WBBSE Class 10 Physical Science Test Exam Question Paper 2025 pdf | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান টেস্ট প্রশ্নপত্র ২০২৫

📢 মাধ্যমিক ২০২৭ পরীক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞান টেস্ট প্রশ্নপত্র! 🎯
তোমরা যারা ২০২৬ সালের নভেম্বর মাসে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা দিতে চলেছ, তোমাদের সুবিধার্থে নিয়ে এলাম বিগত বছরের ভৌতবিজ্ঞান টেস্ট প্রশ্নপত্র (২০২৫-২৬)।
📝 পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হয় ? কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ? এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই প্রশ্নপত্রগুলো অনুশীলন করলে।
📥 মোট ২০টি সেটের প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য নিচে ১ম সেট প্রশ্নপত্রের সাথেই লিঙ্ক দেওয়া আছে। এখনই ডাউনলোড করে নাও এবং নিজের প্রস্তুতিকে আরও মজবুত করো! 👇
সমস্ত বিষয়ের টেস্ট প্রশ্নপত্র দেখার জন্য
এখানে ক্লিক করো।

বিষয়ভৌতবিজ্ঞান
শ্রেণিদশম
পরীক্ষাটেস্ট পরীক্ষা
সাল২০২৫
বোর্ডWBBSE

 ভৌতবিজ্ঞান টেস্ট প্রশ্নপত্র ২০২৫

BARTALA MADHYAMIK VIDYALAYA (H.S.)
CLASS – X
PHYSICAL SCIENCE TEST EXAM 2025

Full Marks : 90 Time : 3 hrs 15 Min

GROUP – A

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো : (১×১৫=১৫)

1.1 ওজোনস্তরের ধ্বংসের অনুঘটকের কাজ করে না —
(a) NO (b) NO₂ (c) N₂O (d) CFC

1.2 বয়েল সূত্রের গাণিতিক রূপটি হল —
(a) PV = ধ্রুবক
(b) PT = ধ্রুবক
(c) `frac{V}{T}` = ধ্রুবক
(d) `frac{P}{T}` = ধ্রুবক

1.3 STP তে ৪ গ্রাম SO₂-এর আয়তন হবে —
(a) 2.8L (b) 2.6L (c) 3.2L (d) 3.0L

1.4 আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান —
(a) 0 (b) 1 (c) 100 (d) অসীম

1.5 বস্তু অপেক্ষা ছোট অসদবিম্ব গঠিত হয় —
(a) উত্তল দর্পণে (b) অবতল দর্পণে (c) সমতল দর্পণে (d) কোনোটিই নয়

1.6 একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য হবে —
(a) 10 সেমি (b) 5 সেমি (c) 20 সেমি (d) 15 সেমি

1.7 তড়িৎ বিভবের একক —
(a) ভোল্ট (b) কুলম্ব (c) ওহম্ (d) অ্যাম্পিয়ার

1.8 কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে ব্যাস অর্ধেক করলে পরিবাহীর রোধ —
(a) চারগুণ হবে (b) অর্ধেক হবে (c) দ্বিগুণ হবে (d) এক-চতুর্থাংশ হবে

1.9 তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন্ মৌলে পরিণত হয়?
(a) কোবাল্ট (b) লেড (c) টাংস্টেন (d) রেডিয়াম

1.10 তীব্রতম তড়িৎ-ঋণাত্মক মৌল —
(a) N (b) O (c) F (d) Cl

1.11 কোন্ যৌগে দ্বি-বন্ধন আছে?
(a) ইথিলিন (b) ক্লোরোফর্ম (c) জল (d) মিথেন

1.11 জলের তড়িৎবিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় —
(a) প্ল্যাটিনাম পাত (b) কপার পাত (c) গ্রাফাইট দণ্ড (d) সিলভার পাত

1.12 সদ্যপ্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণে H₂S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হয় —
(a) বেগুনি (b) লাল (c) হলুদ (d) নীল

1.14 ক্যালামাইন কোন্ ধাতুর আকরিক?
(a) Al (b) Cu (c) Zn (d) Fe

1.15 অ্যালকোহল শ্রেণির কার্যকরী মূলক —
(a) -CHO (b) >C=O (c) -COOH (d) -OH

GROUP – B

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : (১×২১=২১)

2.1 একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
অথবা, বায়ুমণ্ডলের ________ স্তরে মেঘ, ঝড়-বৃষ্টি ইত্যাদি দেখা যায়। (শূন্যস্থান পূরণ করো)
2.2 মিথেন হাইড্রেটের সংকেত কী?
2.3 উষ্ণতার পরমস্কেলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত?
2.4 বাস্তব গ্যাস গুলি কোন শর্তে আদর্শ গ্যাসের মত আচরণ করে?
2.5 তাপ পরিবাহিতাঙ্কের SI একক লেখো।
অথবা, স্থিরচাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত?
2.6 দিনের আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য?
2.7 গাড়ির হেডলাইটে কোন ধরণের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়?
2.8 বারলোচক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
2.9 যদি সার্কিটে ভোল্টেজ অর্ধেক হয়, অথচ রোধ একই থাকে, তবে কারেন্ট কত হবে?
2.10 নিউক্লিয়ার সংযোজন প্রক্রিয়ার সাহায্যে কোন বোমা প্রস্তুত করা হয়?
অথবা, মৃত জৈব বস্তুর বয়স নির্ণয়ে কার্বনের কোন আইসোটোপ ব্যবহৃত হয়?

2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো : (১× ৪=৪)

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.11.1 তরল সন্ধিগত মৌল (i) Cs
2.11.2 একটি ক্ষার ধাতু (ii) Hg
2.11.3 ডুরালুমিনে উপস্থিত (iii) Mg
2.11.4 তীব্র তড়িৎ-ধনাত্মক (iv) Na

2.12 Al₂O₃ যৌগে কোন প্রকার রাসায়নিক বন্ধন বর্তমান?
2.13 গলিত NaCl-এর তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়?
অথবা, তড়িৎ পরিবাহী একটি অধাতুর নাম লেখো।
2.14 তড়িৎ বিশ্লেষণে কী ধরণের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়?
2.15 অ্যামোনিয়াকে কী দ্বারা শুষ্ক করা হয়?
অথবা, ওলিয়ামের সংকেত কী?
2.16 ইউরিয়া উৎপাদনে অ্যামোনিয়ার সঙ্গে কোন পদার্থ মেশানো হয়?
2.17 CH₃CH₂CH₂OH-এর IUPAC নাম লেখো।
2.18 PVC-এর মনোমারের নাম লেখো।
অথবা, CH₃CH₂OH-এর একটি সমাবয়বের নাম ও সংকেত লেখো।

GROUP – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : (২×৯=১৮)

3.1 ওজোনস্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো।

3.2 স্থিরচাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0°C থেকে 30°C পর্যন্ত বৃদ্ধি করা হলে, প্রাথমিক ও চূড়ান্ত আয়তনের অনুপাত নির্ণয় করো।

অথবা, 800mm চাপে কোনো গ্যাসের আয়তন 100 cm³। উষ্ণতা ও গ্যাসের ভর স্থির থাকলে কত চাপে এর আয়তন 75 cm³ হবে?

3.3 আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি বিবৃত করো।

অথবা, সুস্থ চোখের নিকটবিন্দু ও দূরবিন্দুর মান কত?

3.4 বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন?

3.5 গলিত বা দ্রবীভূত অবস্থার তুলনায় কঠিন অবস্থায় আয়নীয় যৌগের তড়িৎ পরিবাহিতা খুব কম হয় কেন?

অথবা, সমযোজী ও তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো।

3.6 লুইস ডট-এর সাহায্যে NH₃-এর গঠন দেখাও।

3.7 সাধারণ উষ্ণতায় N₂ নিষ্ক্রিয় কেন?

3.8 Cu-এর একটি আকরিকের নাম ও সংকেত লেখো।

অথবা, জার্মান সিলভারে উপস্থিত উপাদান ধাতু গুলির নাম লেখো।

3.9 CCl₄-এ দ্রবীভূত লালচে-বাদামি ব্রোমিন জলে ইথিলিন চালনা করলে কী ঘটবে সমীকরণ-সহ লেখো।

অথবা, মেথিলেটেড স্পিরিট কী? এর একটি ব্যবহার লেখো।

GROUP – D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : (৩×১২=৩৬)

4.1 পরমশূন্য উষ্ণতা কী? চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার ধারণাটি প্রতিষ্ঠা করো। [2+1]

4.2 কত গ্রাম CaCO₃-এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 g CO₂ উৎপন্ন করবে ? (Ca = 40, C = 12, O = 16) [৩]

অথবা, 21 গ্রাম লোহিততপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H₂ পাওয়া যাবে ? STP-তে তার আয়তন কত হবে? [2+1]

4.3 তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? একে তরলের নিজস্ব ধর্ম বলে কেন? [2+1]

অথবা, গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন? এদের মান কত? [2+1]

4.4 প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখিয়ে দাও চ্যুতিকোণ δ = i₁ + i₂ – A, যেখানে ₁ প্রথম প্রতিসারক তলে আপতন কোণ, i₂ দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ, এবং A প্রিজমের প্রতিসারক কোণ। [৩]

4.5 উত্তল লেন্স দ্বারা অসদ প্রতিবিম্ব গঠিত হয় তা রশ্মিচিত্রের সাহায্যে অঙ্কন করে দেখাও। একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। [2+1]

অথবা, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয়না কেন? দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? [2+1]

4.6 ওহম সূত্র বিবৃত করো। ওহম সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। [2+1]

4.7 কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে? কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বলের সম্পর্ক নির্ণয় করো। [2+1]

অথবা, 20 Ω, 20 Ω ও 30 Ω রোধ বিশিষ্ট তিনটি রোধকে শ্রেণি সমবায়ে ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? [2+1]

4.8 নিউক্লিয়ার বিভাজনকে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ার আগে ঘটানো হয় কেন? পরমাণু বোমা কোন নীতির ভিত্তিতে তৈরি হয়েছে? [2+1]

4.9 মৌলের তড়িৎ-ঋণাত্মকতা কাকে বলে? পর্যায় সারণির যে-কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়? [2+1]

অথবা, মৌলের আয়নন শক্তি বলতে কী বোঝায়? Li, Na ও K-কে আয়নন শক্তি মানের ঊর্ধ্বক্রমে সাজাও। [2+1]

4.10 Cu তড়িৎদ্বারের সাহায্যে CuSO₄ দ্রবণের তড়িৎবিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোড সংঘটিত রাসায়নিক বিক্রিয়া দুটি লেখো। তড়িৎবিশ্লেষণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। [2+1]

4.11 অসওয়াল্ড পদ্ধতিতে HNO₃-এর শিল্প উৎপাদনের প্রথম ধাপটি রাসায়নিক সমীকরণ-সহ লেখো। নাইট্রোলিম কী ? [2+1]

4.12 অবস্থানঘটিত সমাবয়বতা কী? উদাহরণ দাও। [2+1]
অথবা, কীভাবে পরিবর্তন করবে? [৩]
(i) C₂H₄ → C₂H₆

(ii) C₂H₅OH → C₂H₄

ভৌতবিজ্ঞান টেষ্ট প্রশ্ন ২০২৫-২৬ PDF
শ্রেণি পরীক্ষা সাইজ লিঙ্ক
XTest13.48 MBDownload
ANSWER KEY (উত্তরপত্র)

GROUP – A

১.১ (c) | ১.২ (a) | ১.৩ (a) | ১.৪ (d) | ১.৫ (a) | ১.৬ (b) | ১.৭ (a) | ১.৮ (a) | ১.৯ (b) | ১.১০ (c) | ১.১১ (a) | ১.১২ (a) | ১.১৩ (a) | ১.১৪ (c) | ১.১৫ (d)

GROUP – B

২.১ মিথেন অথবা, ট্রোপোস্ফিয়ার
২.২ 4CH₄.23H₂O
২.৩ 373.15 K
২.৪ উচ্চ উষ্ণতা, নিম্নচাপ
২.৫ Wm⁻¹K⁻¹ অথবা, `frac{1}{273}`/°C
২.৬ বিক্ষেপণ
২.৭ অধিবৃত্তীয়
২.৮ তড়িৎ শক্তি রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তিতে
২.৯ অর্ধেক হবে
২.১০ হাইড্রোজেন বোমা অথবা, ¹⁴C বা রেডিও কার্বন
২.১১
২.১১.১ ➔ (ii) Hg
২.১১.২ ➔ (iv) Na
২.১১.৩ ➔ (iii) Mg
২.১১.৪ ➔ (i) Cs
২.১২ আয়নীয় বন্ধন
২.১৩ Na অথবা, গ্রাফাইট
২.১৪ সমপ্রবাহ
২.১৫ CaO অথবা, H₂S₂O₇
২.১৬ CO₂
২.১৭ প্রোপান-1-অল
২.১৮ ভিনাইল ক্লোরাইড অথবা, ডাইমিথাইল ইথার, CH₃ — O — CH₃

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment