2ND SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
AMADER PORIBESH QUES PAPER
Set-2
Class 5 Amader Poribesh 2nd Unit Test Question Paper with Answer Set-2 | পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২
📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬
শ্রেণি : পঞ্চম
বিষয় : আমাদের পরিবেশ
পূর্ণমান : ৩০ সময় : ৬০ মিনিট
১। সাঠক উত্তরটি নিবাচন করে লেখো : ১×৫=৫
(ক) সর্বপল্লী রাধাকৃষ্ণন-এর জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে – (শিক্ষক দিবস / পরিবেশ দিবস / শিশু দিবস / সাধারণতন্ত্র দিবস)।
উত্তরঃ শিক্ষক দিবস।
(খ) রেশমকীট পালনের জন্য যে গাছের চাষ
করা হয়, তা হল (চা / তুঁত / আনারস / পাট)।
উত্তরঃ তুঁত।
(গ) কুলিক পাখিরালয় অবস্থিত – (দিনহাটায় / রামপুরহাট/ শালতোড়ায় / রায়গঞ্জে)।
উত্তরঃ রায়গঞ্জে।
(ঘ) অযোধ্যা পাহাড় অবস্থিত – (বাঁকুড়ায় / পুরুলিয়ায় / বীরভূমে / হুগলিতে)।
উত্তরঃ পুরুলিয়ায়।
(ঙ) পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশঙ্গের নাম – (সিঙ্গালিলা / সান্দাকফু / হিমালয় / কাঞ্চনজঙ্ঘা)।
উত্তরঃ সান্দাকফু।
(চ) একশৃঙ্গ গন্ডার দেখা যায়–(জলদাপাড়া / বক্সা / সুন্দরবন) – অভয়ারণ্যে।
উত্তরঃ জলদাপাড়া।
(ছ) মিহিদানা বিখ্যাত – (বাঁকুড়া / বীরভূম / বর্ধমান / পুরুলিয়া) জেলায়।
উত্তরঃ বর্ধমান।
(জ) তিতুমীর বানিয়েছিলেন–(বাঁশের কেল্লা / সোনার কেল্লা / কাঠের কেল্লা / পাথরের কেল্লা)।
উত্তরঃ বাঁশের কেল্লা।
২। শূন্যস্থান পূরণ করো (যেকোনো পাঁচটি) : ১×৫=৫
(ক) বাংলাদেশের জাতীয় সংগীত লিখেছেন _____________।
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
(খ) ___________ কে ‘গান্ধীবুড়ি’ নামে
অভিহিত করা হয়।
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা।
(গ) ডি ভি সি-র পুরো কথা হলো _________________।
উত্তরঃ দামোদর ভ্যালি কর্পোরেশন।
(ঘ) প্রতিবছর ____________ তারিখটি ‘সাধারণতন্ত্র দিবস’ হিসেবে আমাদের পালিত হয়।
উত্তর ২৬ জানয়ারি।
(ঙ) ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হল ______________।
উত্তরঃ হারভেস্টার।
(চ) বাঁকুড়া জেলার _____________ টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত।
উত্তরঃ বিষ্ণুপুর।
৩। বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো: ১×৫ = ৫
| বাম দিক | ডান দিক |
| (ক) উত্তর দিনাজপুর | (১) ইংলিশ বাজার |
| (খ) হুগলি | (২) বহরমপুর |
| (গ) মালদা | (৩) সিউড়ি |
| (ঘ) মুর্শিদাবাদ | (৪) রায়গঞ্জ |
| (ঙ) বীরভূম | (৫) চুঁচুড়া |
উত্তরঃ
| বাম দিক | ডান দিক |
| (ক) উত্তর দিনাজপুর | (৪) রায়গঞ্জ |
| (খ) হুগলি | (৫) চুঁচুড়া |
| (গ) মালদা | (১) ইংলিশ বাজার |
| (ঘ) মুর্শিদাবাদ | (২) বহরমপুর |
| (ঙ) বীরভূম | (৩) সিউড়ি |
৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো পাঁচটি) : ১×৫=৫
৪.১ বোলপুর শহরটি কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বোলপুর বিখ্যাত।
৪.২ ধাপচাষ কাকে বলে ?
উত্তরঃ পাহাড়ের ঢালে ধাপ কেটে চাষ করাকে ধাপচাষ বলে।
৪.৩ ফাঁদি কী ?
উত্তরঃ জালের সুতো দিয়ে তৈরি একটি খোপ হলো ফাঁদি।
৪.৪ ভারতের সংবিধান রচনা করেন কে ?
উত্তরঃ বি.আর আম্বেদকর।
৪.৫ কোন দুটি নদীর মিলিত নাম রূপনারায়ণ ?
উত্তরঃ দ্বারকেশ্বর ও শিলাবতী।
৪.৬ কলকাতা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ হুগলি।
৪.৭ আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন ?
উত্তরঃ রাসবিহারী বসু।
৫। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো পাঁচটি) : ২×৫=১০
৫.১ শ্বাসমূল ও ঠেসমূল কাকে বলে ?
উত্তরঃ শ্বাসমূল : সুন্দরবনের নোনা মাটিতে এক ধরনের গাছ জন্মায় যার মূল মাটি থেকে ওপরে ওঠে। এই মূলের সাহায্যে গাছ বাতাস থেকে অক্সিজেন নেয়। এই ধরনের মূলকে বলে শ্বাসমূল।
ঠেসমূল : সুন্দরবনের নোনা মাটিতে যেসব গাছ জন্মায় তার মধ্যে এক ধরনের গাছের মূল মাটির গভীরে গিয়ে গাছকে মাটিতে আটকে রাখে। এই ধরনের মূলকে বলে ঠেসমূল।
৫.২ ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ (i) এগুলি ইষৎ নোনা জল ও কাদায় জন্মায়।
(ii) মাটির গভীর পাঠানো ঠেসমূলের সাহায্যে নিজেকে আটকে রাখে।
(iii) মাটির উপরে তোলা শ্বাসমূলের সাহায্যে শ্বাস নেয়।
৫.৩ লুপ্তপ্রায় মাছ কাকে বলে ? লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উপায় গুলি লেখো।
উত্তরঃ যে মাছগুলি পরিবেশে সংখ্যায় খুব কমে গেছে, সেগুলিই লুপ্তপ্রায় মাছ। পশ্চিমবঙ্গের লুপ্তপ্রায় মাছগুলি হল খলসে, শোল, ন্যাদোশ, বোয়াল, কই ইত্যাদি।
সংরক্ষণের উপায় : (১) পঞ্চায়েতের মাধ্যমে এদের ধরার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করতে হবে। বিশেষত চারা মাছ একদম ধরা যাবে না। (২) এদের থাকার জন্য আলাদা পুকুর করতে হবে।
৫.৪ নদীমাতৃক সভ্যতা কাকে বলে ? বীরসা মুন্ডা কি জন্য বিখ্যাত ?
উত্তরঃ পৃথিবীর যে সভ্যতাগুলি নদীর তীরে গড়ে উঠেছিল সেগুলিই নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত। এই সভ্যতাগুলির ক্ষেত্রে নদীর জলকে চাষের কাজে ব্যবহার করে অনেক ফসল ফলানো হত।
বীরসা মুন্ডা অরণ্যে মুন্ডা জাতির মানুষজন যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য মুন্ডাদের একজোট করে বিদ্রোহ করেছিলেন। এর ফলে ইংরেজরা তাদের স্বার্থ যাতে রক্ষা হয়, সেকথা ভাবতে বাধ্য হয়েছিল।
৫.৫ সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি ?
উত্তরঃ সাধারণতন্ত্র হল সেই ব্যবস্থা, যাতে সাধারণ মানুষই দেশ চালায়। এভাবে দেশ চালানোর ক্ষেত্রে নিয়মের দরকার হয়। জনগণের ভোটে জেতা মানুষেরা এই নিয়ম মেনে দেশ চালান। 1950 সালের 26 জানুয়ারি থেকে ভারতকে সাধারণ মানুষের জন্য পরিচালনা করার নিয়ম বা সংবিধান চালু হয়েছে। এ ব্যাপারে বাবাসাহেব আম্বেদকরের অবদান স্মরণীয়। তাই এই দিনটিকে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় হয়।
৫.৬ পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের বর্ণনা দাও।
উত্তরঃ রাঢ় অঞ্চল পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য সমভূমি অঞ্চল।
অবস্থান : বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম অংশ, পশ্চিম বর্ধমান জেলার বেশিরভাগ অংশ জুড়ে এই সমভূমি অঞ্চল অবস্থিত।
ভূপ্রকৃতি : প্রায় পুরো জমিটাই সমতল হলেও উত্তর ও পশ্চিম ধার বরাবর জমি উঁচু হয়ে গেছে।
মাটির ধরন : বেশিটাই দোআঁশ, আর কিছু কিছু জায়গায় এঁটেল মাটি দেখা যায়।
| আমাদের পরিবেশ প্রশ্নপত্র ২০২৬ pdf | ||
|---|---|---|
| বিষয় | পরীক্ষা | লিঙ্ক |
| পরিবেশ | 2nd U.T | Download |
📌 আরো দেখুনঃ
📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌পঞ্চম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
