পঞ্চম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 5 Bengali 2nd Unit Test Question Paper Set-4 wbbse

2ND SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
BENGALI QUESTION PAPER

Set-4

পঞ্চম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 5 Bengali 2nd Unit Test Question Paper Set-4 wbbse

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

সিলেবাস—
কবিতা— মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, মায়াতরু, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, চল চল চল।

গল্প— মধু আনতে বাঘের মুখে, পাহাড়িয়া বর্ষার সুরে, বোকা কুমিরের কথা।

নাটক— ফণিমনসা ও বনের পরি।

ভাষা পাঠ : লিঙ্গ, বচন, চিঠিপত্র।

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
পঞ্চম শ্রেণি
বিষয় : বাংলা

পূর্ণমান-৩০                             সময় : ১ ঘণ্টা

১. সঠিক উত্তরটি নির্বাচন করো (যে-কোনো চারটি) : ১×৮=৮

১.১ দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে (সকাল / দুপুর / বিকেল / রাত।

উত্তরঃ বিকেল।

১.২ চাঁদ উঠলে গাছটি (বাঘ / গরু / কুকুর / ভালুক) হয়ে যেত।

উত্তরঃ ভালুক।

১.৩ ডাকাত দলের কানে গোঁজা ছিল (জবা ফুল / গোলাপ ফুল / জুঁই ফুল / আকন্দ ফুল)।

উত্তরঃ জবা ফুল।

১.৪ তৃতীয়বার কুমির ও শিয়াল মিলে (ধান গম / যব / আখ) চাষ করেছিল।

উত্তরঃ আখ।

১.৫ বরুণ এর স্ত্রীলিঙ্গবাচক শব্দ হবে (বরুণী / বরুনাণী / বারুণী / কোনোটিই নয়)।

উত্তরঃ বরুনাণী

১.৬ ‘শিশু’ শব্দটি কোন্ লিঙ্গ ? (ক) পুরুষ, (খ) স্ত্রী, (গ) উভয়, (ঘ) ক্লীব।

উত্তরঃ উভয় লিঙ্গ।

১.৭ মেঘরাশি শব্দটি হল (একবচন / দ্বিবচন / বহুবচন / কোনোটিই নয়)।

উত্তরঃ বহুবচন।

১.৮ ‘দেশে দেশে তার নাম ছড়িয়ে পড়ল।’– ‘দেশে’ শব্দটি দুবার ব্যবহার করলে (একবচন হয় / দ্বিবচন হয় / বহুবচন হয় / কিছু হয় না)।

উত্তরঃ বহুবচন হয়।

২। পূর্ণবাক্যে উত্তর দাও : ১×৭=৭

২.১ কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান ?

উত্তরঃ কবি খুশির অবাধ লুটোপুটি খুঁজে পান মাঠে।

২.২ ‘মায়াতরু’ শব্দের অর্থ কী ?

উত্তরঃ ‘মায়াতরু’ শব্দের অর্থ মায়াবী গাছ।

২.৩ আকাশ ঘেরে কিসের লোভে মেঘ জুটেছে ?

উত্তরঃ আকাশ ঘিরে চাঁদের লোভে মেঘ জুটেছে।

২.৪ বীরু চট্টোপাধ্যায়ের ‘ফনিমনসা ও বনের পরি’ নাটকটি কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে ?

উত্তরঃ শিশুসাথী পত্রিকা থেকে নেওয়া হয়েছে।

২.৫ বোকা কুমিরের কথা গল্পে কুমিরটি কী চেয়েছিল ?

উত্তরঃ বোকা কুমিরের কথা গল্পে কুমিরটি শেয়ালকে ঠকাতে চেয়েছিল।

২.৬ ‘বাঘাযতীন’ নামে কে পরিচিত ?

উত্তরঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ‘বাঘাযতীন’ নামে পরিচিত।

২.৭ প্রদত্ত শব্দদুটির লিঙ্গ পরিবর্তন করো : পাঠক, গুণবান।

উত্তরঃ পাঠক – পাঠিক, গুণবান – গুণবতী।

২.৮ প্রদত্ত শব্দদুটির কোনটি, কোন্ বচন
লেখো : আমি, শিশুরা।

উত্তরঃ আমি – একবচন, শিশুরা – বহুবচন।

২.৯ বচন কত প্রকার ও কী কী বচন ?

উত্তরঃ বচন দুই প্রকার। একবচন এবং বহুবচন।

৩। লিঙ্গ পরিবর্তন করো যেকোনো ২টি : শিষ্য, ধোপা, পাঠক, বোনপো। ১×২=২

উত্তরঃ শিষ্য– শিষ্যা, ধোপা– ধোপানি, পাঠক– পাঠিকা, বোনপো– বোনঝি।

৪। নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো দুটি) : ৩x১=৩

৪.১ বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প লেখো।

উত্তরঃ বর্ষার সময় মাছ ধরা নিয়ে আমার এক বিশেষ অভিজ্ঞতা রয়েছে। গতবছর বর্ষার সময় আমি গ্রামে আমার মামাবাড়িতে বেড়াতে যাই। একদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। আমার মামা আমাদের সব ভাই-বোনদের নিয়ে রওনা দিলেন সামনের নদীতে মাছ ধরার জন্য। আমরা সবাই মিলে কয়েকটা জায়গায় ছিপ ফেলে অধীর আগ্রহে বসে রইলাম। মাছ টোপ গিলল। সকলে মিলে দশ-পনেরোটা মাছ ধরা গেল। তারপর বাড়িতে ফিরে সেদিন সকলে মিলে আনন্দ করে খিচুড়ি ও মাছভাজা খাওয়া হল।

৪.২ ধনাই কীভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল ?

উত্তরঃ ধনাই মধুর কলশি মাথায় নিয়ে চলছিল। সে শিষে পেরেনোর আগে কফিল ও আর্জানের কোনো সাড়াশব্দ না পেয়ে একবার পিছন ফিরে তাকায়। তখনই সে দেখে সমস্ত বন কাঁপিয়ে একটা বাঘ তাকে লক্ষ করে ঝাঁপিয়ে পড়ার উপক্রম করছে। কিন্তু ধনাইকে আক্রমণ করতে গিয়ে বাঘটা তল্লা গাছের উপর পড়ে এবং তল্লা গাছে লেগে বাঘটা মাথায় আঘাত পায়। বাঘটা উলটে গিয়ে শিষের উপর পড়ে। এভাবেই ধনাই বাঘের হাত থেকে বেঁচে যায়।

৫। যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩

৫.১ বৃষ্টিতে নদীর এপার এবং ওপারের যে বর্ণনাকবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো।

উত্তরঃ বৃষ্টির আগমনে নদীর দুই তীরের দৃশ্য বদলে যায়। নদীর এপারে দেখা যায় আমলকী বন কেঁপে উঠছে এবং মাঠের জল থইথই করছে। অন্যদিকে, নদীর ওপারে মেঘের ঘন ছায়ায় সমস্ত দৃশ্য যেন ঝাপসা হয়ে এসেছে। ওপারের গাছপালাগুলো বৃষ্টির ঝাপটায় অস্পষ্ট হয়ে যেন মেঘের সাথে মিশে গেছে। সব মিলিয়ে বৃষ্টির দিনে নদীর দুই পাড় এক মায়াবী ও রহস্যময় রূপ ধারণ করেছে।

৫.২ ‘মাঠ’ আর ‘ছুট’ তোমার কাছে কী অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো।

উত্তরঃ ‘মাঠ’ বলতে আমি বুঝি উন্মুক্ত পরিবেশ; যেখানে শিশুরা ছুটোছুটি করে খেলা করছে, বৃদ্ধরা মাঠের একপাশে বসে আড্ডায় মেতেছে। যেখানে গেলে সবুজ প্রাণের সতেজতায় প্রাণ ভরে নিশ্বাস নেওয়া যায়। ‘ছুট’ বলতে বোঝায় ছুটে চলা, সামনের দিকে এগিয়ে চলা। ‘ছুট’ শব্দের অপর অর্থই হল জীবন। আমার কাছে ‘মাঠ’ এবং ‘ছুট’ শব্দ দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। উন্মুক্ত প্রসারিত মাঠে আমরা প্রাণের আনন্দে ছুটে চলি।

৬। কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও। ৫

উত্তরঃ

চুঁয়াপুর, বহরমপুর
মুর্শিদাবাদ
২০/৫/২০২৪

প্রিয় মানিক,

আশা করি তুই ভালো আছিস। আমি ভালোই আছি। গতকাল আমার ঝড় দেখার অভিজ্ঞতা জানিয়ে তোকে আমি এই চিঠিটা লিখছি।

গতকাল সকাল থেকেই কলকাতার আকাশ জুড়ে ঠাঁই নিয়েছিল একরাশ কালো মেঘের দল। চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল, দিনেরবেলাও রাস্তার আলোগুলো জ্বলে উঠেছিল। তারপর হঠাৎই শো শো শব্দ আর তার সঙ্গে ধুমধাম করে জানালা-দরজা বন্ধ হওয়ার শব্দ কানে এল। ঘরে বসে সেই ঝড়ের দাপট আমি উপলব্ধি করতে পারছিলাম। বন্ধ জানালা-দরজাগুলোও খটখট করে কাঁপছিল। একটু পড়েই বাজ পড়তে শুরু করল আর তার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হল। ঝড়ের বেগ একটু কমল। আমি একটু স্বস্তি পেলাম। বৃষ্টি থামার পর বাইরে বেরিয়ে দেখলাম আমাদের বাড়ির সামনের বটগাছটা উপড়ে পড়ে আছে আর সব ইলেকট্রিক তারগুলো ছিঁড়ে গেছে। ঝড় থামলেও চারদিকে তার বিধ্বংসী রূপ তখনও প্রকট ছিল।

প্রকৃতির সুন্দররূপের পাশাপাশি এই ভয়ানক রুদ্ররূপের ছবি আমার স্মৃতিতে চিরকাল গাঁথা থাকবে। তুই ভালো থাকিস। বড়োদের আমার প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানাস। আজ এখানেই শেষ করলাম।

ইতি
নির্মল

নির্মল মাঝি
প্রযত্নে, বিমল মাঝি
৬ সি মহাত্মা গান্ধি রোড
কলকাতা-৭০০০১৬

📌আরও পড়ুনঃ

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌পঞ্চম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply