Class 11 Bengali 1st Semester Question Paper pdf | একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার প্রশ্ন ২০২৫

Class 11 Bengali 1st Semester Question Paper pdf | একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার প্রশ্ন ২০২৫

KHARJUNA HIGH SCHOOL (H.S.)
SEMESTER-I EXAMINATION-2025
Class – XI
Sub. – BENGALI
F.M. – 40            Time – 1 hr. 15 minutes

প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো।

১. ‘ঝড়ের প্রতীক্ষায় রহিলেন’— কে ঝড়ের প্রতীক্ষায় রহিলেন ?
(A) অন্নপূর্ণা
(B) চৌধুরীমশাই
(C) সহায়হরি
(D) তারক খুড়ো।

২. সহায়হরি ও অন্নপূর্ণার ছোটো মেয়েটির নাম—
(A) রাধী
(B) পুটি
(C) ক্ষেন্তি
(D) দুর্গা।

৩. কমলাকান্ত রাগ করতে পারে না, কারণ—
(A) রাগ করা পুরুষ মানুষের শোভা পায় না
(B) তিনি মনুষ্যকুলে কুলাঙ্গার হিসাবে চিহ্নিত হবেন
(C) সকলে তাঁকে উপহাস করবে
(D) দুগ্ধে কমলাকান্তর যে অধিকার, বিড়ালেরও সেই অধিকার আছে।

৪. ‘পরোপকারই পরম ধর্ম’— বক্তা কে ?
(A) কমলাকান্ত
(B) প্রসন্ন
(C) বিড়াল
(D) বঙ্কিমচন্দ্র।

৫. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটির উৎস হল—
(A) বীরাঙ্গনা কাব্য
(B) ব্রজাঙ্গনা কাব্য
(C) চতুর্দশপদী কবিতাবলী
(D) মেঘনাদবধ কাব্য।

৬. ‘__________ হেম-কান্তি অম্লান কিরণে।’
(A) হিমাদ্রির
(B) হেমাদ্রির
(C) হিমালয়ের
(D) কাঞ্চনজঙ্ঘার

৭. ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়—
(A) বিজলী পত্রিকায়
(B) লাঙল পত্রিকায়
(C) প্রবাসী পত্রিকায়
(D) বঙ্গদর্শন পত্রিকায়।

৮. ‘দোকানে কেন এ দর কষাকষি’ ? — এখানে কবি যা বলতে চেয়েছেন—
(A) মানুষের লাভ-লোকসানের কথা
(B) ধর্মে ধর্মে বিভেদের কথা
(C) জাতিতে জাতিতে মিলনের কথা
(D) লৌকিক গাল-গল্পের কথা।

৯. ক্ষেন্তির বরের কীসের ব্যবসা ছিল ?
(A) ইট-সিমেন্টের
(B) সিলেট-চুন-ইটের
(C) খাবারের
(D) কাপড়ের

১০. বসন্ত হবার পর ক্ষেন্তির শ্বশুরবাড়ির লোকেরা তাকে রেখে এসেছিল—
(A) বাপের বাড়িতে
(B) মামার বাড়িতে
(C) টোলায়
(D) বরোজপোতায়।

১১. শূন্যস্থান পূরণ করো। – সরু সরু কাঁচের চুড়িগুলো _______ একটি সেফটিপিন দিয়া একত্র করিয়া আটকানো।
(A) দু-পয়সা ডজনের
(B) এক টাকা ডজনের
(C) ছ-পয়সা ডজনের
(D) দু-টাকা ডজনের।

১২. সহায়হরি ঘুরে ঘুরে দিন কাটাতেন—
(A) দুলে ও ঘোষ পাড়ায়
(B) দুলে ও বাগদীপাড়ায়
(C) বাগদী ও ডোম পাড়ায়
(D) চৌধুরী পাড়ায়।

১৩. অন্নপূর্ণাদের বাড়ি থেকে পাশের পাড়ায় মুখুজ্জে বাড়ি যাওয়ার পথে যে গাছগুলি দেখা যায়—
(A) শেওড়া → বনভাট → পলাশ → সজনে

(B) শেওড়া → বনভাট → রায়চিতা → বনচালতা

(C) পেঁপে → শেওড়া → সজনে → বট

(D) বকুল → শিমুল → সজনে → নিম।

১৪. বিবৃতি-১ : কমলাকান্ত ওয়াটারলু জিতিতে পারিত।
বিবৃতি-২ : কমলাকান্ত যদি নেপোলিয়ান হইতে পারিত।

বিকল্পসমূহ :
(A) বিবৃতি-১ এবং বিবৃতি-২ পরস্পর বিপরীত।
(B) বিবৃতি-১ এবং বিবৃতি-২ উভয়েই বেঠিক।
(C) বিবৃতি-২, বিবৃতি-১ এর কারণ।
(D) বিবৃতি-২, বিবৃতি-১ এর ফল।

১৫. কমলাকান্তের বিশ্লেষণে মার্জারের কথাগুলি ছিল—
(A) অপটিমিস্টিক
(B) সোশিয়ালিস্টিক
(C) রাজনৈতিক
(D) ধর্মনৈতিক।

১৬. চোরের দণ্ড আছে। কিন্তু _______ কি দণ্ড নাই ?
(A) ষড়যন্ত্রীর
(B) নির্দয়তার
(C) কৃপণের
(D) ডাকাতের।

১৭. অন্নপূর্ণা জামাই এর সামনে আসতে লজ্জা পাচ্ছিল। কারণ—
(A) জামাই তাকে পছন্দ করত না
(B) জামাই খুব বেঁটে ছিল
(C) জামাই এর বয়স একটু বেশি ছিল
(D) জামাই একটু বেশিই লম্বা ছিল।

১৮. ‘যোগায় অমৃতফল…’ – কবিতায় ‘অমৃত ফল’ বলতে বোঝানো হয়েছে—
(A) প্রাণদানকারী ফলকে
(B) সুস্বাদু খাদ্যকে
(C) বিদ্যাসাগরের অকৃপণ দানকে
(D) লাল বটফলকে।

১৯. ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটির অনুবাদক হলেন—
(A) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(B) শঙ্খ ঘোষ
(C) অনিন্দ্য সৌরভ
(D) বিমল কর।

২০. মেয়েটি এক আজব মাকড়সায় বদলে গিয়েছিল। কারণ—
(A) বাবা-মায়ের অভিশাপ
(B) জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা
(C) বন্ধুদের চক্রান্ত
(D) দেবতার অভিশাপ।

২১. মাইকেল মধুসূদন দত্ত বাংলায় যে ছন্দের প্রবর্তন করেন—
(A) অক্ষরবৃত্ত
(B) মাত্রাবৃত্ত
(C) অমিত্রাক্ষর
(D) লাচাড়ী।

২২. স্তন্ত মেলাও :

ক-স্তম্ভ খ-স্তম্ভ

(i) বাইবেল (a) শিখ
(ii) ত্রিপিটক (b) খ্রিস্টান
(iii) জেন্দাবেস্তা (c) বৌদ্ধ
(iv) গ্রন্থসাহেব (d) পারসিক

বিকল্প সমূহ :
(A) (i)-b, (ii)-c, (iii)-d, (iv)-a
(B) (i)-c, (ii)-b, (iii)-a, (iv)-d
(C) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d
(D) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a

২৩. ‘ডাকতে হলো সঙ্গিনসমেত সেনাবাহিনীকে’। এখানে ‘সঙ্গিন’ কথার অর্থ কী ?
(A) বন্দুকের ডগায় লাগানো গোপন ছোরা
(B) লাঠিয়াল বাহিনী
(C) ধারালো তরবারি
(D) লাঠিধারী পুলিশবাহিনী।

২৪. বাতাসকে মুক্ত করে দেয় সুর— কখন ?
(A) যখন কবিকে ফাঁসির মঞ্চে তোলা হয়
(B) যখন ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে ওঠে বাজ
(C) যখন জেলের গরাদ থেকে বেরিয়ে আসে লিপিকার স্বর
(D) যখন কাঁপন লাগে জিভে।

২৫. কবিকে ওরা ভয় পায়, যখন—
(A) গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে
(B) গান বন্ধ হয়ে যায়
(C) কবি যুদ্ধে শামিল হন
(D) কবি কারাবন্দী হন।

২৬. পৃথিবীর বৃহত্তম ভাষাবংশের নাম—
(A) সেমীয়-হামীয়
(B) ফিনো-উগ্রীয়
(C) ইন্দো-ইউরোপীয়
(D) ভোট-চীনীয়।

২৭. অন্তর্মুখী বর্গের একটি ভাষার উদাহরণ হলো—
(A) তুর্কি
(B) ভোট-চিনা
(C) এস্কিমোদের ভাষা
(D) সোয়াহিলি।

২৮. ইরানীয় শাখার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন হলো—
(A) গ্রন্থসাহেব
(B) জেন্দ-আবেস্তা
(C) কোরাণ
(D) মহাভারত।

২৯. ভোলাপুক নামক কৃত্রিম ভাষা সৃষ্টি করেন—
(A) মার্টিন শেইলার
(B) এল. এল. জামেনহফ
(C) জন উইলকিন্স
(D) ফ্রান্সিস বেকন।

৩০. পিজিন দীর্ঘস্থায়ী হয়ে কোনো গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হলে তাকে বলে—
(A) চিনুক
(B) ক্রেওল
(C) বিশ্বভাষা
(D) কৃত্রিম ভাষা।

৩১. বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন হলো—
(A) শ্রীকৃষ্ণকীর্তন
(B) চর্যাপদ
(C) বৈষ্ণব পদাবলী
(D) মঙ্গলকাব্য।

৩২. চর্যার টিকাকারের নাম ছিল—
(A) প্রবোধচন্দ্র বাগচী
(B) হরপ্রসাদ শাস্ত্রী
(C) মুনিদত্ত
(D) বিধুশেখর শাস্ত্রী।

৩৩. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের শেষ খণ্ডটির নাম হলো—
(A) জন্মখণ্ড
(B) নৌকাখণ্ড
(C) বংশীখণ্ড
(D) রাধাবিরহ।

৩৪. প্রাচীন ভারতীয় আর্যভাষার অপর নাম—
(A) ছান্দভাষা
(B) বৈদিকভাষা
(C) হিন্দুভাষা
(D) আরবিভাষা।

৩৫. চৈতন্যলীলার ব্যাস বলা হয়—
(A) গোবিন্দদাসকে
(B) চণ্ডীদাসকে
(C) বৃন্দাবনদাসকে
(D) কৃষ্ণদাসকে।

৩৬. স্তম্ভ মেলাও :

ক-স্তম্ভ খ-স্তম্ভ

(i) লাউসেন (a) মনসামঙ্গল
(ii) কালকেতু (b) চণ্ডীমঙ্গল
(iii) চাঁদসদাগর (c) ধর্মমঙ্গল
(iv) ঈশ্বরী পাটনী (d) অন্নদামঙ্গল

বিকল্প সমূহ :-
(A) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
(B) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(C) (i)-b, (ii)-c, (iii)-d, (iv)-a
(D) (i)-c, (ii)-b, (iii)-a, (iv)-d

৩৭. অলচিকি লিপির উদ্ভাবক ছিলেন—
(A) রঘুনাথ মাহাতো
(B) পণ্ডিত রঘুনাথ মুর্মু
(C) ফাদার হফম্যান
(D) প্রবোধচন্দ্র বাগচী।

৩৮. বঙ্গালী উপভাষার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো—
(A) অপিনিহিতির বহুল ব্যবহার হয়
(B) স্বতঃ নাসিক্যভবনের ব্যাপক প্রয়োগ ঘটে
(C) স্বরসঙ্গতির প্রাধান্য দেখা যায়
(D) ক্রিয়াপদের শেষে ‘ক’ প্রত্যয়ের সার্থক প্রয়োগ ঘটে।

৩৯. মান্যচলিত বাংলা ভাষা বলতে বোঝানো হয়—
(A) ঝাড়খণ্ডী উপভাষাকে
(B) বরেন্দ্রী উপভাষাকে
(C) বঙ্গালী উপভাষাকে
(D) রাঢ়ী উপভাষাকে।

৪০. কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিতভাষা বাংলা সাহিত্যের অঙ্গনে স্থান করে নিয়েছিল—
(A) তত্ত্ববোধনী
(B) সবুজপত্র
(C) বঙ্গদর্শন
(D) সমাচার দর্পণ।

একাদশ শ্রেণির বাংলা প্রশ্ন ২০২৫ পিডিএফ
বিষয় পরীক্ষা লিঙ্ক
বাংলা SEM-I Download

ANSWER KEY (উত্তরপত্র)

১. (B) চৌধুরীমশাই, ২. (B) পুটি, ৩. (B) তিনি মনুষ্যকুলে কুলাঙ্গার হিসাবে চিহ্নিত হবেন, ৪. (C) বিড়াল, ৫. (C) চতুর্দশপদী কবিতাবলী, ৬. (A) হিমাদ্রির, ৭. (B) লাঙল পত্রিকায়, ৮. (B) ধর্মে ধর্মে বিভেদের কথা, ৯. (B) সিলেট-চুন-ইটের, ১০. (D) বরোজপোতায়, ১১. (A) দু-পয়সা ডজনের, ১২. (B) দুলে ও বাগদীপাড়ায়, ১৩. (B) শেওড়া → বনভাট → রায়চিতা → বনচালতা, ১৪. (C) বিবৃতি-২, বিবৃতি-১ এর কারণ, ১৫. (B) সোশিয়ালিস্টিক, ১৬. (C) কৃপণের, ১৭. (C) জামাই এর বয়স একটু বেশি ছিল, ১৮. (C) বিদ্যাসাগরের অকৃপণ দানকে, ১৯. (A) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, ২০. (A) বাবা-মায়ের অভিশাপ, ২১. (C) অমিত্রাক্ষর, ২২. A) (i)-b, (ii)-c, (iii)-d, (iv)-a, ২৩. (A) বন্দুকের ডগায় লাগানো গোপন ছোরা, ২৪. (C) যখন জেলের গরাদ থেকে বেরিয়ে আসে লিপিকার স্বর, ২৫. (A) গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে, ২৬. (C) ইন্দো-ইউরোপীয়, ২৭. (D) সোয়াহিলি, ২৮. (B) জেন্দ-আবেস্তা, ২৯. (A) মার্টিন শেইলার, ৩০. (B) ক্রেওল, ৩১. (B) চর্যাপদ, ৩২. C) মুনিদত্ত, ৩৩. D) রাধাবিরহ, ৩৪. (B) বৈদিকভাষা, ৩৫. (C) বৃন্দাবনদাসকে, ৩৬. (D) (i)-c, (ii)-b, (iii)-a, (iv)-d৩৭. (B) পণ্ডিত রঘুনাথ মুর্মু, ৩৮. (A) অপিনিহিতির বহুল ব্যবহার হয়, ৩৯. (D) রাঢ়ী উপভাষাকে, ৪০. (B) সবুজপত্র।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply