HS Education 4th Semester Question Paper 2026 | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬

HS Education 4th Semester Question Paper 2026 | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬

📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

EDUCATION

SEMESTER-IV (New System)

2026

Total Time: 2 Hours]    [Total Marks: 40

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

নির্দেশাবলি:

এই প্রশ্নপুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 16.

এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক— বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।

প্রয়োজন অনুযায়ী মূল উত্তরপত্রে পড়ে রাফ / খসড়া কার্য করা যাবে এবং শেষে কোনাকুনি ভাবে কেটে দেবে।

বিভাগ – ক

[ 2 নম্বরের প্রশ্ন ] 5×2=10

1. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) আচরণবাদ অনুযায়ী শিখনের সংজ্ঞা দাও।

B) অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কী ?

2. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) WHO প্রদত্ত জীবনকুশলতার সংজ্ঞা দাও।

B) ‘মাইন্ডফুলনেস’ বলতে কী বোঝায় ?

3. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের সংজ্ঞা দাও।

B) E-লার্নিং-এর দুটি উদাহরণ দাও।

4. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

A) রাশিবিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য লেখো।

B) সহগতি (Correlation) বলতে কী বোঝো ?

C) প্রদত্ত স্কোরগুলির মধ্যমমান নির্ণয় করো :

5, 9, 14, 12, 8, 7, 9, 6, 5

D) আয়তলেখচিত্রের দুটি সুবিধা লেখো।

বিভাগ- খ

[5 নম্বরের প্রশ্ন] 2×5=10

5. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) মনস্তাত্ত্বিক কল্যাণের (Psychological Well-being) বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

B) বর্তমান শিক্ষায় মাইন্ডফুলনেসের প্রাসঙ্গিকতা আলোচনা করো।

6. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর উত্তর দাও :

A) ‘শিক্ষায় প্রযুক্তি’ ও ‘শিক্ষার প্রযুক্তিবিজ্ঞানের’ মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো।

B) ‘ডিজিটাল বিপ্লব’ কী ? এই বিপ্লবের মূল প্রযুক্তিগুলি উল্লেখ করো। 2+3

বিভাগ – গ

[ 10 নম্বরের প্রশ্ন ] 2×10=20

7. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দিাও :

A) প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কী? থর্নডাইক প্রবর্তিত শিখনের তিনটি মুখ্য সূত্রের বর্ণনা করো। প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল ও অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের মধ্যে পার্থক্য আলোচনা করো। 2+4+4

B) ডেভিড অসুবেলের অর্থপূর্ণ শিরনী তত্ত্বটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্যটি উল্লেখ করো।

8. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো ঐকটি প্রশ্নের উত্তর দাও :

A) কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কী কী ? পঞ্চম শ্রেণীর দশ জন শিক্ষার্থীর ভূগোল পরীক্ষার প্রাপ্ত নম্বরগুলি হলো :

4, 6, 5, 3, 10, 12, 5, 7, 8, 3

তাদের নম্বরের গড়, মধ্যমা ও ভূয়িষ্ঠক নির্ণয় করো। 2+2+6

B) সহগতির সহগাঙ্ক কাকে বলে ? সহগতির সহগাঙ্কের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত ? প্রোডাক্ট-মোমেন্ট পদ্ধতি ও র্্যাঙ্ক-ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। 2+2+6

📌 আরো দেখুনঃ

📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply