প্রোফেসর শঙ্কুর ডায়রি
কর্ভাস
নবম শ্রেণি বাংলা (প্রথম ভাষা)
কর্ভাস গল্পের VSAQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Kovas Golper VSAQ Question Answer Class 9 Bengali wbbse
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
কর্ভাস গল্পের VSAQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Korvas Golper SAQ Question Answer Class 9 Bengali wbbse
• কম-বেশী ১৫টি শব্দের মধ্যে উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান-১
১. ছেলেবেলায় প্রোফেসর শঙ্কুর পাখি সম্পর্কে কী ধারণা ছিল ?
উত্তরঃ ছেলেবেলায় প্রোফেসর শঙ্কুর পাখি সম্পর্কে এই ধারণা ছিল যে পাখি কথা বললেও সেই কথার মানে বোঝে না।
২. ছেলেবেলায় প্রোফেসর শঙ্কু কাকে একশোর ওপর বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিলেন ?
উত্তরঃ ছেলেবেলায় প্রোফেসর শঙ্কু তাঁর বাড়ির পোষা ময়নাকে একশোটির ওপর বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিলেন।
৩. প্রফেসারের পোষা বিড়াল নিউটন কী পছন্দ করে না ?
উত্তরঃ নিউটন একেবারেই পাখি পছন্দ করে না।
৪. অস্ট্রেলিয়ার কোন্ পাখি মাটিতে বাসা বাঁধে ?
উত্তরঃ অস্ট্রেলিয়ায় ম্যালিফাউল নামে একরকম পাখি আছে যারা মাটিতে বালি, মাটি আর উদ্ভিজ্জ দিয়ে বাসা বাঁধে।
৫. ম্যালিফাউল পাখি ডিমে তা না দেওয়া সত্ত্বেও কী উপায়ে ডিম ফুটে বাচ্চা বেরোয় ?
উত্তরঃ ম্যালিফাউল আশ্চর্য উপায়ে তার বাসার ভিতরের তাপমাত্রা আটাত্তর ডিগ্রি ফারেনহাইট রাখায় ডিমে তা না দিয়েও ডিম ফোটাতে পারে।
৬. কোন্ পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় ও শাবকদের খাওয়ায় ?
উত্তরঃ গ্রিব নামের এক ধরনের পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় ও শাবকদের খাওয়ায়।
৭. গ্রিব পাখি কী উপায়ে জলে ভেসে থাকে ?
উত্তরঃ গ্রিব পাখি নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বের করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবে ভাসতে থাকে।
৮. সব পাখির মধ্যে কোন্ পাখি বিশেষভাবে প্রোফেসর শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল ?
উত্তরঃ সব পাখির মধ্যে একটি কাক বিশেষভাবে প্রোফেসর শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল।
৯. প্রোফেসর শঙ্কু কোন্ যন্ত্র নিয়ে কাজ করছিলেন ?
উত্তরঃ প্রোফেসর শঙ্কু পাখি পড়ানোর যন্ত্র নিয়ে কাজ করছিলেন।
১০. অরনিথন যন্ত্রটির কাজ কী ?
উত্তরঃ বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে পাখির মস্তিষ্কে জ্ঞান ও বুদ্ধি চালনা করাই হল অরনিথন যন্ত্রের কাজ।
১১. প্রোফেসর শঙ্কু কাকটিকে আলাদাভাবে কী করে চিনতেন ?
উত্তরঃ কাকটির ডান চোখের নীচে একটা সাদা ফুটকি থাকায় এবং তার হাবভাব অন্য রকম হওয়ায় শঙ্কু তাকে চিনতে পারতেন।
১২. কর্ভাস্ কোন্ জাতীয় পাখির ল্যাটিন নাম ?
উত্তরঃ কর্ভাস্ কাক জাতীয় পাখির ল্যাটিন নাম।
১৩. কবে, কোথায় সারা বিশ্বের পক্ষীবিজ্ঞানীদের একটা কনফারেন্স ছিল ?
উত্তরঃ নভেম্বর মাসে চিলির রাজধানী সানতিয়াগো শহরে সারা বিশ্বের পক্ষীবিজ্ঞানীদের একটা কনফারেন্স ছিল।
১৪. প্রোফেসর শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধুর নাম কী ?
উত্তরঃ প্রোফেসর শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধুর নাম হল রিউফাস গ্রেনফেল।
১৫. প্রোফেসর শঙ্কুর বন্ধু কোথায় থাকেন ?
উত্তরঃ প্রোফেসর শঙ্কুর বন্ধু মিনেসোটাতে থাকেন।
১৬. ‘আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি।’– ছাত্রটি কে ?
উত্তরঃ ছাত্রটি হল শঙ্কুর পোষা একটি বুদ্ধিমান কাক।
১৭. প্রোফেসর শঙ্কু তাঁর কাককে কী নামে ডাকতেন ?
উত্তরঃ প্রোফেসর শঙ্কু তাঁর কাককে কর্ভাস নামে ডাকতেন।
১৮. কর্ভাস কাগজে কীভাবে নিজের নাম ইংরেজিতে লেখে ?
উত্তরঃ কাগজটাকে টেবিলের উপরে ফেলে দিতে হয়। কর্ভাস তার উপরে দাঁড়িয়ে নিজের নাম লেখে।
১৯. কভার্স শঙ্কুর অরনিথন যন্ত্রের সাহায্যে কী কী শিখেছিল ?
উত্তরঃ কভার্স অরনিথন যন্ত্রের সাহায্যে বাংলা ও ইংরেজি ভাষা– সহ অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি শিখেছিল।
২০. কর্ভাসের মধ্যে যে মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছিল, তার উদাহরণ পাওয়া যায় কোন্ ঘটনায় ?
উত্তরঃ সানতিয়াগো যাবার জন্য শঙ্কুর সুটকেস গোছানোর শেষে ঠোঁটে করে চাবি এগিয়ে দেওয়াই কর্ভাসের মানবসুলভ বুদ্ধির প্রকাশ।
২১. কর্ভাস কীভাবে প্রোফেসর শঙ্কুকে তাঁর পাসপোর্টের কথা মনে করিয়ে দিয়েছিল ?
উত্তরঃ প্রথমে খাঁচায় ছটফট করে এবং পরে ঠোঁট দিয়ে দেরাজে টোকা মেরে কর্ভাস শঙ্কুকে পাসপোর্টের কথা মনে করিয়ে দিয়েছিল।
২২. প্লেনে কর্ভাসের আচরণ কেমন ছিল ?
উত্তরঃ কর্ভাস প্লেনে সাধারণ কাকের মতোই আচরণ করেছিল।
২৩. প্রোফেসর শঙ্কু ১৪ নভেম্বর কোথায় ছিলেন ?
উত্তরঃ প্রোফেসর শঙ্কু ১৪ নভেম্বর চিলির সানতিয়াগো শহরে ছিলেন। সেখানে হোটেল একসেলসিয়রে তাঁর থাকার ব্যবস্থা হয়েছিল।
২৪. সানতিয়াগোর কোন্ কাগজে কর্ভাসের খবর ও কী ছবি বেরিয়েছিল ?
উত্তরঃ কোরিয়েরে দেল সানতিয়াগোর সান্ধ্য সংস্করণে কর্ভাসের খবর ও পেনসিল– মুখে একটা ছবি বেরিয়েছিল।
২৫. মিটিংয়ের পর প্রোফেসর শঙ্কু কাদের সাথে সানতিয়াগো শহরটা দেখতে বেরিয়েছিলেন ?
উত্তরঃ মিটিংয়ের পর প্রোফেসর শঙ্কু তাঁর বন্ধু গ্রেনফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারুবিয়াসের সঙ্গে শহর দেখতে বেরিয়েছিলেন।
২৬. কোন্ পর্বতশ্রেণি চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ?
উত্তরঃ পূর্ব দিকে আন্ডিজ (আন্দিজ) পর্বতশ্রেণি চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে।
২৭. প্রোফেসর শঙ্কু চিলিতে গিয়ে কার ম্যাজিক দেখেছিলেন ?
উত্তরঃ চিলিতে গিয়ে প্রোফেসর শঙ্কু চিলিয়ান জাদুকর আর্গাসের ম্যাজিক দেখেছিলেন।
২৮. চিলিয়ান জাদুকরের ম্যাজিকের বিশেষত্ব কী ছিল ?
উত্তরঃ চিলিয়ান জাদুকরের ম্যাজিকের বিশেষত্ব ছিল তিনি ম্যাজিকে নানা ধরনের পাখি ব্যবহার করতেন।
২৯. আর্গাস নামটি কোথায় পাওয়া যায় ?
উত্তরঃ আর্গাস নামটি রয়েছে গ্রিক উপকথায়। গ্রিক দেবী হেরা আর্গাসের চোখগুলি তুলে ময়ূরের পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন।
৩০. “নামটা শুনে বাধ্য হয়েই ভদ্রলোককে উপরে আসতে বলতে হলো।”– কার নাম ?
উত্তরঃ নামটি হল আর্গাস। ইনি বিখ্যাত চিলিয়ান জাদুকর। ইনি রাতে হোটেলে প্রোফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে এসেছিলেন।
৩১. সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে।– কার কথা বলা হয়েছে ?
উত্তরঃ এখানে গ্রিক উপকথায় উল্লিখিত সর্বাঙ্গে সহস্র চোখবিশিষ্ট আর্গাস নামের কীর্তিমান পুরুষের কথা বলা হয়েছে।
৩২. কর্ভাসের কীর্তি দেখে আর্গাস কোন্ স্প্যানিশ শব্দ উচ্চারণ করেছিলেন ?
উত্তরঃ কর্ভাসের কীর্তি দেখে আর্গাস স্প্যানিশ ম্যানিফিকো শব্দটি উচ্চারণ করেছিলেন।
৩৩. স্প্যানিশ শব্দ ম্যানিফিকো’র অর্থ কী ?
উত্তরঃ স্প্যানিশ শব্দ ম্যানিফিকো’র অর্থ চমকপ্রদ, অসামান্য।
৩৪. “সেই থেকেই ময়ূরের লেজে চাকা চাকা দাগ।”— কখন থেকে ?
উত্তরঃ গ্রিক উপকথা অনুসারে দেবী হেরা আর্গাসের সহস্র চোখ ময়ূরের লেজে বসানোর সময় থেকেই তাতে চাকা চাকা দাগ দেখা যায়।
৩৫. “ওই পাখি আমার চাই আমার চাই আমার চাই”– কে, কার কাছে কোন্ পাখি চেয়েছিলেন ?
উত্তরঃ চিলিয়ান জাদুকর আর্গাস প্রোফেসর শঙ্কুর কাছ থেকে তাঁর পোষা বুদ্ধিমান কাক কর্ভাসকে চেয়েছিলেন।
৩৬. আর্গাস তাঁর ক্রোড়পতি হওয়ার প্রমাণ হিসেবে কী কী উদাহরণ দিয়েছিলেন ?
উত্তরঃ আর্গাস বলেছিলেন যে তাঁর পঞ্চাশ কামরাবিশিষ্ট প্রাসাদ রয়েছে। বাড়িতে ছাব্বিশ জন চাকর আর চারটে ক্যাডিলাক গাড়ি রয়েছে।
৩৭. কর্ভাসকে পাওয়ার জন্য আর্গাস প্রোফেসর শঙ্কুকে কত টাকা দিতে চেয়েছিলেন ?
অথবা, আর্গাস কত টাকা দিয়ে কর্ভাসকে কিনতে চেয়েছিলেন ?
উত্তরঃ কর্ভাসকে পাওয়ার জন্য আর্গাস প্রোফেসর শঙ্কুকে দশ হাজার এস্কুডো অর্থাৎ পনেরো হাজার টাকা দিতে চেয়েছিলেন।
৩৮. কোন্ জাপানি পক্ষীবিজ্ঞানীর ভাষণের সময় কর্ভাস চেয়ারের হাতলে ঠোঁটতালি দিতে শুরু করেছিল ?
উত্তরঃ জাপানি পক্ষীবিজ্ঞানী তোমাসাকা মোরিমোতোর ক্লান্তিকর ভাষণের সময় কর্ভাস চেয়ারের হাতলে ঠোঁটতালি দিতে শুরু করেছিল।
৩৯. “মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল।”— কোন্ বিপদের আশঙ্কা ?
উত্তরঃ হোটেলের ঘরের দরজা খোলা দেখে শঙ্কুর মনে এই আশঙ্কা হয় যে নিশ্চয়ই কর্ভাস চুরি হয়ে গেছে।
৪০. আর্গাসের আসল নাম কী ?
উত্তরঃ চিলিয়ান জাদুকর আর্গাসের আসল নাম হল দ্যেমিনগো বার্তেলেমে সারমিয়েন্তো।
৪১. কারেরাস কে ছিলেন ?
উত্তরঃ প্রোফেসর শঙ্কুর সঙ্গে আর্গাসের সন্ধানে যাওয়া দুই পুলিশকর্মীর অন্যতম ছিলেন তরুণ কারেরাস।
৪২. আর্গাস কত বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেন ?
উত্তরঃ আর্গাস উনিশ বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেন।
৪৩. আর্গাসের ক্যাডিলাক গাড়ি কোন্ পথে গিয়েছিল বলে জানা যায় ?
উত্তরঃ আর্গাসের ক্যাডিলাক গাড়ি হাইওয়ে থেকে পশ্চিমে ভালপারাইজোর উদ্দেশ্যে গিয়েছিল বলে জানা যায়।
৪৪. সানতিয়াগোতে আর্গাস ছাড়া আর কার সিলভার ক্যাডিলাক গাড়ি ছিল ?
উত্তরঃ সানতিয়াগোতে আর্গাসের ছাড়া ব্যাংকার সিনিয়র গাল্দামেসের সিলভার ক্যাডিলাক গাড়ি ছিল।
৪৫. কর্ভাসকে শেষপর্যন্ত কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল ?
উত্তরঃ ভালপারাইজো যাওয়ার পথে যেখানে আর্গাসের গাড়ি দুর্ঘটনায় পড়েছিল সেখানেই একটা ন্যাড়া অ্যাকেসিয়া গাছের উপরে কর্ভাসকে পাওয়া গিয়েছিল।
৪৬. আর্গাসের চেহারার বর্ণনা দাও।
উত্তরঃ জাদুকর আর্গাসের নাক ছিল পাখির মতো, মাঝখানে সিঁথি করা চুল পিছনে আঁচড়ানো, চোখে মাইনাস কুড়ি পাওয়ারের চশমা দিয়ে মনিগুলোকে দেখাতো বিন্দুর মতো এবং উচ্চতা ছিল প্রায় সাড়ে ছয় ফুট।
📌 আরো দেখুনঃ
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
