WBCHSE HS Education 3rd Semester Question Paper 2027 | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৭

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার পদ্ধতি অনুযায়ী ২০২৭ সালের দ্বাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান (Education) পরীক্ষার অফিশিয়াল প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধানসহ নিচে দেওয়া হলো। আগামী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও নিখুঁত ও সহজ করে তুলতেই আমাদের এই বিশেষ আয়োজন। এই প্রশ্ন-উত্তর সংকলনটি অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপদ্ধতি ও নম্বর বিভাজন সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে, যা চূড়ান্ত পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে দারুণভাবে সাহায্য করবে।

EDUCATION

SEMESTER-III

2027

Total Time : 1 Hour 15 minutes
Total Marks : 40

QUESTION BOOKLET SERIES : A

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।

১. কলিকাতা বিশ্ববিদ্যালয় কোন্ সালে স্থাপিত হয়?
(A) 1850 সালে
(B) 1856 সালে
(C) 1857 সালে
(D) 1860 সালে

উত্তরঃ (C) 1857 সালে

২. NEP-2020 অনুযায়ী কোন্ ধরনের মূল্যায়ন পদ্ধতির উপর জোর দেওয়া হয়?
(A) ধারাবাহিক মূল্যায়ন
(B) অভ্যন্তরীণ মূল্যায়ন
(C) বার্ষিক মূল্যায়ন
(D) সেমিস্টার মূল্যায়ন

উত্তরঃ (A) ধারাবাহিক মূল্যায়ন

৩. নিম্নলিখিত কোনটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় নয়?
(A) মন্তেসরি স্কুল
(B) কিন্ডারগার্টেন স্কুল
(C) নিম্ন বুনিয়াদি স্কুল
(D) নার্সারি স্কুল

উত্তরঃ (C) নিম্ন বুনিয়াদি স্কুল

৪. নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-I স্তম্ভ-II

(i) বহু উদ্দেশ্য সাধক স্কুল (a) কোঠারী কমিশন
(ii) ভারতীয় শিক্ষা কমিশন (b) রাধাকৃষ্ণন কমিশন
(iii) AICTE (c) মুদালিয়র কমিশন
(iv) গ্রামীণ বিশ্ববিদ্যালয় (d) কারিগরী শিক্ষার সাথে সংযুক্ত

(A) (i) – a, (ii) – c, (iii) – b, (iv) – d
(B) (i) – c, (ii) – a, (iii) – d, (iv) – b
(C) (i) – b, (ii) – d, (iii) – a, (iv) – c
(D) (i) – d, (ii) – b, (iii) – c, (iv) – a

উত্তরঃ (B) (i) – c, (ii) – a, (iii) – d, (iv) – b

৫. শিক্ষার সমসুযোগে বাধা সৃষ্টিকারী কোনটি?
(A) আবাসিক শিক্ষা
(B) মুক্ত শিক্ষা
(C) সংরক্ষণ (Conservation)
(D) অবৈতনিক শিক্ষা

উত্তরঃ (C) সংরক্ষণ (Conservation)

৬. মহিলাদের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রথম কার নেতৃত্বে কমিটি গঠিত হয়?
(A) শ্রীমতী দুর্গাবাঈ দেশমুখ
(B) শ্রীমতী হংস মেহতা
(C) শ্রী ভক্তবৎসলম
(D) মাদাম মারিয়া মন্তেসরি

উত্তরঃ (A) শ্রীমতী দুর্গাবাঈ দেশমুখ

৭. ভারত সরকার দ্বারা গৃহীত EWS-এর জন্য কত শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে?
(A) 8
(B) 10
(C) 12
(D) 15

উত্তরঃ (B) 10

৮. NEP-2020 অনুযায়ী ………… বয়সী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হবে।
(A) 3 – 14 বছর
(B) 3 – 18 বছর
(C) 6 – 14 বছর
(D) 6 – 18 বছর

উত্তরঃ (B) 3 – 18 বছর

৯. ‘সপ্ত প্রবাহ’ শব্দটি কোন্ কমিশনে উল্লেখ করা আছে?
(A) মুদালিয়র কমিশন
(B) রাধাকৃষ্ণন কমিশন
(C) কোঠারি কমিশন
(D) জাতীয় শিক্ষানীতি, 1986

উত্তরঃ (A) মুদালিয়র কমিশন

১০. ‘বুনিয়াদি শিক্ষায়’ শিক্ষাদানের পদ্ধতি হলো—
(A) অনুবন্ধ পদ্ধতি
(B) প্রশ্নকরণ পদ্ধতি
(C) বক্তৃতা পদ্ধতি
(D) গল্প-কথন পদ্ধতি

উত্তরঃ (A) অনুবন্ধ পদ্ধতি

১১. নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি বেছে নাও:

স্তম্ভ-I স্তম্ভ-II

(i) ল্যাবরেটরি স্কুল (a) 1915 সাল
(ii) রামকৃষ্ণ মিশন (b) 1975 সাল
(iii) সবরমতী আশ্রম (c) 1854 সাল
(iv) পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) (d) 1897 সাল

(A) (i) – a, (ii) – b, (iii) – c, (iv) – d
(B) (i) – b, (ii) – a, (iii) – d, (iv) – c
(C) (i) – c, (ii) – d, (iii) – a, (iv) – b
(D) (i) – d, (ii) – c, (iii) – b, (iv) – a

উত্তরঃ (C) (i) – c, (ii) – d, (iii) – a, (iv) – b

১২. রুশোর আত্মজীবনী, ………… থেকে তাঁর জীবনের বিভিন্ন ঘটনা জানা যায়।
(A) Concessions
(B) Confessions
(C) Construction
(D) Consciousness

উত্তরঃ (B) Confessions

১৩. শান্তিনিকেতন কত সালে প্রতিষ্ঠিত হয়?
(A) 1901
(B) 1921
(C) 1860
(D) 1863

উত্তরঃ (D) 1863

১৪. “Man is born free, but everywhere he is in chains.” — উক্তিটি কার?
(A) ফ্রয়েবেল
(B) জন ডিউই
(C) রুশো
(D) মন্তেসরি

উত্তরঃ (C) রুশো

১৫. ‘Power is life and weakness is death.’ — উক্তিটি কার?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) রুশো
(C) জন ডিউই
(D) স্বামী বিবেকানন্দ

উত্তরঃ (D) স্বামী বিবেকানন্দ

১৬. ‘Towards New Education’ পুস্তকটি কে লিখেছেন?
(A) বিবেকানন্দ
(B) বিদ্যাসাগর
(C) গান্ধীজী
(D) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (C) গান্ধীজী

১৭. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সত্য বা মিথ্যা নির্বাচন করো :
বিবৃতি (i) : স্বামী বিবেকানন্দ ‘Man Making Education’-এর উপর জোর দিয়েছেন।
বিবৃতি (ii) : রবীন্দ্রনাথ ঠাকুর পুঁথিকেন্দ্রিক শিক্ষায় বিশ্বাসী ছিলেন।
বিবৃতি (iii) : রুশোর মতে, প্রকৃতির সৃষ্টি শুভ ও সুন্দর।

বিকল্পসমূহ :
(A) (i) – সত্য, (ii) – সত্য, (iii) – মিথ্যা
(B) (i) – মিথ্যা, (ii) – সত্য, (iii) – মিথ্যা
(C) (i) – সত্য, (ii) – মিথ্যা, (iii) – সত্য
(D) (i) – সত্য, (ii) – মিথ্যা, (iii) – মিথ্যা

উত্তরঃ (C) (i) – সত্য, (ii) – মিথ্যা, (iii) – সত্য

১৮. ‘Democracy and Education (1961)’ পুস্তকটি কার লেখা ?
(A) রুশো
(B) জন ডিউই
(C) গান্ধীজী
(D) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (B) জন ডিউই

১৯. সমস্যা সমাধান পদ্ধতির শেষ ধাপ কোনটি ?
(A) সমস্যা নিরূপণ
(B) তথ্য সংগ্রহ
(C) প্রকল্প গঠন
(D) প্রয়োগ ও যাচাইকরণ

উত্তরঃ (D) প্রয়োগ ও যাচাইকরণ

২০. বিবেকানন্দ শিশুদের মধ্যে কোন্ ধরনের শৃঙ্খলা গঠনের কথা বলেছেন ?
(A) স্বতঃস্ফূর্ত (Self) শৃঙ্খলা
(B) বহিঃশৃঙ্খলা
(C) সামাজিক শৃঙ্খলা
(D) শ্রেণী শৃঙ্খলা

উত্তরঃ (A) স্বতঃস্ফূর্ত (Self) শৃঙ্খলা

২১. RCI-এর সম্পূর্ণ রূপ হলো—
(A) Rehabilitation Council of India
(B) Research Council of India
(C) Rehabilitation Committee of India
(D) Rural Council of India

উত্তরঃ (A) Rehabilitation Council of India

২২. একজন শিক্ষার্থী পড়াশোনায় খুবই ভালো, কিন্তু সে বাড়িতে, সহপাঠীদের কাছে এমনকি বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের কাছেও যথাযথ স্বীকৃতি পায় না। এর ফলে তার কী ধরনের প্রতিবন্ধকতা হতে পারে বলে তোমার মনে হয় ?
(A) অটিজম
(B) মানসিক প্রতিবন্ধকতা
(C) প্রক্ষোভমূলক প্রতিবন্ধকতা
(D) সেরিব্রাল পালসি

উত্তরঃ (C) প্রক্ষোভমূলক প্রতিবন্ধকতা

২৩. কোন্ সম্মেলনে UNESCO অন্তর্ভুক্তিমূলক শিক্ষা গ্রহণ করেছিল ?
(A) Dakar Framework for Action, 2000
(B) Salamanca Statement, 1994
(C) Delors Commission, 1996
(D) Right to Education Act, 2010

উত্তরঃ (B) Salamanca Statement, 1994

২৪. ‘Autism’ শব্দটির চিকিৎসাগত ভাষা হলো—
(A) ADHD
(B) Lip Movement
(C) TEACCH
(D) ASD

উত্তরঃ (D) ASD (Autism Spectrum Disorder)

২৫. শিখন অক্ষমতা কোন্ ধরনের অসুখ ?
(A) দৈহিক
(B) মানসিক
(C) স্নায়বিক
(D) প্রাক্ষোভিক

উত্তরঃ (C) স্নায়বিক

২৬. নীচের কোনটি শ্রবণ প্রতিবন্ধীদের শিখন পদ্ধতি নয় ?
(A) মৌখিক পদ্ধতি
(B) সঞ্চালনমূলক পদ্ধতি
(C) Floor Time পদ্ধতি
(D) দর্শনভিত্তিক পদ্ধতি

উত্তরঃ (C) Floor Time পদ্ধতি

২৭. ‘আশাবাদী’ শব্দের অর্থ হলো—
(A) মনস্তাত্ত্বিক সুস্থতা বজায় রাখা
(B) নতুন বিষয় শেখার প্রবণতা
(C) অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করা
(D) সর্বোত্তম সম্ভাব্য ফলাফল আশা করা

উত্তরঃ (D) সর্বোত্তম সম্ভাব্য ফলাফল আশা করা

২৮. নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :

স্তম্ভ-I স্তম্ভ-II

(i) জেনেভায় 46 তম শিক্ষা সম্মেলন (a) 2000 খ্রিঃ
(ii) ডাকারে বিশ্বব্যাপী শিক্ষা সম্মেলন (b) 1954 খ্রিঃ
(iii) প্রাথমিক স্তরে মিড-ডে মিল কর্মসূচী (c) 2001 খ্রিঃ
(iv) প্রথম ‘ইতিবাচক মনোবিজ্ঞান’ শব্দের ব্যবহার (d) 1995 খ্রিঃ

(A) (i) – a, (ii) – b, (iii) – c, (iv) – d
(B) (i) – c, (ii) – a, (iii) – d, (iv) – b
(C) (i) – b, (ii) – c, (iii) – a, (iv) – d
(D) (i) – d, (ii) – c, (iii) – b, (iv) – a

উত্তরঃ (B) (i) – c, (ii) – a, (iii) – d, (iv) – b

২৯. মেন্টাল ম্যাপ (Mental Map) কাদের শিক্ষার জন্য ব্যবহার করা হয় ?
(A) দৃষ্টিহীনদের
(B) মূকদের
(C) বধিরদের
(D) মানসিক প্রতিবন্ধীদের

উত্তরঃ (A) দৃষ্টিহীনদের

৩০. ‘প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও’ — এই নীতি যে কর্মসূচীতে বলা হয়েছে তা হলো—
(A) জাতীয় বয়স্ক শিক্ষা কার্যক্রম
(B) জাতীয় স্বাক্ষরতা মিশন
(C) সার্বিক স্বাক্ষরতা মিশন
(D) সর্বশিক্ষা অভিযান

উত্তরঃ (B) জাতীয় স্বাক্ষরতা মিশন

৩১. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে পদ্ধতিতে মূল্যায়ন করা উচিত, তা হলো—
(A) গঠনগত মূল্যায়ন
(B) সামগ্রিক মূল্যায়ন
(C) অভ্যন্তরীণ মূল্যায়ন
(D) নিরবচ্ছিন্ন সমন্বিত মূল্যায়ন (CCE)

উত্তরঃ (D) নিরবচ্ছিন্ন সমন্বিত মূল্যায়ন (CCE)

৩২. SUPW-এর সম্পূর্ণ রূপ হলো—
(A) Social Union for Public Work
(B) Socially Useful Practical Work
(C) Scientific Utility Productive Work
(D) Socially Useful Productive Work

উত্তরঃ (D) Socially Useful Productive Work

৩৩. MLL-এর সম্পূর্ণ রূপ কী ?
(A) Minimum Level of Learning
(B) Maximum Level of Learning
(C) Mastery Level of Learning
(D) Maximum Limit of Learning

উত্তরঃ (A) Minimum Level of Learning

৩৪. 1996 সালে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল—
(A) দিল্লীতে
(B) ফ্রান্সে
(C) প্যারিসে
(D) লন্ডনে

উত্তরঃ (C) প্যারিসে

৩৫. PERMA শব্দটিতে ‘P’ শব্দের অর্থ হলো—
(A) Positive Emotion
(B) Personal Emotion
(C) Passive Emotion
(D) Peer Emotion

উত্তরঃ (A) Positive Emotion

৩৬. ‘স্ক্রিন রিডার’ ব্যবহৃত হয়—
(A) দৃষ্টিহীন শিশুদের জন্য
(B) শ্রবণে অক্ষম শিশুদের জন্য
(C) মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য
(D) অনগ্রসর শ্রেণীর শিশুদের জন্য

উত্তরঃ (A) দৃষ্টিহীন শিশুদের জন্য

৩৭. UNESCO-র কোন্ পুস্তিকায় ‘মানুষ হওয়ার শিক্ষা’র উদ্দেশ্যের কথা বলা হয়েছে ?
(A) The World of Educated and Today and Tomorrow
(B) The World of Educare and Today and Tomorrow
(C) The World of Education and Today and Tomorrow
(D) The World of Education and Tonight and Tomorrow

উত্তরঃ (C) The World of Education and Today and Tomorrow

৩৮. ডেলর কমিশনের কতজন সদস্য ছিল ?
(A) 10
(B) 12
(C) 13
(D) 15

উত্তরঃ (D) 15

৩৯. শিক্ষার ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব কোনটি ?
(A) শিক্ষার গুণগত মান বৃদ্ধি
(B) শিক্ষার বেসরকারীকরণ
(C) শিক্ষার পরিমাণগত মান বৃদ্ধি
(D) বৃত্তিমূলক শিক্ষার মান উন্নয়ন

উত্তরঃ (B) শিক্ষার বেসরকারীকরণ

৪০. DPEP-এর সম্পূর্ণ রূপ কী ?
(A) District Primary Education Policy
(B) District Primary Education Programme
(C) District Policy of Educational Programme
(D) District Preliminary Education Programme

উত্তরঃ (B) District Primary Education Programme

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment