আজকের বিষয় দশম শ্রেণির জন্য MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে মাধ্যমিক টেস্ট পেপার ২০২৫-২৬ থেকে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test দেওয়া হল। এখানে ৫টি বিভিন্ন স্কুলের বাংলা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র থেকে মোট ৮৫টি MCQ দেওয়া হয়েছে। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের প্রস্তুতি কতটা হয়েছে।
11. Jodhpur Park Boys’ School, 12. টাকি সরকারি উচ্চ বিদ্যালয়, 13. Ramakrishna Mission Boys’ Home High School, Rahara 14. Krishnath College School, 15. Rishipur High School.
MOCK TEST – 3
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :১×১৭=১৭
Q ➤ ১.১ ছোটোমাসি তপনের থেকে বড় ছিলেন— (ক) বছর পাঁচেকের (খ) বছর সাতেকের (গ) বছর আটেকের (ঘ) বছর দশেকের
Q ➤ ১.২ গিরীশ মহাপাত্রের বয়স— (ক) চল্লিশ-বিয়াল্লিশ (খ) পঞ্চাশ-বাহান্ন (গ) ষাটের কাছাকাছি (ঘ) ত্রিশ-বত্রিশের বেশি নয়
Q ➤ ১.৩ চকের বাসস্ট্যান্ডে যে বাস-ড্রাইভার হরিদাকে ধমক দিয়েছিল তার নাম— (ক) দয়াল (খ) অনাদি (গ) কাশীনাথ (ঘ) কালীনাথ
Q ➤ ১.৪ “…………. আর স্বপ্ন দেখতে পারল না।” — যারা স্বপ্ন দেখতে পারল না— (ক) অপেক্ষারত মেয়েটি (খ) গির্জার নান (গ) শান্ত হলুদ দেবতারা (ঘ) কবিতার কথক
Q ➤ ১.৫ শঙ্খ ঘোষের ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটির মূল কাব্যগ্রন্থ— (ক) বাবরের প্রার্থনা (খ) পাঁজরে দাঁড়ের শব্দ (গ) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে (ঘ) জলই পাষাণ হয়ে আছে।
Q ➤ ১.৬ “………. রক্ত তড়িৎ চাবুক হানে”— (ক) মহাকাল (খ) মহাকাল-সারথি (গ) শিশু-চাঁদ (ঘ) নবীন
Q ➤ ১.৭ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল— (ক) পাইলট পেন (খ) রিজার্ভার পেন (গ) ঝর্ণা কলম (ঘ) পার্কার পেন
Q ➤ ১.৮ উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো হত— (ক) বারো আনায় (খ) পনেরো আনায় (গ) ষোলো আনায় (ঘ) আঠেরো আনায়
Q ➤ ১.৯ প্রথম শ্রেণির পাঠকরা যে কতিপয় ইংরেজি শব্দ জানে তার একটি হল— (ক) আয়োডিন (খ) নাইট্রোজেন (গ) ইঞ্জিন (ঘ) অক্সিজেন
Q ➤ ১.১০ বিভক্তি শব্দের অর্থ— (ক) ভক্তিপূর্ণ (খ) জোড়া (গ) বিশ্লেষণ (ঘ) বিভাজন
Q ➤ ১.১১ ‘সেয়ানে সেয়ানে কোলাকুলি হচ্ছে।’ — এই বাক্যের কর্তা হলো— (ক) প্রযোজক (খ) অনুক্ত (গ) সহযোগী (ঘ) ব্যতিহার
Q ➤ ১.১২ ‘ভাষাহীন’ শব্দটি যে সমাসের উদাহরণ — (ক) না বহুব্রীহি (খ) করণ তৎপুরুষ (গ) না তৎপুরুষ (ঘ) অপাদান তৎপুরুষ
Q ➤ ১.১৩ “কিছু উপদেশ শুনিয়ে যান, বিরাগীজি ……….।” — এই বাক্যটি যে ধরনের বাক্য— (ক) অনুজ্ঞাসূচক (খ) নির্দেশক (গ) বিস্ময়সূচক (ঘ) প্রার্থনাসূচক
Q ➤ ১.১৪ ‘শরানল’ এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য— (ক) শরদের অনল (খ) শর নিঃসৃত অনল (গ) শর ও অনল (ঘ) শর থেকে অনল
Q ➤ ১.১৫ বিভক্তিপ্রধান সমাস— (ক) বহুব্রীহি সমাস (খ) তৎপুরুষ সমাস (গ) অব্যয়ীভাব সমাস (ঘ) নিত্য সমাস
Q ➤ ১.১৬ “……….. ব্যগ্রপদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল।”— চিহ্নিত পদটি যে কারকের উদাহরণ — (ক) অধিকরণ (খ) অপাদান (গ) নিমিত্ত (ঘ) করণ
Q ➤ ১.১৭ ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়— (ক) কর্তৃবাচ্যে (খ) কর্মবাচ্যে (গ) ভাববাচ্যে (ঘ) কর্মকর্তৃবাচ্যে
Q ➤ ১.১ জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন— (ক) পাঁচদিন (খ) তিনদিন (গ) সাতদিন (ঘ) একদিন
Q ➤ ১.২ “এসো, আমরা কুস্তি লড়ি” — উক্তিটি করেছে — (ক) অমৃত (খ) হিসাব (গ) কালিয়া (ঘ) ছেলে ছোকরার দল
Q ➤ ১.৩ “ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নীচে নামাইতে পারি” — উক্তির বক্তা হলেন— (ক) নদেরচাঁদ (খ) অপূর্ব (গ) পুলিশ ইনস্পেক্টর (ঘ) হরিদা
Q ➤ ১.৪ পশ্চিম দিগন্তপানে ঝড় এসেছিল — (ক) প্রভাতকালে (খ) প্রদোষকালে (গ) দ্বিপ্রহরে (ঘ) গোধূলিবেলায়
Q ➤ ১.৫ মিষ্টিবাড়ির ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল— (ক) কবি (খ) মেয়েটি (গ) দেবতারা (ঘ) বন্ধুটি
Q ➤ ১.৬ “চিত্রের পোতলি সমা নিপতিত মনোরমা” — ‘চিত্রের পোতলি সমা’ ছিলেন — (ক) পদ্মাবতী (খ) সমুদ্রকন্যা (গ) নাগমতী (ঘ) বিজয়া
Q ➤ ১.৭ ওস্তাদ কলমবাজদের বলা হত— (ক) জার্নালিস্ট (খ) টাইপিস্ট (গ) স্টেনোগ্রাফার (ঘ) ক্যালিগ্রাফিস্ট
Q ➤ ১.৮ প্রীতির সঙ্গে আয়ত্ত করতে হয় যে ভাষা পদ্ধতি — (ক) মাতৃভাষা (খ) বিদেশী ভাষা (গ) তৎসম ভাষা (ঘ) হিন্দি ভাষা
Q ➤ ১.৯ ‘আমাদের ইতিহাস নেই’ — নিম্নরেখ পদটি — (ক) কর্তৃকারক (খ) কর্মকারক (গ) সম্বন্ধ পদ (ঘ) অধিকরণ কারক
Q ➤ ১.১০ আলংকারিকগণ শব্দের যত প্রকার গুণের কথা বলেছেন— (ক) দু’রকম (খ) তিন রকম (গ) চার রকম (ঘ) বহুরকম
Q ➤ ১.১১ বাক্যের অর্থের পূর্ণতা প্রকাশ করে— (ক) নামপদ (খ) অব্যয় (গ) বিশেষণ (ঘ) সমাপিকা ক্রিয়া
Q ➤ ১.১২ দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে — (ক) পূর্বপদের (খ) পরপদের (গ) উভয় পদের (ঘ) অন্য নতুন পদের
Q ➤ ১.১৩ সম্বন্ধ তৎপুরুষ সমাসের ব্যাসবাক্যে সাধারণত যে বিভক্তি থাকে— (ক) তে (খ) য় (গ) এ (ঘ) র/এর
Q ➤ ১.১৪ “আবার তোরা মানুষ হ।” — যে ধরনের বাক্যের দৃষ্টান্ত— (ক) প্রার্থনাসূচক (খ) অনুজ্ঞাসূচক (গ) অস্ত্যর্থক (ঘ) আবেগসূচক
Q ➤ ১.১৫ বাক্যে অন্বয় অনুযায়ী পদগুলির যথাস্থানে সংস্থাপনকে বলা হয়— (ক) আসত্তি (খ) আসক্তি (গ) আকাঙ্ক্ষা (ঘ) যোগ্যতা
Q ➤ ১.১৬ “তোরা সব জয়ধ্বনি কর” — যে বাচ্যের উদাহরণ— (ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
Q ➤ ১.১৭ ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় যে বাচ্যে— (ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
Q ➤ ১.১ “ওই চোখ কি হরিদার চোখ হতে পারে”—বক্তা কে? (ক) ভবতোষ (খ) জগদীশবাবু (গ) অনাদি (ঘ) বিরাগী
Q ➤ ১.২ “ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন”—ক্ষণকাল মৌন ছিলেন— (ক) গিরীশ মহাপাত্র (খ) নিমাইবাবু (গ) জগদীশবাবু (ঘ) তলোয়ারকর
Q ➤ ১.৩ পান্নালাল প্যাটেল ‘জ্ঞানপীঠ’ পুরস্কার লাভ করেন— (ক) ১৯৭৫ সালে (খ) ১৯৮৫ সালে (গ) ১৯৭৭ সালে (ঘ) ১৯৮৫ সালে
Q ➤ ১.৪ “আমাদের কথা কে-বা জানে / আমরা ফিরেছি ………..।”- (ক) দোরে দোরে (খ) কাছে দূরে (গ) দূরে দূরে (ঘ) অনেক দূরে
Q ➤ ১.৫ “জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন”—কে আসছে? (ক) নবীন (খ) চিরসুন্দর (গ) মহাকাল সারথি (ঘ) মুমূর্ষু
Q ➤ ১.৬ বৃহন্নলারূপী কিরীটীর গোধন উদ্ধারের সঙ্গী ছিলেন— (ক) বিরাটপুত্র (খ) পবনপুত্র (গ) রাবণপুত্র (ঘ) চিত্রাঙ্গদাপুত্র
Q ➤ ১.৭ ‘কায়স্থ’ আর ‘রাজপুত’ চেনা যায় যথাক্রমে— (ক) কলম ও গায়ের রঙে (খ) কলম ও গোঁফে (গ) আভিজাত্য ও গোঁফে (ঘ) গোঁফে ও কলমে
Q ➤ ১.৮ ‘পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক’—এখানে ‘তার’ বলতে যার কথা বোঝানো হয়েছে — (ক) ইংরেজি না-জানা পাঠক (খ) বাংলা না-জানা পাঠক (গ) ইংরেজি জানা পাঠক (ঘ) বাংলা জানা পাঠক
Q ➤ ১.৯ “অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন”—তিনি হলেন— (ক) সত্যজিৎ রায় (খ) অন্নদাশঙ্কর রায় (গ) রাজশেখর বসু (ঘ) সুবোধ ঘোষ
Q ➤ ১.১০ ‘শুনি হুঙ্কার তাহার পিনাকে’— নিম্নরেখ পদটি হল— (ক) কর্তৃকারক (খ) অপাদান কারক (গ) করণ কারক (ঘ) অধিকরণ কারক
Q ➤ ১.১১ ‘আমার আজ আর আপিস যাওয়া হলই না’—এখানে ‘আমার’ হল— (ক) অনুক্ত কর্তা (খ) নিরপেক্ষ কর্তা (গ) কর্মকর্তৃবাচ্যের কর্তা (ঘ) ঊহ্য কর্তা
Q ➤ ১.১২ ‘ছন্নমতি’—সমস্ত পদটির সমাসের নাম — (ক) বহুব্রীহি সমাস (খ) কর্মধারয় সমাস (গ) তৎপুরুষ সমাস (ঘ) অব্যয়ীভাব সমাস।
Q ➤ ১.১৩ ‘অন্নসুধার মতো’ — এখানে ‘অন্ন’ ও ‘সুধা’ হল যথাক্রমে— (ক) উপমেয় ও উপমান (খ) উপমান ও উপমেয় (গ) উপমেয় ও সাধারণ ধর্ম (ঘ) উপমান ও সাধারণ ধর্ম।
Q ➤ ১.১৪ “এই অন্তরমহলে মানুষের যে মিলন, সেই মিলনই সত্য মিলন।”—গঠন অনুসারে বাক্যটি (ক) সরল বাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্র বাক্য
Q ➤ ১.১৫ “এস আমার দৈন্যমাঝে রাজার সাজে।” — অর্থগত দিক থেকে বাক্যটি হল — (ক) প্রার্থনাসূচক (খ) অনুজ্ঞাসূচক (গ) নির্দেশক (ঘ) শর্তসাপেক্ষ
Q ➤ ১.১৬ যে বাচ্যের ক্রিয়াটি সবসময় হ-ধাতুনিষ্পন্ন অকর্মিকা ক্রিয়া এবং মধ্যম ও প্রথম পুরুষে একই রূপে থাকে সেটি হল— (ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
Q ➤ ১.১৭ ‘কিছুই বলা যাচ্ছে না।’ > ‘কিছুই বলতে পারছি না।’ —এখানে যে বাচ্যন্তর ঘটেছে তা হল— (ক) ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য (গ) কর্মবাচ্য থেকে ভাববাচ্য (ঘ) কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য
Q ➤ ১.১ “রত্নের মূল্য জহুরির কাছে।”-এখানে জহুরির সঙ্গে তুলনা করা হয়েছে- (ক) ‘সন্ধ্যাতারা’ পত্রিকার সম্পাদককে (খ) মাসিকে (গ) তপনের মাকে (ঘ) নতুন মেসোমশাইকে
Q ➤ ১.২ “সে ভয়ানক দুর্লভ জিনিস”— ‘দুর্লভ জিনিস’টি হল— (ক) একশো টাকার একটা নোট (খ) সন্ন্যাসীর পায়ের ধুলো (গ) হরিতকি (ঘ) সোনার বোল লাগানো কাঠের খরম
Q ➤ ১.৩ ‘নদীর বিদ্রোহ’ গল্পের প্যাসেঞ্জার ট্রেনটি যে সময়ের— (ক) তিনটে পঁয়তাল্লিশের (খ) চারটে পঁয়তাল্লিশের (গ) পাঁচটা পঁয়তাল্লিশের (ঘ) ছ-টা পঁয়তাল্লিশের
Q ➤ ১.৪ “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী”— ‘পুণ্যবাণী’টি হল— (ক) হিংস্র প্রলাপ (খ) পূজার ঘণ্টা (গ) সুন্দরের আরাধনা (ঘ) ক্ষমা করা
Q ➤ ১.৫ “জিজ্ঞাসিলে মহাবাহু বিস্ময় মানিয়া”— ‘মহাবাহু’ জিজ্ঞেস করেছিলেন— (ক) দেবী লক্ষ্মীকে (খ) প্রমীলাকে (গ) সৈন্যদলকে (ঘ) কুম্ভকর্ণকে
Q ➤ ১.৬ “মাভৈঃ মাভৈঃ!”— ‘মাভৈঃ’ শব্দটির অর্থ— (ক) এগিয়ে চলো (খ) সামনে চলো (গ) ভয় করো না (ঘ) থেমে থাকো
Q ➤ ১.৭ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল — (ক) রিজার্ভার পেন (খ) বল পেন (গ) ঝরনা কলম (ঘ) ব্যারেল পেন
Q ➤ ১.৮ চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেতেন? (ক) সাত টাকা (খ) বারো টাকা (গ) আট টাকা (ঘ) সাত আনা
Q ➤ ১.৯ কত খ্রিষ্টাব্দে কলিকাতা বিশ্ব বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? (ক) ১৯৩৬ (খ) ১৯৪০ (গ) ১৯৪৭ (ঘ) ১৯৪৫
Q ➤ ১.১০ “ইসাব্যের মেজাজ চড়ে গেল”— নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? (ক) কর্মকারক (খ) করণ কারক (গ) কর্তৃকারক (ঘ) অপাদান কারক
Q ➤ ১.১১ দ্বন্দ্ব সমাসের ‘দ্বন্দ্ব’ শব্দটির অর্থ— (ক) বিরোধ (খ) ঝগড়া (গ) মিলন (ঘ) আলাদা
Q ➤ ১.১২ যে সমাসে উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্য বাচক পদের উল্লেখ থাকে কিন্তু উপমেয় থাকে না তাকে বলে— (ক) সাধারণ কর্মধারয় (খ) উপমান কর্মধারয় (গ) উপমিত কর্মধারয় (ঘ) রূপক কর্মধারয়
Q ➤ ১.১৩ “দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন।”— বাক্যটি হল— (ক) সরল বাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্র বাক্য
Q ➤ ১.১৪ কর্মবাচ্যের কর্তাকে বলে— (ক) উক্ত কর্তা (খ) অনুক্ত কর্তা (গ) সহযোগী কর্তা (ঘ) ব্যতিহার কর্তা
Q ➤ ১.১৫ বাক্যের যোগ্যতা বলতে বোঝায়— (ক) বাস্তবতা (খ) কৌতূহল (গ) আকর্ষণ (ঘ) মনোভাব
Q ➤ ১.১৬ ‘উপপদ’ শব্দের অর্থ হল— (ক) সম্পদ (খ) সংখ্যাবাচক শব্দ (গ) সমার্থক পদ (ঘ) সমীপবর্তী পদ
Q ➤ ১.১৭ প্রদত্ত শব্দগুলির কোন দুটি বিদেশি অনুসর্গের উদাহরণ— (ক) দরুন, বনাম (খ) সহিত, দ্বারা (গ) জন্য, বিনা (ঘ) চেয়ে, করে
Q ➤ ১.১ পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম — (ক) ইস্কুলের গল্প (খ) একদিন (গ) প্রথমদিন (ঘ) রাজার কথা
Q ➤ ১.২ “খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো”— বক্তা হলেন — (ক) দয়ালবাবু (খ) কাশীনাথ (গ) জগদীশবাবু (ঘ) ভবতোষ
Q ➤ ১.৩ “নদীর জন্য নদেরচাঁদের এত বেশী মায়া একটু অস্বাভাবিক”—কত বছর বয়সে? (ক) কুড়ি (খ) পঁচিশ (গ) ত্রিশ (ঘ) চল্লিশ
Q ➤ ১.৪ “নেমে এল তার মাথার ওপর।” — তার মাথার ওপর কী নেমে এল? (ক) পাথরের পর পাথর (খ) আঘাতের পর আঘাত (গ) সময়গুলো (ঘ) বছরগুলো
Q ➤ ১.৫ “তোমায় নিয়ে বেড়াবে গান” — কোথায় বেড়াবে? (ক) লোকালয়ে (খ) গ্রামে গ্রামে (গ) শহরে (ঘ) দেশ গাঁয়ে
Q ➤ ১.৬ “অভিষেক করিলা কুমারে” — কীভাবে কুমারকে অভিষেক করানো হল? — (ক) দধিদুগ্ধ দিয়ে (খ) পাদোদক দিয়ে (গ) গঙ্গোদক দিয়ে (ঘ) যজ্ঞের মাধ্যমে
Q ➤ ১.৭ অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন কে? (ক) সুভাষ মুখোপাধ্যায় (খ) অন্নদাশঙ্কর রায় (গ) সত্যজিৎ রায় (ঘ) শ্রীপান্থ
Q ➤ ১.৮ “ইতিহাসে ঠাঁই তার পাকা” — ‘তার’ বলতে কী বোঝানো হয়েছে? — (ক) হোমটাস্কের (খ) কলমের (গ) কাঁচের দোয়াতের (ঘ) শুভো ঠাকুরের দোয়াত সংগ্রহের
Q ➤ ১.৯ “যারা ইংরেজী জানে না বা অতি অল্প জানে” — তারা হলেন — (ক) প্রথম শ্রেণির পাঠক (খ) দ্বিতীয় শ্রেণির পাঠক (গ) পরিভাষা রচনাকার (ঘ) অনুবাদক
Q ➤ ১.১০ “আমি তাকে ছেড়ে দিলাম” — নিম্নরেখ পদটি — (এখানে ‘তাকে’ পদের নিচে রেখা রয়েছে) (ক) কর্তৃকারক (খ) কর্মকারক (গ) সম্বন্ধ পদ (ঘ) অপাদান কারক
Q ➤ ১.১১ ছাত্র শিক্ষক মিলে কাজটি করেছে। — ‘ছাত্রশিক্ষক’ হল — (ক) অনুক্ত কর্তা (খ) উক্ত কর্তা (গ) নিরপেক্ষ কর্তা (ঘ) সহযোগী কর্তা
Q ➤ ১.১২ পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় না যে সমাসে, তার নাম — (ক) কর্মধারয় সমাস (খ) দ্বন্দ্ব সমাস (গ) তৎপুরুষ সমাস (ঘ) দ্বিগু সমাস
Q ➤ ১.১৩ ‘জলাতঙ্ক’ – সমস্ত পদটির সমাসের নাম — (ক) করণ তৎপুরুষ (খ) অপাদান তৎপুরুষ (গ) অধিকরণ তৎপুরুষ (ঘ) কর্ম তৎপুরুষ
Q ➤ ১.১৪ ‘অপরাধ করেছ, তাই শাস্তি পাবে’ — গঠন অনুসারে বাক্যটি — (ক) সরলবাক্য (খ) যৌগিক বাক্য (গ) জটিল বাক্য (ঘ) মিশ্রবাক্য
Q ➤ ১.১৫ “আঃ কী চমৎকার দৃশ্য!” — এটি কী জাতীয় বাক্য? (ক) নির্দেশক বাক্য (খ) প্রশ্নবোধক বাক্য (গ) আবেগসূচক বাক্য (ঘ) প্রার্থনাসূচক বাক্য
Q ➤ ১.১৬ “মহাশয়ের কী করা হয়?” — এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? (ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
Q ➤ ১.১৭ যে বাচ্যে কর্তা প্রাধান্য পায় এবং ক্রিয়া কর্তার অনুসারী হয়, তা হল — (ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
📌আরো দেখুনঃ
📌মাধ্যমিক মক্ টেস্ট Click Here
📌মাধ্যমিক প্রশ্নপত্র Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here