নবম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২ | Class 9 Physical Science First Unit Test Question with Answer Set-2 wbbse

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER

Set-2

নবম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২ | Class 9 Physical Science First Unit Test Question with Answer Set-2 wbbse

∆ পাঠ্যসূচি / Syllabus–
1. পরিমাণ
2. বল ও গতি
3. পরমাণুর গঠন

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি
বিষয় – ভৌত বিজ্ঞান
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট                 পূর্ণমান-৪০

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ 1×8=8

(i) ত্বরণের মাত্রীয় সংকেত হল –
(a) `LT^{-1}` (b)`LT^{2}` (c)`L^{2}T` (d) LT.

উত্তরঃ (a) `LT^{-1}`

(ii) পৃথিবীর আহ্নিক গতি হল এক প্রকার –
(a) বৃত্তীয় (b) ঘূর্ণন (c) মিশ্র (d) চলন ।

উত্তরঃ (b) ঘূর্ণন

(iii) নিউট্রনবিহীন একটি পরমাণু হল –
(a) সাধারণ হাইড্রোজেন
(b) ভারী হাইড্রোজেন
(c) ট্রিটিয়াম
(d) অক্সিজেন।

উত্তরঃ (a) সাধারণ হাইড্রোজেন

(iv) নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যায় –
(a) বলের সংজ্ঞা (b) বলের পরিমাণ
(c) ভরবেগের সংজ্ঞা (d) ওজনের সংজ্ঞা

উত্তরঃ (a) বলের সংজ্ঞা

(v) পরমাণুর সবথেকে হালকা কণা
(a) ইলেকট্রন (b) প্রোটন (c) নিউট্রন (d) মেশন।

উত্তরঃ (a) ইলেকট্রন

(vi) কত বল প্রয়োগ করলে 10g ভরের কোনো বস্তুর 6cm/s² ত্বরণ হবে ?
(a) 50 ডাইন (b) 60 ডাইন (c) 60 নিউটন (d) 70 ডাইন ।

উত্তরঃ (b) 60 ডাইন।

(vii) নিউট্রন কণা আবিস্কার করেন বিজ্ঞানী—
(a) মোজলে (b) স্যাডউইক (c) থমসন
(d) প্রিস্টলে।

উত্তরঃ (b) স্যাডউইক

(viii) 1Kg-wt= ………..?
(a) 980 ডাইন (b) IN (c) 980N (d) 9.8N.

উত্তরঃ (d) 9.8N

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 1×7=7

(i) তিনটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও।

উত্তরঃ বল (Force) = kg·m/s²

অথবা, বলের মাত্রা লেখো।

উত্তরঃ `MLT^{-2}`

(ii) কোন্ তেজস্ক্রিয় রশ্মিটি আধানহীন ?

উত্তরঃ গামা রশ্মি।

(iii) আলোকবর্ষ কিসের একক ?

উত্তরঃ দূরত্বের একক।

অথবা, ওজন কীসের সাহায্যে মাপা হয় ?

উত্তরঃ স্প্রিং ব্যালান্স (Spring balance)।

(iv) 1 ফাৰ্মি = _________ মিটার। (শূন্যস্থান পূরণ কর)।

উত্তরঃ 1 ফার্মি = 10⁻¹⁵ মিটার

(v) 1 নিউটন __________ ডাইন। (শূন্যস্থান পূরণ কর)।

উত্তরঃ 1 নিউটন = 10⁵ ডাইন

(vi) ₁₇Cl³⁵ এর ইলেট্রন বিন্যাস লেখো।

উত্তরঃ 2, 8, 7

3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 2×8=16

(i) তুলাযন্ত্রের সুবেদিতা কাকে বলে ? ইহার একটি শর্ত লেখো ।

উত্তরঃ তুলাযন্ত্রের সুবেদিতা বলতে বোঝায়, খুব অল্প ভরের পার্থক্যেও সূচক (pointer) যে পরিমাণ বিচ্যুত হয়।

শর্ত : বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান হতে হবে।

(ii) নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখো।

উত্তরঃ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রয়োগকৃত বলের সমানুপাতিক এবং বলের দিকেই ঘটে। F = ma

অথবা, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লেখো।

উত্তরঃ বাহ্যিক বল না থাকলে একটি সিস্টেমের মোট ভরবেগ অপরিবর্তিত থাকে।

(iii) নিউক্লিয় বল কী ? ইহার দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনকে একত্রে ধরে রাখে যে বল, তাকে নিউক্লিয় বল বলে।

বৈশিষ্ট্যঃ ১.এটি খুব শক্তিশালী বল। ২.এটি স্বল্প-পাল্লার বল (short range force)।

(iv) নিউটনের তৃতীয় সূত্র লেখো। একটি উদাহরণ দাও।

উত্তরঃ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে।

উদাহরণ : বন্দুক থেকে গুলি ছোঁড়ার সময় বন্দুক পেছনের দিকে ধাক্কা খায়।

অথবা, আইসোটোন কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তরঃ যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদের আইসোটোন বলে।
উদাহরণ : ₆C¹⁴ এবং ₇N¹⁵

(v) একটি গাড়ী স্থির অবস্থা থেকে 5 m/s² সমত্বরণে চলতে শুরু করলো। 10s পর গাড়ীটি কত দূরত্ব যাবে ?

উত্তরঃ s = ut + `frac(1){2}`at²

s = 0 + `frac(1){2}` × 5 × 10²
s = 2.5 × 100 = 250 m

(vi) ₁₁Na²³ মৌলটি ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো।

উত্তরঃ ভর সংখ্যা (A) = 23,
পারমাণবিক সংখ্যা (Z) = 11,
প্রোটন সংখ্যা = 11,
ইলেকট্রন সংখ্যা = 11

(vii) একক বিহীন রাশি কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তরঃ যে রাশির কোনো একক নেই, তাকে এককবিহীন রাশি বলে।

উদাহরণ- আপেক্ষিক ঘনত্ব (Relative density)

অথবা, দূরত্ব মাপতে কাঠের না ধাতুর স্কেল উপযুক্ত ? যুক্তি দাও ।

উত্তরঃ ধাতুর স্কেল উপযুক্ত। কারণ, ধাতু কম বিকৃত হয় এবং তাপমাত্রার পরিবর্তনে কম প্রসারিত হয়।

(viii) পার্থক্যঃ স্কেলার রাশি, ভেক্টর রাশি।

উত্তরঃ

স্কেলার রাশি ভেক্টর রাশি
শুধু মান থাকে মান ও দিক দুটোই থাকে
দিক নেই দিক আছে
উদাহরণ: ভর, তাপমাত্রা উদাহরণ: বেগ, বল

4. তিনটি প্রশ্নের উত্তর দাওঃ 3×3=9

(i) মাপনী চোঙ ও তুলা যন্ত্রের সাহায্যে কীভাবে একটি আনয়তাকার বস্তুর ঘনত্ব নির্ণর করবে ?

(ii) প্রমাণ করো : v²=u²+2as, (প্রতীকগুলি প্রচলিত অর্থ প্রকাশ করে)

(iii) সংজ্ঞা দাও : ডাইন, নিউটন (বলের একক)।

(iv) কাকে পরমাণবাদের জনক বলা হয় ? পরমাণুর আদি কণাগুলি কী কী ? পরমাণুর একটি অস্থায়ী কণার নাম লেখো।

📌 আরো দেখোঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply