পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার সিস্টেমে ২০২৭ সালের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের অর্থনীতি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। অফিসিয়াল প্রশ্নপত্রটি উত্তরসহ নিচে দেওয়া হলো। ২০২৭ সালের পরীক্ষার্থীরা উত্তর মিলিয়ে নিতে পারবে এবং পরবর্তী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা প্রস্তুতির সুবিধার্থে নিচের লিঙ্ক থেকে প্রশ্নপত্রটি (PDF) ডাউনলোড করে নিতে পারবে।
ইকনমিকস্ / অর্থনীতি
SEMISTER-III
২০২৭
সময়: ১ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান : ৪০
QUESTION BOOKLET
SERIES: A
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।
1. জাতীয় আয় পরিমাপের জন্য জাতীয় আয়ের সংজ্ঞা হলো
(A) বাজার মূল্যে GDP `(GDP_(MP))`
(B) উপাদান ব্যয়ে GNP `(GNP_(FC))`
(C) market value NNP `(NNP_(MP))`
(D) উপাদান ব্যয়ে NNP `(NNP_(FC))`
2. যদি আমরা জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে থাকি
(A) মাথাপিছু আয়
(B) NNP
(C) প্রকৃত আয়
(D) আর্থিক আয়
3. শেষ উৎপন্ন দ্রব্য এবং অন্তর্বর্তী দ্রব্যের মধ্যে শ্রেণিবিভাগ হয়
(A) গুণমান অনুযায়ী
(B) সময় অনুযায়ী
(C) ব্যবহার অনুযায়ী
(D) দাম অনুযায়ী
4. সঠিক উত্তরটি নিয়ে শূন্যস্থান পূরণ করো :
জাতীয় আয় পরিমাপে মূল্য সংযোজন পদ্ধতিটি ………………………. পদ্ধতির অন্তর্ভুক্ত।
(A) ব্যয় শুমারি
(B) উৎপাদন শুমারি
(C) আয় শুমারি
(D) ভারসাম্য আয়
5. অবণ্টিত মুনাফা
(A) জাতীয় আয়ে আংশিক অন্তর্ভুক্ত
(B) জাতীয় আয়ে অন্তর্ভুক্ত নয়
(C) জাতীয় আয়ে অন্তর্ভুক্ত
(D) জাতীয় আয় থেকে বিয়োগ করা হয়ে থাকে
6. নিম্নলিখিত বিবৃতিগুলির থেকে সঠিক বিবৃতিটি বেছে নাও :
(A) আয় একটি মজুত চলের ধারণা ও সম্পদ একটি প্রবাহ চলের ধারণা
(B) আয় একটি প্রবাহ চলের ধারণা ও সম্পদ একটি মজুত চলের ধারণা
(C) ব্যয় একটি মজুত চলের ধারণা ও সম্পদ একটি প্রবাহ চলের ধারণা
(D) আয় একটি মজুত চলের ধারণা ও ব্যয় একটি প্রবাহ চলের ধারণা
7. উপাদান ব্যয়ে জাতীয় উৎপাদন `(GNP_(FC))` 2,400 কোটি টাকা, পরোক্ষ কর 300 কোটি টাকা এবং ভর্তুকি 150 কোটি টাকা হলে বাজার দামে জাতীয় উৎপাদন `(GNP_(MP))` হবে–
(A) 2,850 কোটি টাকা
(B) 2,550 কোটি টাকা
(C) 2,350 কোটি টাকা
(D) 2,250 কোটি টাকা
8. A স্তম্ভের বিবৃতির সঙ্গে B স্তম্ভের বিবৃতির সঠিক জোড়া চিহ্নিত করো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো :
A স্তম্ভ B স্তম্ভ
(i) হস্তান্তর আয় (a) অর্থনৈতিক সহায়তা
(ii) পরোক্ষ কর (b) উৎপাদনে ব্যবহৃত হয়
(iii) মূলধনী দ্রব্য (c) শিক্ষকের পেনশন
(iv) ভর্তুকি (d) দ্রব্য ও সেবা কর (GST)
বিকল্পসমূহ :
(A) (i) – (c), (ii) – (d), (iii) – (b), (iv) – (a)
(B) (i) – (b), (ii) – (d), (iii) – (c), (iv) – (a)
(C) (i) – (c), (ii) – (a), (iii) – (d), (iv) – (b)
(D) (i) – (a), (ii) – (b), (iii) – (c), (iv) – (d)
9. গড় ভোগ প্রবণতা (APC) ও গড় সঞ্চয় প্রবণতা (APS) এদের মধ্যে সম্পর্ক হলো
(A) APC – APS = 0
(B) APC – APS = 1
(C) APC + APS = 1
(D) APC + APS = 0
10. সঠিক উত্তরটি দিয়ে শূন্যস্থান পূরণ করো :
কেইন্সের মতে পূর্ণনিয়োগ স্তরে অতিরিক্ত চাহিদা হলে ………………………. দেখা দেয়।
(A) মন্দা
(B) মন্দাস্ফীতি
(C) বাণিজ্য চক্র
(D) মুদ্রাস্ফীতি
11. ধরা যাক C = a + b. Y হলো কেইনসীয় ভোগ অপেক্ষক যেখানে C= ভোগ ব্যয়, Y = আয়, a = স্বয়ংভূত ভোগ ব্যয় > 0 এবং 0 < b = প্রান্তিক ভোগ প্রবণতা (MPC) < 1।
এখন A স্তম্ভের বিবৃতির সঙ্গে B স্তম্ভের বিবৃতির সঠিক জোড়া চিহ্নিত করো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো :
A-স্তম্ভ B-স্তম্ভ
(i) বিনিয়োগ গুণক (a) b + `frac{a}{Y}`
(ii) গড় ভোগ প্রবণতা (b) `frac{1}{(1 – b)}`
(iii) কর গুণক (c) `frac{– b}{(1 – b)}`
বিকল্পসমূহ :
(A) (i) — (a), (ii) — (c), (iii) — (b)
(B) (i) — (b), (ii) — (a), (iii) — (c)
(C) (i) — (b), (ii) — (c), (iii) — (a)
(D) (i) — (c), (ii) — (b), (iii) — (a)
12. যদি পরিকল্পিত সঞ্চয়, S = –40 + 0.2 Y এবং পরিকল্পিত বিনিয়োগ, I = 60 হয়, তবে ভারসাম্য আয় হবে
(A) 500 একক
(B) 100 একক
(C) 600 একক
(D) 200 একক
13. প্রদত্ত বিবৃতি (A) ও কারণ (R) থেকে সঠিক উত্তরটি বেছে নাও :
বিবৃতি (A) : ভোগরেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়।
কারণ (R) : আয় শূন্য হলেও একটি ন্যূনতম স্বয়ম্ভূত ভোগব্যয় থাকে।
বিকল্পসমূহ :
(A) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা
(B) (A) এবং (R) উভয়ই সঠিক, কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) (A) সঠিক, কিন্তু (R) ভুল
(D) (A) ভুল, কিন্তু (R) সঠিক
14. কেইনসীয় ভোগতত্ত্বে ভোগব্যয় নির্ধারণের প্রধান বিষয় হলো
(A) সম্পদ
(B) সুদের হার
(C) আয়
(D) জনসংখ্যা বৃদ্ধি
15. কেইনসের ভোগ অপেক্ষক অনুযায়ী ভোগব্যয় রেখার ঢাল হলো
(A) APC
(B) MPC
(C) APS
(D) MPS
16. মনে করো, উদ্ধৃত প্রতীকগুলি অর্থনীতির প্রচলিত অর্থে ব্যবহার করা হয়েছে। একটি বদ্ধ অর্থনীতিতে সরকারের উপস্থিতি থাকলে মোট ব্যয়ের পরিমাণ হবে
(A) C + I
(B) C + I + G + X
(C) C + I + G + M
(D) C + I + G
17. প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশে ত্রাণ পাঠালে সেটি কোন্ খাতে অন্তর্ভুক্ত হবে ?
(A) একতরফা হস্তান্তর দেনা
(B) একতরফা হস্তান্তর পাওনা
(C) অদৃশ্য রপ্তানি
(D) মূলধনী খাত
18. কোন দেশের লেনদেন ব্যালেন্সে ভারসাম্য বজায় আছে বলতে বোঝায় যখন
(A) চলতি খাতে ভারসাম্য থাকে
(B) মূলধনী খাতে ভারসাম্য থাকে
(C) স্বয়ংভূত মূলধনী খাতের ব্যালান্স এবং চলতি খাতের ব্যালান্সের যোগফল শূন্য
(D) বাণিজ্য ব্যালেন্সে উদ্বৃত্ত থাকে
19. দুটি মুদ্রার বিনিময় হার কী ?
(A) সংশ্লিষ্ট দুটি দেশের মধ্যে বাণিজ্যের ব্যালান্স
(B) এক দেশের মুদ্রার সঙ্গে অন্য দেশটির মুদ্রার বিনিময়ের হার
(C) মুদ্রাস্ফীতির হার
(D) আমদানি ও রপ্তানির অনুপাত
20. নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি অদৃশ্য রপ্তানি নয় ?
(A) পরিবহন সেবা
(B) পর্যটন সেবা
(C) পাটজাত দ্রব্য
(D) ব্যাংকিং সেবা
21. ব্রিটিশদের পণ্যের বাজার বৃহৎ করতে ব্রিটিশ শাসকরা নিচের কোন ক্ষেত্রটি সম্প্রসারিত করেছিল ?
(A) সড়কপথ
(B) রেলপথ
(C) আকাশপথ
(D) (A) এবং (C) উভয়ই
22. ঔপনিবেশিক ভারতে কয়লা উত্তোলন প্রথম কোথায় শুরু হয় ?
(A) ঝরিয়া
(B) রানিগঞ্জ
(C) ধানবাদ
(D) বিলাসপুর
23. সঠিক উত্তরটি নিয়ে শূন্যস্থান পূরণ করো :
ব্রিটিশ শাসনকালে ভারতের ‘অর্থনৈতিক নিঃসরণ’ (Economic Drain) সম্পর্কে প্রথম বিশ্বাসযোগ্য আলোচনা করেন………………………।
(A) Ramesh Chunder Dutt (রমেশ চন্দ্র দত্ত)
(B) উইলিয়ম ডিগবি
(C) দাদাভাই নৌরজী
(D) উইলিয়ম কেরি
24. ভারতের স্বাধীনতার প্রাক্কালে দেশটির GDP-তে প্রধান অবদানকারী ক্ষেত্র ছিল কোনটি ?
(A) কৃষি
(B) শিল্প
(C) সেবা ক্ষেত্র
(D) নির্মাণ শিল্প
25. উদারীকরণের পরবর্তীকালে ভারতের পেশাগত কাঠামোতে কোন্ ক্ষেত্রের প্রাধান্য সর্বাধিক ?
(A) কৃষি-সংশ্লিষ্ট প্রাথমিক ক্ষেত্র
(B) শিল্প ও নির্মাণ-সংশ্লিষ্ট মাধ্যমিক ক্ষেত্র
(C) পরিষেবা ক্ষেত্র
(D) (A) ও (B) উভয়ই
26. ভারত ও চীনের আয়বৈষম্যের মধ্যে পার্থক্য কীরূপ ?
(A) ভারতের তুলনায় চীনের আয়বৈষম্য বেশি
(B) চীনের তুলনায় ভারতের আয়বৈষম্য বেশি
(C) চীন ও ভারতে আয়বৈষম্যে কোন পার্থক্য নেই
(D) আয়বৈষম্যের তুলনা করা যায় না কারণ দুটি দেশের মুদ্রা ভিন্ন ভিন্ন
27. ‘নিয়োগহীন প্রবৃদ্ধি’র (Jobless Growth) কারণ হলো
(A) শ্রমনিবিড় প্রযুক্তির ব্যবহার
(B) বেকারত্ব দূরীকরণ
(C) শ্রম-সঞ্চয়কারী প্রযুক্তির ব্যবহার
(D) আয়ের সুষম বণ্টন
28. যখন কোন ব্যক্তি এক চাকরি থেকে অন্য চাকরিতে নিজেকে স্থানান্তরিত করে, তখন তার প্রধান কারণ
(A) সংঘর্ষজনিত বেকারত্ব
(B) মরশুমী বেকারত্ব
(C) ছদ্ম বেকারত্ব
(D) ইচ্ছাকৃত বেকারত্ব
29. নিচের কোন্ দেশটি ‘এক সন্তান নীতি’ চালু করেছিল ?
(A) ভারত
(B) পাকিস্তান
(C) বাংলাদেশ
(D) চীন
30. নিচের সূচকগুলির মধ্যে কোন্টি মানব উন্নয়ন সূচক (HDI) গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না ?
(A) স্বাস্থ্য সূচক
(B) মূল্য সূচক
(C) শিক্ষা সূচক
(D) আয় সূচক
31. প্রদত্ত বিবৃতি (A) ও কারণ (R) থেকে সঠিক উত্তরটি চয়ন করো :
বিবৃতি (A) : স্বাধীনতার পর ভারত আর্থিক উন্নয়নের পথ হিসাবে ‘মিশ্র অর্থনীতি’ গ্রহণ করে।
কারণ (R) : দেশটির সিদ্ধান্তগ্রহণকারী মননশীল ব্যক্তিরা সমাজতন্ত্র ও ধনতন্ত্রের সুবিধার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন।
বিকল্পসমূহ :
(A) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা
(B) (A) এবং (R) উভয়ই সঠিক, কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) (A) সঠিক, কিন্তু (R) ভুল
(D) (A) ভুল, কিন্তু (R) সঠিক
32. নিচের কোন্টি কর্মনিয়োগ সৃষ্টির কর্মসূচি নয় ?
(A) গ্রামীণ কর্মনিয়োগ সৃষ্টি কর্মসূচি (REGP)
(B) প্রধানমন্ত্রী রোজগার যোজনা (PMRY)
(C) জাতীয় ক্ষেত্রে খাদ্যের জন্য কাজের কর্মসূচি (NFWP)
(D) বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা (VAMBAY)
33. জমির স্থায়ী উন্নয়নের স্বার্থে 5 বছরের বেশি সময়ের জন্য যে ঋণ গ্রহণ করা হয় তাকে বলে
(A) দীর্ঘমেয়াদী ঋণ
(B) মধ্যমেয়াদী ঋণ
(C) স্বল্পমেয়াদী ঋণ
(D) অনুৎপাদনশীল ঋণ
34. ভারতে ‘জাতীয় খাদ্য নিরাপত্তা আইন’ (NFSA) কত সালে গৃহীত হয়েছিল ?
(A) 2013
(B) 2014
(C) 2015
(D) 2016
35. কোন্ বিশেষ শস্যচাষের জন্য ‘সবুজ বিপ্লব’ প্রধানত পরিচিত ?
(A) ধান ও গম
(B) চা ও কফি
(C) তৈলবীজ
(D) তূলা
36. ‘Land Mortgage Bank’-এর আগের নাম ছিল
(A) ARDC
(B) NABARD
(C) LDB
(D) SFDA
37. নিচের কোন্টি কৃষি বিপণনের সঙ্গে সম্পর্কিত নয় ?
(A) মজুতকরণ
(B) সংরক্ষণ
(C) প্রক্রিয়াকরণ
(D) রাসায়নিক সারের ব্যবহার
38. সমবায় ঋণদান সমিতিগুলি যা নিশ্চিত করতে চায় তা হলো
(A) গ্রামীণ অর্থনীতিতে মুনাফা বৃদ্ধি
(B) দেশের সমস্ত অঞ্চলে ঋণের সুযোগ সুবিধা বিস্তার
(C) কৃষি যন্ত্রপাতি ক্রয়
(D) বাড়তি জমি ক্রয়
39. নিচের কর্মসূচিগুলির মধ্যে কোনটি ভারতের ভূমিসংস্কার কর্মসূচীর মূল নীতি নয় ?
(A) প্রজাস্বত্ব সংস্কার
(B) মধ্যস্বত্বভোগীর বিলোপ
(C) শিল্প সংস্কার
(D) জোতের মালিকানার সর্বোচ্চ সীমা নির্ধারণ
40. ভারতের কৃষিক্ষেত্রে কোন ধরনের বেকারি সাধারণত: বেশি দেখা যায় ?
(A) প্রচ্ছন্ন বেকারি
(B) কাঠামোগত বেকারি
(C) মরশুমি বেকারি
(D) অনিচ্ছাকৃত বেকারি
| অর্থনীতি প্রশ্নপত্র ২০২৭ পিডিএফ | |||
|---|---|---|---|
| শ্রেণি | পরীক্ষা | সাইজ | লিঙ্ক |
| XII | SEM-III | 420 KB | Download |
ANSWER KEY (উত্তরপত্র)
1. (D) উপাদান ব্যয়ে NNP `(NNP_(FC))`
2. (A) মাথাপিছু আয়
3. (C) ব্যবহার অনুযায়ী
4. (B) উৎপাদন শুমারি
5. (C) জাতীয় আয়ে অন্তর্ভুক্ত (এটি কর্পোরেট খাতের আয়ের অংশ)
6. (B) আয় একটি প্রবাহ চলের ধারণা ও সম্পদ একটি মজুত চলের ধারণা
7. (B) 2550 কোটি টাকা
8. (A) (i) – (c), (ii) – (d), (iii) – (b), (iv) – (a)
9. (C) APC + APS = 1
10. (D) মুদ্রাস্ফীতি
11. (B) (i) — (b), (ii) — (a), (iii) — (c)
12. (A) 500 একক
13. (D) (A) ভুল, কিন্তু (R) সঠিক
14. (C) আয়
15. (B) MPC (প্রান্তিক ভোগ প্রবণতা)
16. (D) C + I + G
17. (B) একতরফা হস্তান্তর পাওনা
18. (C) স্বয়ংভূত মূলধনী খাতের ব্যালান্স এবং চলতি খাতের ব্যালান্সের যোগফল শূন্য
19. (B) এক দেশের মুদ্রার সঙ্গে অন্য দেশটির মুদ্রার বিনিময়ের হার
20. (C) পাটজাত দ্রব্য
21. (B) রেলপথ
22. (B) রানিগঞ্জ
23. (C) দাদাভাই নৌরজ
24. (A) কৃষি
25. (C) পরিষেবা ক্ষেত্র
26. (B) চীনের তুলনায় ভারতের আয়বৈষম্য বেশি
27. (C) শ্রম-সঞ্চয়কারী প্রযুক্তির ব্যবহার
28. (A) সংঘর্ষজনিত বেকারত্ব
29. (D) চীন
30. (B) মূল্য সূচক
31. (A) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা
32. (D) বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা (VAMBAY)
33. (A) দীর্ঘমেয়াদী ঋণ
34. (A) 2013
35. (A) ধান ও গম
36. (C) LDB (Land Development Bank)
37. (D) রাসায়নিক সারের ব্যবহার
38. (B) দেশের সমস্ত অঞ্চলে ঋণের সুযোগ সুবিধা বিস্তার
39. (C) শিল্প সংস্কার
40. (A) প্রচ্ছন্ন বেকারি