Class 11 Bengali 1st Semester Question Paper pdf | একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার প্রশ্নপত্র
KUMARI HIGH SCHOOL (H.S.)
1ST SEMESTER : 2025
CLASS : XI
Sub. : BENGALI
F.M. : 40 | Time : 1.15 Hr.
• প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো।
১. ‘পুঁইমাচা’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
(A) বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের সবুজপত্র
(B) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রবাসী
(C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভারতবর্ষ
(D) রবীন্দ্রনাথের কালী-কলম
২. ক্ষেন্তির কয়টি বোন ছিল?
(A) ক্ষেন্তি সহায়হরি ও অন্নপূর্ণার একমাত্র সন্তান।
(B) তিনটি বোন।
(C) দুটি বোন।
(D) একটি ভাই ও দুটি বোন।
৩. ক্ষেন্তির বসন্ত হওয়ায় তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে কোথায় রেখে এসেছিলেন?
(A) কালীঘাটে কাকার বাড়িতে।
(B) টালায় সহায়হরির বোনের বাড়িতে।
(C) তার মামার বাড়িতে।
(D) বাপের বাড়িতে।
৪. ‘পুঁইমাচা’ গল্পটি যে দিনে শেষ হয়েছে, সেটি হল—
(A) নীলপূজোর দিন।
(B) চড়কপূজোর দিন।
(C) মনসাপূজোর দিন।
(D) পৌষ-পার্বণের দিন।
৫. নিচের অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।
“কিরে ক্ষেন্তি, আর একটু চচ্চড়ি দিই?” ক্ষেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাবে সমর্থন করিল। কী ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন।
(A) এখানে ক্ষেন্তির প্রতি অন্নপূর্ণার স্নেহের পরিচয় পাওয়া যায়।
(B) এখানে অন্নপূর্ণার দারিদ্র্যজনিত দুঃখের প্রকাশ রয়েছে।
(C) এখানে ক্ষেন্তির ভোজনপ্রিয় স্বভাবের পরিচয় রয়েছে।
(D) এখানে অন্নপূর্ণার ক্ষেন্তির বিবাহ-পরবর্তী জীবন নিয়ে দুশ্চিন্তার প্রকাশ রয়েছে।
৬. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করো।
অন্নপূর্ণা ক্ষেন্তিকে __________ ঋতুতে পুঁইচারা চারা পুঁততে বলে।
(A) বর্ষা
(B) হেমন্ত
(C) শরৎ
(D) শীত
৭. সঠিক ঘটনাক্রম নির্বাচন করো।
(i) প্রবহমান জীবনের লাবণ্যে ভরপুর।
(ii) একটা কাঠঠোকরা পাখি ঠক্ র-র-র শব্দ করিতেছিল।
(iii) ছোটলোকের সঙ্গে কুটুম্বিতা করলেই এরকম হয়।
(iv) মা, দাও, প্রথম পিঠেখানা কানাচে-খাড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি।
(A) (iv), (iii), (i), (ii)
(B) (iii), (iv), (ii), (i)
(C) (ii), (iii), (i), (iv)
(D) (i), (iii), (iv), (ii)
৮. সত্য–মিথ্যার সঠিক বিকল্পটি নির্বাচন করো।
(i) কালীময়ের চণ্ডীমণ্ডপে সহায়হরির ডাক পড়ে।
(ii) দুর্গা বাড়ুজ্জে বাড়ির মেয়ে।
(iii) ইতুর ঘট মুখুজ্জে বাড়ির।
(iv) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ঠিক হয়।
(A) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
৯. দেবী বনেশ্বরী দিবসে কী দান করেন?
(A) পরিমল
(B) অমৃত ফল
(C) সুশান্ত নিদ্রা
(D) শীতলস্বচ্ছ ছায়া
১০. বিবৃতি ও কারণের ভিত্তিতে সঠিক উত্তরটি নির্বাচন করো।
বিবৃতি (ক): হিমাদ্রির হেমকান্তি সূর্যকিরণে উজ্জ্বল।
কারণ (খ): হিমাদ্রি হল সুবর্ণপর্বত।
(A) (ক) ঠিক, কিন্তু (খ) ভুল।
(B) (ক) ও (খ) উভয়ই ঠিক এবং (খ), (ক)-এর যথার্থ ব্যাখ্যা।
(C) (ক) ও (খ) উভয়ই ঠিক, কিন্তু (খ), (ক)-এর যথার্থ ব্যাখ্যা নয়।
(D) (খ) ঠিক, কিন্তু (ক) ভুল।
১১. সনেটের শেষ ছয়টি পঙ্ক্তিকে কী বলা হয়?
(A) ষষ্ঠী
(B) ষটক
(C) ষড়পদ
(D) ষড়ছন্দ
১২. রবীন্দ্রনাথ কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন ?
(A) বসন্ত (গীতিনাট্য)
(B) কর্ণকুন্তী সংবাদ
(C) ডাকঘর
(D) অচলায়তন
১৩. ‘গাহি সাম্যের গান’—সাম্যের গান গাওয়ার উদ্দেশ্য কী ?
(A) শ্রেণিহীন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠা।
(B) গান কবির প্রিয় বিষয়।
(C) গানই প্রতিবাদের শ্রেষ্ঠ মাধ্যম।
(D) গান মানুষকে মুগ্ধ করে।
১৪. সঠিক ঘটনাক্রম নির্বাচন করো।
(ক) দোকানে কেন এ দর-কষাকষি? পথে ফোটে তাজা ফুল।
(খ) এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন।
(গ) তোমার হৃদয় বিশ্ব-দেউল সকলের দেবতার।
(ঘ) যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান।
(A) ক, খ, গ, ঘ
(B) ঘ, ক, গ, খ
(C) খ, ক, গ, ঘ
(D) ক, গ, ঘ, খ
১৫. শূন্যস্থান পূরণ করো।
“সেই জানে কত গুণ ধরে, কত মতে _____________।”
(A) গিরীশ
(B) মধুসূদন
(C) বিদ্যাসাগর
(D) হিমালয়
১৬. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(i) বিশ্বদেউল (a) বৌদ্ধ
(ii) গ্রন্থসাহেব (b) হিন্দু
(iii) ত্রিপিটক (c) হৃদয়
(iv) কাশী (d) শিখ
বিকল্প সমূহঃ
(A) (i)-b, (ii)-c, (iii)-d, (iv)-a
(B) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(C) (i)-c, (ii)-b, (iii)-a, (iv)-d
(D) (i)-b, (ii)-a, (iii)-d, (iv)-c
১৭. ‘বিড়াল’ প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন প্রবন্ধগ্রন্থের অন্তর্গত?
(A) লোকরহস্য
(B) কমলাকান্তের দপ্তর
(C) সাম্য
(D) বিজ্ঞানরহস্য
১৮. কমলাকান্ত বিড়ালের উপর রাগ করতে না পারার কারণ কী?
(A) অধিকার
(B) আনুগত্য
(C) দুর্দশা
(D) পিপাসা
১৯. তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি নির্বাচন করো।
‘কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই’—এ কথাটি বলার কারণ—
(A) (ii), (iii) ঠিক; (i) ভুল
(B) (i) ঠিক; (ii), (iii) ভুল
(C) (i), (ii) ঠিক; (iii) ভুল
(D) (i), (ii), (iii) ঠিক
২০. সঠিক ঘটনাক্রম নির্বাচন করো।
(i) চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী।
(ii) অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা কর।
(iii) তাঁহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক।
(iv) এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে।
বিকল্প সমূহঃ
(A) (iv), (ii), (iii), (i)
(B) (i), (ii), (iii), (iv)
(C) (ii), (iii), (i), (iv)
(D) (i), (iii), (iv), (ii)
২১. ‘বিড়াল’ প্রবন্ধ থেকে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। সঠিক বিকল্পটি নির্বাচন করো।
(ক) আহারাভাবের বিড়ালের উদর কৃশ ও অস্থি দেখা যাচ্ছিল।
(খ) বিড়ালটি কমলাকান্তের জন্য রাখা মাছ খেয়েছিল।
(গ) কমলাকান্তের দেওয়া শাস্তি বিড়াল মাথা পেতে নিয়েছিল।
(ঘ) বিড়াল ক্ষুধা-পিপাসা নিয়ে প্রশ্ন তুলেছিল।
বিকল্প সমূহঃ
(A) (ক) অশুদ্ধ, (খ) শুদ্ধ, (গ) শুদ্ধ, (ঘ) অশুদ্ধ
(B) (ক), (খ), (গ), (ঘ) — সবকটিই শুদ্ধ
(C) (ক) শুদ্ধ, (খ) অশুদ্ধ, (গ) অশুদ্ধ, (ঘ) শুদ্ধ
(D) (ক) অশুদ্ধ, (খ) অশুদ্ধ, (গ) শুদ্ধ, (ঘ) শুদ্ধ
২২. উভয় তালিকার সামঞ্জস্য বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো।
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(i) মঙ্গলবার (a) কাঁকড়া মারা হয়েছিল
(ii) বৃষ্টির তৃতীয় দিন (b) সারা জগৎটা কেমন বিষণ্ন
(iii) পাদ্রে গোনসাগা (c) বৃষ্টি ধরে এলো
(iv) মাঝরাতে (d) সকাল সাতটার আগে এসে হাজির
বিকল্প সমূহঃ
(A) (i)-b, (ii)-c, (iii)-d, (iv)-a
(B) (i)-a, (ii)-b, (iii)-d, (iv)-c
(C) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(D) (i)-b, (ii)-a, (iii)-d, (iv)-c
২৩. পাদ্রি গোনসাগা হলেন একজন—
(A) যাজক
(B) বিশপ
(C) আর্চবিশপ
(D) সর্বোচ্চ মোহান্ত
২৪. ‘স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে’—উদ্ধৃত অংশটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে ?
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) চারণ কবি
(C) সাম্যবাদী
(D) বিড়াল
২৫. শূন্যস্থান পূরণ করো।
“_________ আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস।”
(A) গর্দানে
(B) হাতে
(C) পায়ে
(D) বুকে
২৬. একদিন সকালে এলিসেন্দার এমন মনে হওয়ার কারণ কী?
(A) বাইরে ঝড় উঠেছিল।
(B) দেবদূত রান্নাঘরে ঢুকেছিল।
(C) দেবদূত ছোটাছুটি করছিল।
(D) দেবদূত তার ডানা ছড়িয়ে ওড়ার চেষ্টা করছিল।
২৭. পৃথিবীর ভাষাবংশগুলির মধ্যে বৃহত্তম ভাষাবংশ কোনটি?
(A) ইন্দো-ইউরোপীয়
(B) সেমীয়-হামীয়
(C) ভোট-চীনীয়
(D) দ্রাবিড়
২৮. অলচিকি লিপির উদ্ভাবক হলেন—
(A) সতীনাথ মুর্মু
(B) সমীর মুর্মু
(C) রাধাগোবিন্দ মুর্মু
(D) রঘুনাথ মুর্মু
২৯. বিবৃতি ও কারণের ভিত্তিতে সঠিক উত্তরটি নির্বাচন করো।
বিবৃতি (ক): ভারতের প্রধান ভাষাবংশগুলির মধ্যে অস্ট্রিক একটি গুরুত্বপূর্ণ ভাষাবংশ।
কারণ (খ): এই ভাষাবংশের অন্তর্গত বহু ভাষা বর্তমান ভারতেও প্রচলিত।
(A) (ক) ও (খ) উভয়ই ঠিক এবং (খ), (ক)-এর যথার্থ ব্যাখ্যা।
(B) (ক) ও (খ) উভয়ই ঠিক, কিন্তু (খ), (ক)-এর যথার্থ ব্যাখ্যা নয়।
(C) (ক) ঠিক, কিন্তু (খ) ভুল।
(D) (ক) ভুল, কিন্তু (খ) ঠিক।
৩০. ‘অ’ ও ‘এ’—এই বৈশিষ্ট্যটি কোন উপভাষার ?
(A) রাঢ়ী
(B) বঙ্গালী
(C) বরেন্দ্রী
(D) কামরূপী
৩১. উপভাষা ও স্থানের সামঞ্জস্য বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো।
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(i) রাঢ়ী (a) মুর্শিদাবাদ
(ii) বঙ্গালী (b) নোয়াখালি
(iii) বরেন্দ্রী (c) জলপাইগুড়ি
(iv) কামরূপী (d) পাবনা
বিকল্প সমূহঃ
(A) (i)-a, (ii)-b, (iii)-d, (iv)-c
(B) (i)-a, (ii)-c, (iii)-b, (iv)-d
(C) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(D) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
৩২. উপভাষা হল—
(A) বিশেষ কোনো অঞ্চলের শিষ্ট ভাষা।
(B) আঞ্চলিক বৈশিষ্ট্য অনুযায়ী চলিত ভাষার রূপ।
(C) জেলার প্রান্তিক মানুষের মুখের ভাষা।
(D) কলকাতার চারপাশের মানুষের ব্যবহৃত ভাষা।
৩৩. হরপ্রসাদ শাস্ত্রী প্রদত্ত চর্যাপদের নামটি হল—
(A) চর্যাশ্চর্যবিনিশ্চয়
(B) আশ্চর্যচর্যাপদ
(C) চর্যাচর্যবিনিশ্চয়
(D) চর্যাগীতিকোষ
৩৪. বাংলা সাহিত্যের অন্ধকারময় যুগ বলা হয়—
(A) ১২০০–১৩৫০ খ্রিস্টাব্দ
(B) ১৩৫০–১৪৫০ খ্রিস্টাব্দ
(C) ১০০০–১২০০ খ্রিস্টাব্দ
(D) ১৫০০–১৬৫০ খ্রিস্টাব্দ
৩৫. উভয় তালিকার সামঞ্জস্য বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো।
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(i) ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি (a) ঘনরাম চক্রবর্তী
(ii) চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি (b) কানাহরিদত্ত
(iii) মনসামঙ্গল কাব্যের আদি কবি (c) মুকুন্দ চক্রবর্তী
(iv) অন্নদামঙ্গল কাব্য (d) ভারতচন্দ্র
বিকল্প সমূহঃ
(A) (i)-a, (ii)-c, (iii)-b, (iv)-d
(B) (i)-a, (ii)-b, (iii)-d, (iv)-c
(C) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(D) (i)-b, (ii)-a, (iii)-d, (iv)-c
৩৬. বিবৃতি ও কারণের ভিত্তিতে সঠিক উত্তরটি নির্বাচন করো।
বিবৃতি (ক): বিদ্যাপতিকে ‘মিথিলা কোকিল’ বলা হয়।
কারণ (খ): বিদ্যাপতি মৈথিলী ভাষায় গান রচনা করতেন।
(A) (ক) ঠিক, কিন্তু (খ) ভুল।
(B) (ক) ও (খ) উভয়ই ঠিক এবং (খ), (ক)-এর যথার্থ ব্যাখ্যা।
(C) (ক) ও (খ) উভয়ই ঠিক, কিন্তু (খ), (ক)-এর যথার্থ ব্যাখ্যা নয়।
(D) (খ) ঠিক, কিন্তু (ক) ভুল।
৩৭. ‘শ্রীকৃষ্ণবিজয়’ গ্রন্থের রচয়িতা—
(A) কাশীরাম দাস
(B) কৃত্তিবাস ওঝা
(C) মালাধর বসু
(D) ছুটি খাঁ
৩৮. ‘গীতগোবিন্দম্’ গ্রন্থের রচয়িতা—
(A) চণ্ডীদাস
(B) বিদ্যাপতি
(C) জয়দেব
(D) গোবিন্দদাস
৩৯. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
(A) ১৯১৫ খ্রিস্টাব্দে
(B) ১৯১৪ খ্রিস্টাব্দে
(C) ১৯১৭ খ্রিস্টাব্দে
(D) ১৯১৬ খ্রিস্টাব্দে
৪০. আলাওলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থটির নাম—
(A) পদ্মাবতী
(B) তোহফা
(C) সপ্তপয়কর
(D) সেকান্দরনামা
| Kumari High School H.S Q.P 2025 | ||
|---|---|---|
| বিষয় | পরীক্ষা | লিঙ্ক |
| বাংলা | SEM-I | Download |
ANSWER KEY (উত্তরপত্র)
১. (B) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রবাসী
২. (B) তিনটি বোন
৩. (D) বাপের বাড়িতে
৪. (B) চড়কপূজোর দিন
৫. (D) অন্নপূর্ণার ক্ষেন্তির বিবাহ-পরবর্তী জীবন নিয়ে দুশ্চিন্তার প্রকাশ রয়েছে
৬. (A) বর্ষা
৭. (B) (iii), (iv), (ii), (i)
৮. (D) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
৯. (D) শীতলস্বচ্ছ ছায়া
১০. (B) (ক) ও (খ) উভয়ই ঠিক এবং (খ), (ক)-এর যথার্থ ব্যাখ্যা
১১. (B) ষটক
১২. (A) বসন্ত (গীতিনাট্য)
১৩. (A) শ্রেণিহীন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠা
১৪. (D) ক, গ, ঘ, খ
১৫. (C) বিদ্যাসাগর
১৬. (B) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
১৭. (B) কমলাকান্তের দপ্তর
১৮. (C) দুর্দশা
১৯. (D) (i), (ii), (iii) ঠিক
২০. (D) (i), (iii), (iv), (ii)
২১. (C) (ক) শুদ্ধ, (খ) অশুদ্ধ, (গ) অশুদ্ধ, (ঘ) শুদ্ধ
২২. (A) (i)-b, (ii)-c, (iii)-d, (iv)-a
২৩. (A) যাজক
২৪. (B) চারণ কবি
২৫. (A) গর্দানে
২৬. (D) দেবদূত তার ডানা ছড়িয়ে ওড়ার চেষ্টা করছিল
২৭. (A) ইন্দো-ইউরোপীয়
২৮. (D) রঘুনাথ মুর্মু
২৯. (A) (ক) ও (খ) উভয়ই ঠিক এবং (খ), (ক)-এর যথার্থ ব্যাখ্যা
৩০. (D) কামরূপী
৩১. (A) (i)-a, (ii)-b, (iii)-d, (iv)-c
৩২. (B) আঞ্চলিক বৈশিষ্ট্য অনুযায়ী চলিত ভাষার রূপ
৩৩. (C) চর্যাচর্যবিনিশ্চয়
৩৪. (B) ১৩৫০–১৪৫০ খ্রিস্টাব্দ
৩৫. (A) (i)-a, (ii)-c, (iii)-b, (iv)-d
৩৬. (B) (ক) ও (খ) উভয়ই ঠিক এবং (খ), (ক)-এর যথার্থ ব্যাখ্যা
৩৭. (C) মালাধর বসু
৩৮. (C) জয়দেব
৩৯. (D) ১৯১৬ খ্রিস্টাব্দে
৪০. (A) পদ্মাবতী
