2ND SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
BENGALI QUESTION PAPER
Set-3
পঞ্চম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩ | Class 5 Bengali 2nd Unit Test Question Paper Set-3 wbbse
📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
সিলেবাস—
কবিতা— মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, মায়াতরু, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, চল চল চল।
গল্প— মধু আনতে বাঘের মুখে, পাহাড়িয়া বর্ষার সুরে, বোকা কুমিরের কথা।
নাটক— ফণিমনসা ও বনের পরি।
ভাষা পাঠ : লিঙ্গ, বচন, চিঠিপত্র।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
পঞ্চম শ্রেণি
বিষয় : বাংলা
পূর্ণমান-৩০ সময় : ১ ঘণ্টা
১. সঠিক উত্তরটি নির্বাচন করো (যে-কোনো চারটি) : ১×৮=৮
১.১ কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান- (ক) পথে, (খ) মাঠে, (গ) ঘাটে।
উত্তরঃ (খ) মাঠে
১.২ পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়- (গ্রীষ্ম / বর্ষা / শরৎ / শীত)।
উত্তরঃ গ্রীষ্ম।
১.৩ বৃষ্টি আসে কেমন করে, তা নিয়ে প্রচলিত গল্প আছে (রাভা / মেচ / লেপচা / টোটো) কথার ভাঁড়াবে।
উত্তরঃ লেপচা।
১.৪ কুমিরটি ছিল খুব (চালাক / সাহসী / বোকা / ভীতু)।
উত্তরঃ বোকা।
১.৫ গভীর বনের ভিতর ছিল (ফনিমনসা / বাবলা / বট / অশ্বত্থ) গাছটি।
উত্তরঃ ফনিমনসা
১.৬ ‘সন্তান’ শব্দটি কোন্ লিঙ্গ ? (ক) স্ত্রী, (খ) পুরুষ, (গ) উভয়, (ঘ) ক্লীব।
উত্তরঃ উভয়
১.৭ তুমি শব্দের বহুবচন হবে (তোমার / তোমাদের / তোমরা / কোনোটিই নয়)।
উত্তরঃ তোমরা।
১.৮ সমস্ত মাঠটা ‘কচি কচি গাছে ভরে গেছে।’– ‘কচি’ শব্দটি দুবার ব্যবহার করলে (একবচন হয় / দ্বিবচন হয় / বহুবচন হয় / কিছু হয় না)।
উত্তরঃ বহুবচন হয়।
২। পূর্ণবাক্যে উত্তর দাও : ১×৯=৯
২.১ ভগবানের প্রাসাদে পৌঁছে মৌমাছিরা কাদের মুখে হুল ফোটাতে লাগল ?
উত্তরঃ রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগল।
২.২ কবি অশোকরাহার রচনার প্রধান বিষয় কি ছিল ?
উত্তরঃ অশোকবিজয় রাহার কবিতা রচনার প্রধান বিষয় ছিল নদী পাহাড় ও অরণ্য প্রকৃতি।
২.৩ ধনাই কিসের মন্ত্র জানে ?
উত্তরঃ ধোনায় মৌচাক ভাঙ্গার মন্ত্র জানে।
২.৪ ‘লিমেরিক’ নামটি কোন্ শহরের নাম অনুসারে হয়েছে ?
উত্তরঃ আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসারে হয়েছে।
২.৫ কোন বইয়ের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘Song Offerings’ বইটির জন্য নোবেল পুরস্কার পান।
২.৬ প্রথমবারের আবেদনে ফুনি মনসার গাড় জুড়ে কেমন পাতা হয়েছিল ?
উত্তরঃ প্রথমবারের আবেদনে ফনিমনসার গাছ জুড়ে ঝলমলে সোনার পাতা হয়েছিল।
২.৭ ‘বইখানি’ শব্দটি কী বচন ?
উত্তরঃ একবচন।
২.৮ পুংলিঙ্গ কাকে বলে ?
উত্তরঃ যেসব শব্দের দ্বারা পুরুষজাতীয় প্রাণীকে বোঝানো হয়, তাদের বলে পুংলিঙ্গ।
যেমন- ছেলে, শিক্ষক, পিতা, বুদ্ধিমান, রাজা ইত্যাদি।
২.৯ ‘বৃদ্ধ’ শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দ কী হবে ?
উত্তরঃ বৃদ্ধা।
৩। লিঙ্গ পরিবর্তন করো যেকোনো ২টি : সুমনা, বাঘ, বর, বুদ্ধিমান। ১×২=২
উত্তরঃ সুমনা– সুমন, বাঘ– বাঘিনী, বর– কনে, বুদ্ধিমান– বুদ্ধিমতী।
৪। নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো দুটি) : ৩x১=৩
৪.১ মায়াতরু শব্দটির অর্থ কী ? ‘মায়াতরু’ কবিতায় গাছকে ‘মায়াতরু’ বলা হয়েছে কেন ? ১+২
উত্তরঃ মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ।
কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনও ভূত, কখনও রাগে ঘাড়ফোলা ভালুক, কখনও হীরের মাছের তৈরি মুকুট আবার কখনো রূপালি ঝালর বলে কবির মনে হয়, তাই কবিতায় গাছটিকে ‘মায়াতরু’ বলা হয়েছে।
৪.২ বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় মেঘের খেলা কবির মনে কোন্ স্মৃতি বয়ে আনে ? ৩
উত্তরঃ মেঘের খেলা কবির মনে তাঁর ছেলেবেলার নানা স্মৃতি বয়ে আনে। মেঘের খেলা দেখে তাঁর মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা, ছেলেবেলার বৃষ্টির গানের কথা, মায়ের ঘর আলো করা হাসিমুখের কথা এবং মেঘের ডাকে ভয় পাওয়ার কথা। কবির মনে পড়ে ঘরে মিটিমিটি আলো জ্বলছে, দেয়ালে কালো ছায়া পড়েছে এবং বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে আর দুরন্ত ছেলেটি কাছে বসে গল্প শুনছে।
৫। যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩
৫.১ গল্পে কারা চাষ করতে গেল ? ধান চাষ করতে গিয়ে কুমির কীভাবে ঠকেছিল ? ১+২
উত্তরঃ বোকা কুমিরের কথা গল্পে একটি কুমির ও একটি শিয়াল চাষ করতে গেল।
ধান চাষ করার সময় কুমির আগে থাকতেই শেয়ালকে বলেছিল সে আগার দিক নেবে না। তাকে গাছের গোড়ার দিক দিতে হবে। ধানের ফলন হলে শিয়াল ধানসুদ্ধ গাছের আগা কেটে নিয়ে বাড়ি চলে গেলে, কুমির মাটি খুঁড়ে দেখে সেখানে ধানের কোন চিহ্ন নেই। নিজের নির্বুদ্ধিতার জন্য কুমির ধানের বদলে কেবল খড় পেয়েছিল।
৫.২ বাঘ কেন ব্যাঙেদের সঙ্গে ভগবানের প্রাসাদে যেতে রাজি হল ?
উত্তরঃ ব্যাং, মৌমাছি এবং মোরগ আকালের প্রতিকার করার জন্য ভগবানের প্রাসাদে যেতে রাজি হল। সেসময় তাদের সঙ্গে পথে দেখা হল এক ক্ষুধার্ত বাঘের। সেও তাদের সঙ্গে ভগবানের প্রাসাদে যেতে রাজি হল। কারণ আকালের ফলে জীবজন্তুরা যদি না খেয়ে মারা যায়, তবে সে একা বেঁচে থাকতে পারবে না। কারণ জীবজন্তুদের খেয়েই বাঘ জীবনধারণ করে থাকে।
৬। নতুন বিদ্যালয় কেমন লাগছে তা তোমার দাদার উদ্দেশে একটি চিঠি জানিয়ে লেখো। ৫
কাঁকুড়গাছি,
কলকাতা – ৭০০০৫৪
১/১১/২০২৩
প্রিয় দাদাভাই,
আশা করি, তুমি ভালো আছ। তুমি আগের চিঠিতে আমার নতুন বিদ্যালয় কেমন লাগছে তা জানতে চেয়েছ। সেই কথা জানিয়ে এই চিঠি লিখছি।
আমার নতুন বিদ্যালয়ের নাম বিবেকানন্দ বিদ্যাভবন, এটি আমাদের জেলার কয়েকজন শিক্ষাব্রতী ও সমাজসেবী মানুষের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের বিদ্যালয়ে ৪৫ জন শিক্ষিকা শিক্ষাদান প্রক্রিয়া সম্পন্ন করেন। সমস্ত শিক্ষিকারাই ছাত্রীদের স্নেহ করেন। বিদ্যালয়ে মোট ৪০টি কক্ষ রয়েছে। এছাড়া রয়েছে কম্পিউটার কক্ষ, গ্রন্থাগার, গবেষণাগার ও একটি সুবৃহৎ অনুষ্ঠান কক্ষ। সামনের দিকে সুদৃশ্য গাছ- গাছালি, পিছনে বড়ো একটি খেলার মাঠ, যেখানে প্রতিদিন টিফিনের সময় আমরা বন্ধুরা মিলে খেলাধুলা করি। প্রার্থনা শেষ করে প্রতিদিন আমাদের ক্লাস শুরু হয় সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে। টিফিনের আগে চারটি ও পরে আরো তিনটি ক্লাস হয়। শিক্ষিকারা অত্যন্ত যত্ন সহকারে আমাদের পড়ান। বিদ্যালয়ে প্রতি মাসেই কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সংঘটিত হয়। নাচ, গান, আবৃত্তিচর্চায় ও অনুষ্ঠানে অংশগ্রহণে শিক্ষিকারা আমাদের সকলকে খুবই উৎসাহ দেন।
আমি আমার এই নতুন বিদ্যালয়কে খুব ভালোবেসে ফেলেছি। আমি বিদ্যালয়ের পরীক্ষায় ভালো ফল করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে চাই। আজ এখানেই শেষ করছি। তুমি ভালো থেকো, আমার ভালোবাসা নিও।
ইতি
তোমার বোন দিয়া
প্রাপক
সঞ্জীব মুখার্জী,
প্রযত্নে, সঞ্জয় মুখার্জী।
কেতুগ্রাম, বর্ধমান।
📌আরও পড়ুনঃ
📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌পঞ্চম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
