WBCHSE HS Sanskrit 3rd Semester Question Paper 2027 | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র তৃতীয় সেমিস্টার ২০২৭

উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র ও সমাধান। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার পদ্ধতি অনুযায়ী ২০২৭ সালের দ্বাদশ শ্রেণির সংস্কৃত (Sanskrit) পরীক্ষার অফিশিয়াল প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধানসহ নিচে দেওয়া হলো। আগামী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও নিখুঁত ও সহজ করে তুলতেই আমাদের এই বিশেষ আয়োজন। এই প্রশ্ন-উত্তর সংকলনটি অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপদ্ধতি ও নম্বর বিভাজন সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে, যা চূড়ান্ত পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে দারুণভাবে সাহায্য করবে।

SANSKRIT

SEMESTER-III

2027

Total Time : 1 Hour 30 minutes
Total Marks : 40

QUESTION BOOKLET SERIES : D

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।

PART – I

UNIT – I

(গদ্যাংশ)                           1 × 5 = 5

1. স্বপ্নে দৃশ্যমান রাজহংসটি ছিল—
(A) মহিলা
(B) যুবক
(C) সদ্যোজাত
(D) বৃদ্ধ

উত্তরঃ (D) বৃদ্ধ

2. ‘स তतु स्वभावधीर: …’ স্বভাবত ধীর প্রকৃতির কে ?
(A) রাজবাহন
(B) কীর্তিসার
(C) পুষ্পোদ্ভব
(D) চণ্ডবর্মা

উত্তরঃ (A) রাজবাহন

3. অবন্তিসুন্দরী কে ছিলেন ?
(A) দর্পসারের কন্যা
(B) মানসারের কন্যা
(C) রাজহংসের কন্যা
(D) পুষ্পোদ্ভবের পত্নী

উত্তরঃ (B) মানসারের কন্যা

4. ‘সহস্ব বাসু ! মাসদ্বয়ম্’ উক্তিটির বক্তা কে ?
(A) রাজবাহন
(B) পুষ্পোদ্ভব
(C) অবন্তিসুন্দরী
(D) চণ্ডবর্মা

উত্তরঃ (A) রাজবাহন

5. ‘রাজবাহনচরিতম্’ পাঠ্যাংশটির উৎস কী ?
(A) মহাভারতম্
(B) কাদম্বরী
(C) দশকুমারচরিতম্
(D) রামায়নম্

উত্তরঃ (C) দশকুমারচরিতম্

UNIT – II

(পদ্যাংশ)                          1 × 5 = 5

6. শূন্যস্থান পূরণ করো :
‘इन्द्रियार्थान् विमूढात्मा ……………. स उच्यते’
(A) सदाचारः
(B) योगाचारः
(C) कर्माचारः
(D) मिथ्याचारः

উত্তরঃ (D) मिथ्याचारः

7. ইন্দ্রিয়গুলির থেকে শ্রেষ্ঠ কে ?
(A) দেহ
(B) বুদ্ধি
(C) আত্মা
(D) মন

উত্তরঃ (D) মন

8. সন্ধিবিচ্ছেদ করো ‘ब्रह्मणाहुतम्’
(A) ब्रह्म + न + आहुतम्
(B) ब्रह्मण + आहुतम्
(C) ब्रह्मणा + आहुतम्
(D) ब्रह्मन् + आहुतम्

উত্তরঃ (C) ब्रह्मणा + आहुतम्

9. ‘শ্রীমদ্ভগবদ্গীতা’র অপর নাম কী ?
(A) একাদশী
(B) সপ্তশতী
(C) অষ্টপদী
(D) শতসাহস্রীসংহিতা

উত্তরঃ (B) সপ্তশতী।

10. ‘শ্রীমদ্ভগবদ্গীতা’ অনুসারে কর্মের উৎপত্তিস্থল হলো—
(A) মন
(B) কর্ম
(C) ব্রহ্ম
(D) বুদ্ধি

উত্তরঃ (C) ব্রহ্ম।

UNIT – III

(দৃশ্যকাব্য)                   1 × 5 = 5

11. সন্ধি বিচ্ছেদ করো — ‘ননূটেজসন্নিহিতা’
(A) ননূ + তেজসন্নিহিতা
(B) ননু + উটজসন্নিহিতা
(C) ননূ + উটজসন্নিহিতা
(D) ননূটজ + সন্নিহিতা

উত্তরঃ (B) ননু + উটজসন্নিহিতা

12. দুষ্যন্ত শকুন্তলাকে কী উপহার দিয়েছিলেন ?
(A) হার
(B) আংটি
(C) ফুল
(D) মুকুট

উত্তরঃ (B) আংটি

13. কে দুর্বাসা র জন্য পাদ্যার্ঘ্যের ব্যবস্থা করেছিল ?
(A) অনসূয়া
(B) প্রিয়ংবদা
(C) শকুন্তলা
(D) গৌতমী

উত্তরঃ (A) অনসূয়া।

14. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো :

ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) শূন্যহৃদয়া (a) কণ্বঃ
(ii) তাতঃ (b) দুষ্যন্তঃ
(iii) রাজর্ষিঃ (c) দুর্বাসাঃ
(iv) সুলভকোপঃ (d) শকুন্তলা

বিকল্পসমূহ :
(A) (i) – (c), (ii) – (a), (iii) – (d), (iv) – (b)
(B) (i) – (d), (ii) – (a), (iii) – (c), (iv) – (b)
(C) (i) – (d), (ii) – (a), (iii) – (b), (iv) – (c)
(D) (i) – (a), (ii) – (c), (iii) – (d), (iv) – (b)

উত্তরঃ (C) (i) – (d), (ii) – (a), (iii) – (b), (iv) – (c)

15. ‘হা ধিক্। হা ধিক্। অপ্রিয়মেব সংবৃত্তম্’ — এই উক্তিটি কার ?
(A) প্রিয়ংবদার
(B) শকুন্তলার
(C) অনসূয়ার
(D) বাসবদত্তার

উত্তরঃ (A) প্রিয়ংবদার।

PART – II

UNIT – IV

 (ব্যাকরণ)                                 1×15=15

16. ‘যবিষ্ট’ শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো :
(A) যুবন্ + ইষ্ঠন্
(B) যুবন্ + ঈয়সুন্
(C) যুবি + ইষ্ঠন্
(D) যুব + ঈয়সুন্

উত্তরঃ (A) যুবন্ + ইষ্ঠন্

17. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো :

ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) পুত্র ইব আচরতি (a) ধনবান্
(ii) ধনম্ অস্তি যস্য সঃ (b) শব্দায়তে
(iii) সুখম্ অনুভবতি (c) সুখায়তে
(iv) শব্দং করোতি (d) পুত্রায়তে

বিকল্পসমূহ :
(A) (i) – (c), (ii) – (a), (iii) – (d), (iv) – (b)
(B) (i) – (b), (ii) – (c), (iii) – (a), (iv) – (d)
(C) (i) – (d), (ii) – (b), (iii) – (c), (iv) – (a)
(D) (i) – (a), (ii) – (c), (iii) – (d), (iv) – (b)

উত্তরঃ (A) (i) – (c), (ii) – (a), (iii) – (d), (iv) – (b)

18. ‘শৈব’ শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো :
(A) শিব + অন্
(B) শিব + অণ্
(C) শৈব + অণ্
(D) শিব + অব

উত্তরঃ (B) শিব + অণ্।

19. শূন্যস্থান পূরণ করো :
বিদ্যুৎ + …………. = বিদ্যুত্বৎ
(A) তমপ্
(B) মতুপ্
(C) বতুপ্
(D) তরপ্

উত্তরঃ (B) মতুপ্।

20. কলহং করোতি = ?
(A) কলহায়তে
(B) কলহতি
(C) কলহয়তি
(D) কলতি

উত্তরঃ (A) কলহায়তে।

21. ‘সহ’ শব্দযোগে কোন্ বিভক্তি হয় ?
(A) দ্বিতীয়া
(B) প্রথমা
(C) তৃতীয়া
(D) সপ্তমী

উত্তরঃ (C) তৃতীয়া।

22. সত্য-মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো :
(i) কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়।
(ii) অপবর্গে তৃতীয়া বিভক্তি হয়।
(iii) করণকারকে প্রথমা বিভক্তি হয়।
(iv) কর্তার অনীপ্সিত কর্মকারক হয়।

বিকল্পগুলি :
(A) (ii), (iii) — সত্য, (i), (iv) — মিথ্যা
(B) (i), (ii) — সত্য, (iii), (iv) — মিথ্যা
(C) (iii), (iv) — সত্য, (i), (ii) — মিথ্যা
(D) (i), (ii), (iv) — সত্য, (iii) — মিথ্যা

উত্তরঃ (D) (i), (ii), (iv) — সত্য, (iii) — মিথ্যা

23. ‘उपान्वध्याङ् वस:’— এই সূত্রটি নিম্নলিখিত কোন কারকের জন্য প্রযুক্ত ?
(A) কর্তৃকারক
(B) কর্মকারক
(C) অপাদানকারক
(D) করণকারক

উত্তরঃ (B) কর্মকারক।

24. ‘অশ্বঃ দ্রুতং ধাবতি’— রেখায়িত পদে কোন্ বিভক্তি প্রযুক্ত হয়েছে ?
(A) তৃতীয়া
(B) দ্বিতীয়া
(C) প্রথমা
(D) চতুর্থী

উত্তরঃ (B) দ্বিতীয়া।

25. প্রযোজক কর্তায় কোন্ বিভক্তি হয় ?
(A) দ্বিতীয়া
(B) তৃতীয়া
(C) সপ্তমী
(D) প্রথমা

উত্তরঃ (D) প্রথমা।

26. ‘কুম্ভকারঃ’ কোন্ সমাসের উদাহরণ ?
(A) দ্বিতীয় তৎপুরুষ
(B) কর্মধারয়
(C) উপপদ তৎপুরুষ
(D) একদেশী তৎপুরুষ

উত্তরঃ (C) উপপদ তৎপুরুষ।

27. ‘প্রত্যহম্’ পদটির ব্যাসবাক্য হলো—
(A) প্রতি অহম্
(B) প্রতি অহূ
(C) অহনি অহনি
(D) পূর্বম্ অহনি

উত্তরঃ (C) অহনি অহনি।

28. অব্যয়ীভাব সমাসে কোন্ পদের অর্থ প্রধান ?
(A) উত্তরপদের
(B) পূর্বপদের
(C) উভয়পদের
(D) অন্যপদের

উত্তরঃ (B) পূর্বপদের।

29. যোগ্যতার অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হলো—
(A) অনুরূপম্
(B) অনুগঙ্গম্
(C) উপবনম্
(D) অনুজ্যেষ্ঠম্

উত্তরঃ (A) অনুরূপম্।

30. ‘ধান্যেন অর্থঃ’ — ‘ধান্যার্থঃ’ — কোন্ সমাসের উদাহরণ ?
(A) অব্যয়ীভাব
(B) তৃতীয়া তৎপুরুষ
(C) দ্বিতীয় তৎপুরুষ
(D) উপপদ তৎপুরুষ

উত্তরঃ (B) তৃতীয়া তৎপুরুষ।

UNIT – V

(পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস)

1 × 10 = 10

31. ‘বিক্রমোর্দশীয়ম্’ নাটকের নায়ক কে ?
(A) অপ্রিমিত্র
(B) দুষ্যন্ত
(C) পুরূরবা
(D) উদয়ন

উত্তরঃ (C) পুরূরবা।

32. পুরাণসাহিত্যের সবচেয়ে ক্ষুদ্রতম পুরাণ হলো—
(A) বামনপুরাণ
(B) অগ্নিপুরাণ
(C) লিঙ্গপুরাণ
(D) স্কন্দপুরাণ

উত্তরঃ (A) বামনপুরাণ।

33. ‘শৈব’ পুরাণের অপর নাম হলো—
(A) বায়ুপুরাণ
(B) বিষ্ণুপুরাণ
(C) নারদপুরাণ
(D) বরাহপুরাণ

উত্তরঃ (A) বায়ুপুরাণ।

34. রাজসিক পুরাণগুলিতে কোন্ দেবতার প্রাধান্য স্বীকৃত হয়েছে ?
(A) মহেশ্বর
(B) সূর্য
(C) ব্রহ্মা
(D) বিষ্ণু

উত্তরঃ (C) ব্রহ্মা।

35. রামায়ণ অবলম্বনে ভাস রচিত নাটক হলো—
(A) স্বপ্নবাসবদত্তম্
(B) মধ্যমব্যাযোগঃ
(C) কর্ণভারম্
(D) প্রতিমা

উত্তরঃ (D) প্রতিমা।

36. শূন্যস্থান পূরণ করো :
পৃথিবী যে গোলাকার, তার উল্লেখ পাওয়া যায় …………. এ।
(A) গোলপাদ
(B) গণিতপাদ
(C) কালক্রিয়াপাদ
(D) ক্রিয়াপাদ

উত্তরঃ (A) গোলপাদ।

37. ‘উত্তররামচরিতম্’ নাটকে কয়টি অঙ্ক আছে ?
(A) পাঁচ
(B) সাত
(C) নয়
(D) দশ

উত্তরঃ (B) সাত।

38. ভাস রচিত একটি বিয়োগান্ত রূপক হলো—
(A) স্বপ্নবাসবদত্তম্
(B) মুদ্রারাক্ষসম্
(C) ঊরুভঙ্গম্
(D) দূতবাক্যম্

উত্তরঃ (C) ঊরুভঙ্গম্।

39. ‘খণ্ডখাদ্যকম্’ গ্রন্থটির রচয়িতা কে ?
(A) আর্যভট্ট
(B) ব্রহ্মগুপ্ত
(C) বরাহমিহির
(D) ভাস্করাচার্য

উত্তরঃ (B) ব্রহ্মগুপ্ত।

40. ব্রহ্মস্ফুটসিদ্ধান্তের কোন্ অধ্যায়ে বীজগণিতের আলোচনা আছে ?
(A) দশম
(B) একাদশ
(C) দ্বাদশ
(D) অষ্টাদশ

উত্তরঃ (D) অষ্টাদশ।

সংস্কৃত প্রশ্নপত্র ২০২৭ পিডিএফ
শ্রেণি পরীক্ষা সাইজ লিঙ্ক
XIISEM-III1.3 MBDownload
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “WBCHSE HS Sanskrit 3rd Semester Question Paper 2027 | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র তৃতীয় সেমিস্টার ২০২৭”

Leave a Comment