HS Sanskrit 4th Semester Question Paper 2026 | উচ্চমাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬

HS Sanskrit 4th Semester Question Paper 2026 | উচ্চমাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬

📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

SANSKRIT

SEMESTER-IV (New System)

2026

Total Time: 2 Hours]     [Total Marks: 40

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

নির্দেশাবলি:

এই প্রশ্নপুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 12.

প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।

প্রয়োজন অনুযায়ী মূল উত্তরপত্রে পড়ে রাফ / খসড়া কার্য করা যাবে এবং শেষে কোনাকুনি ভাবে কেটে দেবে।

বিভাগ – ক

[ 2 নম্বরের প্রশ্ন ] 13×2=26

1. আটটি প্রশ্নের মধ্যে যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :

A) ‘হাসবিদ্যকথা’ গল্পটির উৎস কী ? এর লেখক কে ?

B) ‘হাসবিদ্যকথা’ গল্পে রাজা ও তাঁর রাজধানীর নাম কী ?

C) ‘ত্বমেব কিং ন বপসি ?’ — কে, কাকে একথা বলেছিলেন ?

D) ‘কিরাতার্জুনীয়ম্’ মহাকাব্যে সর্গসংখ্যা কয়টি ? ‘বনেচরভাষণম্’ কোন্ সর্গ থেকে গৃহীত হয়েছে ?

E) বনবাসকালে যুধিষ্ঠির কোন্ বনে অবস্থান অবস্থান করেছিলেন ? তাঁর নিকটে কে উপস্থিত হয়েছিলেন ?

F) ‘বরং বিরোধোহপি সমং মহাত্মভিঃ’ — এই উক্তিটির তাৎপর্য লেখো।

G) ‘হা, প্রিয়সখি ! ইদৃশস্তে নির্মাণভাগঃ।’ — এটি কার উক্তি ? ‘প্রিয়সখি’ পদের দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে ?

H) স্নানের জন্য বাল্মীকি কোন্ নদীতে গিয়েছিলেন ? সেখানে তিনি কী দেখেছিলেন ?

2. আটটি প্রশ্নের মধ্যে যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :

A) স্ত্রী প্রত্যয় কাকে বলে ? একটি উদাহরণ দাও।

B) ব্যুৎপত্তি নির্ণয় করো : (i) পিপাসতি

(ii) দেদীয়তে।

C) কারক-বিভক্তি নির্ণয় করো: বাতায় কপিলা বিদ্যুৎ।

D) উদাহরণসহ ব্যাখ্যা করো :

আখ্যাতোপযোগে।

E) ‘যস্য চ ভাবেন ভাবলক্ষণম্’ — সূত্রে কোন্ বিভক্তি হয়, উদাহরণ সহ লেখো।

F) দ্বন্দ্ব সমাস কাকে বলে ? একটি উদাহরণ দাও।

G) সমাস নির্ণয় করো : নীলকণ্ঠঃ।

H) সমাসবদ্ধ পদ লেখো:

i) দ্বয়োঃ অহ্নোঃ সমাহারঃ।

ii) শূলঃ পাণৌ যস্য সঃ।

3. ছয়টি প্রশ্নের মধ্যে যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :

A) ‘দশকুমারচরিতম্’-এর রচয়িতা কে ? তার অপর একটি সাহিত্যকৃতির নাম লেখো।

B) চরকসংহিতার প্রথম দুটি স্থানের নাম লেখো।

C) চম্পূকাব্য কাকে বলে ? মহাভারত অবলম্বনে রচিত একটি চম্পূকাব্যের নাম লেখো।

D) ‘হর্ষচরিতম্’-এর রচয়িতা কে ? সাহিত্যটি কোন্ শ্রেণির ?

E) সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত দুটি নাটকের নাম লেখো।

F) সীতানাথ আচার্য কবে, কোথায় জন্মগ্রহণ করেন ?

বিভাগ – খ

[ 4 নম্বরের প্রশ্ন ] 1×4=4

4. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) ভারতীয় আয়ুর্বেদের ইতিহাসে সুশ্রুতসংহিতার গুরুত্ব আলোচনা করো।

B) শ্রীজীব ন্যায়তীর্থের সাহিত্যকৃতি ও রচনাশৈলীর সংক্ষিপ্ত পরিচয় দাও।

বিভাগ – গ

[ 5 নম্বরের প্রশ্ন ] 2×5=10

5. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

A) স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন ?

B) ‘হিতং মনোহারি চ দুর্লভং বচঃ’ — ব্যাখ্যা করো।

C) ‘আত্রেয়ী বনদেবতা সংবাদঃ’ — পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো।

D) আত্রেয়ীর অগস্ত্য আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো।

📌 আরো দেখুনঃ

📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply