কর্ভাস গল্পের MCQ প্রশ্ন উত্তর নবম শ্রেণি বাংলা | Korvas Golper MCQ Question Answer Class 9 Bengali wbbse

প্রোফেসর শঙ্কুর ডায়রি
কর্ভাস
নবম শ্রেণি বাংলা (প্রথম ভাষা)

কর্ভাস গল্পের MCQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Korvas Golper MCQ Question Answer Class 9 Bengali wbbse

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

কর্ভাস গল্পের MCQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Korvas Golper MCQ Question Answer Class 9 Bengali wbbse

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর কর্ভাস গল্প (সত্যজিৎ রায়) নবম শ্রেণি বাংলা | MCQ Question Answer Korvas Class 9 Bengali wbbse

• ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটি প্রশ্নের মান-১

১. আর্গাস ছিলেন—
(ক) সাংবাদিক (খ) বিখ্যাত পক্ষীবিজ্ঞানী
(গ) চিলিয়ান জাদুকর (ঘ) পুলিশ অফিসার

উত্তরঃ (গ) চিলিয়ান জাদুকর।

২. আর্গাস কোথাকার জাদুকর ছিলেন ?
(ক) আর্জেন্টিনার (খ) জাপানের
(গ) চিলির (ঘ) ফ্রান্সের।

উত্তরঃ (গ) চিলির

৩. শঙ্কু ‘অরনিথন’ যন্ত্র তৈরি শেষ করেছিলেন—
(ক) ২৭ সেপ্টেম্বর (খ) ১৬ নভেম্বর
(গ) ২০ সেপ্টেম্বর (ঘ) ১৪ নভেম্বর

উত্তরঃ (ক) ২৭ সেপ্টেম্বর

৪. শঙ্কুর পোষা বিড়ালটির নাম–
(ক) নিউটন (খ) প্রহ্লাদ
(গ) বিধুশেখর (ঘ) আইনস্টাইন।

উত্তরঃ (ক) নিউটন

৫. কত বছর বয়স থেকে আর্গাস ম্যাজিক দেখাতে শুরু করেন ?
(ক) চোদ্দো বছর (খ) ষোলো বছর
(গ) আঠারো বছর (ঘ) উনিশ বছর

উত্তরঃ (ঘ) উনিশ বছর

৬. কর্ভাস হল কাক জাতীয় পাখির—
(ক) গ্রিক নাম (খ) আরবি নাম
(ঘ) জাপানি নাম (গ) ল্যাটিন নাম

উত্তরঃ (গ) ল্যাটিন নাম

৭. ছেলেবেলায় প্রোফেসর শঙ্কুর বাড়িতে কোন পোষা পাখি ছিল ?
(ক) কাক (খ) টিয়া (গ) ময়না (ঘ) শালিক

উত্তরঃ (গ) ময়না

৮. সারা বিশ্বের পক্ষীবিজ্ঞানীদের কনফারেন্স হয়েছিল–
(ক) চিলির একসেলসিয়রে
(খ) চিলির রাজধানী সানতিয়াগোতে
(গ) হান্ডুরাসে
(ঘ) ব্রাজিলের সাওপাওলোতে

উত্তরঃ (খ) চিলির রাজধানী সানতিয়াগোতে

৯. ম্যালিফাউল পাখি সাধারণত দেখা যায়– (ক) আমেরিকাতে (খ) অস্ট্রেলিয়াতে
(গ) জাপানে (ঘ) ভারতে

উত্তরঃ (খ) অস্ট্রেলিয়াতে।

১০. পক্ষীবিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন–
(ক) গ্রেনফেল (খ) কোভারুবিয়াস
(গ) কারেরাস (ঘ) তোমাসাকা মোরিমোতো

উত্তরঃ (খ) কোভারুবিয়াস।

১১. প্রোফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানো যন্ত্রটির নাম—
(ক) অরনিথন (খ) লিঙ্গুয়াগ্রাফ
(গ) মিরাকিউরল (ঘ) অ্যানাইহিলিন।

উত্তরঃ (ক) অরনিথন।

১২. প্রোফেসর শঙ্কু কাকটিকে প্রথম কোন বিষয় শেখাতে শুরু করেন ?
(ক) সহজ বাংলা (খ) সহজ রসায়ন
(গ) সহজ অঙ্ক (ঘ) সহজ ইংরেজি

উত্তরঃ (ক) সহজ বাংলা

১৩. প্রোফেসর শঙ্কু তাঁর ছাত্র কাকটিকে যে নামে ডাকতেন–
(ক) নিউটন (খ) প্রহ্লাদ (গ) কর্ভাস (ঘ) অরনিথন

উত্তরঃ (গ) কর্ভাস।

১৪. আর্গাসের চশমার পাওয়ার ছিল–
(ক) মাইনাস কুড়ি (খ) মাইনাস পনেরো
(গ) মাইনাস বারো (ঘ) মাইনাস দশ

উত্তরঃ (ক) মাইনাস কুড়ি।

১৫. আর্গাস কত টাকা দিয়ে কর্ভাসকে কিনতে চেয়েছিল ?
(ক) সাত হাজার এসকুডো
(খ) আট হাজার এসকুডো
(গ) নয় হাজার এসকুডো
(ঘ) দশ হাজার এসকুডো

উত্তরঃ (ঘ) দশ হাজার এসকুডো

১৬. দশ হাজার এসকুডো মানে প্রায়—
(ক) তেরো হাজার টাকা
(খ) চোদ্দ হাজার টাকা
(গ) পনেরো হাজার টাকা
(ঘ) ষোলো হাজার টাকা

উত্তরঃ (গ) পনেরো হাজার টাকা

১৭. ‘ম্যানিফিকো’ শব্দের অর্থ
(ক) চমকপ্রদ, অসামান্য (খ) মারাত্মক সুন্দর
(গ) অসাধারণ চালাক (ঘ) অত্যন্ত শয়তান

উত্তরঃ (ক) চমকপ্রদ, অসামান্য।

১৮. ‘কর্ভাস’ শব্দের বাংলা প্রতিশব্দ–
(ক) কোকিল (খ) কাক (গ) ময়না (ঘ) টিয়া।

উত্তরঃ কাক।

১৯. ছেলেবেলায় প্রোফেসর শঙ্কুর বাড়িতে কোন্ পোষা পাখি ছিল ?
(ক) কাক (খ) টিয়া (গ) তোতা (ঘ) ময়না

উত্তরঃ (ঘ) ময়না

২০. প্রোফেসর শঙ্কুর পোষা ময়না একদিন চেঁচিয়ে উঠেছিল–
(ক) আগুন, আগুন (খ) জল, জল
(গ) ভূমিকম্প, ভূমিকম্প (ঘ) চোর, চোর

উত্তরঃ (গ) ভূমিকম্প, ভূমিকম্প।

২১. ‘কর্ভাস’ গল্প অনুসারে কোন্ পাখি মাটিতে বাসা বাঁধে ?
(ক) বাবুই (খ) ম্যালি-ফাউল
(গ) গ্রিব (ঘ) হামিং বার্ড

উত্তরঃ (খ) ম্যালি-ফাউল

২২. ম্যালি-ফাউল ডিম ফুটে বাচ্চা বেরোনোর জন্য তাদের বাসার ভিতরের তাপমাত্রা কত রাখে ?
(ক) সত্তর ডিগ্রি ফারেনহাইট
(খ) বাহাত্তর ডিগ্রি ফারেনহাইট
(গ) পঁচাত্তর ডিগ্রি ফারেনহাইট
(ঘ) আটাত্তর ডিগ্রি ফারেনহাইট

উত্তরঃ (ঘ) আটাত্তর ডিগ্রি ফারেনহাইট।

২৩. কোন্ পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় ও শাবকদেরও খাওয়ায় ?
(ক) গ্রিব (খ) ম্যালি-ফাউল
(গ) বাবুই (ঘ) হামিং বার্ড

উত্তরঃ (ক) গ্রিব

২৪. ‘কর্ভাস’ গল্পে প্রোফেসর শঙ্কুর তৈরি যন্ত্রটির কাজ হল—
(ক) পাখিকে পড়ানো
(খ) পাখিকে খাওয়ানো
(গ) পাখিকে গান শেখানো
(ঘ) পাখিকে ম্যাজিক শেখানো

উত্তরঃ (ক) পাখিকে পড়ানো

২৫. সব পাখির মধ্যে কোন্ বিশেষ পাখি বিশেষভাবে প্রোফেসর শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল ?
(ক) চড়ুই (খ) ম্যালি-ফাউল (গ) গ্রিব (ঘ) কাক

উত্তরঃ (ঘ) কাক

২৬. আর্গাস হোটেলের ঘরে ঢোকার পর প্রোফেসর শঙ্কু তাঁর পকেটে দেখতে পান—
(ক) একটি রুমাল
(খ) পিস্তল
(গ) কোরিয়েরে দেল সানতিয়াগো’র সান্ধ্য সংস্করণ
(ঘ) দামি কলম

উত্তরঃ (গ) কোরিয়েরে দেল সানতিয়াগো’র সান্ধ্য সংস্করণ

২৭. ‘কর্ভাস’ গল্পে গ্রিক উপকথায় যে কীর্তিমান পুরুষের উল্লেখ পাওয়া যায়, তাঁর নাম–
(ক) কর্ভাস (খ) কারেরাস (গ) আর্গাস
(ঘ) কোভারুবিয়াস

উত্তরঃ (গ) আর্গাস

২৮. কর্ভাসের কীর্তি দেখে আর্গাসের মুখ থেকে কোন্ শব্দ উচ্চারিত হয় ?
(ক) ম্যানিফিকো (খ) গ্রেট (গ) চালাক (ঘ) কাক

উত্তরঃ (ক) ম্যানিফিকো

২৯. হোটেলের ঘর থেকে কবে কর্ভাস উধাও হয়ে যায় ?
(ক) ১৪ নভেম্বর (খ) ১২ নভেম্বর
(গ) ১৬ নভেম্বর (ঘ) ১৮ নভেম্বর

উত্তরঃ (গ) ১৬ নভেম্বর

৩০. হোটেলের কত নম্বর ঘরে প্রোফেসর শঙ্কু কর্ভাসকে রেখেছিলেন ?
(ক) সত্তর নম্বর (খ) একাত্তর নম্বর
(গ) বাহাত্তর নম্বর (ঘ) তিয়াত্তর নম্বর

উত্তরঃ (খ) একাত্তর নম্বর

৩১.আর্গাস কোন্ গাড়ি করে কর্ভাসকে নিয়ে গিয়েছিলেন ?
(ক) কালো মারসেডিস
(খ) সিলভার মারসেডিস
(গ) সিলভার ক্যাডিলাক
(ঘ) কালো ক্যাডিলাক

উত্তরঃ (গ) সিলভার ক্যাডিলাক

৩২. আর্গাসের মাইনাস কুড়ি পাওয়ারের চশমাটা ছিল—
(ক) রুপোর (খ) সোনার (গ) ব্রোঞ্জের
(ঘ) ফাইবারের

উত্তরঃ (খ) সোনার

৩৩. আর্গাস কর্ভাসকে নিয়ে পালিয়েছিল–
(ক) রূপোলি ক্যাডিলাক গাড়িতে
(খ) কালো মার্সিডিজ গাড়িতে
(গ) লাল লিমুজিন গাড়িতে
(ঘ) নীল শেভ্রোলেট গাড়িতে

উত্তরঃ (ক) রূপোলি ক্যাডিলাক গাড়িতে

৩৪. কাকটা চেনার উপায় ছিল—
(ক) বাঁ ডানার নিচে কালো দাগ
(খ) ডান চোখের নীচে সাদা ফুটকি
(গ) ঠোঁটের ডগায় লাল তিল
(ঘ) মাথায় একটি ছোট ঝুঁটি

উত্তরঃ (খ) ডান চোখের নীচে সাদা ফুটকি

৩৫. পক্ষীবিজ্ঞানীদের কনফারেন্স ছিল—
(ক) নিউ ইয়র্ক শহরে
(খ) লন্ডন শহরে
(গ) প্যারিস শহরে
(ঘ) সান্তিয়াগোতে শহরে

উত্তরঃ (ঘ) সান্তিয়াগোতে শহরে

৩৬. প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধু হলেন—
(ক) রিউফাস গ্রেনফেল
(খ) জেরেমি সন্ডার্স
(গ) জন হ্যামিল্টন
(ঘ) ডগলাস ক্রনহিল

উত্তরঃ (ক) রিউফাস গ্রেনফেল

৩৭. পক্ষী বিজ্ঞানী সম্মেলনের চেয়ারম্যান ছিলেন—
(ক) সিনিয়র কোভারুবিয়াস
(খ) প্রফেসর হিগিন্স
(গ) ডক্টর মার্টিনেজ
(ঘ) সিগনর আলভারেজ

উত্তরঃ (ক) সিনিয়র কোভারুবিয়াস

৩৮. আর্গাস ছিলেন একজন—
(ক) স্প্যানিশ বিজ্ঞানী
(খ) আর্জেন্টিনীয় সার্কাস খেলোয়াড়
(গ) চিলিয়ান জাদুকর
(ঘ) পেরুভিয়ান চিত্রশিল্পী

উত্তরঃ (গ) চিলিয়ান জাদুকর

৩৯. শঙ্কু আর গ্রেনফেল আর্গাসের ম্যাজিক দেখতে গিয়েছিলেন–
(ক) রয়্যাল অপেরা হাউসে
(খ) গ্লোব থিয়েটারে
(গ) প্লাজা থিয়েটারে
(ঘ) মেট্রো সিনেমা হলে

উত্তরঃ (গ) প্লাজা থিয়েটারে

৪০. কর্ভাস যে গাছের উঁচু ডালে বসেছিল–
(ক) ইউক্যালিপটাস
(খ) অ্যাকেসিয়া
(গ) গুলমোহর
(ঘ) মেহগনি

উত্তরঃ (খ) অ্যাকেসিয়া

📌 আরো দেখোঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply