Class 8 History 3rd Unit Test Question Paper Set-4 wbbse | অষ্টম শ্রেণি ইতিহাস তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

“স্কুলের ফাইনাল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নপত্র প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। বিশেষ করে, তোমরা যারা এই বছর পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য এই ইতিহাস কোশ্চেন পেপারটি খুঁটিয়ে দেখা খুবই দরকার। কারণ এই প্রশ্নপত্রটি ভালো করে লক্ষ্য করলে তোমরা জানতে পারবে—
• 📜 ইতিহাসের কোন কোন অধ্যায় থেকে ঠিক কী ধরণের ছোট প্রশ্ন (যেমন: MCQ, এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ, সত্য/মিথ্যা বা স্তম্ভ মেলানো) এসেছে।
• 🗺️ পরীক্ষায় কোন কোন ঐতিহাসিক ঘটনা বা রেখাচিত্র এবং ম্যাপ পয়েন্ট আউট (মানচিত্র চিহ্নিতকরণ) দেওয়া হয়েছে।
• ✍️ বিশ্লেষণধর্মী সেকশনে কোন কোন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্র, কারণ ও ফলাফল সম্পর্কিত মাঝারি (২/৩ নম্বর) ও বড় প্রশ্ন (৪/৫/৮ নম্বর) এসেছে এবং সেগুলির প্রশ্নের মান কেমন ছিল।

এই বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে ইতিহাস পরীক্ষার ভালো ফলের জন্য কোন কোন সাল, ঘটনা এবং অধ্যায়গুলো তোমাদের সবচেয়ে বেশি খুঁটিয়ে পড়তে হবে।”

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্ন Click Here

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Set-4

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬
অষ্টম শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : ৭০               সময় : ২.৩০ মিনিট

1. নীচের ঠিক উত্তরটি বেছে নাও : 1×14=14

(i) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন– (a) হরিশচন্দ্র মুখোপাধ্যায়, (b) নবগোপাল মিত্র, (c) রামমোহন রায়।

উত্তরঃ (a) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(ii) ‘হুল’ কথার অর্থ হল– (a) বিশৃঙ্খলা, (b) বিপ্লব, (c) বিদ্রোহ।

উত্তরঃ (c) বিদ্রোহ।

(iii) জাতীয় কংগ্রেসের (১৮৮৫) প্রথম সভাপতি ছিলেন– (a) সৈয়দ আহমেদ খান, (b) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, (c) গান্ধিজী।

উত্তরঃ (b) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

(iv) কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়– (a) ১৮০০ খ্রিঃ, (চ) ১৮১৭ খ্রি:, (c) ১৮৩০ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (a) ১৮০০ খ্রিঃ

(v) কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন– (a) মহম্মদ আলি জিন্নাহ, (b) গান্ধীজি, (c) এ কে ফজলুল হক।

উত্তরঃ (c) এ কে ফজলুল হক।

(vi) স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন– (a) চিত্তরঞ্জন দাশ, (b) গান্ধিজি, (c) নেতাজি।

উত্তরঃ (a) চিত্তরঞ্জন দাশ

(vii) মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়– (a) ১৯৩৯ খ্রি:, (b) ১৯৪০ খ্রি:, (c) ১৯৪৫ খ্রীঃ।

উত্তরঃ (b) ১৯৪০ খ্রি:

(viii) সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন– (a) রামমোহন রায়, (b) জ্যোতিরাও ফুলে, (c) কেশবচন্দ্র সেন।

উত্তরঃ (b) জ্যোতিরাও ফুলে

(ix) শিবাজী ও গণপতি উৎসব চালু করেছিলেন– (a) মোহম্মদ আলী জিন্নাহ, (b) মহাত্মা গান্ধী, (c) বাল গঙ্গাধর তিলক।

উত্তরঃ (c) বাল গঙ্গাধর তিলক।

(x) ‘A Nation in Making’ গ্রন্থটি রচনা করেন– (a) কেশব চন্দ্র সেন, (b) রামমোহন রায়, (c) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।

উত্তরঃ (c) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।

(xi) স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল ১৯৪৭ খ্রিঃ (a) ১৪ আগস্ট, (b) ১৫ আগস্ট (c) ১৬ আগস্ট।

উত্তরঃ (a) ১৪ আগস্ট

(xii) আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন– (a) সৈয়দ আহমেদ খান, (b) শওকাত আলি, (c) জিন্নাহ।

উত্তরঃ (a) সৈয়দ আহমেদ

(xiii) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন– (a) ড. সর্বপল্লী রাধা কৃষ্ণন, (b) ড. রাজেন্দ্র প্রসাদ, (c) জওহরলাল নেহেরু।

উত্তরঃ (b) ড. রাজেন্দ্র প্রসাদ

(xiv) সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হল – (a) ৬ টি, (b) ৮ টি, (c) ১০ টি।

উত্তরঃ (a) ৬ টি

2. A. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো : 1×14=14

(i) খলিফা শব্দের অর্থ কী ?

উত্তরঃ খলিফা শব্দের অর্থ হল- মুসলিম জগতের ধর্মগুরু।

(ii) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?

উত্তরঃ র‍্যামসে ম্যাকডোনাল্ড।

(iii) কত খ্রিস্টাব্দে, কোন জাহাজে প্রথম নৌ-বিদ্রোহ শুরু হয় ?

উত্তরঃ ১৯৪৬ খ্রীঃ ১৮ ফেব্রুয়ারি ‘তলোয়ার’ নামক জাহাজে প্রথম নৌ-বিদ্রোহ হয়।

(iv) কে, কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ উইলিয়াম জোনস ১৭৮৪ খ্রীঃ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

(v) ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্তা হমারা’ কবিতাটি কার লেখা ?

উত্তরঃ মহম্মদ ইকবালের লেখা।

(vi) মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ মুসলিম লিগ ১৯০৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

(vii) জাতীয় মেলা বা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ নবগোপাল মিত্র।

(viii) কত খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয় ?

উত্তরঃ ১৯৪৬ খ্রিস্টাব্দে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়।

(ix) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী ?

উত্তরঃ শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ।

(x) কবে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় ?

উত্তরঃ ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬ শে জানুয়ারি।

2. B. শূন্যস্থান পূরণ করো:

(i) বঙ্গভঙ্গ রদ হয় ____________ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ১৯১১

(ii) ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ ডাক দিয়েছিলেন ________________ ।

উত্তরঃ গান্ধিজী।

(iii) নওজোয়ান ভারত সভা গঠন করেন _________________ ।

উত্তরঃ ভগৎ সিং।

(iv) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন (১৯৩০ খ্রীঃ ১৮ এপ্রিল)-এর নেতৃত্ব দেন __________ ।

উত্তরঃ সূর্য সেন ।

3. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো : (যেকোনো ছয়টি) : 2×6=12

(i) কাকে, কেন ‘সীমান্ত গান্ধি’ বলা হয় ?

উত্তরঃ খান আবদুল গফফর খানকে ‘সীমান্ত গান্ধি’ বলা হয়। খান আবদুল গফফর খান ছিলেন গান্ধিবাদী স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে মহাত্মা গান্ধির আদর্শে আন্দোলন করেছিলের বলে, তাকে ‘সীমান্ত গান্ধি’ বলা হত।

(ii) ‘হিউম-ডাফরিন ষড়যন্ত্র’ তত্ত্বটি কী ?

উত্তরঃ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পিছনে হিউমের বিশেষ ভূমিকা ছিল। ১৯১৩ খ্রিস্টাব্দে উইলিয়ম ওয়েডারবার্নের লেখা হিউমের একটি জীবনী সেই জন্য দায়ী। ওয়েডারবার্ন জানান যে, হিউম ও বড়োেলাট লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার ‘হিউম-ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব’ নামে পরিচিত।

(iii) অলিন্দ যুদ্ধ কী ?

উত্তরঃ ১৯৩০ খ্রিস্টাব্দের ৮ ই ডিসেম্বর বিপ্লবী বিনয়কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযান করে কারাবিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করেন। এরপর তাদের সঙ্গে রাইটার্স বিল্ডিং-এর অলিন্দে (বারান্দায়) ইংরেজ বাহিনীর যে যুদ্ধ হয়েছিল, তা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত।

(iv) সভা সমিতির যুগ কাকে বলে ?

উত্তরঃ উনিশ শতকের মাঝামাঝি সময়ে সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে মানুষের মনে জাতীয়তাবোধ জেগে ওঠে। ১৮৫৭ খ্রিস্টাব্দের পরবর্তীকালে প্রথমে বাংলায় ও পরে অন্যান্য প্রদেশেও সভা-সমিতি গড়ে ওঠার প্রাচুর্যতা বেড়েছিল। তাই ১৮৫৭ থেকে ১৮৮৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ‘সভাসমিতির যুগ’ বলা হয়।

(v) দ্বিজাতিতত্ত্ব বলতে কী বোঝো ?

উত্তরঃ দ্বিজাতিতত্ত্ব বলতে বোঝায় ভারতে হিন্দু ও মুসলান দুটি আলাদা জাতি। কেবল ধর্মীয় পার্থক্য নয়- তাদের সমাজ-সংস্কৃতি, সাহিত্য, সভ্যতা ও ঐতিহ্য সবই আলাদা। জাতি সংক্রান্ত যে-কোনো সংজ্ঞায় হিন্দু ও মুসলমানরা হল আলাদা জাতি। দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহমদ খান।

(vi) লাল-বাল-পাল কাদের বলা হত ?

উত্তরঃ বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাব অঞ্চলকে কেন্দ্র করে চরমপন্থার বিকাশ হয়। ঐ তিনটি অঞ্চলের প্রধান তিন নেতা ছিলেন যথাক্রমে বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রাই। এঁদের তিনজনকে একসঙ্গে ‘লাল-বাল-পাল’ বলে অভিহিত করা হতো।

(vii) ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন ?

উত্তরঃ ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়, কারণ ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। বিশেষ কোনো ধর্মের হয়ে কথা বলা বা বিরোধিতা করা কোনোটাই রাষ্ট্র করবে না। প্রত্যেক নাগরিক তাঁর নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন।

(viii) ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি উল্লেখ করো।

উত্তরঃ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি হল– (ক) সাম্যের অধিকার, (খ) স্বাধীনতার অধিকার, (গ) শোষণের বিরুদ্ধে অধিকার, (ঘ) ধর্মীয় স্বাধীনতার অধিকার, (ঙ) শিক্ষা ও সংস্কৃতির অধিকার, (চ) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার।

(ix) ইলবার্ট বিল বিতর্ক কী ?

উত্তরঃ ১৮৮৩ সালে ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের বিচার করার অধিকার দিয়ে সি. পি. ইলবার্ট একটি বিল আনেন। এই বিলের বিরুদ্ধে ভারতে বসবাসকারী ইংরেজরা যে তীব্র বর্ণবিদ্বেষী আন্দোলন গড়ে তুলেছিল, তা-ই ‘ইলবার্ট বিল বিতর্ক’ নামে পরিচিত।

(x) টীকা লেখ : মর্লে-মিন্টো সংস্কার আইন / গান্ধী-ডারউইন চুক্তি।

উত্তরঃ ১. মর্লে-মিন্টো সংস্কার আইন : ১৯০৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া এই আইনের মাধ্যমে ভারতে বড়লাট লর্ড মিন্টো এবং ভারতসচিব জন মর্লে কিছু রাজনৈতিক সংস্কার প্রবর্তন করেন। এই আইনের মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের আইনসভায় আসন সংখ্যা বাড়ানো এবং ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্য মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা। এটি ভারতের ইতিহাসে সাম্প্রদায়িক বিভাজনের সূচনা করে।

২. গান্ধী-আরউইন চুক্তি : ১৯৩১ সালের ৫ই মার্চ মহাত্মা গান্ধী এবং ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, গান্ধীজি আইন অমান্য আন্দোলন স্থগিত করতে এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হন। বিনিময়ে ব্রিটিশ সরকার সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে এবং ভারতীয়দের লবণের ওপর থেকে কর তুলে নিতে রাজি হয়।

(xi) রাওলাট আইন কী ?

উত্তরঃ ১৯১৯ সালে ব্রিটিশ বিচারক স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে ভারতে একটি দমনমূলক আইন পাস হয়, যা রাওলাট আইন নামে পরিচিত।

এই আইনের মূল উদ্দেশ্য ছিল ভারতের বিপ্লবী আন্দোলনকে দমন করা। এর মাধ্যমে ব্রিটিশ সরকার যেকোনো ভারতীয়কে কোনো ওয়ারেন্ট বা পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার এবং অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার ক্ষমতা পায়। মহাত্মা গান্ধী এই আইনকে ‘কালো আইন’ বলে তীব্র প্রতিবাদ করেছিলেন।

(xii) ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন ?

উত্তরঃ প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের ওসমানীয় (অটোমান) সাম্রাজ্য ব্রিটেনের কাছে পরাজিত হয়। এর ফলে ব্রিটিশরা মুসলিম জগতের ধর্মগুরু বা ‘খলিফা’র মর্যাদা ও ক্ষমতা খর্ব করার উদ্যোগ নেয় এবং তুরস্কের সাম্রাজ্য ভেঙে দেওয়ার পরিকল্পনা করে।

এর প্রতিবাদে এবং খলিফার মর্যাদা ও তুরস্কের অখণ্ডতা রক্ষা করার উদ্দেশ্যে ১৯১৯ সালে ভারতের আলী ভ্রাতৃদ্বয় (শওকত আলী ও মোহাম্মদ আলী)-এর নেতৃত্বে ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন।

4. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো (যেকোনো পাঁচটি) : 3×5=15

(i) চৌরিচৌরার ঘটনা কী ?

উত্তরঃ

সময় ও স্থান: ১৯২২ সালের ৪ঠা ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরিচৌরা গ্রামে এই ঘটনাটি ঘটেছিল।

মূল ঘটনা: অসহযোগ আন্দোলন চলাকালীন একদল উত্তেজিত আন্দোলনকারী স্থানীয় একটি পুলিশ থানায় আগুন লাগিয়ে দেয়। এর ফলে থানায় আটকে থাকা ২২ জন পুলিশকর্মী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান।

ফলাফল: গান্ধীজি সম্পূর্ণ অহিংস আন্দোলনে বিশ্বাসী ছিলেন। এই হিংসাত্মক ঘটনার খবর পেয়ে তিনি অত্যন্ত মর্মাহত হন এবং চলমান অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন।

অথবা, টীকা লেখো : স্বরাজ্য দল।

(ii) টীকা লেখো : জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড বা ঘটনা।

উত্তরঃ

পটভূমি: ১৯১৯ সালের ১৩ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ ময়দানে রাওলাট আইনের প্রতিবাদে এবং স্থানীয় নেতাদের গ্রেপ্তারের বিরুদ্ধে সাধারণ মানুষ এক শান্তিপূর্ণ সভায় সমবেত হয়েছিলেন।

নৃশংসতা: সামরিক শাসক জেনারেল ডায়ার ওই মাঠের একমাত্র সংকীর্ণ প্রবেশপথটি সৈন্য দিয়ে অবরুদ্ধ করে কোনো সতর্কবার্তা ছাড়াই নিরস্ত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন।

ফলাফল: গুলিবর্ষণের ফলে সরকারি মতে ৩৭৯ জন এবং বেসরকারি মতে প্রায় ১০০০ জন নিরীহ মানুষ প্রাণ হারান। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া ‘নাইট’ উপাধি ত্যাগ করেন।

অথবা, ১৯০৭ খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখ ?

(iii) ভারতীয় সংবিধানে উল্লেখিত চারটি মৌলিক কর্তব্য লেখ।

উত্তরঃ ভারতীয় সংবিধানের পার্ট-IVA এবং ৫১এ (51A) নম্বর ধারায় নাগরিকদের মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে। প্রধান চারটি কর্তব্য হলো—

১. সংবিধান ও জাতীয় প্রতীকের প্রতি শ্রদ্ধা: দেশের সংবিধান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি অনুগত থাকা ও শ্রদ্ধা প্রদর্শন করা।

২. সার্বভৌমত্ব ও ঐক্য রক্ষা: ভারতের সার্বভৌমত্ব, একতা, সংহতি এবং অখণ্ডতাকে বজায় রাখা ও রক্ষা করা।

৩. প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা: বনভূমি, হ্রদ, নদী এবং বন্যপ্রাণীসহ দেশের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও উন্নতি সাধন করা।

৪. জাতীয় সম্পত্তি রক্ষা: রাষ্ট্রীয় বা सार्वजनिक সম্পত্তি রক্ষা করা এবং যেকোনো প্রকার হিংসাত্মক পথ বর্জন করা।

অথবা, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল ?

(iv) ভারতীয়রা সাইমন কমিশনের বিরোধিতা করেছিলেন কেন ?

উত্তরঃ ১৯২৭ সালে ব্রিটিশ সরকার ভারতে শাসনতান্ত্রিক সংস্কার ও রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে ‘সাইমন কমিশন’ গঠন করে। ভারতীয়রা এর তীব্র বিরোধিতা করার মূল কারণগুলি ছিল—

ভারতীয় সদস্যহীনতা: এই কমিশনের ৭ জন সদস্যের মধ্যে একজনও ভারতীয় প্রতিনিধি ছিলেন না; কমিশনের সব সদস্যই ছিলেন শ্বেতাঙ্গ ইংরেজ।

অধিকারের অবমাননা: ভারতের ভাগ্য এবং ভবিষ্যৎ সংবিধান কেমন হবে, তা নির্ধারণ করার কমিটিতে ভারতীয়দের কোনো স্থান না দেওয়াকে ভারতীয়রা চরম অপমানজনক বলে মনে করেছিল।

প্রতিবাদ: এর ফলে ১৯২৮ সালে কমিশন ভারতে পৌঁছালে দেশজুড়ে ‘সাইমন গো ব্যাক’ (সাইমন ফিরে যাও) ধ্বনি দিয়ে এবং কালো পতাকা দেখিয়ে তীব্র বয়কট আন্দোলন গড়ে তোলা হয়।

অথবা, টীকা লেখো : সাঁওতাল বিদ্রোহ

(v) আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য ও সীমাবদ্ধতাগুলি কী ছিল ?

উত্তরঃ স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে মুসলিম সমাজের আধুনিকীকরণের জন্য আলিগড় আন্দোলন শুরু হয়েছিল।

মূল উদ্দেশ্য: মুসলিম সমাজের মধ্য থেকে কুসংস্কার ও রক্ষণশীলতা দূর করা এবং ইংরেজি শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের প্রসার ঘটিয়ে তাদের সরকারি চাকরির উপযুক্ত করে তোলা।

সীমাবদ্ধতা: এই আন্দোলনের প্রধান সীমাবদ্ধতা ছিল যে, এটি মূলত উচ্চবিত্ত ও অভিজাত মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাধারণ দরিদ্র মুসলিম সমাজ বা কৃষকদের উন্নতির সাথে এর কোনো সংযোগ ছিল না। এছাড়া, পরবর্তীকালে এই আন্দোলন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনৈতিক বিরোধিতার পথ বেছে নিয়েছিল।

অথবা, কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রতি ব্রিটিশ সরকারের মনোভাব কী ছিল ?

5. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো : (যেকোনো তিনটি) : 5×3=15

(i) ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো।

উত্তরঃ

নেতৃত্ব গ্রহণ: ১৯৪১ সালে সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের নজরবন্দি এড়িয়ে দেশত্যাগ করেন। ১৯৪৩ সালে তিনি সিঙ্গাপুরে রাসবিহারী বসুর অনুরোধে ‘আজাদ হিন্দ ফৌজ’-এর সর্বাধিনায়কত্ব গ্রহণ করেন।

স্লোগান ও প্রচার: তিনি সৈন্যদের “দিল্লি চলো” এবং “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব” স্লোগান দিয়ে উদ্বুদ্ধ করেন। সিঙ্গাপুরে তিনি স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন।

ভারত অভিযান: জাপানি সেনাবাহিনীর সহায়তায় আজাদ হিন্দ ফৌজ ভারতের পূর্ব সীমান্তে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জয় করে নাম দেন যথাক্রমে ‘শহীদ’ ও ‘স্বরাজ’। এরপর তারা মণিপুরের কোহিমা পর্যন্ত পৌঁছে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে দেন।

গুরুত্ব: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় ও রসদের অভাবে এই অভিযান শেষ পর্যন্ত সফল হয়নি। তবে আজাদ হিন্দ ফৌজের এই বীরত্বপূর্ণ লড়াই ভারতের সাধারণ মানুষ ও ভারতীয় সেনাদের মনে ব্রিটিশ বিরোধী আগুন জ্বালিয়ে দিয়েছিল।

(ii) ভারতের বিপ্লবী আন্দোলনে ভগৎ সিং ও সূর্য সেনের অবদান লেখো।

∆ ভগত সিং-এর অবদান—

সংগঠন: ভগত সিং ‘নওজোয়ান ভারত সভা’ এবং ‘হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন’ গঠন করে যুবসমাজকে সশস্ত্র বিপ্লবে উদ্বুদ্ধ করেন।

আইনসভায় বোমা ও স্লোগান: লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি ব্রিটিশ পুলিশ অফিসার স্যান্ডার্সকে হত্যা করেন। পরে ১৯২৯ সালে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা ফেলে তিনি “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগানটি জনপ্রিয় করে তোলেন।

ফলাফল: ১৯৩১ সালের ২৩শে মার্চ লাহোর ষড়যন্ত্র মামলায় হাসিমুখে ফাঁসির দড়ি পরে তিনি দেশের জন্য শহীদ হন, যা ভারতের তরুণদের মধ্যে দেশপ্রেমের জোয়ার এনেছিল।

∆ সূর্য সেনের অবদান—

অস্ত্রাগার লুণ্ঠন: চট্টগ্রামের শিক্ষক সূর্য সেন (মাস্টারদা) ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ গঠন করেন। ১৯৩০ সালের ১৮ই এপ্রিল তাঁর নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রামের দুটি ব্রিটিশ অস্ত্রাগার লুণ্ঠন করেন এবং যোগাযোগ ব্যবস্থা কেটে দেন।

জালালাবাদ পাহাড়ের যুদ্ধ: এরপর জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সেনাবাহিনীর সাথে বিপ্লবীদের এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়।

ফলাফল: ১৯৩৩ সালে তিনি গ্রেপ্তার হন এবং ১৯৩৪ সালে তাঁর ফাঁসি হয়। তাঁর এই সাহসী পদক্ষেপ প্রমাণ করেছিল যে ব্রিটিশদের শক্তিশালী ঘাঁটিও ভেঙে দেওয়া সম্ভব।

(iii) ১৯৪৬ খ্রিস্টাব্দে ভারতের নৌ-বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।

উত্তরঃ

পটভূমি: ১৯২০ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সর্বভারতীয় গণ-আন্দোলন হিসেবে অসহযোগ আন্দোলন শুরু হয়। রাওলাট আইনের অত্যাচার এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়েছিল।

প্রধান কর্মসূচি: এই আন্দোলনের দুটি দিক ছিল—
১. বর্জন: সরকারি চাকরি, খেতাব, আদালত এবং বিদেশী পণ্য বা বস্ত্র সম্পূর্ণ বর্জন করা।
২. গঠনমূলক কাজ: স্বদেশী খাদি কাপড়ের ব্যবহার বাড়ানো, জাতীয় বিদ্যালয় স্থাপন এবং হিন্দু-মুসলিম ঐক্য গড়ে তোলা।

আন্দোলনের বিস্তার: গান্ধীজির ডাকে সাড়া দিয়ে সারা ভারতের ছাত্র, কৃষক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগ দেয়। বিদেশী কাপড়ে আগুন লাগিয়ে মানুষ প্রতিবাদ জানায়।

আন্দোলন প্রত্যাহার: ১৯২২ সালের ৪ঠা ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরিচৌরা গ্রামে উত্তেজিত জনতা একটি পুলিশ থানায় আগুন লাগিয়ে ২২ জন পুলিশকে পুড়িয়ে মারে। অহিংসায় বিশ্বাসী গান্ধীজি এই হিংসাত্মক ঘটনার পর আন্দোলন প্রত্যাহার করে নেন।

গুরুত্ব: আন্দোলন লক্ষ্যপূরণে ব্যর্থ হলেও, এটিই প্রথমবার ভারতের জাতীয় আন্দোলনকে সাধারণ মানুষের গণ-আন্দোলনে পরিণত করেছিল।

(iv) স্যার সৈয়দ আহমেদ খান কীভাবে মুসলমান সমাজকে আধুনিকীকরণের পথে নিয়ে গিয়েছিলেন ?

(v) গান্ধিজী ও অসহযোগ আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো।

অথবা, টীকা লেখ: ১৯৪২ -এর ভারত ছাড়ো আন্দোলন।

📌আরও পড়ুনঃ

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্ন Click Here

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment