WBCHSE HS Philosophy 3rd Semester Question Paper 2026 | উচ্চমাধ্যমিক উত্তরসহ দর্শন প্রশ্নপত্র তৃতীয় সেমিস্টার ২০২৬

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার পদ্ধতি অনুযায়ী ২০২৬ সালের দ্বাদশ শ্রেণির দর্শন (Philosophy) পরীক্ষার অফিশিয়াল প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধানসহ নিচে দেওয়া হলো। আগামী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও নিখুঁত ও সহজ করে তুলতেই আমাদের এই বিশেষ আয়োজন। এই প্রশ্ন-উত্তর সংকলনটি নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপদ্ধতি ও নম্বর বিভাজন সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে, যা চূড়ান্ত পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে দারুণভাবে সাহায্য করবে।

PHILOSOPHY

SEMESTER-III

2026

Total Time : 1 Hour 15 minutes
Total Marks : 40

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।

1. একটি আমের মিষ্টি স্বাদ লকের মতে কোন্ প্রকার গুণ?
(A) মুখ্য গুণ
(B) গৌণ গুণ
(C) মুখ্য ও গৌণ গুণ
(D) প্রাথমিক গুণ

উত্তরঃ (B) গৌণ গুণ।

2. বিবৃতি (A) : লাইবনিজের মর্তে “দ্রব্য হল গবাক্ষহীন চিৎ পরমাণু”।
কারণ (R) : দ্রব্য (মনাদ) গুলি একে অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে না।

বিকল্পসমূহ:

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা

(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A) এর (A)-এর সঠিক ব্যাখ্যা নয়

(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা

(D) (A) এবং (R) উভয়েই মিথ্যা

উত্তরঃ (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা

3. অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হলো—
(A) নির্গুণ ব্রহ্ম
(B) সগুণ ব্রহ্ম
(C) ঈশ্বর
(D) মায়া

উত্তরঃ (A) নির্গুণ ব্রহ্ম।

4. অদ্বৈত বেদান্ত মতে ‘জগতের দ্বৈততা’ অনুভবের কারণ
(A) আত্মা
(B) কর্ম
(C) অবিদ্যা
(D) উক্তি

উত্তরঃ (C) অবিদ্যা।

5. অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধনদশার কারণ হলো—
(A) অবিদ্যা
(B) ঈশ্বর জ্ঞান
(C) আত্মসুখ
(D) কোনোটিই নয়

উত্তরঃ (A) অবিদ্যা।

6. “আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি।” এটি বলেছেন—
(A) অ্যারিস্টটল
(B) প্লেটো
(C) লক্
(D) কান্ট

উত্তরঃ (C) লক্

7. রাষ্ট্রগঠনের প্রথম ও অপরিগ্রট উপাদান হলে—
(A) জন সমষ্টি
(B) প্রতিষ্ঠান
(C) আইন
(D) নৈতিক মূল্য

উত্তরঃ (A) জন সমষ্টি।

8. শূন্যস্থান পূরণ করো :

…………….. -এর মতে, রাষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণির অনুকুল নিয়মকানুন হলো আইন।
(A) লেনিন
(B) গার্ণার
(C) ম্যাকাইভার
(D) কার্ল মার্ক্স

উত্তরঃ (D) কার্ল মার্ক্স।

9. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাওঃ

স্তম্ভ-I        স্তম্ভ-II

(i) স্বাজাত্যবোধ (a) সংঘ

(ii) পারস্পরিক নির্ভরশীলতা (b) প্রতিষ্ঠান

(iii) এক বা একাধিক স্বার্থসিদ্ধি (c) সমাজ

(iv) বিধিনিয়ম, রীতিনীতি, কর্মপদ্ধতি (d) সম্প্রদায়

বিকল্পসমূহ:

i ii iii iv
(A) b d a c
(B) d c a b
(C) d b c a
(D) b a d c

উত্তরঃ (B) d c a b

10. সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন্ চিত্রটি সঠিক ?

উত্তরঃ (D)

11. লাইবনিজ হলেন—
(A) অদ্বৈতবাদী
(B) বহুত্ববাদী
(C) দ্বৈতবাদী
(D) বিশিষ্ট দ্বৈতবাদী

উত্তরঃ (B) বহুত্ববাদী

12. “কারণ ও কার্যের অলিয়ার্যতা হলো টৌক্তিক অনিবার্যতা।”- একথা স্বীকার করেন—
(A) হিউম (B) ইউয়িং (C) বার্কলে (D) লাইবনিজ

উত্তরঃ (B) ইউয়িং

13. দেকার্ত দেহ-মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন্ মতবাদের দ্বারা ?
(A) উপলক্ষ্যবাদ
(B) অভিন্নতাবাদ
(C) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
(D) মানস-ভৌত সমান্তরালবাদ

উত্তরঃ (C) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ।

14. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-I           স্তম্ভ-II

(i) Concept of Mind (a) লাইবনিজ

(ii) Meditations (b) হসপার্স

(iii) Monadology (c) গিলবার্ট রাইল

(iv) An Introduction to (d) দেকার্ত

Philosophical Analysis

বিকল্পসমূহ :

i ii iii iv
(A) a b c d
(B) b a d c
(C) c d a b
(D) d c b a

উত্তরঃ (C) c d a b

15. বিবৃতি (A) : প্রসক্তিবাদ অনুযায়ী কারণ থেকে কার্যকে অনুমান করা যায়।
কারণ (R) : আপতিক সম্পর্ক আছে। প্রসক্তিবাদের সমর্থকগণ বলেন, কারণ ও কার্যের মধ্যে

বিকল্পসমূহ :
(A) (A) ও (R) উভয়েই সত্য
(B) (A) ও (R) উভয়েই মিথ্যা
(C) (A) সত্য, (R) মিথ্যা
(D) (A) মিথ্যা, (R) সত্য

উত্তরঃ (C) (A) সত্য, (R) মিথ্যা

16. The Suicide’ গ্রন্থটির রচয়িতা কে
(A) এমিল দুরখেইম
(B) সেন্ট অগাস্টিন
(C) টমাস অ্যাকুইনাস
(D) কান্ট

উত্তরঃ (A) এমিল দুরখেইম

17. যুদ্ধক্ষেত্রে কোনোও সৈনিকের দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে বলা হয়
(A) আত্মহত্যা
(C) হত্যা
(B) আত্মবিসর্জন
(D) কোনোটিই নয়

উত্তরঃ (B) আত্মবিসর্জন।

18. “আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভারের পরিচায়ক।” উক্তিটি কার?
(A) হিউম
(B) কান্ট
(C) লক
(D) সক্রেটিস

উত্তরঃ (D) সক্রেটিস।

19. পরিবেশ নীতিবিদ্যা হলো
(A) লিখিত নীতিবিদ্যার শাখা
(B) মৌখিক নীতিবিদ্যার শাখা
(C) তাত্ত্বিক নীতিবিদ্যার শাখা
(D) ব্যবহারিক নীতিবিদ্যার শাখা

উত্তরঃ (D) ব্যবহারিক নীতিবিদ্যার শাখা।

20. পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে
(A) 1971 খ্রিস্টাব্দে
(B) 1972 খ্রিস্টাব্দে
(C) 1973 খ্রিস্টাব্দে
(D) 1974 খ্রিস্টাব্দে

উত্তরঃ (C) 1973 খ্রিস্টাব্দে।

21. বিবৃতি (A) : অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এক ও অদ্বিতীয়।
কারণ (R) : অদ্বৈত বেদান্ত অনুসারে “ব্রহ্ম সত্য, জগন্মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরঃ”।

বিকল্পসমূহ:

(A) (A) এবং (R) দুটোই সঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা

(B) (A) এবং (R) উভয়েই সত্য, কিন্তু (R), (A)-এর সঠিক কারণ ব্যাখ্যা করে না

(C) (A) সঠিক, কিন্তু (R) মিথ্যা

(D) (A) এবং (R) দুটিই মিথ্যা

উত্তরঃ (A) (A) এবং (R) দুটোই সঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা

22. পঞ্চম বেদ কী ?
(A) মহাভারত
(C) গণিতশাস্ত্র
(B) তর্কশাস্ত্র
(D) উপনিষদ

উত্তরঃ (D) উপনিষদ।

23. ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেন
(A) শঙ্করাচার্য
(B) মাধবাচার্য
(C) মহর্ষি বাদরায়ণ
(D) মহর্ষি কপিল

উত্তরঃ (C) মহর্ষি বাদরায়ণ।

24. শঙ্করের মতে বিবর্তনের ……………… স্তর আছে।
(A) দুটি
(B) তিনটি
(D) পাঁচটি
(C) চারটি

উত্তরঃ (B) তিনটি।

25. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-I স্তম্ভ-II

(i) অচিন্ত্য ভেদাভেদবাদ (a) নিম্বার্ক

(ii) দ্বৈতবাদ (b) শ্রীচৈতন্যদেব

(iii) শুদ্ধাদ্বৈতবাদ (c) মাধবাচার্য

(iv) দ্বৈতাদ্বৈতবাদ (d) বল্লভাচার্য

বিকল্পসমূহ:

i ii iii iv
(A) a b c d
(B) b a c d
(C) b c d a
(D) d b a c

উত্তরঃ (C) b c d a

26. “সমাজ হল সামাজিক সম্বন্ধের জটাজাল, যা নিয়ত পরিবর্তনশীল।”- এটি বলেছেন—
(A) ম্যাকাইভার ও পেজ
(B) গিসবার্ট
(C) প্লেটো
(D) অ্যারিস্টটল

উত্তরঃ (A) ম্যাকাইভার ও পেজ।

27. ধর্মীয় প্রতিষ্ঠান হলো—
(A) সম্প্রদায়
(B) সংঘ-সমিতি
(C) সমাজ
(D) প্রতিষ্ঠান

উত্তরঃ (B) সংঘ-সমিতি।

28. ‘State’ কথাটি কে প্রথম ব্যবহার করেন ?
(A) ম্যাকিয়াভেলি
(B) উইলসন
(C) ম্যাকাইভার
(D) পেজ

উত্তরঃ (A) ম্যাকিয়াভেলি।

29. বিবৃতি (A) : প্রতিষ্ঠান হলো সংঘ-সমিতির গতিশীল দিক।
কারণ (R): প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সংঘ-সমিতি সচলতা লাভ করে, তার বৃদ্ধি ও বিকাশ হয়।

বিকল্পসমূহ:

(A) (A) ও (R) উভয়ই সত্য
(B) (A) ও (R) উভয়ই মিথ্যা
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য

উত্তরঃ (A) (A) ও (R) উভয়ই সত্য

30. “ত্রিপুরা রাষ্ট্র নয়” – এই বিবৃতিটির সঠিক কারণ হলো
(A) ত্রিপুরার জনসংখ্যা কম
(B) ত্রিপুরার নির্দিষ্ট ভূখণ্ডটির আয়তন কম
(C) ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না
(D) ত্রিপুরায় সুপ্রিম কোর্ট নেই

উত্তরঃ (C) ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না

31. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাওঃ

স্তম্ভ-I স্তম্ভ-II

(i) ডাক্তার যখন সক্রিয়ভাবে কোন প্রাণনাশক ইনজেকশান প্রয়োগের মাধ্যমে রোগীর মৃত্যু ঘটান
(a) ইচ্ছানিরপেক্ষ কৃপাহত্যা

(ii) যে পদ্ধতি বা উপায়ের মাধ্যমে মাধ্যমে রোগীকে বাঁচিয়ে রাখা হয় সেগুলি বন্ধ রেখে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয়
(b) ঐচ্ছিক কৃপাহত্যা

(iii) রোগীর ইচ্ছানুযায়ী যখন তার মৃত্যু ঘটানো হয়
(c) সক্রিয় কৃপাহত্যা

(iv) যখন রোগী জীবনমৃত্যুর পার্থক্য বুঝতে পারেনা এবং ইচ্ছা প্রকাশে অসমর্থ তখন যে কৃপাহত্যা করা হয়
(d) নিষ্ক্রিয় কৃপাহত্যা

বিকল্পসমূহ:

i ii iii iv
(A) d b c a
(B) c d a b
(C) c d b a
(D) a b c d

উত্তরঃ (C) c d b a

32. বিবৃতি (A): আত্মহত্যার নৈতিক বিচার প্রয়োজন।
কারণ (R): আত্মহত্যা সমাজের অনুষ্যিক্তিদের প্রভাবিত করে।

বিকল্পসমূহ:

(A) (A) এবং (R) উভয়েই সত্য এবং (R) হলো (A) এর সঠিক কারণ

(B) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা S

(C) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য

(D) (A) এবং (R) উভয়েই মিথ্যা

উত্তরঃ (A) (A) এবং (R) উভয়েই সত্য এবং (R) হলো (A) এর সঠিক কারণ

33. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) অথবা মিথ্যা (F) যাচাই করো :

I. দুরখেইম তার ‘Suicide’ গ্রন্থে তিন প্রকার আত্মহত্যার কথা বলেছেন।

II. পিটার সিঙ্গার চার প্রকার কৃপাহত্যার কথা বলেছেন।

III. “জীবনযুদ্ধে স্টেস্টটিকে থাকবে। যে যত শক্তিশালী” বলেছেন হার্বার্ট স্পেনসারা

IV. আত্মহত্যাকে নৈতিক দৃষ্টিকোণ থেকে অনৈতিক কর্ম বলেছেন কান্ট।

(A) (I) – F, (II) – (F,) (III) T, (IV) -T

(B) (I) -T, (II) – F, (III) T, (IV) – F

(C) (I) – F, (II) – F, (III) – F, (IV) – T

(D) (I) -T, (II) -T, (III) – T, (IV) – F

উত্তরঃ (A) (I) – F, (II) – (F,) (III) T, (IV) -T

34. “Fundamentals of Sociology” গ্রন্থটির লেখক হলেন—
(A) ম্যাকেঞ্জি
(B) গিসবার্ট
(C) প্লেটো
(D) ম্যাকাইভার

উত্তরঃ (B) গিসবার্ট।

35. ‘বিশ্ব বসুন্ধরা দিবস’ পালিত হয়
(A) 5 জুন
(B) 22 এপ্রিল
(C) 21 ফেব্রুয়ারী
(D) 5 সেপ্টেম্বর

উত্তরঃ (B) 22 এপ্রিল।

36. “জড় ও মন হল সাপেক্ষ দ্রব্য।” এটি বলেছেন
(A) লক
(B) দেকার্ত
(C) অ্যারিস্টটল
(D) হিউম

উত্তরঃ (B) দেকার্ত।

37. “অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর’- কে বলেছেন?
(A) লক
(B) বার্কলে
(C) মিল
(D) দেকার্ত

উত্তরঃ (B) বার্কলে।

38. “সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু” একথা বলেছেন
(A) ডেকার্ত
(C) স্পিনোজা
(B) লক
(D) লাইবনিজ

উত্তরঃ (C) স্পিনোজা।

39. “দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না” একথা বলেছেন 8
(A) লক
(B) বার্কলে
(C) হিউম
(D) লাইবনিজ

উত্তরঃ (A) লক।

40. শূন্যস্থান পূরণ করো:

মুখ্য গুণ ও গৌণ গুণ-এর পার্থক্য অস্বীকার করেন ………………… দার্শনিক।
(A) লক
(C) দেকার্ত
(B) বার্কলে
(D) হিউম

উত্তরঃ (B) বার্কলে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment