নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 9 Life Science First Unit Test Question with Answer Set-4 wbbse

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER

Set-4

নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 9 Life Science First Unit Test Question with Answer Set-4 wbbse

পাঠ্যসূচি–
1. জীবন ও তার বৈচিত্র্য
2. জীবন সংগঠনের স্তর

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

DAKSHIN BARASAT SRI SRI SARADAMONI BALIKA VIDYALAYA (H.S)
1st Summative Evaluation-2023
Class-IX
Sub : Life Science
Time-1.30 Hours                    FM – 40

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×11=11

(a) Hot dilute soup’ বা ‘তপ্ত লঘু ঝোল’ শব্দটি কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?
(i) হ্যালডেন (ii) ওপারিন (iii) ফবত্র (iv) মিলার

উত্তরঃ (ii) ওপারিন।

(b) ‘সিস্টেমা ন্যাচুরি’ (Systema Naturea) গ্রন্থটির রচয়িতা হলেন—
(i) থিওফ্যাসটাস (ii) খুটো (iii) লিনিয়াস (iv) জন রে।

উত্তরঃ (iii) লিনিয়াস।

(c) পরস্পর সম্পর্কযুক্ত ও সাদৃশ্যযুক্ত কতকগুলি গোত্র নিয়ে গঠিত গোষ্ঠীকে বলে—
(i) বর্গ (Order) (ii) গণ (Genus)
(iii) শ্রেণি (Class) (iv) পর্ব (Phy-lum)

উত্তরঃ (i) বর্গ (Order)।

(d) সালোকসংশ্লেষের মাধ্যমে খাদ্য প্রস্তুত করতে অক্ষম হল—
(i) মোনেরা (ii) প্রোটিস্টা (iii) ফাংগি (iv) মান্টি

উত্তরঃ (iii) ফাংগি।

(e) কোষপ্রাচীর অনুপস্থিত—
(i) শৈবাল (ii) ছত্রাকে (iii) অ্যানিমালিয়াতে
(iv) ব্যাকটেরিয়ায়।

উত্তরঃ (iii) অ্যানিমালিয়াতে‌।

(f) ছদ্ম-সিলোম যে পর্বের প্রানীদের একটি সাধারণ বৈশিষ্ট্য, তা হল-
(i) অ্যানিলিডা (ii) নিভারিয়া (iii) নিমাটোডা (iv) মোলাস্কা

উত্তরঃ (iii) নিমাটোডা।

(g) চিংড়ির শ্বাস অঙ্গ হল—
(i) বুকগিল (ii) বুকলাং (iii) ট্রাকিয়া
(iv) টিনিডিয়া

উত্তরঃ (i) বুকগিল।

(h) সরলতম শর্করার উদাহরণ হল—
(i) গ্লুকোজ (ii) সুক্রোজ (iii) সেলুলোস (iv) ল্যাকটোজ

উত্তরঃ (i) গ্লুকোজ

(i) ভিটামিন C এর অভাবে যে রোগ দেখা দেয়, তা হল—
(i) রিকেট (ii) অস্টিওম্যালিসিয়া
(iii) স্কার্ভি (iv) বেরিবেরি।

উত্তরঃ (iii) স্কার্ভি

(j) ‘আত্মঘাতী থলি’ বলা হয়—
(i) রাইবোজোমকে (ii) লাইসোজোমকে
(iii) সেন্ট্রোজোমকে (iv) গলগি বস্তুকে।

উত্তরঃ (ii) লাইসোজোমকে।

(k) একটি একবীজপত্রী উদ্ভিদ হল—
(i) ভুট্টা (ii) লেবু (iii) আম (iv) জবা

উত্তরঃ (i) ভুট্টা।

2. অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও : 1×7=7

(a) কোন্ জৈবিক প্রক্রিয়ায় জীবদেহে শক্তি উৎপন্ন হয় ?

উত্তরঃ জীবদেহে শক্তি উৎপন্ন হয় শ্বসন (Respiration) প্রক্রিয়ায়।

(b) দ্বিপদ নামকরণ অনুযায়ী মানুষের বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তরঃ মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens.

(c) ‘নেপচুনের পেয়ালা’ কোন পর্বভুক্ত ?

উত্তরঃ ‘নেপচুনের পেয়ালা’ অন্তর্ভুক্ত পোরিফেরা (Porifera) পর্বে।

(d) তারামাছের গমনাঙ্গের নাম কী ?

উত্তরঃ তারামাছের গমনাঙ্গ টিউব ফুট (Tube feet)।

(e) অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের উদাহরণ দাও।

উত্তরঃ অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের উদাহরণ লাইসিন / ভ্যালিন (যেকোনো একটি)।

(f) কোশের দুটি একক পর্দাকৃত অঙ্গাণুর নাম লেখো ?

উত্তরঃ একক পর্দাকৃত অঙ্গাণু লাইসোজোম, ভ্যাকিউল।

(g) ক্যামবিয়াম কোথায় থাকে ?

উত্তরঃ কাণ্ড ও মূলের মধ্যে (জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে)।

3. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ 2×6=12

(a) হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ কী ?

উত্তরঃ প্রাচীন পৃথিবীর সমুদ্রে বিভিন্ন জৈব যৌগ (অ্যামিনো অ্যাসিড, শর্করা ইত্যাদি) জমে যে উষ্ণ পাতলা দ্রবণ তৈরি হয়েছিল, তাকে হট ডাইলিউট স্যুপ বলে। এখান থেকেই জীবনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়।

(b) জীববৈচিত্র্যের উৎস বা কারণগুলি কী কী ?

উত্তরঃ জিনগত পরিবর্তন (মিউটেশন), যৌন প্রজনন, প্রাকৃতিক নির্বাচন, পরিবেশগত পরিবর্তন, ভৌগোলিক বিচ্ছিন্নতা।

(c) ট্যাক্সোনমির দুটি গুরুত্ব লেখো ?

উত্তরঃ জীবদের সঠিকভাবে শ্রেণিবিন্যাস ও সনাক্ত করতে সাহায্য করে।

বিভিন্ন জীবের মধ্যে সম্পর্ক ও বিবর্তন বুঝতে সাহায্য করে।

(d) অ্যানিলিডা পর্বের প্রানীদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ দেহ খণ্ডিত, প্রকৃত সিলোমযুক্ত, বন্ধ রক্তসংবহন তন্ত্র থাকে, দেহে সিটা থাকতে পারে।

(e) লব্ধ প্রোটিন কাকে বলে ?

উত্তরঃ খাদ্য গ্রহণের মাধ্যমে যে প্রোটিন শরীরে পাওয়া যায়, তাকে লব্ধ প্রোটিন বলে।

(f) ভিটামিন E এর কাজ কী ?

উত্তরঃ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, প্রজনন ও ত্বকের স্বাস্থ্যে সাহায্য করে।

4. রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ২টি) : 5×2=10

(a) একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন আলোচনা করো ? 5

(b) জীবের পাঁচটি রাজ্য কী কী ? প্রতিটি রাজ্যের বৈশিষ্ট্য লেখো ? 1+4

(c) ভাজক কলা কাকে বলে ? ভাজক কলার কাজ ও বৈশিষ্ট্য লেখো ? 1+4

📌 আরো দেখোঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply