HS Bengali 4th Semester Question Paper 2026 | উচ্চমাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬

HS Bengali 4th Semester Question Paper 2026 | উচ্চমাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬

📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

বাংলা
‘ক’ ভাষা

SEMESTER – IV (New System)
২০২৬

মোট সময় : ২ ঘণ্টা]                          [ পূর্ণমান : ৪০

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিস্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

এই প্রশ্নপুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা ৮ ।

প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।

বিভাগ – ক

[৫ অথবা (৩+২) নম্বরের প্রশ্ন] ৬ x ৫ = ৩০

১. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে) :

A) মানিক বন্দ্যোপাধ্যায়-এর ‘হলুদ পোড়া’ গল্পের নবীন চরিত্রটি আলোচনা করো। ৫

B) ‘অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবির’। — গৌরবির পরিচয় দাও। গৌরবির দুশ্চিন্তার কারণ কী ? ২+৩

২. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর (অনধিক একশো পঞ্চাশ শব্দে) :

A) ‘মধ্যবিত্তমদির জগতে
আমরা বেদনাহীন-অন্তহীন বেদনার পথে।’ —উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো। ৫

B) ‘মৃত্যুর পাশ কাটিয়ে
বাবা এল।
ছেলে এল না।।’

কবিতাটি কোন্ প্রেক্ষিতে লেখা ? ছেলের ঘরে না ফেরার কারণ কী ? ২+৩

৩. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে) :

A) ‘এই তো জীবনের সত্য কালীনাথ’ — জীবনের সত্য কী ? বক্তা কীভাবে এই সত্যে উপনীত হলেন ? ২+৩

B) ‘পুরোনো দিনের কথা ভুলে যান চাটুজ্জেমশাই।’ — কোন্ প্রসঙ্গে, কে, কাকে একথা বলেছেন ? পুরোনো দিনের কথাটি কেন ভুলতে বলা হয়েছে ? ২+৩

৪. চারটি প্রশ্নের মধ্যে যে-কোলে দুটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে) :

A) ‘অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি।’ — কে, কাকে একথা বলেছে ? বক্তা কী দেখতে পেয়েছিলেন তা লেখো। ২+৩

B) ‘একি উৎপাত! আমি আসি ভাই!’ — কে, কাকে কথাটি বলেছে ? কোন্ বিষয়টি উৎপাত বলে মনে হয়েছে ? ২+৩

C) “বোলো যে, ‘সুধা তোমাকে ভোলে নি।’ “- সুধা কেন অমলকে ভোলেনি ? এই সূত্রে সুধা চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। ৩+২

D) ‘ডাকঘর ? কার ডাকঘর ? -ডাকঘর’ শব্দটির সাধারণ অর্থ কী ? রবীন্দ্রনাথ কোন্ তাৎপর্যে ‘ডাকঘর’ নাটকটির নামকরণ করেছেন ? ২+৩

৫. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে) :

A) বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। ৫

B) তথ্যচিত্র কাকে বলে ? বাংলা তথ্যচিত্রের ধারা সম্বন্ধে যা জানো লেখো। ২+৩

বিভাগ – খ

[১০ নম্বরের প্রশ্ন] ১ × ১০ = ১০

৬. নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দে একটি প্রবন্ধ রচনা করো :

A) প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকাস্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো : ১০

পরিবেশ ও বিপন্ন মানুষ

বিগত শতাব্দীর দুটি বিশ্বযুদ্ধে এবং সেইসঙ্গে শিল্পবিপ্লবের কল্যাণে মানবজীবনে নানা উন্নতি সত্ত্বেও আমাদের শান্তি অনেকখানি বিঘ্নিত হয়েছে। তাই কবিকে আক্ষেপের সুরে বলতে হয়েছে ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ স্বার্থের সংঘাতে, লোভের অপরিমিত স্বভাব, ভ্রাতৃদ্বন্দ্ব, অনৈক্যের চোরাবালি, ঔপনিবেশিক শাসন ও শোষণ ভারতের সমস্যাকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। যার জন্য দেখা দিয়েছে আয় ও সম্পদের ক্ষেত্রে বৈষম্য। এই বৈষম্যের ফলে দেখা দিয়েছে দারিদ্র্য। দারিদ্র্য দ্বারা যেমন বিঘ্নিত হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য, তেমনি নষ্ট হয়েছে বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক ভারসাম্য। ফলে বর্তমানে পরিবেশের যে পরিবর্তন দেখা দিয়েছে, তাতে পৃথিবীর মানুষ বিপন্নতায় আক্রান্ত। তাই তার সুরক্ষার প্রয়োজনীয়তাও প্রকট হয়ে উঠেছে।

B) প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো : ১০

সমরেশ বসু

• জন্ম : ১১ ডিসেম্বর, ১৯২৪ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের বিক্রমপুরে। কৈশোর অতিবাহিত হয় কলকাতার উপকণ্ঠে নৈহাটিতে।

• পিতৃদত্ত নাম : সুরথনাথ বসু।

• পিতা : মোহিনীমোহন বসু।

• মাতা : শৈবলিনী বসু।

• বিচিত্র সব অভিজ্ঞতায় জীবন ছিল ভরপুর।

• একসময় মাথায় ফেরি করে ডিম বিক্রি। পরে ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে চাকরি। এই পর্বে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়া।

• জেলখানায় বসে লেখা প্রথম উপন্যাস।

• কালকূট ও ভ্রমর ছদ্মনামে লেখা উপন্যাস।

• বিখ্যাত উপন্যাস : বি. টি. রোডের ধারে, গঙ্গা, বিবর, প্রজাপতি।

• কিশোর উপন্যাস : মোক্তার দাদুর কেতুবধ, জোনাকি ভূতের বাড়ি।

• ছোটদের জন্য তাঁর সৃষ্ট গোয়েন্দা গোয়েন্দা গোগোল অত্যন্ত জনপ্রিয় হয়।

• পুরস্কার প্রাপ্তি : আনন্দ পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার।

• ‘হোমসিয়ানা’ ক্লাব-এর নিয়মিত সদস্য।

• মৃত্যু : ১৯৮৮ খ্রিস্টাব্দের ১২ই মার্চ।

📌 আরো দেখুনঃ

📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply