Higher Secondary Political Science 3rd Semester Question Paper with Answers 2026 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র তৃতীয় সেমিস্টার ২০২৬
📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here
POLITICAL SCIENCE
SEMESTER-III
2026
Total Time : 1 Hour 15 minutes
Total Marks : 40
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি / Multiple Choice Questions
পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলি / INSTRUCTIONS TO CANDIDATES:
1. উত্তর দেওয়ার পূর্বে OMR উত্তরপত্রে 1 নং পৃষ্ঠায় প্রদত্ত 1 থেকে 5 এন্ট্রিগুলি সতর্ক ভাবে পূরণ করবে (রেজিস্ট্রেশন নং, রোল নং, প্রশ্ন পুস্তিকা ক্রমসংখ্যা, বিষয় এবং পরীক্ষার্থীর পূর্ণ স্বাক্ষর)। অন্যথায় OMR উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। এন্ট্রি নং 6 এবং 7. কেবলমাত্র ইনভিজিলেটর পূরণ করবে।
2. OMR উত্তরপত্রের 2 নং পৃষ্ঠায় প্রদত্ত সকল নির্দেশাবলি মনোযোগসহকারে পড়বে এবং ঐ অনুযায়ী কাজ করবে।
3. এই প্রশ্নপুস্তিকায় 40 টি বহুবিকল্পভিত্তিক প্রশ্ন আছে।
4. সকল প্রশ্নই আবশ্যিক। প্রতিটি প্রশ্নের মান 1। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
5. প্রশ্নগুলির উত্তর OMR উত্তরপত্রের 1 নং পৃষ্ঠার এন্ট্রি নং 8-এর অধীন ঘরগুলিতে দিতে হবে।
6. এই প্রশ্নপত্রিকাটির সব প্রশ্নাবলী ত্রিভাষিক। যদি কোন ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয় সেক্ষেত্রে ইংরেজি ভাষায় চূড়ান্ত বলে বিবেচিত হবে।
7. পরীক্ষার্থীকে OMR উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল / কালো বলপয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক।
8. প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্নসহকারে পূর্ণরূপে গাঢ় / ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না। কোনোরূপ পরিবর্তন / কাটা / ওভাররাইটিং / মোছার অনুমতি নেই।
9. উদাহরণস্বরূপ: কোনো একটি প্রশ্নের যদি বিকল্প (B) সঠিক উত্তর হয় তবে বৃত্তটি গাঢ় / ভরাট করার ধরন :
(এই নম্বরের জন্য আসল প্রশ্নপত্র টি দেখতে হবে)
10. খসড়া কার্য কেবলমাত্র প্রশ্নপুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে।
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি / Multiple Choice Questions
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।
1. কোন্ প্রধানমন্ত্রী ভারতের ‘পূর্বে তাকাও নীতি’-র রূপকার ?
(A) পি. ভি. নরসিমা রাও
(B) অটল বিহারী বাজপেয়ী
(C) ডঃ মনমোহন সিং
(D) নরেন্দ্র মোদি
2. ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল—
(A) অপারেশন বিজয়
(B) স্মাইলিং বুদ্ধ
(C) শান্তি মিশন
(D) অপারেশন শক্তি
3. ভারত ও চীনের মধ্যে ডোকলাম সংকট কোন্ সালে হয় ?
(A) 2017 (B) 2018 (C) 2020 (D) 2021
4. ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোন্ কৌশলগত নিরাপত্তামূলক সংলাপের সদস্য ?
(A) SAARC (B) SEATO (C) QUAD (D) CENTO
5. ভারতের ‘বন্ধন এক্সপ্রেস’ রেল পরিষেবা চালু হয়েছিলো কোন্ রাষ্ট্রের সাথে ?
(A) নেপাল (B) বাংলাদেশ (C) ভুটান (D) পাকিস্তান
6. দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়—
(A) চিনে
(B) মার্কিন যুক্তরাষ্ট্রে
(C) ভারতে
(D) ফ্রান্সে
7. নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল নয় ?
(A) দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘাম
(B) শিবসেনা
(C) শিরোমণি অকালি দল
(D) বহুজন সমাজ পার্টি
8. বিবৃতি (A) : যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। কারণ (R) : যে কোনো রাজনৈতিক দলের আসন্ন লক্ষ্য ক্ষমতা অর্জন করা হলেও, তার চূড়ান্ত লক্ষ্য হলো জনগণের সেবা করা ।নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সঠিকটি চিহ্নিত করো :
(A) (A) এবং (R) উভয়েই সত্য, এবং (R) সঠিকভাবে (A) কে প্রতিষ্ঠা করে
(B) (A) এবং (R) উভয়েই সত্য, কিন্তু (R) সঠিকভাবে (A) কে প্রতিষ্ঠা করে না
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য
9. ভারত-পাকিস্তানের মধ্যে ‘সিন্ধু জল বণ্টন চুক্তি’ স্বাক্ষরিত হয়—
(A) 1947 সালে
(B) 1960 সালে
(C) 1972 সালে
(D) 1999 সালে
10. “ভারত হল মার্কিন কৌশলের ‘লিনচ্ পিন্’ অর্থাৎ অপরিহার্য অঙ্গ।”— উক্তিটি করেছেন—
(A) জর্জ বুশ
(B) রোনাল্ড রেগন
(C) বারাক ওবামা
(D) বিল ক্লিন্টন
11. ছত্তিশগড় রাজ্যটি যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তা হলো—
(A) ঝাড়খণ্ডের
(B) মধ্যপ্রদেশের
(C) হিমাচল প্রদেশের
(D) বিহারের
12. মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কোন্ সালে ?
(A) 10 জুন, 1950
(B) 21 জানুয়ারি, 1972
(C) 15 জুন, 1952
(D) 15 মার্চ, 1980
13. স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো :
স্তম্ভ – I স্তম্ভ – II
(a) হরি সিং (i) আইন মন্ত্রী
(b) ডঃ বি. আর. আম্বেদকর (ii) স্বরাষ্ট্র মন্ত্রী
(c) ফজল আলি (iii) কাশ্মীরের মহারাজা
(d) সর্দার বল্লভভাই প্যাটেল (iv) রাজ্যপুনর্গঠন কমিশনের সভাপতি
a b c d
(A) iv ii i iii
(B) ii iii iv i
(C) i ii iii iv
(D) iii i iv ii
14. ভারতে দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয় ___________ সালে।
(A) 1975 (B) 1980 (C) 1985 (D) 1990
15. “রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন।” এটি বলেছেন—
(A) যোসেফ সুম্পিটার
(B) বার্কার
(C) গেটেল
(D) অ্যালান বল
16. নীচের সন্ত্রাসী হামলাগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও :
I. মুম্বাই সন্ত্রাসী হামলা
II. উরি সন্ত্রাসী হামলা
III. পহেলগাঁও সন্ত্রাসী হামলা
IV. ভারতের সংসদের উপর সন্ত্রাসী হামলা
(A) I, II, IV, III
(B) IV, I, II, III
(C) I, IV, II, III
(D) IV, II, I, III
17. নীচের কোনটি একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তা হুমকি নয় ?
(A) জলবায়ু পরিবর্তন
(B) সাইবার হানা
(C) মহামারী
(D) পারমাণবিক বিস্তার
18. এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয় ?
(A) প্রতিরোধ
(B) অস্ত্র নিয়ন্ত্রণ
(C) জোট গঠন
(D) ক্ষমতার ভারসাম্য
19. ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় ______________।
(A) 15 আগস্ট, 1956
(B) 31 আগস্ট, 1956
(C) 1 নভেম্বর, 1956
(D) 1 নভেম্বর, 1957
20. কত সালে জম্মু ও কাশ্মীরের 370 নং ধারা বাতিল করা হয় ?
(A) 2011 (B) 2015 (C) 2019 (D) 2025
21. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন—
(A) উ-থান্ট
(B) ট্রিগভি-লি
(C) কোফি আন্নান
(D) আন্তোনিও গুতেরেস
22. ‘LTTE’- এর পুরো কথাটি কী ?
(A) Liberation Tigers of Tamil Eelam
(B) Liberty Terrorist of Tribal Eelam
(C) Liberty Tamil of Tigers Eelam
(D) Liberation of Tamil Tigers
23. মানবাধিকার দিবস কবে পালন করা হয় ?
(A) 5 জুন (B) 7 মার্চ (C) 9 জুন (D) 10 ডিসেম্বর
24. কোন্ সালে Corona virus প্রথম চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে ?
(A) 2008 (B) 2019 (C) 2001 (D) 2021
25. পাশাপাশি তালিকা-I ও তালিকা-II-এর লিখিত বিষয়গুলিকে মিলিয়ে সঠিক উত্তর চয়ন করো :
তালিকা – I তালিকা – II
(a) Millennium Development Goals (i) 2015 সালে জাতিপুঞ্জ কর্তৃক গৃহীত হয়
(b) Sustainable Development Goals (ii) 1992 সালে জাতিপুঞ্জ কর্তৃক গৃহীত হয়
(c) ব্রাজিলে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় (iii) 1972 সালে
(d) পরিবেশগত বিষয়ে সুইডেনে ‘স্টকহোম (iv) 2000 সালে সম্মেলন’ অনুষ্ঠিত হয়
a b c d
(A) iii iv ii i
(B) i iv iii ii
(C) iv iii ii i
(D) iv i ii iii
26. জাতিপুঞ্জের কোন্ সংস্থাকে ‘বিশ্বের বিবেক’ বলা হয় ?
(A) সাধারণ সভা
(B) নিরাপত্তা পরিষদ
(C) সচিবালয়
(D) আন্তর্জাতিক বিচারালয়
27. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ—
(A) 2 বছর (B) 5 বছর (C) 7 বছর (D) 9 বছর
28. কে সাধারণ সভাকে ‘Town meeting of the world’ বলেছেন ?
(A) অস্টিন (B) গেটেল (C) গুডরিচ (D) শ্যুম্যান
29. সম্মিলিত জাতিপুঞ্জের 193 তম সদস্য রাষ্ট্র হলো—
(A) পূর্ব তিমুর
(B) দক্ষিণ সুদান
(C) গুয়েতেমালা
(D) পাপুয়া নিউ গিনি
30. বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত—
(A) নিউ ইয়র্কে
(B) জেনেভায়
(C) প্যারিসে
(D) ওয়াশিংটনে
31. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল—
(A) বান্দুং-এ
(B) বেলগ্রেডে
(C) নিউ ইয়র্কে
(D) ঢাকায়
32. ঠাণ্ডা যুদ্ধকে …………….. ‘দীর্ঘ শান্তি’ (Long Peace) বলেছেন।
(A) হেনরি কিসিঞ্জার
(B) জন গ্যাডিস
(C) জর্জ কেন্নান
(D) নোয়াম চমস্কি
33. NPT স্বাক্ষরিত হয়েছিল কোন্ সালে?
(A) 1968 (B) 1971 (C) 1972 (D) 1999
34. সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল—
(A) ডাম্বারটন ওকস সম্মেলনে
(B) ইয়াল্টা সম্মেলনে
(C) সান ফ্রান্সিসকো সম্মেলনে
(D) ওয়াশিংটন ঘোষণায়
35. নীচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও :
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে বিশ্ববাসীর সাংস্কৃতিক জীবনের সামগ্রিক উন্নয়ন ও বিকাশের লক্ষ্যের কথা ঘোষণা করা হয়েছে। জাতিপুঞ্জের অধীনে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক একটি সংগঠন তৈরির উদ্দেশ্যে 1945 খ্রীষ্টাব্দের 1–16 নভেম্বরে লণ্ডনে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের প্রেক্ষিতে জন্ম হয়—
(A) বিশ্বব্যাংকের
(B) আন্তর্জাতিক অর্থভাণ্ডারের
(C) ইউনিসেফের
(D) ইউনেস্কোর
36. ‘গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা’ নীতি ঘোষণা করেন—
(A) মিখাইল গর্বাচেভ
(B) নিকিতা ক্রুশ্চেভ
(C) ভ্লাদিমির পুতিন
(D) জোসেফ স্টালিন
37. ঠাণ্ডা যুদ্ধের সময় যে সামরিক জোটটি পশ্চিমী দেশগুলির নেতৃত্বে গঠিত হয়েছিল তা হলো—
(A) ওয়ারশ প্যাক্ট
(B) ন্যাটো
(C) ইউরোপিয়ান ইউনিয়ন
(D) কমনওয়েলথ অব নেশনস
38. START-এর পুরো নাম—
(A) Strategic Arms Reduce Treaty
(B) Strategic Arms Reduction Treaty
(C) Strategic Ammunition Reduction Treaty
(D) Strategic Arms Retaliation Treaty
39. উল্লিখিত ঘটনাগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো :
I. পটসডাম সম্মেলন
II. ঠাণ্ডা যুদ্ধের অবসান
III. সুয়েজ সঙ্কট
IV. মার্শাল পরিকল্পনা
(A) I, II, III, IV
(B) II, III, I, IV
(C) I, IV, III, II
(D) IV, I, III, II
40. ‘দাঁতাত’ শব্দটির অর্থ—
(A) আক্রমণ
(B) মিত্রতা স্থাপন
(C) দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা
(D) আগ্রাসী নীতি গ্রহণ
ANSWER KEY (উত্তরপত্র)
1. (A) পি. ভি. নরসিমা রাও
2. (D) অপারেশন শক্তি
3. (A) 2017
4. (C) QUAD
5. (B) বাংলাদেশ
6. (B) মার্কিন যুক্তরাষ্ট্রে
7. (D) বহুজন সমাজ পার্টি
8. (B) (A) ও (R) উভয়ই সত্য, কিন্তু (R), (A)-কে সঠিকভাবে প্রতিষ্ঠা করে না।
9. (B) 1960 সালে
10. (C) বারাক ওবামা
11. (B) মধ্যপ্রদেশ
12. (B) 21 জানুয়ারি, 1972
13. (D) a-iii, b-i, c-iv, d-ii
14. (C) 1985
15. (D) অ্যালান বল
16. (B) IV → I → II → III
17. (D) পারমাণবিক বিস্তার
18. (B) অস্ত্র নিয়ন্ত্রণ
19. (B) 31 আগস্ট, 1956
20. (C) 2019
21. (D) আন্তোনিও গুতেরেস
22. (A) Liberation Tigers of Tamil Eelam
23. (D) 10 ডিসেম্বর
24. (B) 2019
25. (D) a-iv, b-i, c-ii, d-iii
26. (A) সাধারণ সভা
27. (A) 2 বছর
28. (C) গুডরিচ
29. (B) দক্ষিণ সুদান
30. (D) ওয়াশিংটন, D.C.
31. (B) বেলগ্রেড
32. (B) জন গ্যাডিস
33. (A) 1968
34. (C) সান ফ্রান্সিসকো সম্মেলন
35. (D) ইউনেস্কো
36. (A) মিখাইল গর্বাচেভ
37. (B) ন্যাটো
38. (B) Strategic Arms Reduction Treaty
39. (C) I → IV → III → II
40. (C) দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা
📌 আরো দেখুনঃ
📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here
