📢 মাধ্যমিক ২০২৭ পরীক্ষার্থীদের জন্য গণিত টেস্ট পেপার প্রশ্নপত্র! 🎯
তোমরা যারা ২০২৬ সালের নভেম্বর মাসে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা দিতে চলেছ, তোমাদের সুবিধার্থে নিয়ে এলাম বিগত বছরের গণিত টেস্ট পেপার প্রশ্নপত্র (২০২৫-২৬)।
📝 পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হয় ? কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ? এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই প্রশ্নপত্রগুলো অনুশীলন করলে।
📥 মোট ২০টি সেটের প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য নিচে এক সেট প্রশ্নপত্রের সাথেই লিঙ্ক দেওয়া আছে। এখনই ডাউনলোড করে নাও এবং নিজের প্রস্তুতিকে আরও মজবুত করো! 👇
সমস্ত বিষয়ের টেস্ট পেপার প্রশ্নপত্র দেখার জন্য এখানে ক্লিক করো।
| বিষয় | গণিত |
| শ্রেণি | দশম |
| পরীক্ষা | টেস্ট পরীক্ষা |
| সাল | ২০২৫ |
| বোর্ড | WBBSE |
দশম শ্রেণির গণিত টেস্ট প্রশ্নপত্র ২০২৫
NEW FARAKKA HIGH SCHOOL (H.S.)
CLASS – X
MATHEMATICS TEST EXAM 2025
Full Marks : 90 Time : 3 hrs 15 Min
1. নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। 1×6=6
(i) কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, বার্ষিক সরল সুদের হার-
(a) 5% (b) 10% (c) 15% (d) 20%
(ii) x² – 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল –2 হলে, k এর মান-
(a) – 2 (b) – 8 (c) 8 (d) 12
(iii) O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান, `angleAOB` = 60 হলে, `angleCOD` এর মান-
(a) 40° (b) 30° (c) 60° (d) 90°
(iv) tanα + cotα=2 হলে, (tan¹³α+ cot¹³α) এর মান-
(a) 1 (b) 0 (c) 2 (d) কোনোটিই নয়
(v) একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। ঘনকটির আয়তন-
(a) 64 ঘনমি. (b) 216 ঘনমি. (c) 256 ঘনমি. (d) কোনোটিই নয়
(vi) 16,15,17, 16, 15,x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরুমান 15 হলে.-এর মান-
(a) 15 (b) 16 (c) 17 (d) 19
2. শূন্যস্থান পূরণ করো (যে-কোনো পাঁচটি) : 1×5=5
(i) নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে। বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ ____________।
(ii) তিনটি ক্রমিক সমানুপাতী ঋণাত্মক সংখ্যার গুণফল 64 হলে, তাদের মধ্যসমানুপাতী ____________।
(iii) sin(θ – 30°) = `frac(1){2}` হলে, cosθ এর মান ____________।
(iv) একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ____________।
(v) একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা ____________।
(vi) 2,3,5,6,2,4,2, 8, 9, 4, 5, 4, 7, 4, 4 সংখ্যাগুলির সংখ্যাগুরু মান ____________।
3. ‘সত্য’ বা ‘মিথ্যা’ লেখো (যে-কোনো পাঁচটি) : 1×5=5
(i) যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ন বলে।
(ii) একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে।
(iii) একই বৃত্তের দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য, সমান হবে।
(iv) যদি x α z এবং y α z হয়, তবে.xy α z হবে।
(v) ∆ABC এর `angleB` = 90°, AB = BC হলে `angleC` = 60°
(vi) 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দশটি) : 2×10=20
(i) বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে, আসল নির্ণয় করো।
(ii) কোনো মূলধন বার্ষিক `6\frac(1){4}`% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লেখো।
(iii) x = 3 + 2√2 হলে x + `frac(1){x}` এর মান নির্ণয় করো।
(iv) x α y² এবং y=2a যখন x = a; x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
(v) ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB = AC; AB বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি BC বাহুকে D বিপুরে ছেদ করে। BD=4 সেমি হলে CD এর র্দৈঘ্য নির্ণয় করো।
(vi) দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো।
(vii) ∆ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে X এবং Y বিন্দুতে ছেদ করে। AX = 2.4 সেমি, AY = 3.2 সেমি এবং YC = 4.8 সেমি হলে AB এর দৈর্ঘ্য নির্ণয় করো।
(viii) একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63° পরিমাপের কোণ উৎপন্ন করলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো।
(ix) যদি r cosθ = 2√3, r sinθ = 2 এবং 0° < θ <90° হয়, তাহলে r এবং θ উভয়ের মান নির্ণয় করো।
(x) একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h এবং r হলে `frac(1){h²}` + `frac(1){r²}` এর মান নির্ণয় করো।
(xi) দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত লেখো।
(xii) একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, Σfᵢxᵢ = 132 + 5K এবং Σfᵢ = 20 হলে, K-এর মান নির্ণয় করো।
5. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5
(i) কোনো মূলধনের 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লেখো।
(ii) একটি কারখানার একটি মেশিনের মূল্য 180000 টাকা। মেশিনটির মূল্য প্রতিবছর 10% হ্রাস প্রাপ্ত হয়। ও বছর পর মেশিনটির মূল্য কত হবে ?
(বাকি প্রশ্ন পিডিএফ এর মধ্যে)
| গণিত টেষ্ট প্রশ্ন ২০২৫-২৬ PDF | |||
|---|---|---|---|
| শ্রেণি | পরীক্ষা | সাইজ | লিঙ্ক |
| X | Test | 15.51 MB | Download |
ANSWER KEY (উত্তরপত্র)
1. (i) (b) 10% (ii) (c) 8 (iii) (c) 60° (iv) (c) 2 (v) (d) কোনোটিই নয় (vi) (a) 15;
2. (i) সমান (ii) 4 (iii) 1/2 (iv) অর্ধেক (v) 2
(vi) 4
3. (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য (v) মিথ্যা (vi) মিথ্যা
4. (i) 6000 টাকা, (ii) 16 বছর, (ⅲ) 6 (iv) y² = 4ax, (v) 4 সেমি (vi) 12 সেমি (vii) 6 সেমি (viii) 200 সেমি (ix) r=4; θ = 30° (x) 1/9 (xi) 9:32 (xii) 6
5. (i) 70,000 টাকা, 6% (ii) 1,31,220 টাকা।