আজকের বিষয় দশম শ্রেণির জন্য ভূগোল MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৪০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে মাধ্যমিক টেস্ট পেপার ২০২৫-২৬ থেকে ভূগোল বিষয়ের Online MCQ Mock Test দেওয়া হল। এখানে ৩টি বিভিন্ন স্কুলের ভূগোল টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র থেকে মোট ১০৮টি MCQ দেওয়া হয়েছে। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের প্রস্তুতি কতটা হয়েছে।
1. Sunity Academy, 2. গনিপুর শীতলা হাইস্কুল (উঃ মাঃ), 3. Jodhpur Park Boys’ School
১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো :
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো।
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও :
Q ➤ ১.১) হিমরেখা যে জলবায়ু অঞ্চলে সমুদ্রতলে অবস্থান করে— (ক) ভূমধ্যসাগরীয় (খ) মেরু (গ) মরু (ঘ) মৌসুমী
Q ➤ ১.২) বায়ুর গতিপথের সঙ্গে সিফ বালিয়াড়ির অবস্থান যেরূপ— (ক) অনুভূমিক (খ) উল্লম্ব (গ) তির্যক (ঘ) সমান্তরাল
Q ➤ ১.৩) জারণ প্রক্রিয়ায় শিলায় মরচে পড়ে বায়ুমণ্ডলের যে গ্যাসের উপস্থিতির দ্বারা— (ক) অক্সিজেন (O₂) (খ) কার্বন-ডাইঅক্সাইড (CO₂) (গ) হাইড্রোজেন (H₂) (ঘ) নাইট্রোজেন (N₂)
Q ➤ ১.৪) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারাবছর বৃষ্টিপাতের জন্য পরিচলন বৃষ্টিপাত ছাড়া অন্য যে পদ্ধতি কার্যকরী থাকে— (ক) উত্তর-পূর্ব আয়নবায়ু ও উত্তর-পূর্ব মেরুবায়ুর মিলন (খ) উত্তর-পূর্ব আয়নবায়ু ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ুর মিলন (গ) উত্তর-পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ-পূর্ব আয়নবায়ুর মিলন (ঘ) উত্তর-পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ-পূর্ব মেরুবায়ুর মিলন
Q ➤ ১.৫) আটাকামা মরুভূমি সৃষ্টিতে প্রভাব বিস্তার করেছে যে সমুদ্রস্রোত— (ক) বেঙ্গুয়েলা (খ) ল্যাব্রাডর (গ) হামবোল্ড (ঘ) ক্যানারি
Q ➤ ১.৬) অমাবস্যা তিথিতে প্রবলতম ভরা কোটাল হয় নীচের কোন অবস্থানের জন্য? (ক) সিজিগি + পেরিজি (খ) সিজিগি + অ্যাপোজি (গ) সিজিগি (ঘ) পেরিজি
Q ➤ ১.৭) প্লাস্টিকের পুরোনো বোতলে গাছ লাগানো হলে তা বর্জ্য ব্যবস্থাপনার কোন নীতির অনুসরণ করাকে নির্দেশ করে? (ক) প্রত্যাখ্যান (খ) পুনর্বিকরণ (গ) পুনর্ব্যবহার (ঘ) পরিমাণ হ্রাস
Q ➤ ১.৮) ভারতের কোন রাজ্যে গেলে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবে? (ক) সিকিম (খ) মধ্যপ্রদেশ (গ) তেলেঙ্গানা (ঘ) গোয়া
Q ➤ ১.৯) ধুঁয়াধার জলপ্রপাত দেখা যায় যে নদীতে— (ক) বিতস্তা (খ) কৃষ্ণা (গ) চম্বল (ঘ) নর্মদা
Q ➤ ১.১০) উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে কোন শস্যের জাতীয় গবেষণাগার অবস্থিত? (ক) গম (খ) আখ (গ) কফি (ঘ) ধান
Q ➤ ১.১১) কোনটি তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে সম্পর্কিত নয়? (ক) আউটসোর্সিং (খ) ই-কমার্স (গ) ইন্টারনেট (ঘ) পণ্যসূচক
Q ➤ ১.১২) আদমশুমারি শব্দটি দুটি উর্দু শব্দ আদম ও শুমারি নিয়ে গঠিত। এর শুমারি শব্দের অর্থ গণনা, আদম শব্দের অর্থ কী? (ক) মানুষ (খ) মাথা (গ) জীব (ঘ) প্রাণ
Q ➤ ১.১৩) উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম করিডর মিলিত হয়েছে— (ক) উত্তরপ্রদেশের ঝাঁসিতে (খ) মধ্যপ্রদেশের ভোপালে (গ) উত্তরপ্রদেশের এলাহাবাদে (ঘ) দিল্লিতে
Q ➤ ১.১৪) ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ডিগ্রি শিটের সূচক সংখ্যা কোনটি? (ক) 73 (খ) 73C (গ) 73C/NE (ঘ) 73C/15
Q ➤ ২.১.১) পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত বেশি হলে নদী বেশি ক্ষয় করে।
Q ➤ ২.১.২) বার্গস্রুণ্ড পাতলা বরফে ঢাকা থাকায় অভিযাত্রীদের জন্য বিপজ্জনক।
Q ➤ ২.১.৩) বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড ওজোন গ্যাস ধ্বংসের জন্য প্রধান দায়ী।
Q ➤ ২.১.৪) থর মরুভূমি সৃষ্টির প্রধান কারণ আরাবল্লী পর্বতের অবস্থান।
Q ➤ ২.১.৫) ভারতের দাক্ষিণাত্য মালভূমিতে ব্যাসল্ট শিলা থেকে রেগুর তৈরী হয়েছে যা তুলা চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Q ➤ ২.১.৬) ভারতের মতো উন্নয়নশীল দেশে অধিকাংশ মানুষ গ্রাম থেকে শহরে চলে যায়, ফলত শহরাঞ্চলে নানান সমস্যা তৈরী হয়।
Q ➤ ২.১.৭) উপগ্রহ চিত্রে ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানকে সবসময় তার নিজস্ব রঙের সাহায্যে প্রকাশ করা হয়।
Q ➤ ২.২.১) বছরের নির্দিষ্ট সময়ে ভূ-পৃষ্ঠের সমান বায়ুচাপযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যোগ করা হয় তার নাম _______________।
Q ➤ ২.২.২) ৩০° উষ্ণতায় বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ২৪ গ্রাম / ঘন সেমি এবং চরম আর্দ্রতা ২৪ গ্রাম / ঘন সেমি হলে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ _______________।
Q ➤ ২.২.৩) পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে বৃষ্টিপাত হয় _______________ পদ্ধতিতে।
Q ➤ ২.২.৪) জাপানে পারদযুক্ত তরলের দ্বারা সৃষ্ট রোগ _______________ নামে পরিচিত।
Q ➤ ২.২.৫) ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে _______________ বায়ু।
Q ➤ ২.২.৬) যে নির্দিষ্ট পথ অনুসরণ করে জাহাজগুলি এক দেশের বন্দর থেকে অন্য দেশের বন্দরে যাতায়াত করে তার নাম _______________।
Q ➤ ২.২.৭) _______________ শহরে সর্বপ্রথম ভারতের তৈলরসায়ন শিল্প গড়ে ওঠে।
Q ➤ ২.৩.১) আবহবিকারজাত পদার্থের অভিকর্ষের টানে নীচে নামার পদ্ধতির নাম কী ?
Q ➤ ২.৩.২) কোনো এক দিনের ২৪ ঘণ্টার সর্বোচ্চ তাপমাত্রা ৪২° সেন্টিগ্রেড ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫° সেন্টিগ্রেড হলে সেই দিনের উষ্ণতার প্রসর কত ?
Q ➤ ২.৩.৩) কোন মেঘ থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় ?
Q ➤ ২.৩.৪) কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় ?
Q ➤ ২.৩.৫) বর্জ্য পৃথকীকরণ পদ্ধতিতে জৈব ভঙ্গুর বর্জ্য কোন রঙের পাত্রে সংগ্রহ করা হয় ?
Q ➤ ২.৩.৬) ভারতের নবীনতম রাজ্যটির নাম কী ?
Q ➤ ২.৩.৭) ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি কোন দ্বীপে অবস্থিত ?
Q ➤ ২.৩.৮) E-Mail পুরো কথা কী ?
Q ➤ ১.১) যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল — (ক) আরোহণ (খ) অবরোহণ (গ) পর্যায়ন (ঘ) আবহবিকার।
Q ➤ ১.২) বায়ু ও জলধারার মিলিত কার্যে সৃষ্ট ভূমিরূপ হল — (ক) গৌর (খ) জিউগেন (গ) ইনসেলবার্জ (ঘ) বাজাদা।
Q ➤ ১.৩) ক্যারাবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবাতকে বলা হয় — (ক) হ্যারিকেন (খ) সাইক্লোন (গ) টাইফুন (ঘ) টর্নেডো।
Q ➤ ১.৪) ডোলড্রাম বলা হয় — (ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে (খ) কর্কটীয় উচ্চচাপ বলয়কে (গ) কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়কে (ঘ) সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়কে।
Q ➤ ১.৫) এল নিনোর প্রভাব সর্বাধিক দেখা যায় — (ক) আটলান্টিক মহাসাগরে (খ) ভারত মহাসাগরে (গ) প্রশান্ত মহাসাগরে (ঘ) সুমেরু মহাসাগরে।
Q ➤ ১.৬) পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল — (ক) ডগার্স ব্যাংক (খ) রকফল ব্যাংক (গ) গ্র্যান্ড ব্যাংক (ঘ) সেবল ব্যাংক।
Q ➤ ১.৭) জীববিশ্লেষ্য বর্জ্য সাধারণত — (ক) বিষাক্ত বর্জ্য (খ) বিষহীন বর্জ্য (গ) তেজস্ক্রিয় বর্জ্য (ঘ) সবকটি প্রযোজ্য।
Q ➤ ১.৮) ভারতের উত্তরতম স্থানটি হল — (ক) ইন্দিরা পয়েন্ট (খ) পিগম্যালিয়ন পয়েন্ট (গ) লেহ (ঘ) ইন্দিরা কল।
Q ➤ ১.৯) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম — (ক) আনাইমুদি (খ) পালনি (গ) দোদাবেতা (ঘ) গুরু শিখর।
Q ➤ ১.১০) গঙ্গা নদীর ডানতীরের উপনদীটি হল — (ক) ঘর্ঘরা (খ) গণ্ডক (গ) যমুনা (ঘ) কোশী।
Q ➤ ১.১১) ভারতে পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ করা যায় — (ক) শীতকালে (খ) গ্রীষ্মকালে (গ) শরৎকালে (ঘ) বসন্তকালে।
Q ➤ ১.১২) ভারতের নবীনতম রাজ্যটি হল — (ক) ঝাড়খণ্ড (খ) তেলেঙ্গানা (গ) ছত্তিশগড় (ঘ) মহারাষ্ট্র।
Q ➤ ১.১৩) তুলা চাষ সবচেয়ে ভালো হয় — (ক) কালোমাটি (খ) লালমাটি (গ) ল্যাটেরাইট মাটি (ঘ) পার্বত্য মাটি।
Q ➤ ১.১৪) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে সবুজ রঙের অর্থ হল — (ক) নদী (খ) ঘরবাড়ি (গ) অরণ্য (ঘ) রেলপথ।
Q ➤ ২.১.১) মরুভূমির শুষ্ক নদীখাত হল ওয়াদি।
Q ➤ ২.১.২) দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ুকে সাহসী পশ্চিমা বায়ু বলে।
Q ➤ ২.১.৩) দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ১২ ঘণ্টা ২৬ মিনিট।
Q ➤ ২.১.৪) ১০ লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত শহর হল মহানগর।
Q ➤ ২.১.৫) অটোমোবাইল শিল্পকে আধুনিক শিল্পদানব বলে।
Q ➤ ২.১.৬) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট।
Q ➤ ২.১.৭) সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়।
Q ➤ ২.২.১) নীলনদের ব-দ্বীপ দেখতে _______________ মতো।
Q ➤ ২.২.২) সমুদ্রের জলে ভাসমান বিশাল আকার বরফের স্তূপকে _______________ বলে।
Q ➤ ২.২.৩) বায়ুচাপ _______________ এককে মাপা হয়।
Q ➤ ২.২.৪) _______________ সূত্র অনুসারে সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে যায়।
Q ➤ ২.২.৫) কেরালা উপকূলের জলাভূমি _______________ নামে পরিচিত।
Q ➤ ২.২.৬) ভারতের _______________ রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক।
Q ➤ ২.২.৭) শিল্পে নির্গত গ্যাস শোধনে ব্যবহার হয় _______________।
Q ➤ ২.৩.১) যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাপকাকে পৃথক করে তার নাম লেখো।
Q ➤ ২.৩.২) বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে?
Q ➤ ২.৩.৩) সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী?
Q ➤ ২.৩.৪) মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়?
Q ➤ ২.৩.৫) ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি?
Q ➤ ২.৩.৬) পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো।
Q ➤ ২.৩.৭) ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
Q ➤ ২.৩.৮) ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
Q ➤ ১.১) লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল — (ক) অবঘর্ষ ক্ষয় (খ) ঘর্ষণ ক্ষয় (গ) জলপ্রবাহ ক্ষয় (ঘ) দ্রবণ ক্ষয়।
Q ➤ ১.২) একাধিক বার্খান পরস্পর সংযুক্ত হয়ে, তৈরী করে — (ক) অ্যাকলে (খ) দ্রাস (গ) নক্ষত্র (ঘ) আর্গ বালিয়াড়ি।
Q ➤ ১.৩) ইনসোলেশনে তাপের প্রভাব সব থেকে বেশি পড়ে — (ক) উপক্রান্তীয় অঞ্চলে (খ) ক্রান্তীয় অঞ্চলে (গ) মধ্য অক্ষাংশীয় অঞ্চলে (ঘ) সুমেরু অঞ্চলে।
Q ➤ ১.৪) বাতাসে জলীয় বাষ্পের প্রকৃত ভরকে বলা হয় — (ক) আপেক্ষিক আর্দ্রতা (খ) পরম আর্দ্রতা (গ) নির্দিষ্ট আর্দ্রতা (ঘ) প্রকৃত আর্দ্রতা।
Q ➤ ১.৫) সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয়, তাকে বলে — (ক) হিমানী সম্প্রপাত (খ) হিমশৈল (গ) হিমপ্রাচীর (ঘ) হিমগুল্ম।
Q ➤ ১.৬) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে — (ক) ভরা কোটাল (খ) মরা কোটাল (গ) পেরিজি জোয়ার (ঘ) অ্যাপোজি জোয়ার।
Q ➤ ১.৭) কোনো পরিবর্তন ছাড়া বর্জ্যকে ব্যবহার করা হলে, তাকে বলে — (ক) পুনর্ব্যবহার (খ) পুনর্নবীকরণ (গ) পুনরুদ্ধার (ঘ) সবগুলিই প্রযোজ্য।
Q ➤ ১.৮) ভারত ও আফগানিস্তানের সীমান্তরেখাকে বলে — (ক) ম্যাকমোহন লাইন (খ) ডুরান্ড লাইন (গ) প্লে অফ লাইন (ঘ) লাইন অফ কন্ট্রোল।
Q ➤ ১.৯) নদীটি আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি হয়েছে — (ক) মাহি (খ) কাবেরী (গ) লুনি (ঘ) কৃষ্ণা।
Q ➤ ১.১০) ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল — (ক) হীরাকুঁদ (খ) ভাকরা-নাঙ্গাল (গ) নাগার্জুন সাগর (ঘ) রানা প্রতাপ সাগর।
Q ➤ ১.১১) ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল — (ক) জলসেচ (খ) ঝুমচাষ (গ) পশুচারণ (ঘ) ফালিচাষ।
Q ➤ ১.১২) কোন শিল্পটিতে অনুসারী শিল্পের গুরুত্ব খুব বেশি ? (ক) লৌহ-ইস্পাত (খ) বস্ত্রবয়ন (গ) মোটরগাড়ি (ঘ) তথ্য প্রযুক্তি।
Q ➤ ১.১৩) ‘ভারতের জীবনরেখা’ বলা হয় — (ক) রেলপথকে (খ) জলপথকে (গ) সড়কপথকে (ঘ) আকাশপথকে।
Q ➤ ১.১৪) মিলিয়ন শিটে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার — (ক) ১৫°×১৫° (খ) ৩০°×৩০° (গ) ১°×১° (ঘ) ৪°×৪°।
Q ➤ ২.১.১ মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার।
Q ➤ ২.১.২ ব্যারোমিটারে প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেল দুটিই থাকে।
Q ➤ ২.১.৩ নিউফাউন্ডল্যান্ড উপকূলে হিম প্রাচীর দেখা যায়।
Q ➤ ২.১.৪ ক্যাডমিয়ামের বিষক্রিয়ায় ইটাই ইটাই রোগ হয়।
Q ➤ ২.১.৫ গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত।
Q ➤ ২.১.৬ সোনালি চতুর্ভুজ প্রকল্পটি সড়ক পরিবহণের সঙ্গে যুক্ত।
Q ➤ ২.১.৭ ভারতীয় উপমহাদেশের ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের RF হল ১:১০,০০,০০০।
Q ➤ ২.২.১ ইয়ার্দাং খুব তীক্ষ্ণ হলে, তাকে _____________ বলা হয়।
Q ➤ ২.২.২ বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে, বায়ুর গতিবেগ ____________ পায়।
Q ➤ ২.২.৩ ল্যান্ডফিলে বর্জ্য-ধোয়া জলকে _____________ বলে।
Q ➤ ২.২.৪ সিঙ্গালিলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ _____________।
Q ➤ ২.২.৫ কফি হল একটি _____________ জলবায়ুর ফসল।
Q ➤ ২.২.৬ একটি ইলেকট্রনিক ডাক ব্যবস্থা হল _______________।
Q ➤ ২.২.৭ _______________ স্কেল এককবিহীন স্কেল।
Q ➤ ২.৩.১ বুদবুদের ফলে শিলার গায়ে ছোটো ছোটো গর্ত সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয় ?
Q ➤ ২.৩.২ ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত ?
Q ➤ ২.৩.৩ পরপর দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ?
Q ➤ ২.৩.৪ কাশ্মীর উপত্যকায় পলিমাটিকে কী বলে ?
Q ➤ ২.৩.৫ ‘বল-উইভিল’ কোন ফসল চাষের পক্ষে ক্ষতিকর ?
Q ➤ ২.৩.৬ ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
Q ➤ ২.৩.৭ শিল্প স্থানিকতার তত্ত্বের মূল প্রবক্তা কে ?
Q ➤ ২.৩.৮ ‘INSAT’ কোন ধরনের কৃত্রিম উপগ্রহ ?
📌আরো দেখুনঃ
📌মাধ্যমিক মক্ টেস্ট Click Here
📌মাধ্যমিক প্রশ্নপত্র Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here
1 thought on “মাধ্যমিক ভূগোল মক্ টেস্ট 2026 Set-1 | WBBSE Madhyamik Geography Mock Test 2026”