WBCHSE HS Nutrition 3rd Semester Question Paper 2027 | উচ্চমাধ্যমিক পুষ্টিবিজ্ঞান তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৭

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার পদ্ধতি অনুযায়ী ২০২৭ সালের দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান (Nutrition) পরীক্ষার অফিশিয়াল প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধানসহ নিচে দেওয়া হলো। আগামী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও নিখুঁত ও সহজ করে তুলতেই আমাদের এই বিশেষ আয়োজন। এই প্রশ্ন-উত্তর সংকলনটি অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপদ্ধতি ও নম্বর বিভাজন সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে, যা চূড়ান্ত পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে দারুণভাবে সাহায্য করবে।

NUTRITION

SEMESTER-III

2027

Total Time : 1 Hour 15 minutes
Total Marks : 40

QUESTION BOOKLET SERIES : C

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।

১. দুধে দইতে পরিণত হতে সাহায্যকারী ব্যাকটিরিয়া হলো—
(A) E. coli
(B) Streptococcus sp.
(C) Azotobacter sp.
(D) Lactobacillus sp.

উত্তরঃ (D) Lactobacillus sp.

২. কোন একক শর্করার শোষণের হার সর্বাধিক বেশি?
(A) গ্লুকোজ
(B) ফ্রুক্টোজ
(C) গ্যালাকটোজ
(D) ম্যানোজ

উত্তরঃ (C) গ্যালাকটোজ

৩. অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগারের রাসায়নিক সংকেতটি হলো—

উত্তরঃ (B) H3C-C(=O)-OH

৪. প্রতি 100 ml রক্তে অ্যামাইনো অ্যাসিডের স্বাভাবিক মাত্রা হলো—
(A) 10 – 15 mg
(B) 18 – 22 mg
(C) 32 – 36 mg
(D) 40 – 45 mg

উত্তরঃ (A) 10 – 15 mg

৫. একজন ব্যক্তি ক্যানের ঠান্ডা পানীয়ের সাথে সসেজ গ্রহণ করলেন। এর ২-৩ দিনের ভিতর তার বমি, গলাধঃকরণে কষ্ট, শুষ্ক মুখ ও দ্বৈত দৃষ্টি উপসর্গগুলো প্রকাশ পায়। এখানে কোন রোগে ব্যক্তিটি আক্রান্ত?
(A) E. coli বিষাক্তকরণ
(B) সালমোনেলোসিস
(C) বটুলিজম
(D) রোটাভাইরাস গ্যাস্ট্রোএন্টারাইটিস

উত্তরঃ (C) বটুলিজম

৬. নিম্নলিখিত কোন পদ্ধতিটি ব্যবহার করে পানীয় জলকে বিশুদ্ধ করা যায়?
(A) অন্তঃঅভিস্রবণ
(B) বহিঃঅভিস্রবণ
(C) বিপরীত অভিস্রবণ
(D) তন্তুর অভিস্রবণ

উত্তরঃ (C) বিপরীত অভিস্রবণ

৭. নীচের কোন উপাদানটি শোষিত হওয়ার আগে পরিপাকের প্রয়োজন হয় না?
(A) মল্টোজ
(B) সুক্রোজ
(C) গ্লুকোজ
(D) স্টার্চ

উত্তরঃ (C) গ্লুকোজ

৮. হিমোগ্লোবিনের ‘হিম’ অংশটি কিসের উদাহরণ?
(A) কো-ফ্যাক্টর
(B) প্রস্থেটিক গ্রুপ
(C) সহ-উৎসেচক
(D) হলো-এনজাইম

উত্তরঃ (B) প্রস্থেটিক গ্রুপ

৯. মৌল বিপাকীয় হার (BMR) নিয়ন্ত্রণে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
(A) ইনসুলিন
(B) গ্লুকাগন
(C) গ্রোথ হরমোন
(D) থাইরয়েড

উত্তরঃ (D) থাইরয়েড

১০. একজন ব্যক্তি 48 ঘণ্টা উপবাস করলেন। বিপাকীয় দৃষ্টিকোণ থেকে শক্তির ব্যবহার কোন্ ক্রমে উপযুক্ত হবে?
(A) স্নেহ → গ্লাইকোজেন → প্রোটিন
(B) প্রোটিন → স্নেহ → গ্লাইকোজেন
(C) গ্লাইকোজেন → প্রোটিন → স্নেহ
(D) গ্লাইকোজেন → স্নেহ → প্রোটিন

উত্তরঃ (D) গ্লাইকোজেন → স্নেহ → প্রোটিন

১১. …………. দ্বারা ট্রিপসিনোজেন সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়।
(A) গ্যাস্ট্রিন
(B) ইরিপসিন
(C) এন্টারোকাইনেজ
(D) সিক্রেটিন

উত্তরঃ (C) এন্টারোকাইনেজ

১২. খাদ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য সহায়ক pH মাত্রাটি হলো—
(A) 4.5 – 6
(B) 3.5 – 4
(C) 7.3 – 8.5
(D) 6 – 8

উত্তরঃ (D) 6 – 8

১৩. স্বল্প পরিশ্রমী কার্যে NIN, ICMR (2024) কর্তৃক নির্ধারিত PAL মূল্যটি হলো—
(A) 1.2
(B) 1.4
(C) 1.8
(D) 2.5

উত্তরঃ (B) 1.4

১৪. TEE = 100%-এর জন্য নিম্নের কোন্ চিত্রটি সঠিক তা নির্ণয় করো:

উত্তরঃ (A)

১৫. …………. ‘মাইকোটক্সিন’ বলা হয়।
(A) ব্যাকটেরিয়া নিঃসৃত টক্সিনকে
(B) ভাইরাস নিঃসৃত টক্সিনকে
(C) ফাঙ্গাস (ছত্রাক) নিঃসৃত টক্সিনকে
(D) (A) ও (B) উভয়ই সঠিক

উত্তরঃ (C) ফাঙ্গাস (ছত্রাক) নিঃসৃত টক্সিনকে

১৬. হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণটি হলো—
(A) ক্যালসিয়াম
(B) লোহা
(C) সোডিয়াম
(D) ম্যাগনেসিয়াম

উত্তরঃ (C) সোডিয়াম

১৭. রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন কোন্ গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
(A) পিটুইটারি
(B) থাইরয়েড
(C) অ্যাড্রিনাল
(D) অগ্ন্যাশয়

উত্তরঃ (D) অগ্ন্যাশয়

১৮. একটি অ্যামাইলোলাইটিক উৎসেচকের উদাহরণ হলো—
(A) পেপসিন
(B) লাইপেজ
(C) মল্টেজ
(D) নিউক্লিওটাইডেজ

উত্তরঃ (C) মল্টেজ

১৯. তোমার টিফিনে 11.6 gm ফ্যাট, 17.7 gm কার্বোহাইড্রেট ও 1.2 gm প্রোটিন দেওয়া হলো। এই টিফিন থেকে মোট কত কিলোক্যালোরি তাপশক্তি পাবে?
(A) 120 kcal
(B) 150 kcal
(C) 170 kcal
(D) 180 kcal

উত্তরঃ (D) 180 kcal

২০. একটি গ্রীক শব্দ, যার অর্থ হলো ‘বিভিন্ন ধরনের খাদ্য’, সেটি হলো—
(A) ডায়েটেটিক্স
(B) ডায়েটারি
(C) ডায়েট
(D) ডায়েটিশিয়ান

উত্তরঃ (C) ডায়েট

২১. নীচের কোন্ খাদ্যটি ক্লস্ট্রিডিয়াম বটুলিনামের বৃদ্ধির জন্য সবচেয়ে উপযুক্ত?
(A) তাজা আপেল
(B) টিনজাত বা ক্যানজাত খাদ্য
(C) শুকনো বিস্কুট
(D) দই

উত্তরঃ (B) টিনজাত বা ক্যানজাত খাদ্য

২২. ব্ল্যানচিং-এ খাদ্যবস্তুর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়—
(A) প্রোটিন ও পরিপাকক্ষমতা
(B) পরিপাকক্ষমতা ও সংরক্ষণ ক্ষমতা
(C) স্বাদ ও বর্ণ
(D) ভিটামিন ও খনিজ

উত্তরঃ (D) ভিটামিন ও খনিজ

২৩. ‘গ্লাইকোজেনোলাইসিস’ প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোনটি হলো—
(A) গ্লুকাগন
(B) ইনসুলিন
(C) গ্যাস্ট্রিন
(D) সোমাটোস্ট্যাটিন

উত্তরঃ (A) গ্লুকাগন

২৪. বোম্ব ক্যালোরিমিটারে 1 gm বিশুদ্ধ প্রোটিনের তাপমূল্য হলো—
(A) 6.56 kcal/gm
(B) 5.05 kcal/gm
(C) 5.65 kcal/gm
(D) 5.10 kcal/gm

উত্তরঃ (C) 5.65 kcal/gm

২৫. একজন ভারতীয় স্তন্যদাত্রী মায়ের EAR-2020 (Revised 2024) অনুযায়ী অতিরিক্ত শক্তির চাহিদা প্রথম 0 – 6 মাসে কত?
(A) 520 kcal
(B) 620 kcal
(C) 600 kcal
(D) 700 kcal

উত্তরঃ (C) 600 kcal

২৬. ‘সিরোসিস’ বা ‘নোডিউল গঠন’ নামক যকৃতের গাঠনিক রূপান্তর কিসের ফলাফল?
(A) মদ
(B) অহিফেন
(C) জল
(D) গাঁজা

উত্তরঃ (A) মদ

২৭. ‘ইউরিয়া চক্র’ সম্পন্ন হয়—
(A) যকৃতে
(B) বৃক্কে
(C) পেশী
(D) হৃদপিণ্ডে

উত্তরঃ (A) যকৃতে

২৮ বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলিয়ে সঠিক জোড়যুক্ত বিকল্পটি নির্বাচন করো :

বামস্তম্ভ
(i) হাইপোগ্লাইসেমিয়া
(ii) হাইপারগ্লাইসেমিয়া
(iii) গ্লাইকোসুরিয়া
(iv) গ্লুকোজের স্বাভাবিক মাত্রা

ডানস্তম্ভ
(a) রক্তে শর্করার মাত্রা 170 – 180 mg/dl
(b) রক্তে শর্করার মাত্রা 70 – 100 mg/dl
(c) রক্তে শর্করার মাত্রা 180 mg/dl বা তার বেশি
(d) রক্তে শর্করার মাত্রা 40 – 50 mg/dl বা তার কম

বিকল্পসমূহ :
(A) (i) – b, (ii) – c, (iii) – d, (iv) – a
(B) (i) – d, (ii) – c, (iii) – a, (iv) – b
(C) (i) – c, (ii) – b, (iii) – a, (iv) – d
(D) (i) – d, (ii) – b, (iii) – a, (iv) – c

উত্তরঃ (B) (i) – d, (ii) – c, (iii) – a, (iv) – b

২৯. খাদ্যে প্রোটিনের SDA-এর মান হলো—
(A) 30%
(B) 16%
(C) 14%
(D) 5%

উত্তরঃ (A) 30%

৩০ TCA চক্রের অন্তর্ভুক্ত নিম্নলিখিত সঠিক ক্রম কোনটি ?
(A) অ্যাসিটাইল-CoA → সাইট্রিক অ্যাসিড → সিস-অ্যাকোনাইটিক অ্যাসিড

(B) সিস-অ্যাকোনাইটিক অ্যাসিড → সাইট্রিক অ্যাসিড → অ্যাসিটাইল-CoA

(C) সাইট্রিক অ্যাসিড → অ্যাসিটাইল-CoA → সিস-অ্যাকোনাইটিক অ্যাসিড

(D) সাইট্রিক অ্যাসিড → সিস-অ্যাকোনাইটিক অ্যাসিড → অ্যাসিটাইল-CoA

উত্তরঃ (A) অ্যাসিটাইল-CoA → সাইট্রিক অ্যাসিড → সিস-অ্যাকোনাইটিক অ্যাসিড

৩১ ‘FSSAI’ কথাটির সম্পূর্ণ রূপ হলো—
(A) Food Safety and Security Authority of India
(B) Food Safety and Security Association of India
(C) Food Standard and Security Authority of India
(D) Food Safety and Standards Authority of India

উত্তরঃ (D) Food Safety and Standards Authority of India

৩২ মাছের ধুম্রায়ন-এর ক্ষেত্রে ‘হট স্মোকিং’-এর তাপমাত্রা হলো
(A) 20°C – 30°C
(B) 70°C – 80°C
(C) 100°C – 160°C
(D) 150°C – 200°C

উত্তরঃ (B) 70°C – 80°C

৩৩ সঠিক ক্রমটি নির্বাচন করো :
(A) স্টার্চ → মল্টোজ → গ্লুকোজ
(B) স্টার্চ → গ্লুকোজ → মল্টোজ
(C) গ্লুকোজ → মল্টোজ → স্টার্চ
(D) মল্টোজ → স্টার্চ → গ্লুকোজ

উত্তরঃ (A) স্টার্চ → মল্টোজ → গ্লুকোজ

৩৪ বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলিয়ে সঠিক জোড়যুক্ত বিকল্পটি নির্বাচন করো :
(A) (i) – a, (ii) – c, (iii) – b, (iv) – d
(B) (i) – c, (ii) – a, (iii) – d, (iv) – b
(C) (i) – d, (ii) – b, (iii) – a, (iv) – c
(D) (i) – b, (ii) – d, (iii) – c, (iv) – a

উত্তরঃ (B) (i) – c, (ii) – a, (iii) – d, (iv) – b

৩৫ পাস্তুরাইজেশনের প্রধান উদ্দেশ্য কী ?
(A) খাদ্যের রোগজীবাণু ধ্বংস করা কিন্তু খাদ্যের গুণমান বজায় রাখা
(B) খাদ্যকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা
(C) খাদ্যে ভিটামিনের পরিমাণ বৃদ্ধি করা
(D) খাদ্য থেকে কীটনাশক অপসারণ করা

উত্তরঃ (A) খাদ্যের রোগজীবাণু ধ্বংস করা কিন্তু খাদ্যের গুণমান বজায় রাখা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment