HS Sanskrit 3rd Semester Model Question Paper 2026 | উচ্চমাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার মডেল প্রশ্নপত্র ২০২৬

উচ্চমাধ্যমিক সংস্কৃত মডেল প্রশ্নপত্র ২০২৬

উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সর্বশেষ সিলেবাস অনুযায়ী প্রকাশিত হয়েছে সংস্কৃত বিষয়ের অফিসিয়াল মডেল প্রশ্নপত্র এবং পাঠ্যবই থেকে প্রশ্ন উত্তর। পরীক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও ফলপ্রসূ করতে এটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হলো।

মডেল প্রশ্নপত্র অনুশীলনের মাধ্যমে পরীক্ষার প্রশ্নের ধরন, বিভাগ ও নম্বর বিভাজন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। নির্দিষ্ট সময় ধরে নিয়মিত অনুশীলন করলে ৩ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে উত্তর লেখার দক্ষতাও বাড়বে এবং পরীক্ষার ভয় ও মানসিক চাপ অনেকটাই কমবে।

⚠️ বিশেষ সতর্কতা : মডেল প্রশ্নপত্রের মূল উদ্দেশ্য হলো পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন ও কাঠামো সম্পর্কে ধারণা দেওয়া। এখান থেকে চূড়ান্ত পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন পড়বে—এমন নিশ্চয়তা নেই। তাই সম্পূর্ণ সিলেবাস ভালোভাবে পড়ার পাশাপাশি এই প্রশ্নপত্রটি নিয়মিত অনুশীলন করো।

নিচের লিংক থেকে উচ্চমাধ্যমিক সংস্কৃত মডেল প্রশ্নপত্র ২০২৬-এর PDF ফাইলটি ডাউনলোড করে নাও। পরীক্ষার জন্য রইল অনেক শুভকামনা।

SANSKRIT

SEMESTER – III

MODEL QUESTION PAPER : SET-I

Part-I

Unit-I (গদ্যাংশ) (Prose)

1. রাজবাহনকে ‘ব্রাহ্মণাধম’ বলেছিলেন?
(A) চণ্ডবর্মা
(B) মানসার
(C) দারুবর্মা
(D) পুষ্পোদ্ভব

উত্তরঃ (A) চণ্ডবর্মা

2. রাজবাহন ও অবন্তিসুন্দরী কীসের স্বপ্ন দেখেছিলেন?
(A) ময়ূরের
(B) রাজহংসের
(C) কুমিরের
(D) বাঘের

উত্তরঃ (B) রাজহংসের

3. শূন্যস্থান পূরণ করো
‘স তু স্বভাবধীরঃ’ -এখানে ‘স্বভাবধীরঃ’ বলতে বোঝানো হয়েছে—
(A) চণ্ডবর্মাকে
(B) মানসারকে
(C) পুষ্পোদ্ভবকে
(D) রাজবাহনকে

উত্তরঃ (D) রাজবাহনকে

4. মালবের রাজা কে ছিলেন?
(A) রত্নোদ্ভব
(B) পুষ্পোদ্ভব
(C) মানসার
(D) রাজহংস

উত্তরঃ (C) মানসার

5. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো

স্তম্ভ-ক স্তম্ভ-খ

(i) শঙ্কর বন্যতা স্বীকার করেন (a) রাজহংস
(ii) পুষ্পোদ্ভবের দ্বারা নিহত হন (b) দেবতা
(iii) রাজবাহনের মতে বিপদ্ সৃষ্টি করেছেন (c) দারুবর্মা
(iv) মগধরাজ্যের শাসক (d) রাজবাহন

সঠিক বিকল্পটি নির্বাচন করো:
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(B) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(D) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)

উত্তরঃ (C) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)

Unit-II (পদ্যাংশ) (Verse)

6. কারা সকলকে উপদেশ দেবেন?
(A) মূর্খরা
(B) ধনীরা
(C) তদ্বংশী জ্ঞানীরা
(D) ব্রাহ্মণেরা

উত্তরঃ (C) তদ্বংশী জ্ঞানীরা

7. জ্ঞানের আগুনে পতিত ব্যক্তির কী দগ্ধ হয়?
(A) শরীর
(B) অর্থ
(C) যশ
(D) কর্ম

উত্তরঃ (D) কর্ম

8. শূন্যস্থান পূরণ করো
ইহলোকে …….. সমান পবিত্র আর কিছু নেই।
(A) অর্থের
(B) রূপের
(C) জ্ঞানের
(D) চরিত্রের

উত্তরঃ (C) জ্ঞানের

9. কে জ্ঞানকে আচ্ছন্ন করে?
(A) ক্রোধ
(B) কাম
(C) লোভ
(D) পাপ

উত্তরঃ (B) কাম

10. সত্য-মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প চিহ্নিত করো
(i) গীতা রামায়ণের অংশ বিশেষ
(ii) গীতাপাঠ পরমাত্মা লাভের উপায়
(iii) সমস্ত শাস্ত্রের সার গীতা
(iv) গীতার মর্মবাণী চিরনিত্য

বিকল্পসমূহ:
(A) (i), (ii) সত্য, (iv) মিথ্যা
(B) (i), (iv) সত্য, (ii), (iii) মিথ্যা
(C) (ii), (iii), (iv) সত্য, (i) মিথ্যা
(D) (ii), (iii) সত্য, (i), (iv) মিথ্যা
উত্তরঃ (C) (ii), (iii), (iv) সত্য, (i) মিথ্যা

Unit-III (নাট্যকাব্য) (Drama)

11. কোন মতে দুষ্মন্ত-শকুন্তলার বিবাহ হয়েছিল?
(A) প্রজাপত্য
(B) রাক্ষস
(C) গান্ধর্ব
(D) ব্রহ্ম

উত্তরঃ (C) গান্ধর্ব

12. ‘অয়মহং ভো’-কার উক্তি?
(A) দুষ্মন্তের
(B) অনসূয়ার
(C) প্রিয়ংবদার
(D) দুর্বাসার

উত্তরঃ (D) দুর্বাসার

13. ‘কো নামোষ্ণোদকেন নবমালিকাং সিঞ্চতি’—কে কাকে উক্তিটি করেছেন?
(A) অনসূয়া শকুন্তলাকে
(B) প্রিয়ংবদা অনসূয়াকে
(C) প্রিয়ংবদা শকুন্তলাকে
(D) অনসূয়া প্রিয়ংবদাকে

উত্তরঃ (B) প্রিয়ংবদা অনসূয়াকে

14. শূন্যস্থান পূরণ করো
শকুন্তলার পালক পিতা হলেন ________ ।
(A) মারীচ
(B) দুর্বাসা
(C) কণ্ব
(D) বিশ্বামিত্র

উত্তরঃ (C) কণ্ব

15. সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো
(i) ঋষি দুর্বাসা অভিশাপ মুক্তির উপায় অনসূয়াকে বলেছিলেন।
(ii) ঋষি দুর্বসার অভিশাপ অভিজ্ঞান প্রদর্শনের দ্বারা প্রশমিত হবে।

বিকল্পসমূহ:
(A) (i), (ii) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা
(C) (i), (ii) মিথ্যা
(D) (i) মিথ্যা, (ii) সত্য

উত্তরঃ (D) (i) মিথ্যা, (ii) সত্য

Part-II

Unit-IV (ব্যাকরণ) (Grammar)

16. অঙ্গতা শব্দের অর্থ কী?
(A) ধাত্ববয়ব
(B) বিভক্তি
(C) বিশেষ্য
(D) সমাস

উত্তরঃ (A) ধাত্ববয়ব

17. ‘মরুৎ + মতুপ্ = মরুত্বান্’-এখানে কোন সূত্রের প্রয়োগ হয়েছে?
(A) তস্যাস্ত্যস্মিন্নিতি মতুপ্
(B) উদুপধায়াশ্চ
(C) ঝয়ো মঃ
(D) ঝয়াম্

উত্তরঃ (C) ঝয়ো মঃ

18. ব্যুৎপত্তি নির্ণয় করো : জ্যেষ্ঠ
(A) জ্যা + ইষ্ঠন্
(B) জ্যে + ইষ্ঠন্
(C) বৃদ্ধ + ইষ্ঠন্
(D) জ্যেষ্ঠ + ড্

উত্তরঃ (A) জ্যা + ইষ্ঠন্

19. শূন্যস্থান পূরণ করো
_______ + ঈয়সুন্ = ভূয়াস্
(A) ভূ
(B) জ্যা
(C) বহু
(D) বহ্

উত্তরঃ (C) বহু

20. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো

স্তম্ভ-ক স্তম্ভ-খ

(i) পুত্রীয়তি (a) কাছ
(ii) লোহিতায়তি (b) কমাচ্ছ
(iii) সুখায়তে (c) ক্যচ
(iv) ধনকাম্যতি (d) কাম্যচ্

বিকল্পসমূহ:
(A) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
(C) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(c), (iv)-(b)

উত্তরঃ (B) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)

21. প্রাতিপদিকার্থ মাত্রে কোন বিভক্তি হয়?
(A) তৃতীয়া
(B) প্রথমা
(C) চতুর্থী
(D) দ্বিতীয়

উত্তরঃ (B) প্রথমা

22. অপবর্গ শব্দের অর্থ কী?
(A) ব্যাপ্তি
(B) ক্রিয়া সমাপ্তি ও ফলপ্রাপ্তি
(C) নিরবচ্ছিন্ন
(D) ফলপ্রাপ্তি

উত্তরঃ (B) ক্রিয়া সমাপ্তি ও ফলপ্রাপ্তি

23. পিতা পুত্রেণ গচ্ছতি— রেখাতঙ্কিত পদে কোন সূত্রযোগে তৃতীয়া বিভক্তি হয়েছে?
(A) হেতৌ
(B) সহযুক্তেঽপ্রধানে
(C) যেনাঙ্গবিকারঃ
(D) ইত্থংভূতলক্ষণে

উত্তরঃ (B) সহযুক্তেঽপ্রধানে

24. শূন্যস্থান পূরণ করো
অধিশীলস্থাসাং _________।
(A) কর্ম
(B) করণম্
(C) কর্তা
(D) সম্প্রদানম্

উত্তরঃ (A) কর্ম

25. ‘স্বতন্ত্রঃ কর্তা’—সূত্রটি কোন্ কারকের?
(A) করণ
(B) কর্তৃ
(C) কর্ম
(D) সম্প্রদান

উত্তরঃ (B) কর্তৃ

26. ‘পুত্রহিতম্’ এর সঠিক ব্যাসবাক্যটি চিহ্নিত করো
(A) পুত্রায় হিতায়
(B) পুত্রং হিতম্
(C) পুত্রস্য হিতম্
(D) হিতং পুত্রম্

উত্তরঃ (C) পুরায় হিতম্

27. ‘রাজপুত্রঃ-রাজপুরুষঃ’—কোন্ সমাসের উদাহরণ?
(A) অব্যয়ীভাব
(B) তৃতীয়া তৎপুরুষ
(C) ষষ্ঠীতৎপুরুষ
(D) গতিতৎপুরুষ

উত্তরঃ (C) ষষ্ঠীতৎপুরুষ

28. অভাব অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হল—
(A) অনুরূপম্
(B) অনুগৃহম্
(C) নির্জনম্
(D) অতিবাধম্

উত্তরঃ (C) নির্জনম্

29. শূন্যস্থান পূরণ করো
‘উপগঙ্গম্’ _________ সমাসের উদাহরণ।
(A) অব্যয়ীভাব
(B) বহুব্রীহি
(C) দ্বন্দ্ব
(D) তৎপুরুষ

উত্তরঃ (A) অব্যয়ীভাব

30. তত্ত্ব মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো

স্তম্ভ-ক স্তম্ভ-খ

(i) পূর্বপদের অর্থ প্রধান (a) তৎপুরুষ
(ii) উত্তর পদের অর্থ প্রধান (b) অব্যয়ীভাব
(iii) অন্যপদের অর্থ প্রধান (c) দ্বন্দ্ব
(iv) উভয়পদের অর্থ প্রধান (d) বহুব্রীহি

সঠিক বিকল্পটি নির্বাচন করো:
(A) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(C) (i)-(a), (ii)-(c), (iii)-(d), (iv)-(b)
(D) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)

উত্তরঃ (B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)

Unit-V
(পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস)

31. পুরাণলক্ষণে ‘মন্বন্তর’ কথাটির অর্থ কী?
(A) এক এক মনুর শাসনকাল
(B) মানসিক চাপ
(C) দুর্ভিক্ষ
(D) যুদ্ধ

উত্তরঃ (A) এক এক মনুর শাসনকাল

32. শূন্যস্থান পূরণ করো
ক্ষুদ্রতম পুরাণ হল _________ ।
(A) বায়ুপুরাণ
(B) কুর্মপুরাণ
(C) ব্রহ্মপুরাণ
(D) গরুড় পুরাণ

উত্তরঃ (C) ব্রহ্মপুরাণ

33. ব্রহ্মাণ্ডপুরাণের পাদসমূহ হল—
(A) ভূমি, সৃষ্টি, পাতাল, স্বর্গ
(B) স্বর্গ, ভূমি, উত্তর, পাতাল
(C) সৃষ্টি, স্বর্গ, পাতাল, উত্তর
(D) সৃষ্টি, ভূমি, স্বর্গ, পাতাল

উত্তরঃ (A) ভূমি, সৃষ্টি, পাতাল, স্বর্গ

34. ‘কর্ণভারম্’ নাটকটির উৎস কী?
(A) বেদ
(B) পুরাণ
(C) রামায়ণ
(D) মহাভারত

উত্তরঃ (D) মহাভারত

35. কালিদাস কটি নাটক রচনা করেন?
(A) ৩টি
(B) ৪টি
(C) ৫টি
(D) ৬টি

উত্তরঃ (A) ৩টি

36. মহাবীরচরিতের নায়ক-নায়িকা হলেন—
(A) দুষ্মন্ত-শকুন্তলা
(B) উদয়ন-বাসবদত্তা
(C) রাম-সীতা
(D) পুরূরবা-উর্বশী

উত্তরঃ (C) রাম-সীতা

37. সত্য-মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো
(i) অভিষেক নাটকটি মহাভারত অবলম্বনে রচিত
(ii) দূতবাক্য নাটকটি রামায়ণ অবলম্বনে লেখা
(iii) কুমারসম্ভব একটি মহাকাব্য
(iv) মেঘদূত একটি গীতিকাব্য

বিকল্পসমূহ:
(A) (i), (ii) সত্য, (iii)-(iv) মিথ্যা
(B) (i)-সত্য, (ii), (iii), (iv)-মিথ্যা
(C) (iii), (iv) সত্য (i), (ii) মিথ্যা
(D) (i)-ইত্য সত্য (ii), (iii) মিথ্যা

উত্তরঃ (C) (iii), (iv) সত্য (i), (ii) মিথ্যা

38. আর্যভটীয়ম্ গ্রন্থটি কটি ভাগে বিভক্ত?
(A) ২টি
(B) ৩টি
(C) ৪টি
(D) ৫টি

উত্তরঃ (C) ৪টি

39. শূন্যস্থান পূরণ করো
ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হল _________ ।
(A) ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত
(B) ব্রহ্মসিদ্ধান্ত
(C) ব্রহ্মতন্ত্র
(D) ব্রহ্মসংহিতা

উত্তরঃ (A) ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত

40. ‘আর্যভটীয়ম্’ এর তৃতীয় পরিচ্ছেদের নাম কী?
(A) কালপাদ (কালক্রিয়াপাদ)
(B) গোলপাদ
(C) গণিতপাদ
(D) গীতিকাপাদ

উত্তরঃ (A) কালপাদ (কালক্রিয়াপাদ)

MODEL QUESTION PAPER : SET-II

Part-I

Unit-I (গদ্যাংশ) (Prose)

1. ‘রাজবাহনচরিতম্’-এর নায়িকা কে?
(A) বাসবদত্তা
(B) বসুমতী
(C) অবন্তিসুন্দরী
(D) পদ্মাবতী

উত্তরঃ (C) অবন্তিসুন্দরী

2. চণ্ডবর্মা কাকে দেখে রাগান্বিত ছিলেন?
(A) রাজবাহনকে
(B) পুষ্পোদ্ভবকে
(C) দারুবর্মাকে
(D) দর্পসারকে

উত্তরঃ (A) রাজবাহনকে

3. শূন্যস্থান পূরণ করো
‘তদর্থং ________ নিখাতবানস্ম্যহং;’
(A) চণ্ডবর্মাণং
(B) দারুবর্মণে
(C) দর্পসারায়
(D) রাজবাহনায়

উত্তরঃ (B) দারুবর্মণে

4. ‘তমোপহস্তস্যৈব’ এখানে ‘তরণী’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(A) রাজবাহনকে
(B) পুষ্পোদ্ভবকে
(C) চণ্ডবর্মাকে
(D) দারুবর্মাকে

উত্তরঃ (A) রাজবাহনকে

5. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো

স্তম্ভ-ক   স্তম্ভ-খ

(i) মগধরাজ (a) মানসার
(ii) রাজবাহনের পালনকর্ত্রী (b) রাজবাহন
(iii) মালবরাজ (c) চণ্ডবর্মা
(iv) রাজবাহনচরিতের নায়ক (d) রাজহংস

সঠিক বিকল্পটি নির্বাচন করো:
(A) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
(B) (i)-(a), (ii)-(b), (iii)-(d), (iv)-(c)
(C) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
(D) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)

উত্তরঃ (D) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)

Unit-II (পদ্যাংশ) (Verse)

6. ইন্দ্রিয়গণ অপেক্ষা শ্রেষ্ঠ কে?
(A) মন
(B) সম্পদ
(C) ক্ষমতা
(D) স্বর্গ

উত্তরঃ (A) মন

7. কাম কাকে বিমুঢ় করে?
(A) ক্ষমতাকে
(B) জ্ঞানকে
(C) দেহীকে
(D) সৎকর্মকে

উত্তরঃ (C) দেহীকে

8. ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করো
(i) অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে হতবুদ্ধি হয়ে যান
(ii) বেদব্যাস মহাভারত তথা গীতা রচনা করেন
(iii) শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন
(iv) অর্জুন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন

বিকল্পসমূহ:
(A) (ii), (i), (iii), (iv)
(B) (i), (ii), (iii), (iv)
(C) (iv), (ii), (iii), (i)
(D) (iii), (i), (iv), (ii)

উত্তরঃ (A) (ii), (i), (iii), (iv)

9. ‘দ্বিপদা’ শব্দের অর্থ কী?
(A) ছবি করা
(B) কেটে নেওয়া
(C) উপভোগ করা
(D) লাভ করা

উত্তরঃ (C) উপভোগ করা

10. সন্ধিবিচ্ছেদ করো — ‘লৌকিকানুবর্তী’
(A) लोकस्त + दनुवर्तते
(B) लोकस्तः + दनुवर्तते
(C) लोकः + तद + अनुवर्तते
(D) लोकस्तद + नुवर्तते

উত্তরঃ (A) লৌকিক + অনুবর্তী

Unit-III
(নাট্যকাব্য) (Drama)

11. শূন্যস্থান পূরণ করো
‘পুষ্পভাজনম্’ হল _________ ।
(A) ফুল
(B) মালা
(C) ফুলের সাজি
(D) ফুলগাছ

উত্তরঃ (C) ফুলের সাজি

12. সত্য-মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো
(i) দুর্বাসা শান্ত স্বভাবের ঋষি
(ii) দুষ্মন্ত তপোধন পুরুষ
(iii) শকুন্তলা কোমল হৃদয়া নারী
(iv) অনসূয়া নিষ্ঠাবাহিনী

বিকল্পসমূহ:
(A) i, iii সত্য ii, iv মিথ্যা
(B) i, iv সত্য ii, iii মিথ্যা
(C) ii, iii সত্য i, iv মিথ্যা
(D) i, ii সত্য iii, iv মিথ্যা

উত্তরঃ (C) ii, iii সত্য i, iv মিথ্যা

13. পাঠ্যে উল্লিখিত ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করো
(i) অতিতিরূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন।
(ii) দুষ্মন্ত-শকুন্তলার বিবাহ হয়।
(iii) প্রিয়ংবদা-অনসূয়া ফুল তুলছিল।
(iv) শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন।

বিকল্পসমূহ:
(A) (ii), (iii), (i), (iv)
(B) (i), (ii), (iii), (iv)
(C) (ii), (iv), (i), (iii)
(D) (iv), (ii), (iii), (i)

উত্তরঃ (C) (ii), (iv), (i), (iii)

14. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো

স্তম্ভ-ক স্তম্ভ-খ

(i) শকুন্তলার স্বামী (a) দুর্বাসা
(ii) শকুন্তলার পালক পিতা (d) কণ্ব
(iii) শকুন্তলার সখী (b) অনসূয়া
(iv) শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন (c) দুষ্মন্ত

সঠিক বিকল্পটি নির্বাচন করো:
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(B) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)

উত্তরঃ (B) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)

15. পাঠ্যাংশে নবমালিকার সাথে কাকে তুলনা করা হয়েছে?
(A) শকুন্তলাকে
(B) অনসূয়াকে
(C) প্রিয়ংবদাকে
(D) গৌতমীকে

উত্তরঃ (A) শকুন্তলাকে

Unit-IV (ব্যাকরণ) (Grammar)

16. ‘পার্শ্ব’ পদটির ব্যুৎপত্তি নির্ণয় করো
(A) পণ্ডু + অণ্
(B) প্রথা + অণ্
(C) পৃথা + অণ্
(D) পর্ষ + অণ্

উত্তরঃ (D) পর্ষ + অণ্

17. ‘চক্র + মতুপ্’ – সঠিক বিকল্পটি কী হবে?
(A) চক্রবান্
(B) চক্রীবৎ
(C) চক্রবান্
(D) চক্রম্

উত্তরঃ (A) চক্রবান্

18. ব্যুৎপত্তি নির্ণয় করো – স্থবির
(A) স্থূল + ইষ্ঠন্
(B) স্থা + ইত্যসুন
(C) বিপুল + ইষ্ঠন্
(D) জ্যেষ্ঠ + অণ্

উত্তরঃ (A) স্থূল + ইষ্ঠন্

19. শূন্যস্থান পূরণ করো
পুত্র + ক্যচ্ + লট্ তি = _________
(A) পুত্রযতি
(B) পুত্রীয়তি
(C) পুত্রায়তে
(D) পুত্রিতি

উত্তরঃ (B) পুত্রীয়তি

20. সত্য-মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো
(i) ধনং লব্ধুমিচ্ছতি = ধনায়তি
(ii) কষ্টেন ক্রামতে = কষ্টায়তে
(iii) হংস ইব আচরতি = হংসায়তি
(iv) কলহং করোতি = কলহায়তে

বিকল্পসমূহ:
(A) i, ii সত্য iii, iv মিথ্যা
(B) i, iii সত্য ii, iv মিথ্যা
(C) ii, iii সত্য i, iv মিথ্যা
(D) i, iv সত্য ii, iii মিথ্যা

উত্তরঃ (A) i, ii সত্য iii, iv মিথ্যা

21. উক্ত কর্তায় কোন বিভক্তি হয়?
(A) প্রথমা
(B) দ্বিতীয়া
(C) তৃতীয়া
(D) চতুর্থী

উত্তরঃ (A) প্রথমা

22. ঈপ্সিততম বোঝাতে কোন কারক হয়?
(A) প্রাতিপদিকার্থ
(B) কর্ম
(C) সম্প্রদান
(D) অপাদান

উত্তরঃ (B) কর্ম

23. শূন্যস্থান পূরণ করো
শিবায় _________
(A) নমামি
(B) প্রণমতি
(C) নমস্করোতি
(D) নমঃ

উত্তরঃ (D) নমঃ

24. শূন্যস্থান পূরণ করো
অভি-নি + _________ ধাতুর আধার কর্ম হয়।
(A) লেখ
(B) গম্
(C) স্থা
(D) বিশ্

উত্তরঃ (D) বিশ্

25. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো

স্তম্ভ – ক স্তম্ভ – খ

(i) সম্বোধনে চ (a) তৃতীয়া
(ii) হেতৌ (b) প্রথমা
(iii) অন্তরান্তরেণ যুক্তে (c) কর্মকারক
(iv) উপাদ্বধ্যাঙ বসঃ (d) দ্বিতীয়া

বিকল্পসমূহ:
(A) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)
(C) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)

উত্তরঃ (C) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)

26. যে যে পদ মিলিত হয়ে সমাস হয়, তাদের প্রতিটিকে কী বলে?
(A) সমস্যমান পদ
(B) সমস্তপদ
(C) সমসমান পদ
(D) সমাস পদ

উত্তরঃ (A) সমস্যমান পদ

27. ‘সহরি’ পদটি কোন্ অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে?
(A) সামীপ্য
(B) অভাব
(C) পশ্চাৎ
(D) সাদৃশ্য

উত্তরঃ (D) সাদৃশ্য

28. “দুঃখাপন্নঃ”-এর ব্যাসবাক্য কী?
(A) দুখম্ পন্নঃ
(B) দুঃখম্ আপন্নঃ
(C) দুঃখাৎ পন্নঃ
(D) দুঃখাৎ পন্নম্

উত্তরঃ (B) দুঃখম্ আপন্নঃ

29. শূন্যস্থান পূরণ করো
_________ শৌণ্ডঃ = দানশৌণ্ডঃ
(A) দানঃ
(B) দানম্
(C) দানংৎ
(D) দানে

উত্তরঃ (D) দানে

30. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো

স্তম্ভ – ক স্তম্ভ – খ

(i) গৃহগতঃ (a) তৃতীয়া তৎপুরুষ
(ii) মাতৃসদৃশঃ (b) দ্বিতীয়া তৎপুরুষ
(iii) রাজপুরুষঃ (c) সপ্তমী তৎপুরুষ
(iv) দানবীরঃ (d) ষষ্ঠী তৎপুরুষ

বিকল্পসমূহ:
(A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(D) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)

উত্তরঃ (B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)

Unit-V

(পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস)

31. ‘পুরাণ’ শব্দের অর্থ কী?
(A) প্রাচীন কাহিনী
(B) শ্রব্যকাব্য
(C) কবিতা
(D) দৃশ্যকাব্য

উত্তরঃ (A) প্রাচীন কাহিনী

32. ব্রহ্মপুরাণ অন্য কী নামে পরিচিত?
(A) শৈবপুরাণ
(B) আদিপুরাণ
(C) বিষ্ণুপুরাণ
(D) বায়ুপুরাণ

উত্তরঃ (B) আদিপুরাণ

33. শূন্যস্থান পূরণ করো
পুরাণের লক্ষণ নয় ___________।
(A) বংশ
(B) সর্গ
(C) বিসর্গ
(D) প্রতিসর্গ

উত্তরঃ (C) বিসর্গ

34. রামায়ণ কাহিনী অবলম্বনে ভাস রচিত নাটক কোনটি?
(A) চারুদত্ত
(B) স্বপ্নবাসবদত্তা
(C) দূতকাব্য
(D) প্রতিমা

উত্তরঃ (D) প্রতিমা

35. মহাবীরচরিতে রচিত নাটকের অঙ্ক সংখ্যা কত?
(A) ৫
(B) ৬
(C) ৭
(D) ৮

উত্তরঃ (C) 7

36. কুমারসম্ভব-এর রচয়িতা কে?
(A) ভাস
(B) ভবভূতি
(C) কালিদাস
(D) শূদ্রক

উত্তরঃ (C) কালিদাস

37. শূন্যস্থান পূরণ করো
ভাসেক নাটকগুলির আবিষ্কারক ______________।
(A) ডি. গণপতি
(B) বি. শাস্ত্রী
(C) টি. গণপতি শাস্ত্রী
(D) ডি. বি. শাস্ত্রী

উত্তরঃ (C) টি. গণপতি শাস্ত্রী

38. ‘দশগীতিকাসূত্র’ গ্রন্থটি কোন্ ছнде রচিত?
(A) আর্যা
(B) গীতিকা
(C) অনুষ্টুপ্
(D) মালিনী

উত্তরঃ (A) আর্যা

39. ‘কালক্রিয়াপাদ’ অংশের প্রতিপাদ্য বিষয় কী?
(A) সময় বিভাগ ও গণনা
(B) কালাজাদু
(C) ভাগ্যনির্ণয়
(D) ক্রীড়া

উত্তরঃ (A) সময় বিভাগ ও গণনা

40. শূন্যস্থান পূরণ করো
বর্তমান বীজগণিতের ধারণা গৃহীত হয়েছে _________ গ্রন্থ থেকে।
(A) ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত
(B) মহাভাবষ্য
(C) অষ্টাধ্যায়ী
(D) চরকসংহিতা

উত্তরঃ (A) ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত

সংস্কৃত মডেল প্রশ্নপত্র ২০২৬ পিডিএফ
শ্রেণি পরীক্ষা সাইজ লিঙ্ক
XIISEM-III3.96 MBDownload
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment