নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩ | Class 9 Life Science First Unit Test Question with Answer Set-3 wbbse

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER

Set-3

নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩ | Class 9 Life Science First Unit Test Question with Answer Set-3 wbbse

পাঠ্যসূচি–
1. জীবন ও তার বৈচিত্র্য
2. জীবন সংগঠনের স্তর

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

বাহাদুরপুর হাইস্কুল (উঃমাঃ)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৩
নবম শ্রেণি
বিষয় : জীবন বিজ্ঞান
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট            পূর্ণমান-৪০

1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ লেখো : 6×1=6

1.1 জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে ?
(a) উত্তেজিতা (b) শ্বসন (c) বিপাক (d) গমন

উত্তরঃ (b) শ্বসন।

1.2 ট্যাক্সোনমি বা শ্রেনিবদ্ধ বিদ্যার জনক হলেন—
(a) ক্যারোলাস লিনিয়াস
(b) বেনথাম ও হুকার
(c) হাচিনসন
(d) ক্যানডোলি

উত্তরঃ (a) ক্যারোলাস লিনিয়াস।

1.3 হায়ারার্কি শ্রেনীবিন্যাসের সর্বনিম্ন একক হল—
(a) বৰ্গ (b) গোত্র (c) পর্ব (d) প্রজাতি

উত্তরঃ (d) প্রজাতি।

1.4 কোন শ্রেনীর প্রাণীর মধ্যছদা বা ডায়াফ্রাম দেখা যায় ?
(a) রেস্টিলিয়া (b) ম্যামেলিয়া
(c) অ্যানিলিডা (d) অ্যাম্ফিবিয়া

উত্তরঃ (b) ম্যামেলিয়া

1.5 কোশপ্রাচীরে কাইটিন দেখা যায় ?
(a) মোনেরাতে (b) প্রোটিস্টাতে
(c) ফাংগিতে (d) প্ল্যান্টিতে

উত্তরঃ (c) ফাংগিতে

1.6 তারামাছের গমন ও খাদ্য গ্রহণে সাহায্যে করে—
(a) টিউবফিট (b) অ্যাম্বুল্যাক্রা
(c) ম্যাডিপোরাইট (d) প্যালিয়াম

উত্তরঃ (a) টিউবফিট।

1.7 শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হল—
(a) 3:1 (b) 2:1 (c) 1:1 (d) 4:1

উত্তরঃ (b) 2:1

2. নীচের বাক্যগুলোর শূন্যস্থান গুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো ৩টি) : 1×3=3

2.1 প্রথম সংবহন কলার আবির্ভাব ঘটে ___________ উদ্ভিদ গোষ্ঠীতে।

উত্তরঃ টেরিডোফাইটা।

2.2 __________ শ্রেনীর প্রাণীর হৃৎপিন্ডে অসম্পূর্ণ ভাবে বিভক্ত নিলয় দেখা যায়।

উত্তরঃ অ্যাম্ফিবিয়া।

2.3 জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত আলোচনাকে _________ বলে।

উত্তরঃ অভিব্যক্তিবাদ (ইভোলিউশন)।

2.4 অ্যাসিড _______ লিটমাসকে _____
করে।

উত্তরঃ নীল, লাল।

3. নীচের বাক্য গুলি সত্য না মিথ্যা নিরূপন করো (যে কোনো দুটি) : 1×2=2

3.1. মানুষ প্রাইমেট বসের একটি প্রাণী।

উত্তরঃ সত্য।

3.2. ধান একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ।

উত্তরঃ মিথ্যা (ধান একবীজপত্রী)।

3.3. জল অনুকে ডাইপোল বলে।

উত্তরঃ সত্য।

4. বাম-স্তম্ভের সঙ্গে ডান-স্তম্ভ মিল করো : 4×1=4

বাম ‘স্তম্ভ’ ডান ‘স্তম্ভ’
4.1 রেন্টিলিয়া (a) একবীজপত্রী উদ্ভিদ
4.2 ম্যামেলিয়া (b) ব্যক্তবীজি উদ্ভিদ
4.3 ধান (c) মধ্যছদা বা ডায়াফ্রাম উপস্থিত
4.4 পাইন (d) অবসারনী আড়াআড়ি ভাবে উপস্থিত

উত্তরঃ
4.1. রেপ্টিলিয়া — (d) অবসারনী আড়াআড়ি ভাবে উপস্থিত
4.2. ম্যামেলিয়া — (c) মধ্যছদা বা ডায়াফ্রাম উপস্থিত
4.3. ধান — (a) একবীজপত্রী উদ্ভিদ
4.4. পাইন — (b) ব্যক্তবীজি উদ্ভিদ

5. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি) : 1×4=4

5.1 নিউমেটিক অস্থি কাকে বলে ?

উত্তরঃ নিউমেটিক অস্থি হলো সেই অস্থি যার ভিতরে বায়ুভর্তি ফাঁপা গহ্বর থাকে (যেমন—পাখির অস্থি)।

5.2 বিসদৃশ শব্দটি বেছে লেখো :
অ্যানিলিডা, পরিফেরা, আর্থ্রোপোডা, ম্যামেলিয়া।

উত্তরঃ ম্যামেলিয়া (কারণ বাকি তিনটি অমেরুদণ্ডী, এটি মেরুদণ্ডী)।

5.3 নীচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে প্রথম জোড়াটির সম্পর্ক দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

অরনিথোলজি : পক্ষীসম্পর্কিত বিজ্ঞান ::
এন্টোমলজি : ____________।

উত্তরঃ পোকামাকড় সম্পর্কিত বিজ্ঞান।

5.4 মানবদেহে ভিটামিন D এর কাজ লেখ :

উত্তরঃ ভিটামিন D দেহে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় ও দাঁত মজবুত করে।

5.5 গরম তরল স্যুপ কী ?

উত্তরঃ গরম তরল স্যুপ হলো একটি সাসপেনশন (suspension)।

6. দুই-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো তিনটি) : 2×3=6

6.1 প্রোটোসেল এর দুটি বৈশিষ্ট্য লেখো ?

উত্তরঃ প্রোটোসেলের দুটি বৈশিষ্ট্য—

১.এটি জীবনের প্রাথমিক গঠন, কোষের পূর্বসূরি।

২.এর মধ্যে স্ব-সংগঠন ও সরল বিপাকীয় কার্যকলাপের ক্ষমতা ছিল।

6.2 দ্বিপদ নামকরণ কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তরঃ যে পদ্ধতিতে প্রতিটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি শব্দে লেখা হয় (গণ + প্রজাতি), তাকে দ্বিপদ নামকরণ বলে।

উদাহরণ: Homo sapiens।

6.3 কনড্রিকথিস ও অসটিকথিস এর মধ্যে পার্থক্য লেখো ?

উত্তরঃ কনড্রিকথিস ও অস্টিকথিসের পার্থক্য—

কনড্রিকথিসে কঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত, অস্টিকথিসে অস্থি দ্বারা গঠিত।

কনড্রিকথিসে গিল স্লিট খোলা থাকে, অস্টিকথিসে অপারকুলাম দ্বারা আবৃত।

6.4 জীবদেহে জলের দুটি ভূমিকা লেখো ?

উত্তরঃ জীবদেহে জলের দুটি ভূমিকা—

১.জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যম হিসেবে কাজ করে।

২.দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

7. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি) : 5×3=15

7.1 একাইনোডারমাটা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখ ? ব্যক্তবীজী ও গুপ্তবীজীর মধ্যে পার্থক্য লেখ ? ম্যান্টল বা প্যালিয়াম কী ?
2+2+1=5

7.2 ট্যাক্সোনমিক হায়ারার্কি কী ? ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা কী ? 2+3=5

7.3 “সকল ভার্টিব্রাটা কর্ডটার অর্ন্তভূক্ত কিন্তু সকল কর্ডাটাই ভার্টিব্রাটা নয়”- ব্যাখ্যা করো। কর্ডাটা ও ননকর্ডাটার মধ্যে পার্থক্য লেখো। 3+2=5

7.4 ভিটামিন গুলির কাজ উল্লেখ করো : 1+1+1+1+1=5

ভিটামিন- C, ভিটামিন B12, ভিটামিন – K ভিটামিন- E, ভিটামিন- A

📌 আরো দেখোঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply