 জন
(D) 383 জন

8. ‘রেটুন প্রথা’ কোন্ চাষের সাথে সম্পর্কিত?
(A) পাট
(B) ধান
(C) আখ বা ইক্ষু
(D) গম

9. EDUSAT উপগ্রহটির সাথে সম্পর্কিত হলো —
(A) টেলিযোগাযোগ
(B) মানচিত্রায়ণ
(C) দূরশিক্ষা
(D) টেলিমেডিসিন

10. ভারতের সাথে পশ্চিমী গোষ্ঠীর বাণিজ্য সম্পর্কিত চুক্তিটি হলো —
(A) ফ্রি ট্রেড এগ্রিমেন্ট
(B) ফ্রি ট্যারিফ অ্যাসেসমেন্ট
(C) ফ্রি ট্যাক্স এগ্রিমেন্ট
(D) ফাইনাল ট্যারিফ এগ্রিমেন্ট

11. পৃথিবীতে সবচেয়ে বেশি লোক সংখ্যা বসবাস করে —
(A) বিক্ষিপ্ত জনবসতিতে
(B) গোষ্ঠীবদ্ধ জনবসতিতে
(C) বৃত্তাকার জনবসতিতে
(D) কোনোটিতেই নয়

12. পৃথিবীতে সবচেয়ে কম মৃত্যুহার দেখা যায় —
(A) ইউক্রেনে
(B) কাতারে
(C) ওমানে
(D) জার্মানীতে

13. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও :

বাম স্তম্ভ-A ডান স্তম্ভ-B

(a) সবুজ বিপ্লব (i) দুধ উৎপাদন
(b) নীল বিপ্লব (ii) চিংড়ি উৎপাদন
(c) শ্বেত বিপ্লব (iii) মৎস্য চাষ
(d) গোলাপী বিপ্লব (iv) গম উৎপাদন

বিকল্পসমূহ :
(A) a-i, b-ii, c-iii, d-iv
(B) a-ii, b-iii, c-iv, d-i
(C) a-iv, b-i, c-ii, d-iii
(D) a-iv, b-iii, c-i, d-ii

14. হিমবাহ অঞ্চলে ‘রসে মঁতানে’ ভূমিরূপটি গঠিত হয় হিমবাহের —
(A) অবঘর্ষ ও উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে
(B) অবঘর্ষ ও অপসারণ প্রক্রিয়ার মাধ্যমে
(C) অবঘর্ষ ও সঞ্চয় প্রক্রিয়ার মাধ্যমে
(D) উৎপাটন ও সঞ্চয় প্রক্রিয়ার মাধ্যমে

15. হিমালয় পর্বতের ‘নীলকণ্ঠ’ একটি …………… উদাহরণ।
(A) এরিটি
(B) পিরামিড চূড়া
(C) প্লায়া
(D) ড্রামলিন

16. সংঘর্ষ-সম্মিলন তত্ত্বের প্রবক্তা হলেন —
(A) জি. এফ. টেলার
(B) এ. ওয়েগেনার
(C) ই. জি. বোয়েন
(D) এ. হোমস্

17. মানুষ → ফিতাকৃমি → আদ্যপ্রাণী …………… ধরণের খাদ্যশৃঙ্খলের উদাহরণ।
(A) শিকারী
(B) চারণভূমি
(C) বিয়োজক
(D) পরজীবী

18. কোন্ অঞ্চলের ঘূর্ণবাতের ক্ষেত্রে সীমান্ত (front) সৃষ্টি হয়?
(A) নাতিশীতোষ্ণ অঞ্চল
(B) মেরু অঞ্চল
(C) ক্রান্তীয় অঞ্চল
(D) নিরক্ষীয় অঞ্চল

19. ভারতীয় জনগণনা আয়োগ দ্বারা নির্ধারিত পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা —
(A) 4000
(B) 10000
(C) 100000
(D) 5000

20. রেললাইনের পাশে বা নদীর পাড়ে …………… প্যাটার্নের জনবসতি দেখা যায়।
(A) নক্ষত্রাকার
(B) আয়তাকার
(C) রৈখিক
(D) বৃত্তাকার

21. …………… সালে ভারতে জাতীয় জলনীতি গ্রহণ করা হয়।
(A) 1981
(B) 1989
(C) 1983
(D) 1987

22. জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো —
(A) পেট্রোলিয়াম
(B) ইউরেনিয়াম
(C) লিথিয়াম
(D) কোনোটিই নয়

23. কলকাতা, চেন্নাই, মুম্বাই ও দিল্লী এই চারটি মহানগর রেলপথের সাহায্যে যুক্ত করার পরিকল্পনাটি হলো —
(A) সোনালী চতুর্ভুজ
(B) হীরক চতুর্ভুজ
(C) রূপালী চতুর্ভুজ
(D) ভারতমালা

24. নিম্নলিখিত কোন্ দেশে উত্তল আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় না ?
(A) ভারত
(B) নেদারল্যান্ড
(C) ইংল্যান্ড
(D) নাইজেরিয়া

25. ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত তামিলনাড়ুর —
(A) চেন্নাই-এ
(B) সালেম-এ
(C) মুপাণ্ডেল-এ
(D) ভেলোর-এ

26. প্যানজিয়ার ভাঙন শুরু হয় —
(A) পার্মিয়ান যুগে
(B) মেসোজোয়িক যুগে
(C) টারশিয়ারি যুগে
(D) গণ্ডোয়ানা যুগে

27. নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো :

বিবৃতি – I : বেলেপাথরের সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা বেশি হওয়ায় ভৌমজলের সঞ্চয় বেশি হয়।
বিবৃতি – II : মরু অঞ্চলে অধঃক্ষেপণের তুলনায় বাষ্পীভবনের হার বেশি হওয়ায় ভৌমজলের সঞ্চয় কম হয়।

বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো :
(A) বিবৃতি – I সঠিক, কিন্তু বিবৃতি – II ভুল
(B) বিবৃতি – I ও বিবৃতি – II উভয়েই সঠিক
(C) বিবৃতি – I ও বিবৃতি – II উভয়েই ভুল
(D) বিবৃতি – I ভুল, কিন্তু বিবৃতি – II সঠিক

28. জীব সংখ্যার পিরামিড সর্বদা উল্টানো প্রকৃতির হয় —
(A) চারণভূমির খাদ্যশৃঙ্খলে
(B) কর্কর খাদ্যশৃঙ্খলে
(C) বিয়োজক খাদ্যশৃঙ্খলে
(D) পরজীবী খাদ্যশৃঙ্খলে

29. কার্স্ট অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হলো —
(A) সমুদ্রতল
(B) নদীর তলদেশ
(C) সৃষ্ট গুহার নিম্নঅংশ
(D) চুনাপাথরের নিম্নস্থ কঠিন শিলাস্তরের উপরিভাগ

30. ‘মেধা প্রবাহ (Brain Drain)’ কথাটি কোন্ ধরনের পরিব্রাজনের সঙ্গে সম্পর্কিত ?
(A) স্থানীয় পরিব্রাজন
(B) আঞ্চলিক পরিব্রাজন
(C) জাতীয় পরিব্রাজন
(D) আন্তর্জাতিক পরিব্রাজন

31. নিম্নলিখিতগুলির মধ্যে পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশটি হলো —
(A) মোনাকো
(B) ইজিপ্ট
(C) ফিলিপিন্স
(D) ভারত

32. কোনটি গ্রামীণ বসতির স্বাভাবিক সমস্যা নয় ?
(A) অনুন্নত স্বাস্থ্য পরিষেবা
(B) কর্মসংস্থানের অভাব
(C) পরিবেশ দূষণ (এটি মূলত শহরের প্রধান সমস্যা, গ্রামের স্বাভাবিক সমস্যা নয়)
(D) জীবন যাত্রার নিম্নমান

33. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে অমিলটি খুঁজে বের করো :
(A) জামসেদপুর
(B) ভিলাই
(C) রৌরকেল্লা
(D) জামনগর

34. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিব্রাজনের ‘আকর্ষণজনিত কারণ’ (Pull Factor) ?
(A) বেকারত্ব
(B) কর্মসংস্থানের সুযোগ
(C) অনুন্নত জীবনযাত্রা
(D) বিকল্প কর্মসংস্থানের অভাব

35. বিক্ষিপ্ত জনবসতি দেখা যায় —
(A) নদী অববাহিকার প্লাবন ভূমিতে
(B) উপকূলীয় সমভূমিতে
(C) বনভূমি অধ্যুষিত অঞ্চলে
(D) শিল্পাঞ্চলে

ভূগোল প্রশ্নপত্র ২০২৭ পিডিএফ
শ্রেণি পরীক্ষা সাইজ লিঙ্ক
XIISEM-III582 KBDownload
ANSWER KEY (উত্তরপত্র)

1. ‘প্যানথালাসা’ (Panthalasa) শব্দটির অর্থ — (B) সম্মিলিত মহাসাগর
2. একই অক্ষরেখায় উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধে লবণতার পরিমাণ — (A) বেশি
3. তাপমাত্রার পরিবর্তনের জন্য কোনো স্তরায়ন তল বরাবর শিলাখণ্ডের ধীর গতিতে নিম্নগামী হওয়াকে বলে — (C) শিলা বিসর্পণ
4. ক্রান্তীয় অঞ্চলে নিম্নচাপযুক্ত স্থানে উষ্ণ-আর্দ্র বায়ু এবং শীতল বায়ুর সংঘর্ষ অঞ্চলে সৃষ্টি হয় — (C) ক্রান্তীয় ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত
5. উৎপাদক স্তর থেকে ওপরের ট্রফিক স্তরে পুষ্টির পরিমাণ — (B) কমে
6. বিভিন্ন ভৌগোলিক পরিবেশে জীবের আকার এবং আচরণের পরিবর্তনকে বলে — (C) ইকোক্লাইন
7. ভারতে 2011 সালের আদম শুমারি অনুসারে জনঘনত্বের পরিমাণ প্রতি বর্গকিলোমিটারে — (A) 382 জন
8. ‘রেটুন প্রথা’ কোন্ চাষের সাথে সম্পর্কিত? (C) আখ বা ইক্ষু
9. EDUSAT উপগ্রহটির সাথে সম্পর্কিত হলো — (C) দূরশিক্ষা
10. ভারতের সাথে পশ্চিমী গোষ্ঠীর বাণিজ্য সম্পর্কিত চুক্তিটি হলো — (A) ফ্রি ট্রেড এগ্রিমেন্ট
11. পৃথিবীতে সবচেয়ে বেশি লোক সংখ্যা বসবাস করে — (B) গোষ্ঠীবদ্ধ জনবসতিতে
12. পৃথিবীতে সবচেয়ে কম মৃত্যুহার দেখা যায় — (B) কাতারে
13. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও এর সঠিক বিকল্পটি হলো — (D) a-iv, b-iii, c-i, d-ii (সবুজ বিপ্লব – গম উৎপাদন, নীল বিপ্লব – মৎস্য চাষ, শ্বেত বিপ্লব – দুধ উৎপাদন, গোলাপী বিপ্লব – চিংড়ি উৎপাদন)
14. হিমবাহ অঞ্চলে ‘রসে মঁতানে’ ভূমিরূপটি গঠিত হয় হিমবাহের — (A) অবঘর্ষ ও উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে
15. হিমালয় পর্বতের ‘নীলকণ্ঠ’ একটি …………… উদাহরণ। (B) পিরামিড চূড়া
16. সংঘর্ষ-সম্মিলন তত্ত্বের প্রবক্তা হলেন — (C) ই. জি. বোয়েন
17. মানুষ → ফিতাকৃমি → আদ্যপ্রাণী …………… ধরণের খাদ্যশৃঙ্খলের উদাহরণ। (D) পরজীবী
18. কোন্ অঞ্চলের ঘূর্ণবাতের ক্ষেত্রে সীমান্ত (front) সৃষ্টি হয়? (A) নাতিশীতোষ্ণ অঞ্চল
19. ভারতীয় জনগণনা আয়োগ দ্বারা নির্ধারিত পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা — (D) 5000
20. রেললাইনের পাশে বা নদীর পাড়ে …………… প্যাটার্নের জনবসতি দেখা যায়। (C) রৈখিক
21. …………… সালে ভারতে জাতীয় জলনীতি গ্রহণ করা হয়। (D) 1987
22. জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো — (A) পেট্রোলিয়াম
23. কলকাতা, চেন্নাই, মুম্বাই ও দিল্লী এই চারটি মহানগর রেলপথের সাহায্যে যুক্ত করার পরিকল্পনাটি হলো — (B) হীরক চতুর্ভুজ
24. নিম্নলিখিত কোন্ দেশে উত্তল আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় না ? (D) নাইজেরিয়া
25. ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত তামিলনাড়ুর — (C) মুপাণ্ডেলে-এ
26. প্যানজিয়ার ভাঙন শুরু হয় — (B) মেসোজোয়িক যুগে
27. বিবৃতি সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো : (B) বিবৃতি – I ও বিবৃতি – II উভয়েই সঠিক
28. জীব সংখ্যার পিরামিড সর্বদা উল্টানো প্রকৃতির হয় — (B) পরজীবী খাদ্যশৃঙ্খলে
29. কাস্ট অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হলো — (A) সমুদ্রতল
30. ‘মেধা প্রবাহ (Brain Drain)’ কথাটি কোন্ ধরনের পরিব্রাজনের সঙ্গে সম্পর্কিত ? (D) আন্তর্জাতিক পরিব্রাজন
31. নিম্নলিখিতগুলির মধ্যে পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশটি হলো — (A) মোনাকো
32. কোনটি গ্রামীণ বসতির স্বাভাবিক সমস্যা নয় ? (C) পরিবেশ দূষণ
33. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে অমিলটি খুঁজে বের করো : (D) জামনগর
34. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিব্রাজনের ‘আকর্ষণজনিত কারণ’ (Pull Factor) ? (B) কর্মসংস্থানের সুযোগ
35. বিক্ষিপ্ত জনবসতি দেখা যায় — (C) বনভূমি অধ্যুষিত অঞ্চলে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment