‘তার সঙ্গে’ কবিতার MCQ প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টার উচ্চমাধ্যমিক বাংলা | Tar Songe Kobitar MCQ Question Answer 3rd Semester

‘তার সঙ্গে’ কবিতার MCQ প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টার উচ্চমাধ্যমিক বাংলা | Tar Songe Kobitar MCQ Question Answer 3rd Semester wbchse 

‘তার সঙ্গে’ কবিতার ৫০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর—

📌 উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর Click Here

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের (Class 12 Semester 3) নতুন পাঠ্যক্রম অনুসারে ‘তার সঙ্গে’ কবিতার বিশেষ প্রশ্নসম্ভারটি প্রস্তুত করা হয়েছে। ২০২৬ সালের নতুন সিলেবাস ও পরীক্ষার প্যাটার্নকে মাথায় রেখে শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে মোট ৫০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজানো হয়েছে।

পরীক্ষার প্রস্তুতিকে নিখুঁত, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে সমগ্র প্রশ্নপত্রটিকে ৬টি ভিন্নধর্মী প্রশ্নকাঠামোয় (Question Pattern) ভাগ করা হয়েছে। প্রতিটি প্রশ্নের সঙ্গে সঠিক ও নির্ভুল উত্তর (Answer Key) দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই স্ব-মূল্যায়ন বা সেলফ-অ্যাসেসমেন্ট (Self-Assessment) করতে পারবে।

‘তার সঙ্গে’
—পাবলো নেরুদা

বিভাগ ১: সাধারণ বহুবিকল্পীয় প্রশ্ন (Direct MCQ)

১. ‘তার সঙ্গে’ কবিতার কবি কে?
(A) পাবলো নেরুদা
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) জীবনানন্দ দাশ
(D) কাজী নজরুল ইসলাম

উত্তরঃ (A) পাবলো নেরুদা

২. ‘তার সঙ্গে’ কবিতাটির বাংলা অনুবাদক কে?
(A) সুনীল গঙ্গোপাধ্যায়
(B) শক্তি চট্টোপাধ্যায়
(C) শঙ্খ ঘোষ
(D) বিষ্ণু দে

উত্তরঃ (B) শক্তি চট্টোপাধ্যায়

৩. ‘তার সঙ্গে’ কবিতায় কবি কাকে অপেক্ষা করতে বলেছেন?
(A) বন্ধুকে
(B) সহযোদ্ধাকে
(C) প্রিয় মানুষটিকে
(D) পথিককে

উত্তরঃ (C) প্রিয় মানুষটিকে

৪. কবির মতে সময়টা কেমন ?
(A) খুব আনন্দের না
(B) খুব সুবিধের না
(C) খুব শান্তির না
(D) খুব সুন্দর

উত্তরঃ (B) খুব সুবিধের না।

৫. কবি বলেছেন, কঠিন সময়টা কীভাবে পার করতে হবে?
(A) একা
(B) বন্ধুদের সঙ্গে
(C) দুজনে মিলে
(D) সমাজের সাহায্যে

উত্তরঃ (C) দুজনে মিলে

৬. কবি প্রিয় মানুষের কী নিজের হাতে রাখতে বলেছেন?
(A) দুটি ছোট্ট হাত
(B) দুটি ফুল
(C) একটি চিঠি
(D) একটি প্রদীপ

উত্তরঃ (A) দুটি ছোট্ট হাত

৭. কবি ও তাঁর সঙ্গী কী ধরনের জুটি হিসেবে নিজেদের উল্লেখ করেছেন?
(A) নতুন এক জুটি
(B) সেরকম এক জুটি
(C) অচেনা এক জুটি
(D) সুখী এক জুটি

উত্তরঃ (B) সেরকম এক জুটি

৮. কবিতায় ‘পাথরে-ফাটলেও’ কথাটি কী নির্দেশ করে?
(A) আনন্দের পরিবেশ
(B) প্রতিকূল ও কঠিন পরিস্থিতি
(C) প্রাকৃতিক সৌন্দর্য
(D) ভ্রমণের অভিজ্ঞতা

উত্তরঃ (B) প্রতিকূল ও কঠিন পরিস্থিতি

৯. কবি প্রিয় মানুষটিকে কী সঙ্গে নিতে বলেছেন?
(A) বই ও খাতা
(B) ফুল ও মধু
(C) ঝুড়ি ও শাবল
(D) কলম ও কাগজ

উত্তরঃ (C) ঝুড়ি ও শাবল

১০. কবি প্রিয় মানুষটিকে কী পড়তে বলেছেন ?
(A) টুপি
(B) জুতো
(C) চাদর
(D) পাঞ্জাবি

উত্তরঃ (B) জুতো

১১. কবিতায় ‘কারনেশন ফুল’ কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?
(A) যুদ্ধের
(B) শ্রমের
(C) প্রেম ও সৌন্দর্যের
(D) দুঃখের

উত্তরঃ (C) প্রেম ও সৌন্দর্যের

১২. কবি বলেছেন, তাঁদের একে অপরকে শুধু কীসের জন্য প্রয়োজন হবে না?
(A) কারনেশন ফুলের জন্য
(B) মধুর জন্য
(C) ঘর তৈরির জন্য
(D) বেঁচে থাকার জন্য

উত্তরঃ (A) কারনেশন ফুলের জন্য

১৩. কবিতায় ‘চার হাত’ কীসের প্রতীক?
(A) অলসতার
(B) সম্মিলিত শ্রম ও সহযোগিতার
(C) বিচ্ছিন্নতার
(D) আনন্দের

উত্তরঃ (B) সম্মিলিত শ্রম ও সহযোগিতার

১৪. কবিতায় ‘আগুন’ কীসের প্রতীক হিসেবে এসেছে?
(A) ধ্বংসের
(B) ক্রোধের
(C) জীবনধারণ ও উষ্ণতার
(D) যুদ্ধের

উত্তরঃ (C) জীবনধারণ ও উষ্ণতার

১৫. কবিতার শেষে কবি কীভাবে প্রতিকূল সময়ের মোকাবিলা করার কথা বলেছেন?
(A) একা লড়াই করে
(B) পালিয়ে গিয়ে
(C) চার হাত ও চার চোখে একসঙ্গে
(D) নীরবে অপেক্ষা করে

উত্তরঃ (C) চার হাত ও চার চোখে একসঙ্গে

বিভাগ ২: শূন্যস্থান পূরণ (Fill in the Blanks) —

১৬. “সময়টা খুব সুবিধের না। আমার জন্যে ____________।”
(A) অপেক্ষা করো
(B) চলে যেও
(C) ফিরে এসো
(D) বসে থাকো

উত্তরঃ (A) অপেক্ষা করো

১৭. “দুজনে মিলে খুব সমঝে একে ____________ হবে।”
(A) সাজাতে
(B) পার করতে
(C) ভুলতে
(D) থামাতে

উত্তরঃ (B) পার করতে

১৮. “তুমি তোমার ঐ ছোট্ট দুটি ____________ আমার হাতে রাখো।”
(A) চোখ
(B) পা
(C) হাত
(D) ফুল

উত্তরঃ (C) হাত

১৯. “কষ্টেসৃষ্টেও উঠে দাঁড়াবো ব্যাপারটা ____________।”
(A) ভুলবো
(B) বুঝবো
(C) এড়াবো
(D) থামাবো

উত্তরঃ (B) বুঝবো

২০. “আমরা আবার সেরকম এক ____________ যারা স্থানে-অস্থানে বেঁচেবর্তে এসেছে।”
(A) দল
(B) জুটি
(C) পরিবার
(D) পথিক

উত্তরঃ (B) জুটি

২১. “পাথরে-ফাটলেও যাদের ____________ বানাতে আটকায় নি।”
(A) ঘর
(B) রাস্তা
(C) মাঠ
(D) নৌকা

উত্তরঃ (A) ঘর

২২. “সময়টা মোটেই সুবিধের না। রোসো, আমার জন্যে ____________।”
(A) বসে থাকো
(B) দাঁড়াও
(C) চলে যাও
(D) ফিরে এসো

উত্তরঃ (B) দাঁড়াও

২৩. “কাঁকে ____________ নাও, শাবল নাও।”
(A) কোদাল
(B) ঝুড়ি
(C) লাঠি
(D) দড়ি

উত্তরঃ (B) ঝুড়ি

২৪. “কাঁকে ঝুড়ি নাও, ____________ নাও জুতো পরো।”
(A) কাস্তে
(B) শাবল
(C) হাতুড়ি
(D) বেলচা

উত্তরঃ (B) শাবল

২৫. “শাবল নাও ____________ পরো, কাপড়চোপড় সঙ্গে নিয়ে যাও।”
(A) জুতো
(B) জামা
(C) টুপি
(D) চাদর

উত্তরঃ (A) জুতো

২৬. “এখন আমাদের একে অপরকে লাগবে শুধু ____________ ফুলের জন্যে না।”
(A) গোলাপ
(B) জুঁই
(C) কারনেশন
(D) শিউলি

উত্তরঃ (C) কারনেশন

২৭. “কারনেশন ফুলের জন্যে না ____________ জন্যেও না।”
(A) মধু তালাসের
(B) ঘরবাড়ির
(C) ভালোবাসার
(D) বৃষ্টির

উত্তরঃ (A) মধু তালাসের

২৮. “আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে ____________ বানাবার জন্যে।”
(A) ঘর
(B) আগুন
(C) রাস্তা
(D) বাসা

উত্তরঃ (B) আগুন

২৯. “এই যে সুবিধের-নয়-সময়টা মাথা যতোই ____________ করুক।”
(A) নিচু
(B) উঁচু
(C) ভারী
(D) হালকা

উত্তরঃ (B) উঁচু

৩০. “আমরা আমাদের চার হাত চার চোখে একে ____________।”
(A) ভুলবোই
(B) ছাড়বোই
(C) যুঝবোই
(D) হারাবোই

উত্তরঃ (C) যুঝবোই

বিভাগ – ৩: কবিতার ধারাবাহিকতা (Chronological Order)

৩১. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:

(i) দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে।
(ii) সময়টা খুব সুবিধের না।
(iii) তুমি তোমার ঐ ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো।
(iv) কষ্টেসৃষ্টেও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো।

বিকল্প সমূহ:
(A) (ii), (i), (iii), (iv)
(B) (i), (ii), (iv), (iii)
(C) (iii), (iv), (ii), (i)
(D) (iv), (iii), (i), (ii)

উত্তরঃ (A) (ii), (i), (iii), (iv)

৩২. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:

(i) পাথরে-ফাটলেও যাদের বাসা বানাতে আটকায় নি।
(ii) আমরা আবার সেরকম এক জুড়ি।
(iii) যারা স্থানে-অস্থানে বেঁচেবর্তে এসেছে।
(iv) সময়টা মোটেই সুবিধের না।

বিকল্প সমূহ:
(A) (iv), (ii), (iii), (i)
(B) (ii), (iii), (i), (iv)
(C) (iii), (ii), (iv), (i)
(D) (i), (iii), (ii), (iv)

উত্তরঃ (B) (ii), (iii), (i), (iv)

৩৩. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:

(i) শাবল নাও জুতো পরো।
(ii) রোসো, আমার জন্যে দাঁড়াও।
(iii) কাঁকে ঝুড়ি নাও।
(iv) কাপড়চোপড় সঙ্গে নিয়ে যাও, যা পারো।

বিকল্প সমূহ:
(A) (ii), (iii), (i), (iv)
(B) (iii), (ii), (iv), (i)
(C) (i), (iii), (ii), (iv)
(D) (iv), (i), (iii), (ii)

উত্তরঃ (A) (ii), (iii), (i), (iv)

৩৪. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:

(i) আমাদের দুজনের হাতগুলোই লাগবে।
(ii) এখন আমাদের একে অপরকে লাগবে।
(iii) শুধু কারনেশন ফুলের জন্যে না, মধু তালাসের জন্যেও না।
(iv) ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে।

বিকল্প সমূহ:
(A) (ii), (iii), (i), (iv)
(B) (i), (iv), (ii), (iii)
(C) (iii), (ii), (iv), (i)
(D) (iv), (i), (iii), (ii)

উত্তরঃ (A) (ii), (iii), (i), (iv)

৩৫. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:

(i) আমরা আমাদের চার হাত চার চোখে একে যুঝবোই।
(ii) এই যে সুবিধের-নয়-সময়টা মাথা যতোই উঁচু করুক।
(iii) আমাদের দুজনের হাতগুলোই লাগবে আগুন বানাবার জন্যে।
(iv) এখন আমাদের একে অপরকে লাগবে।

বিকল্প সমূহ:
(A) (iv), (iii), (ii), (i)
(B) (ii), (iv), (iii), (i)
(C) (iii), (iv), (i), (ii)
(D) (i), (ii), (iv), (iii)

উত্তরঃ (A) (iv), (iii), (ii), (i)

বিভাগ – ৪: ‘সত্য ও মিথ্যা নির্ণয়’ (True/False based MCQ)

৩৬. সত্য ও মিথ্যা নির্ণয় করো :

(i) ‘তার সঙ্গে’ কবিতার কবি পাবলো নেরুদা।
(ii) কবিতাটির বাংলা অনুবাদক শক্তি চট্টোপাধ্যায়।
(iii) কবি বলেছেন, “সময়টা খুব সুবিধের”।
(iv) কবি তাঁর সঙ্গীকে অপেক্ষা করতে বলেছেন।

বিকল্প সমূহ:
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

উত্তরঃ (A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

৩৭. সত্য ও মিথ্যা নির্ণয় করো :

(i) কবি দুজনে মিলে কঠিন সময় পার করার কথা বলেছেন।
(ii) কবি তাঁর সঙ্গীর ছোট্ট দুটি হাত নিজের হাতে রাখতে বলেছেন।
(iii) কবি বলেছেন, তাঁরা পাথরে-ফাটলেও বাসা বানাতে পারেননি।
(iv) কবি তাঁদের “সেরকম এক জুড়ি” বলেছেন।

বিকল্প সমূহ:
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

উত্তরঃ (A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

৩৮. সত্য ও মিথ্যা নির্ণয় করো :

(i) কবি তাঁর সঙ্গীকে ঝুড়ি নিতে বলেছেন।
(ii) কবি শাবল নিতে বলেছেন।
(iii) কবি জুতো না পরেই যেতে বলেছেন।
(iv) কবি কাপড়চোপড় সঙ্গে নিয়ে যেতে বলেছেন।

বিকল্প সমূহ:
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

উত্তরঃ (A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

৩৯. সত্য ও মিথ্যা নির্ণয় করো :

(i) কবিতায় কারনেশন ফুলের উল্লেখ আছে।
(ii) কবি বলেছেন, তাঁদের একে অপরকে শুধু কারনেশন ফুলের জন্য প্রয়োজন।
(iii) কবিতায় মধু তালাসের উল্লেখ আছে।
(iv) দুজনের হাত দিয়ে আগুন বানানোর কথা বলা হয়েছে।

বিকল্প সমূহ:
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য

উত্তরঃ (B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

৪০. সত্য ও মিথ্যা নির্ণয় করো :

(i) কবি বলেছেন, সুবিধের-নয়-সময়টা যতই মাথা উঁচু করুক, তাঁরা তার সঙ্গে লড়বেন।
(ii) কবিতায় “চার হাত চার চোখ”-এর উল্লেখ আছে।
(iii) কবি প্রতিকূল সময়ের কাছে আত্মসমর্পণ করার কথা বলেছেন।
(iv) কবিতায় একসঙ্গে প্রতিকূলতার মোকাবিলার সংকল্প প্রকাশ পেয়েছে।

বিকল্প সমূহ:
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(B) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য
(D) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

উত্তরঃ (A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

বিভাগ – ৫: (স্তম্ভ মেলানো বা Column Matching)

৪১. ক-স্তম্ভ
(i) পাবলো নেরুদা
(ii) শক্তি চট্টোপাধ্যায়
(iii) কারনেশন ফুল
(iv) আগুন

খ-স্তম্ভ
(a) জীবনধারণ ও উষ্ণতার প্রতীক
(b) কবিতার অনুবাদক
(c) প্রেম ও সৌন্দর্যের প্রতীক
(d) কবিতার কবি

বিকল্প সমূহ:

(A) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a)
(B) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(D) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)

উত্তরঃ (A) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a)

৪২. ক-স্তম্ভ
(i) ছোট্ট দুটি হাত
(ii) ঝুড়ি
(iii) শাবল
(iv) জুতো

খ-স্তম্ভ
(a) সঙ্গে নেওয়ার কথা বলা হয়েছে
(b) নিজের হাতে রাখার কথা বলা হয়েছে
(c) সঙ্গে নেওয়ার উপকরণ
(d) পরতে বলা হয়েছে

বিকল্প সমূহ:

(A) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(C) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(c), (iv)-(b)

উত্তরঃ (A) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)

৪৩. ক-স্তম্ভ
(i) সময়
(ii) দুজনে মিলে
(iii) চার হাত
(iv) চার চোখ

খ-স্তম্ভ
(a) সম্মিলিত শক্তির প্রতীক
(b) প্রতিকূলতার প্রতীক
(c) একসঙ্গে কাজ করার ইঙ্গিত
(d) একসঙ্গে মোকাবিলার প্রতীক

বিকল্প সমূহ:

(A) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(C) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(c), (iv)-(b)

উত্তরঃ (A) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)

৪৪. ক-স্তম্ভ
(i) পাথরে-ফাটলেও
(ii) বাসা বানানো
(iii) মধু তালাস
(iv) আগুন বানানো

খ-স্তম্ভ
(a) প্রতিকূল পরিবেশেও জীবন গড়া
(b) জীবনধারণের প্রস্তুতি
(c) আনন্দ ও সুখের প্রতীকী উপাদান
(d) কঠিন পরিস্থিতির ইঙ্গিত

বিকল্প সমূহ:

(A) (i)-(d), (ii)-(a), (iii)-(c), (iv)-(b)
(B) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(D) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)

উত্তরঃ (A) (i)-(d), (ii)-(a), (iii)-(c), (iv)-(b)

৪৫. ক-স্তম্ভ
(i) অপেক্ষা করো
(ii) দাঁড়াও
(iii) যা পারো
(iv) যুঝবোই

খ-স্তম্ভ
(a) প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই
(b) প্রস্তুতি নেওয়ার আহ্বান
(c) ধৈর্য ধরে থাকার আহ্বান
(d) একসঙ্গে দাঁড়ানোর আহ্বান

বিকল্প সমূহ:
(A) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
(B) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
(C) (i)-(a), (ii)-(b), (iii)-(d), (iv)-(c)
(D) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)

উত্তরঃ (A) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)

বিভাগ – ৬: (বিবৃতি ও কারণ বা Assertion & Reasoning)

৪৬. বিবৃতি (A) : কবি বলেছেন, বর্তমান সময়টি মোটেই সুবিধের নয়।
কারণ (R) : কবি ও তাঁর সঙ্গীকে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে একসঙ্গে যেতে হবে।

বিকল্প সমূহ:
(A) (A) ভুল, (R) ঠিক
(B) (A) ঠিক, (R) ভুল
(C) (A) এবং (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা
(D) (A) এবং (R) উভয়েই ভুল

উত্তরঃ (C) (A) এবং (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা

৪৭. বিবৃতি (A) : কবি তাঁর সঙ্গীকে অপেক্ষা করতে বলেছেন।
কারণ (R) : কবি একসঙ্গে কঠিন সময় পার করার জন্য তাঁর সঙ্গীর সহযোগিতা চান।

বিকল্প সমূহ:
(A) (A) ভুল, (R) ঠিক
(B) (A) ঠিক, (R) ভুল
(C) (A) এবং (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা
(D) (A) এবং (R) উভয়েই ভুল

উত্তরঃ (C) (A) এবং (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা

৪৮. বিবৃতি (A) : কবি তাঁর সঙ্গীর ছোট্ট দুটি হাত নিজের হাতে রাখতে বলেছেন।
কারণ (R) : কবির কাছে হাত ধরা পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও ভরসার প্রতীক।

বিকল্প সমূহ:
(A) (A) ভুল, (R) ঠিক
(B) (A) ঠিক, (R) ভুল
(C) (A) এবং (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা
(D) (A) এবং (R) উভয়েই ভুল

উত্তরঃ (C) (A) এবং (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা

৪৯. বিবৃতি (A) : কবিতায় কারনেশন ফুলের উল্লেখ করা হয়েছে।
কারণ (R) : কবি বোঝাতে চেয়েছেন যে তাঁদের একে অপরকে শুধু আনন্দ ও সৌন্দর্যের জন্যই প্রয়োজন।

বিকল্প সমূহ:
(A) (A) ভুল, (R) ঠিক
(B) (A) ঠিক, (R) ভুল
(C) (A) এবং (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা
(D) (A) এবং (R) উভয়েই ভুল

উত্তরঃ (B) (A) ঠিক, (R) ভুল

৫০. বিবৃতি (A) : কবি প্রতিকূল সময়ের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার সংকল্প করেছেন।
কারণ (R) : কবি বলেছেন, “আমরা আমাদের চার হাত চার চোখে একে যুঝবোই।”

বিকল্প সমূহ:
(A) (A) ভুল, (R) ঠিক
(B) (A) ঠিক, (R) ভুল
(C) (A) এবং (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা
(D) (A) এবং (R) উভয়েই ভুল

উত্তরঃ (C) (A) এবং (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা

📌 উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 আরো দেখুনঃ

📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply