আজকের বিষয় দশম শ্রেণির জন্য MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে মাধ্যমিক টেস্ট পেপার ২০২৫-২৬ থেকে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test দেওয়া হল। এখানে ৫টি বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র থেকে মোট ৮৫টি MCQ দেওয়া হয়েছে। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের প্রস্তুতি কতটা হয়েছে।
BARIOL R.A. HIGH SCHOOL (H.S.), MANIKO ADIBASI HIGH SCHOOL (H.S), KALIAGANJ UTTAMESWAR HIGH SCHOOL, DOMSOLE S.U HIGH SCHOOL, BETHUN COLLEGIATE SCHOOL
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
Q ➤ ১.১ নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশায়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? (ক) চার আনা (খ) আট আনা (গ) এক টাকা (ঘ) দু’ টাকা
Q ➤ ১.২ “ললাটের লেখা তো খণ্ডাবে না।” — বক্তা কে? (ক) জগদীশবাবু (খ) রামদাস (গ) গিরিশ মহাপাত্র (ঘ) অপূর্ব
Q ➤ ১.৩ পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? (ক) পাঞ্জাবি (খ) মারাঠি (গ) গুজরাতি (ঘ) হিন্দি
Q ➤ ১.৪ “আমাদের শিশুদের শব / ছড়ানো রয়েছে” — (ক) কাছে (খ) দূরে (গ) অনেক দূরে (ঘ) কাছে দূরে
Q ➤ ১.৫ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবি ‘অস্ত্র’ রাখতে বলেছেন— (ক) ঋষি বালকের পায়ে (খ) নদীতে (গ) দেশগাঁয়ে (ঘ) গানের দুটি পায়ে
Q ➤ ১.৬ “অভিষেক করিলা কুমারে।” — কীভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? (ক) বিল্বপত্র দিয়ে (খ) দধিদুগ্ধ দিয়ে (গ) গঙ্গোদক দিয়ে (ঘ) পাদোদক দিয়ে
Q ➤ ১.৭ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল— (ক) ফাউন্টেন পেন (খ) রিজার্ভার পেন (গ) ঝর্না কলম (ঘ) পার্কার পেন
Q ➤ ১.৮ ‘Sensitized paper’-এর বাংলা অনুবাদ কী লিখলে ঠিক বলে মনে করেন লেখক— (ক) স্পর্শকাতর কাগজ (খ) সুগ্রাহী কাগজ (গ) সুবেদী কাগজ (ঘ) ব্যথাপ্রবণ কাগজ
Q ➤ ১.৯ শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? (ক) অন্নদাশঙ্কর রায় (খ) সুনীল গঙ্গোপাধ্যায় (গ) নিখিল সরকার (ঘ) সত্যজিৎ রায়
Q ➤ ১.১০ “নমি পুত্র পিতার চরণে” — নিম্নরেখ পদটি— (ক) কর্তৃকারক (খ) সম্বন্ধপদ (গ) সম্বোধন পদ (ঘ) কর্মকারক
Q ➤ ১.১১ “সূর্য উঠলে পদ্ম ফোটে” — ‘সূর্য’ হল— (ক) অনুক্ত কর্তা (খ) উক্ত কর্তা (গ) নিরপেক্ষ কর্তা (ঘ) উপবাক্যীয় কর্তা
Q ➤ ১.১২ উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম— (ক) উপমিত কর্মধারয় (খ) উপমান কর্মধারয় (গ) রূপক কর্মধারয় (ঘ) সাধারণ কর্মধারয়
Q ➤ ১.১৩ ‘চিরসুখী’ পদটি হল— (ক) করণ তৎপুরুষ (খ) কর্ম তৎপুরুষ (গ) ব্যাপ্তি তৎপুরুষ (ঘ) সম্বন্ধ তৎপুরুষ
Q ➤ ১.১৪ “তোরা সব জয়ধ্বনি কর।” — এটা কী জাতীয় বাক্য? (ক) নির্দেশক বাক্য (খ) অনুজ্ঞাসূচক বাক্য (গ) আবেগসূচক বাক্য (ঘ) প্রার্থনাসূচক বাক্য
Q ➤ ১.১৫ “আজকের সকালটা বেশ কাটল।” — গঠনগত দিক থেকে বাক্যটি হল— (ক) সরল বাক্য (খ) জটিল বাক্য (গ) মিশ্র বাক্য (ঘ) যৌগিক বাক্য
Q ➤ ১.১৬ বৃষ্টি পড়ছে। — এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? (ক) কর্মবাচ্য (খ) কর্তৃবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
Q ➤ ১.১৭ তাঁকে টিকিট কিনতে হয়নি। — বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হবে— (ক) তাঁর টিকিট কেনা হয়নি (খ) তিনি টিকিট কেনেননি (গ) তাঁর দ্বারা টিকিট ক্রীত হয়নি (ঘ) তিনি বিনা টিকিটে চলেছেন
Q ➤ ১.১ বিরাগীর মতে ‘ধন জন যৌবন’ হল— (ক) মিথ্যা (খ) অনর্থের মূল (গ) বঞ্চনা (ঘ) সুখের উৎস
Q ➤ ১.২ “দয়ার সাগর পরকে সেজে দি, নিজে খাইনে।” বক্তা হলেন— (ক) জগদীশবাবু (খ) নিমাইবাবু (গ) অপূর্ব (ঘ) গিরিশ মহাপাত্র
Q ➤ ১.৩ “আয় আমি তোর সঙ্গে লড়ব।”— কে একথা বলেছিল? (ক) অমৃত (খ) ইসাব (গ) কালিয়া (ঘ) প্রথম ছেলেটি
Q ➤ ১.৪ “দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর”— ‘দিগম্বর’ হল— (ক) কালপুরুষ (খ) মহাপুরুষ (গ) মহাদেব (ঘ) মহাবীর
Q ➤ ১.৫ “আমাদের শিশুদের শব / ছড়ানো রয়েছে”— (ক) কাছে কাছে (খ) দূরে দূরে (গ) কাছে দূরে (ঘ) অনেক দূরে
Q ➤ ১.৬ হাসিবে ‘মেঘবাহন’— মেঘবাহন বলতে বোঝানো হয়েছে— (ক) দেবরাজ ইন্দ্র (খ) অগ্নিদেব (গ) মহাদেব (ঘ) পবনদেব
Q ➤ ১.৭ বাঙালি সাংবাদিকদের ‘বাবু কুইল ড্রাইভারস’ বলেছিলেন কে? (ক) লর্ড আমহার্স্ট (খ) লর্ড কার্জন (গ) লর্ড ওয়েলেসলি (ঘ) লর্ড ক্যানিং
Q ➤ ১.৮ কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? (ক) ১৯৩৫ সালে (খ) ১৯৩৬ সালে (গ) ১৯৪৫ সালে (ঘ) ১৯৪৬ সালে
Q ➤ ১.৯ “তিল ত্রিফলা শিমুল ছালা”— ‘ত্রিফলা’ হল— (ক) আমলকি, সুপারি, হরিতকি (খ) সুপারি, এলাচ, জায়ফল (গ) সুপারি, আমলকি, বহেরা (ঘ) আমলকি, হরিতকি, বহেড়া
Q ➤ ১.১০ পদের বচনকে নির্দিষ্ট করে— (ক) শব্দ বিভক্তি (খ) ক্রিয়া বিভক্তি (গ) নির্দেশক (ঘ) অনুসর্গ
Q ➤ ১.১১ ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে।— রেখাঙ্কিত পদটি হল— (ক) কর্তৃকারক (খ) সম্বন্ধপদ (গ) কর্মকারক (ঘ) সম্বোধন পদ
Q ➤ ১.১২ ‘পৃথিবী’ হয়তো বেঁচে আছে।’ — নিম্নরেখ পদটি কোন কারক? (ক) কর্তৃকারক (খ) কর্মকারক (গ) করণ কারক (ঘ) অধিকরণ কারক
Q ➤ ১.১৩ যে কর্মধারয় সমাসে সাধারণ ধর্ম থাকে না— (ক) উপমান (খ) উপমিত (গ) রূপক (ঘ) মধ্যপদলোপী
Q ➤ ১.১৪ “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না।” — এটি কী ধরনের বাক্য? (ক) বিস্ময়সূচক বাক্য (খ) অনুজ্ঞাসূচক বাক্য (গ) নির্দেশক বাক্য (ঘ) প্রশ্নবোধক বাক্য
Q ➤ ১.১৫ “সূর্য পশ্চিম দিকে উদিত হয়।” — এখানে যে ত্রুটি আছে তা হল— (ক) যোগ্যতা নেই (খ) আকাঙ্ক্ষা নেই (গ) আসত্তি নেই (ঘ) অর্থ নেই
Q ➤ ১.১৬ ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়— (ক) কর্তৃবাচ্যে (খ) ভাববাচ্যে (গ) কর্মবাচ্যে (ঘ) কর্মকর্তৃবাচ্যে
Q ➤ ১.১৭ অলোপ সমাসের একটি প্রধান বৈশিষ্ট্য হল— (ক) পরপদের বিভক্তি লোপ পায় না (খ) পূর্বপদের বিভক্তি লোপ পায় না (গ) পূর্বপদের বিভক্তি লোপ পায় (ঘ) পূর্বপদ ও পরপদের বিভক্তি লোপ পায় না
Q ➤ ১.১ নদেরচাঁদ রওনা করিয়েছিল— (ক) আড়াইটা (খ) সাড়ে তিনটা (গ) চারটে পঁয়তাল্লিশ (ঘ) পৌনে ছটা-এর ট্রেন।
Q ➤ ১.২ হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি— (ক) কুড়ি (খ) একুশ (গ) বাইশ (ঘ) তেইশ জনকেও পালন করতে রাজি।
Q ➤ ১.৩ কেবল আশ্চর্য সেই মুখের অদ্ভুত দুটি চোখের— (ক) দৃষ্টি (খ) চাহনি (গ) ইশারা (ঘ) ভাষা
Q ➤ ১.৪ ‘দিগম্বরের জটায় হাসে’— (ক) ক্ষীণ (খ) বৃক্ষ (গ) শিশু-চাঁদের কর (ঘ) সুন্দর
Q ➤ ১.৫ ‘কন্যারে ফেলিল যথা’— এই কন্যা হলেন— (ক) রতন সেনের কন্যা পদ্মাবতী (খ) রত্নসেনের স্ত্রী পদ্মাবতী (গ) পদ্মাবতীর পুত্রবধূ সখী (ঘ) সমুদ্রকন্যা পদ্মা।
Q ➤ ১.৬ “যথা বৃহন্নলারুপী কীরিটি”— ‘কীরিটি’ হলেন— (ক) ভীম (খ) কার্তিক (গ) ইন্দ্রজিৎ (ঘ) অর্জুন।
Q ➤ ১.৭ “লাঠি তোমার দিন ফুরাইয়াছে”— বলেছিলেন— (ক) সুভাষ মুখোপাধ্যায় (খ) আদ্যাশঙ্কর (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
Q ➤ ১.৮ “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড”— বলেছিলেন— (ক) রবীন্দ্রনাথ (খ) বিদ্যাসাগর (গ) কালিদাস (ঘ) রাজশেখর বসু।
Q ➤ ১.৯ ‘স্টাইলাস’ আসলে— (ক) হাড় (খ) প্লাটিনাম (গ) তামা (ঘ) ব্রোঞ্জ-এর শলাকা।
Q ➤ ১.১০ অনুসর্গ এক প্রকার— (ক) বিশেষ্য (খ) বিশেষণ (গ) সর্বনাম (ঘ) অব্যয়।
Q ➤ ১.১১ বিভক্তি শব্দটির অর্থ— (ক) বিশেষ (খ) বিকার (গ) বিভাজন (ঘ) বিরাগ।
Q ➤ ১.১২ ‘পূজার ফুল’ হল— (ক) কর্ম (খ) কর্তা (গ) করণ (ঘ) নিমিত্ত সম্বন্ধ।
Q ➤ ১.১৩ দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে— (ক) পূর্বপদের (খ) উভয়পদের (গ) পরপদের (ঘ) অন্যপদের।
Q ➤ ১.১৪ ‘মায়ে ঝিয়ে গল্প করে।’ রেখাঙ্কিত পদটি হলো— (ক) সহযোগী (খ) ব্যতিহার (গ) অনুক্ত (ঘ) প্রযোজ্য কর্তা।
Q ➤ ১.১৫ বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত— (ক) যোগ্যতা ও আকাঙ্ক্ষা (খ) যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসত্তি (গ) আকাঙ্ক্ষা ও আসত্তি (ঘ) যোগ্যতা ও আসত্তি।
Q ➤ ১.১৬ একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে- (ক) জটিল (খ) মিশ্র (গ) যৌগিক (ঘ) সরল বাক্যে
Q ➤ ১.১৭ পূর্বপদ উপমেয়, পরপদ উপমান, সাধারণ ধর্ম অনুপস্থিত। এই বৈশিষ্ট্য দেখা যায়- (ক) উপমান কর্মধারয়ে (খ) উপমিত কর্মধারয়ে (গ) রূপক কর্মধারয়ে (ঘ) মধ্যপদলোপী কর্মধারয়ে
Q ➤ ১.১ তপন মামার বাড়ি এসেছে — (ক) গরমের ছুটি উপলক্ষে (খ) বিয়েবাড়ি উপলক্ষে (গ) পুজোর ছুটি উপলক্ষে (ঘ) গল্প প্রকাশ উপলক্ষে
Q ➤ ১.২. “খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। অন্যদিকে যাও।” — বক্তা হলেন — (ক) ভবতোষ (খ) কাশিনাথ (গ) অনাদি (ঘ) গল্পকথক
Q ➤ ১.৩. পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? (ক) পাঞ্জাবি (খ) মারাঠি (গ) গুজরাটি (ঘ) হিন্দি
Q ➤ ১.৪. কারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিলেন? (ক) যুদ্ধ কবলিত মানুষ (খ) মন্দিরের পুরোহিত (গ) শান্ত হলুদ দেবতারা (ঘ) সৈনিকেরা
Q ➤ ১.৫. “ক্ষুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়” — (ক) পাষাণ স্তূপে (খ) নীল খিলানে (গ) যন্ত্র স্তূপে (ঘ) লাল খিলানে
Q ➤ ১.৬. “ইন্দ্রজিতে জিতি তুমি, সতি” — এখানে ‘সতি’ বলতে কাকে বোঝানো হয়েছে? (ক) লক্ষ্মী (খ) মন্দোদরী (গ) প্রমীলা (ঘ) চিত্রাঙ্গদা
Q ➤ ১.৭. “সিজার যে কলমটি দিয়ে ক্যাসকাকে আঘাত করেছিলেন” — তার পোশাকি নাম (ক) স্টাইলাস (খ) রিজার্ভার (গ) পাইলট (ঘ) ঝরনা কলম
Q ➤ ১.৮. চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? (ক) সাত টাকা (খ) আট টাকা (গ) নয় টাকা (ঘ) দশ টাকা
Q ➤ ১.৯. বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল — (ক) বাংলা ভাষার প্রতি অনীহা (খ) ইংরেজি ভাষার আকর্ষণ (গ) লেখকের অভাব (ঘ) বাংলা ভাষায় পারিভাষিক শব্দের অভাব
Q ➤ ১.১০. ‘কারক’ শব্দটির ব্যুৎপত্তি হল — (ক) কৃ+ণক (খ) কৃ+অ (গ) কৃ+বৎ (ঘ) কৃ+ত
Q ➤ ১.১১. নির্দেশকের একটি উদাহরণ হল — (ক) এ (খ) কে (গ) টি (ঘ) তে
Q ➤ ১.১২. যে বাক্য বা বাক্যাংশের দ্বারা সমাসবদ্ধ পদটির অর্থ বিশ্লেষণ করা হয় তা হল — (ক) সমস্তপদ (খ) ব্যাসবাক্য (গ) সমস্যমান পদ (ঘ) পূর্বপদ
Q ➤ ১.১৩. ‘ডাকমাশুল’ পদটি কোন সমাসের উদাহরণ? (ক) কর্ম তৎপুরুষ (খ) করণ তৎপুরুষ (গ) অপাদান তৎপুরুষ (ঘ) নিমিত্ত তৎপুরুষ
Q ➤ ১.১৪. একাধিক স্বাধীন খণ্ডবাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে যে বাক্য গঠন করে, তা হল — (ক) সরল বাক্য (খ) জটিল বাক্য (গ) মিশ্র বাক্য (ঘ) যৌগিক বাক্য
Q ➤ ১.১৫. “আহা কী আনন্দ আকাশে বাতাসে!” — এটি একটি (ক) সন্দেহবাচক বাক্য (খ) ইচ্ছাসূচক বাক্য (গ) আবেগসূচক বাক্য (ঘ) প্রার্থনাসূচক বাক্য
Q ➤ ১.১৬. বাচ্য কয় প্রকার? (ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ
Q ➤ ১.১৭. ভাববাচ্যে কর্তাটি হল — (ক) সাধন কর্তা (খ) উক্ত কর্তা (গ) নিরপেক্ষ কর্তা (ঘ) অনুক্ত কর্তা
Q ➤ ১.১ কুস্তি লড়তে ইতস্তত করেছিল — (ক) ইসাব (খ) কালিয়া (গ) অমৃত (ঘ) সুবোধ
Q ➤ ১.২ “নদীকে এভাবে ভালবাসার একটি — দিতে পারে নদেরচাঁদ।” — (ক) কারণ (খ) যুক্তি (গ) ব্যাখ্যা (ঘ) কৈফিয়ৎ
Q ➤ ১.৩ ছোটমাসি তপনের থেকে ক’বছরের বড় ছিলেন? (ক) বছর আষ্টেকের (খ) বছর দুয়েকের (গ) বছর পাঁচেকের (ঘ) বছর তিনেকের
Q ➤ ১.৪ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? (ক) পাগলী তোমার সঙ্গে (খ) বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা (গ) পাতার পোশাক (ঘ) ভূতুম ভগবান
Q ➤ ১.৫ “তथा কন্যা থাকে সর্বক্ষণ” — কন্যা ছিলেন — (ক) সিন্ধুতীরে (খ) সমুদ্র মাঝারে (গ) মাঞ্জসে (ঘ) বিচিত্র টঙ্গিতে
Q ➤ ১.৬ আমাদের বাঁয়ে — (ক) হিমানী বাঁধ (খ) গিরিখাদ (গ) শিশুদের শব (ঘ) ধ্বস
Q ➤ ১.৭ “এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে।” — উক্তিটির বক্তা হলেন — (ক) সত্যজিৎ রায় (খ) সুভাষ মুখোপাধ্যায় (গ) অন্নদাশঙ্কর রায় (ঘ) শৈলজানন্দ মুখোপাধ্যায়
Q ➤ ১.৮ রাজশেখর বসুর ছদ্মনাম হল — (ক) পরশুরাম (খ) শ্রীপান্থ (গ) বনফুল (ঘ) কুন্তক
Q ➤ ১.৯ অরণ্যে রোদন বললে ব্যঞ্জনার অর্থ হয় — (ক) জঙ্গলে কান্না (খ) নিষ্ফল খেদ (গ) অল্পবিদ্যা ভয়ংকরী (ঘ) অনিষ্টকর
Q ➤ ১.১০ উৎসবের বাজনা বাজছে। চিহ্নিত পদটি — (ক) সহযোগী কর্তা (খ) সমধাতুজ কর্ম (গ) বাক্যাংশ কর্তা (ঘ) সমধাতুজ কর্তা
Q ➤ ১.১১ অনুসর্গ একপ্রকার — (ক) বিশেষ্য (খ) বিশেষণ (গ) অব্যয় (ঘ) সর্বনাম
Q ➤ ১.১২ কর্মবাচ্যের কর্তাকে বলে — (ক) অনুক্ত কর্তা (খ) নিরপেক্ষ কর্তা (গ) প্রযোজক কর্তা (ঘ) প্রযোজ্য কর্তা
Q ➤ ১.১৩ ‘রাম ও রহিম একই স্কুলে পড়ে।’ — এটি একটি — (ক) যৌগিক বাক্য (খ) সরল বাক্য (গ) উপবাক্য (ঘ) জটিল বাক্য
Q ➤ ১.১৪ যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না — (ক) অলোপ সমাস (খ) নিত্য সমাস (গ) অব্যয়ীভাব সমাস (ঘ) একশেষ দ্বন্দ্ব সমাস
Q ➤ ১.১৫ গঙ্গার জলে গঙ্গা পুজো — নিম্নরেখ চিহ্নিত অংশটি কী ধরনের সম্বন্ধের দৃষ্টান্ত? (ক) হেতু সম্বন্ধ (খ) ক্রম সম্বন্ধ (গ) আধার-আধেয় সম্বন্ধ (ঘ) আধেয়-আধার সম্বন্ধ
Q ➤ ১.১৬ ‘আমি এখন তবে চললুম কাকাবাবু।’ — উদ্ধৃত বাক্যে যে সমাসের দৃষ্টান্ত আছে — (ক) তৎপুরুষ (খ) কর্মধারয় (গ) দ্বন্দ্ব (ঘ) বহুব্রীহি
Q ➤ ১.১৭ ছাত্রীরা রচনা লিখছে। — কর্মবাচ্যে রূপান্তর করলে হয় — (ক) ছাত্রীদের রচনা লেখা হোক (খ) রচনা লিখছে ছাত্রীরা (গ) যারা ছাত্রী তারা রচনা লিখছে (ঘ) ছাত্রীদের দ্বারা রচনা লেখা হচ্ছে।
📌আরো দেখুনঃ
📌মাধ্যমিক মক্ টেস্ট Click Here
📌মাধ্যমিক প্রশ্নপত্র Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here
1 thought on “মাধ্যমিক বাংলা মক্ টেস্ট 2026 | WBBSE Madhyamik Bengali Online MCQ Mock Test 2026”