HS Political Science 4th Semester Question Paper 2026 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬

HS Political Science 4th Semester Question Paper 2026 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬

📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

POLITICAL SCIENCE

SEMESTER-IV (New System)

2026

Total Time: 2 Hours]     [Total Marks: 40

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

নির্দেশাবলি:

এই প্রশ্নপুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 16.

এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক— বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।

প্রয়োজন অনুযায়ী মূল উত্তরপত্রে পড়ে রাফ / খসড়া কার্য করা যাবে এবং শেষে কোনাকুনি ভাবে কেটে দেবে।

বিভাগ – ক

[ 2 নম্বরের প্রশ্ন ] 5×2=10

1. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও।

B) ‘The Twenty Years’ Crisis 1919-1939′ গ্রন্থটি কে, কত সালে লিখেছেন ?

2. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) ‘Brexit’ বলতে কী বোঝ ?

B) SAARC-এর পূর্ণরূপটি কী ?

3. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) ভারতের রাষ্ট্রপতি তাঁর পদ থেকে কিভাবে অপসারিত হন ?

B) ‘বন্দী প্রত্যক্ষীকরণ’ কী ?

4. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) ভারতের নাগরিক সমাজের আঁধন্দালনের যে-কোনো দুটি বৈশিষ্ট্য চিহ্নিত করো।

B) চিপকো আন্দোলনের যে-কোনো দু’জন নেতার নাম উল্লেখ করো।

5. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) গ্রাম পঞ্চায়েতের বিশেষ উল্লেখসহ স্থানীয় স্বায়ত্বশাসনের দুটি কাজ উল্লেখ করো।

B) গ্রাম সভা বলতে কী বোঝো ?

বিভাগ – খ

[4 নম্বরের প্রশ্ন] 3×4=12

6. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) ASEAN-এর সাফল্যের মূল দিকগুলি সংক্ষেপে বর্ণনা করো।

B) ইউরোপীয় ইউনিয়ন গড়ে ওঠার মূল উদ্দেশ্যগুলি কী ছিল ?

7. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের কারণসমূহ আলোচনা করো।

B) ‘চিপকো আন্দোলন’-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

8. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) ৩৬৮ নং ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো।

B) রাজ্য সরকার কিভাবে পৌরসভাকে নিয়ন্ত্রণ করে ?

বিভাগ – গ

[ 6 নম্বরের প্রশ্ন] 3×6=18

9. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বাস্তববাদের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।

B) আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে একটি টীকা লেখো।

10. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) বিশ্বায়নের সংজ্ঞা দাও এর মূল বৈশিষ্টগুলি কী কী ? 2+4

B) বিশ্বায়নের অর্থনৈতিক দিক সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো।

11. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

A) ভারতীয় সংসদের দুটি কক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো।

B) ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো। 2+4

📌 আরো দেখুনঃ

📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply