HS Environmental Studies 3rd Semester Question Paper 2026 | উচ্চমাধ্যমিক পরিবেশবিদ্যা তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার সিস্টেমে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরিবেশবিদ্যা পরীক্ষার অফিসিয়াল প্রশ্নপত্রটি উত্তরসহ নিচে দেওয়া হলো। ২০২৭ সালের পরীক্ষার্থীরা উত্তর মিলিয়ে নিতে পারবে এবং পরবর্তী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা অনুশীলন করতে পারবে।

পরিবেশবিদ্যা

SEMISTER-III

২০২৬

সময়: ১ ঘন্টা ১৫ মিনিট    পূর্ণমান : ৪০

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।

১. প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কার্যকলাপের দ্বারা গঠিত ভূ-পৃষ্ঠের নির্দিষ্ট এলাকার দৃশ্যমান অঞ্চলকে বলে
(A) বাসস্থান
(B) বাস্তুতন্ত্র
(C) ভূ-দৃশ্য / ইকোলজিকাল নিচ্‌
(D) ল্যান্ডস্কেপ

উত্তরঃ (D) ল্যান্ডস্কেপ

২. বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তরগুলিকে ক্রমে সাজাও:

(A) বায়োম → বায়োস্ফিয়ার → ইকোসিস্টেম → কমিউনিটি

(B) বায়োস্ফিয়ার → বায়োম → ইকোসিস্টেম → কমিউনিটি

(C) বায়োস্ফিয়ার → ইকোসিস্টেম → কমিউনিটি → বায়োম

(D) বায়োম → কমিউনিটি → ইকোসিস্টেম → বায়োস্ফিয়ার

উত্তরঃ (B) বায়োস্ফিয়ার → বায়োম → ইকোসিস্টেম → কমিউনিটি

৩. নিচের কোনটি ইন-সিটু সংরক্ষণের উদাহরণ?
(A) বোটানিকাল গার্ডেন
(B) জুলজিক্যাল গার্ডেন
(C) জাতীয় বনভূমি
(D) সীড ব্যাঙ্ক

উত্তরঃ (C) জাতীয় বনভূমি

৪. ভারতের সর্বাপেক্ষা বেশি জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল হলো
(A) পূর্ব হিমালয়
(B) মধ্য ভারত
(C) পূর্বঘাট পর্বতমালা
(D) পশ্চিমঘাট পর্বতমালা

উত্তরঃ (D) পশ্চিমঘাট পর্বতমালা

৫. স্থানীয় বৈচিত্র্য হলো
(A) (β) (বিটা) বৈচিত্র্য
(B) (α) (আলফা) বৈচিত্র্য
(C) (δ) (ডেল্টা) বৈচিত্র্য
(D) (γ) (গামা) বৈচিত্র্য

উত্তরঃ (B) (α) (আলফা) বৈচিত্র্য

৬. নীচের বিবৃতি দুটি পড়ে সঠিক বিকল্পটি চয়ন করো:
বিবৃতি I: কোনো জীবের বসবাসের প্রাকৃতিক স্থানকে বাসস্থান বলে
বিবৃতি II: বাসস্থানের মধ্যে জীবসমূহ নিজেদের মধ্যে এবং পরিবেশের সাথে পারস্পরিক আদান-প্রদানের ভিত্তিতে বেঁচে থাকে

(A) I এবং II উভয় বিবৃতি সঠিক
(B) বিবৃতি I সঠিক, বিবৃতি II মিথ্যা
(C) বিবৃতি I মিথ্যা, বিবৃতি II সঠিক
(D) I ও II উভয় বিবৃতি মিথ্যা

উত্তরঃ (A) I এবং II উভয় বিবৃতি সঠিক

৭. কর্কর (ডেট্রিটাস) খাদ্য শৃঙ্খল শুরু হয় কোনটি থেকে?
(A) প্রোটোজোয়া
(B) ব্যাকটেরিয়া
(C) ভাইরাস
(D) শৈবাল

উত্তরঃ (B) ব্যাকটেরিয়া।

৮. নিম্নের কোনটি মনুষ্যসৃষ্ট জলজ বাস্তুতন্ত্র?
(A) হার্বেরিয়াম
(B) অ্যাকোয়ারিয়াম
(C) অরণ্য
(D) কলাপালন (টিস্যু কালচার)

উত্তরঃ (B) অ্যাকোয়ারিয়াম

৯. সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি (A): জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব আছে
ব্যাখ্যা (R): প্রজাতির অতিব্যবহার জীববৈচিত্র্য বিনাশের অন্যতম কারণ

(A) (A) ও (R) উভয়ই সত্য এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা
(B) (A) ও (R) উভয়ই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) (A) সত্য কিন্তু (R) মিথ্যা
(D) (A) মিথ্যা কিন্তু (R) সত্য

উত্তরঃ (B) (A) ও (R) উভয়ই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়

১০. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
(a) মান্নার উপসাগর — (i) বায়োস্ফিয়ার রিজার্ভ
(b) পাঁচমারী — (ii) জাতীয় উদ্যান
(c) শিমলীপাল — (iii) সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ
(d) নন্দাদেবী — (iv) মধ্যপ্রদেশ

(A) a-(iii), b-(iv), c-(ii), d-(i)
(B) a-(iv), b-(iii), c-(ii), d-(i)
(C) a-(i), b-(ii), c-(iii), d-(iv)
(D) a-(iv), b-(iii), c-(i), d-(ii)

উত্তরঃ (B) a-(iv), b-(iii), c-(ii), d-(i)

১১. সমুদ্র, মরুভূমি, পর্বত ইত্যাদি ভৌগোলিক বাধা দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন পৃথিবীর সুবিশাল এলাকা, যেখানে দীর্ঘ সময় ধরে উদ্ভিদ ও প্রাণীর বিকাশ ঘটে, তাকে বলা হয়
(A) ইকোলজি
(B) ইকোটোন
(C) ইকোজোন
(D) ইকোক্লাইন

উত্তরঃ (B) ইকোটোন

১২. কোন্ ভেনচিত্রটি বাস্তুতন্ত্র, প্রাকৃতিক বাস্তুতন্ত্র, কৃত্রিম বাস্তুতন্ত্র ও জলজ বাস্তুতন্ত্রের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে?

উত্তরঃ (A)

১৩. বাস্তুতন্ত্রে কত প্রকার ইকোলজিক্যাল পিরামিড দেখা যায়?

(A) 2 (B) 3 (C) 4 (D) 5

উত্তরঃ (B) 3

১৪. বিপরীতমুখী খাদ্যশৃঙ্খল দেখা যায়
(A) পরজীবী খাদ্যশৃঙ্খলে
(B) তৃণভূমি খাদ্যশৃঙ্খলে
(C) সামুদ্রিক খাদ্যশৃঙ্খলে
(D) মরুভূমির খাদ্যশৃঙ্খলে

উত্তরঃ (A) পরজীবী খাদ্যশৃঙ্খলে

১৫. সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি I : বাস্তুতন্ত্রে শক্তির পিরামিড কখনোই উল্টো হয় না।
বিবৃতি II : জুপ্ল্যাঙ্কটন জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক।
(A) (I) মিথ্যা, (II) সত্য
(B) (I) সত্য, (II) মিথ্যা
(C) (I) এবং (II) উভয় সত্য
(D) (I) এবং (II) উভয় মিথ্যা

উত্তরঃ (C) (I) এবং (II) উভয় সত্য

১৬. ভারতীয় বটগাছের বিজ্ঞানসম্মত নাম
(A) টেমারিনডাস ইন্ডিকা (Tamarindus indica)
(B) ফিকাস রিলিজিওসা (Ficus religiosa)
(C) ফিকাস বেঙ্গালেনসিস (Ficus bengalensis)
(D) অ্যাজাডিরাকটা ইন্ডিকা (Azadirachta indica)

উত্তরঃ (C) ফিকাস বেঙ্গালেনসিস (Ficus bengalensis)

১৭. জীববৈচিত্র্য হ্রাসের সঠিক পর্যায়ক্রম হলো

(A) বিশ্ব উষ্ণায়ন → গ্রীনহাউস প্রভাব → বরফ গলন → জীববৈচিত্র্য হ্রাস

(B) জীববৈচিত্র্য হ্রাস → বরফ গলন → বিশ্ব উষ্ণায়ন → গ্রীনহাউস প্রভাব

(C) বরফ গলন → বিশ্ব উষ্ণায়ন → জীববৈচিত্র্য হ্রাস → গ্রীনহাউস প্রভাব

(D) গ্রীনহাউস প্রভাব → বিশ্ব উষ্ণায়ন → বরফ গলন → জীববৈচিত্র্য হ্রাস

উত্তরঃ (D) গ্রীনহাউস প্রভাব → বিশ্ব উষ্ণায়ন → বরফ গলন → জীববৈচিত্র্য হ্রাস

১৮. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :
বাম স্তম্ভ:           ডান স্তম্ভ:
(a) ডোডো পাখি (i) উত্তর আমেরিকা
(b) প্যাসেঞ্জার পায়রা (ii) দক্ষিণ আমেরিকা
(c) গণ্ডার (iii) আসাম
(d) সোনালি ব্যাঙ (iv) মরিশাস দ্বীপ

(A) a-iv, b-i, c-ii, d-iii
(B) a-iv, b-i, c-iii, d-ii
(C) a-iv, b-ii, c-i, d-iii
(D) a-i, b-iii, c-ii, d-iv

উত্তরঃ (B) a-iv, b-i, c-iii, d-ii

১৯. জীববৈচিত্র্য বলতে কী বোঝায়?
(A) কেবলমাত্র জিনগত পার্থক্য
(B) পৃথিবীতে জীবের বৈচিত্র্য
(C) কেবলমাত্র বাস্তুতন্ত্রের পার্থক্য
(D) কেবলমাত্র প্রজাতি সমৃদ্ধি

উত্তরঃ (B) পৃথিবীতে জীবের বৈচিত্র্য

২০. “ঘাস → হরিণ → বাঘ” এই ভিত্তিতে যদি বাঘের সংখ্যা কমে তাহলে ঘাসের পরিমাণ
(A) বাড়বে
(B) কমবে
(C) একই থাকবে
(D) সবগুলি ঠিক

উত্তরঃ (B) কমবে

২১. লিণ্ডেম্যানের সূত্র অনুযায়ী একটি ট্রফিক লেভেল থেকে পরবর্তী ট্রফিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ হলো

(A) 5% (B) 10% (C) 20% (D) 90%

উত্তরঃ (B) 10%

২২. মৃত উদ্ভিদ → ছত্রাক → ব্যাকটেরিয়া, এটি হল একটি
(A) শিকারী খাদ্যশৃঙ্খল
(B) পরজীবী খাদ্যশৃঙ্খল
(C) মৃতজীবী খাদ্যশৃঙ্খল
(D) গ্রেজিং খাদ্যশৃঙ্খল

উত্তরঃ (C) মৃতজীবী খাদ্যশৃঙ্খল।

২৩. যে অঞ্চলে নদী সমুদ্রের সাথে মিলিত হয় তাকে বলে
(A) লবণ জলা
(B) খাঁড়ি
(C) তটভূমি
(D) হ্রদ

উত্তরঃ (B) খাঁড়ি

২৪. নীচের ভেনচিত্রগুলি থেকে জীববৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো।

উত্তরঃ (C)

২৫. একক জীবপ্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়নকে বলে
(A) অটইকোলজি
(B) সিনইকোলজি
(C) ইকোসিস্টেম
(D) বায়োস্ফিয়ার

উত্তরঃ (A) অটইকোলজি।

২৬. বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের বৈশিষ্ট্যের মধ্যে কোনটি সঠিক নয়?
(A) তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র মেনে চলে
(B) একমুখী ও অচক্রাকার
(C) তিনটি পর্যায়ে ঘটে
(D) চক্রাকার

উত্তরঃ (D) চক্রাকার

২৭. ‘ঘাস → ঘাসফড়িং → ব্যাঙ → সাপ → বেজি → চিতাবাঘ’ এই আন্তঃসম্পর্কটি কোন্ বাস্তুবিদ্যা অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত?
(A) তৈগা বাস্তুবিদ্যা
(B) মরুভূমি বাস্তুবিদ্যা
(C) তৃণভূমি বাস্তুবিদ্যা
(D) তুন্দ্রা বাস্তুবিদ্যা

উত্তরঃ (C) তৃণভূমি বাস্তুবিদ্যা

২৮. নাইট্রোজেন চক্রের সঠিক ক্রম হলো:

(A) ডিনাইট্রিফিকেশন → অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন → নাইট্রোজেন স্থিতিকরণ

(B) নাইট্রোজেন স্থিতিকরণ → নাইট্রিফিকেশন → অ্যামোনিফিকেশন → ডিনাইট্রিফিকেশন

(C) নাইট্রোজেন স্থিতিকরণ → অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন → ডিনাইট্রিফিকেশন

(D) নাইট্রোজেন স্থিতিকরণ → ডিনাইট্রিফিকেশন → নাইট্রিফিকেশন → অ্যামোনিফিকেশন

উত্তরঃ (C) নাইট্রোজেন স্থিতিকরণ → অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন → ডিনাইট্রিফিকেশন

২৯. কোর জোন (Core zone) ও বাফার জোন (Buffer zone) দেখা যায়
(A) জাতীয় উদ্যানে
(B) বন্যপ্রাণী অভয়ারণ্যে
(C) বায়োস্ফিয়ার রিসার্ভে
(D) সংরক্ষিত এলাকায়

উত্তরঃ (C) বায়োস্ফিয়ার রিসার্ভে

৩০. সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি (A): জীববৈচিত্র্যের বিনাশ বাস্তুতন্ত্রের স্থিতিস্থাপকতা হ্রাস করে।
ব্যাখ্যা (R): বৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্র পরিবেশের পরিবর্তন ও বিশৃঙ্খলাকে মানিয়ে নিতে বেশি সক্ষম।

(A) (A) ও (R) উভয়ই সঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা
(B) (A) ও (R) উভয়ই সঠিক কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) (A) সঠিক কিন্তু (R) ভুল
(D) (A) ভুল কিন্তু (R) সঠিক

উত্তরঃ (A) (A) ও (R) উভয়ই সঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা

৩১. CITES-এর মূল লক্ষ্য হলো
(A) বন্যজীবের ব্যবসা নিয়ন্ত্রণ করা
(B) বন্যজীব শিকার করা
(C) জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করা
(D) সবুজায়ন

উত্তরঃ (A) বন্যজীবের ব্যবসা নিয়ন্ত্রণ করা

৩২. International Day for ‘Biological Diversity’ পালন করা হয়
(A) 5 জুন
(B) 16 সেপ্টেম্বর
(C) 21 মার্চ
(D) 22 মে

উত্তরঃ (D) 22 মে

৩৩. রেড ডাটা বুক প্রকাশ করে ……………………….. সংস্থা।
(A) UNEP
(B) WWF
(C) IUCN
(D) GEF

উত্তরঃ (C) IUCN

৩৪. সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি (I): রেড ডাটা বুকে পৃথিবীর সংকটাপন্ন উদ্ভিদের তথ্য থাকে।
বিবৃতি (II): কাজিরাঙা একশৃঙ্গ গণ্ডারের সংরক্ষণের জন্য পরিচিত।

(A) বিবৃতি (I) মিথ্যা, বিবৃতি (II) সত্য
(B) বিবৃতি (I) সত্য, বিবৃতি (II) মিথ্যা
(C) (I) এবং (II) উভয় বিবৃতিই সত্য
(D) (I) এবং (II) উভয় বিবৃতিই মিথ্যা

উত্তরঃ (C) (I) এবং (II) উভয় বিবৃতিই সত্য

৩৫. লোটিক বাস্তুতন্ত্র কোনটি ?
(A) পুকুরের বাস্তুতন্ত্র
(B) হ্রদের বাস্তুতন্ত্র
(C) নদীর বাস্তুতন্ত্র
(D) জলাভূমির বাস্তুতন্ত্র

উত্তরঃ (C) নদীর বাস্তুতন্ত্র।

৩৬. উদ্ভিদের পরাগরেণু ও বীজের সংরক্ষণকে বলে
(A) ইন-সিটু সংরক্ষণ
(B) ক্রায়ো সংরক্ষণ
(C) এক্স-সিটু সংরক্ষণ
(D) (A) এবং (B) উভয়ই

উত্তরঃ (B) ক্রায়ো সংরক্ষণ

৩৭. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

বাম স্তম্ভ:          ডান স্তম্ভ:

(a) ছোটো মাছ (i) প্রাথমিক খাদক
(b) বড় মাছ (ভেটকি) (ii) উৎপাদক
(c) জুপ্ল্যাঙ্কটন (iii) প্রগৌণ খাদক
(d) ফাইটোপ্ল্যাঙ্কটন (iv) গৌণ খাদক

(A) a-iv, b-iii, c-i, d-ii
(B) a-iv, b-i, c-ii, d-iii
(C) a-iv, b-iii, c-ii, d-i
(D) a-i, b-ii, c-iii, d-iv

উত্তরঃ (C) a-iv, b-iii, c-ii, d-i

৩৮. কোনো বাস্তুতন্ত্র ব্যাকটেরিয়াশূন্য হলে কি হবে?
(A) বাস্তুতন্ত্রে কোনো প্রভাব পড়বে না
(B) বাস্তুতন্ত্রে বিভিন্ন উপাদানের ভারসাম্য বিঘ্নিত হবে
(C) বাস্তুতন্ত্রে খাদকের অভাব হবে
(D) বাস্তুতন্ত্রে উৎপাদক ও খাদকের ভারসাম্য বিঘ্নিত হবে

উত্তরঃ (B) বাস্তুতন্ত্রে বিভিন্ন উপাদানের ভারসাম্য বিঘ্নিত হবে

৩৯. যদি উৎপাদক স্তরে 20 জুল শক্তি আবদ্ধ হয় তবে ময়ূরের কাছে খাদ্য শৃঙ্খল (উদ্ভিদ → ইঁদুর → সাপ → ময়ূর) দ্বারা কতটা শক্তি পৌঁছাবে?
(A) 0.2 জুল
(B) 0.02 জুল
(C) 0.002 জুল
(D) 0.0002 জুল

উত্তরঃ (B) 0.02 জুল

৪০. জীববৈচিত্র্য সংক্রান্ত CBD-এর পূর্ণ রূপ হলো
(A) Conservation of Biological Diversity
(B) Convention of Biological Diversity
(C) Cash Before Delivery
(D) Common Bile Duct

উত্তরঃ (B) Convention of Biological Diversity

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment