নবম শ্রেণির গণিত প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 9 Math First Unit Test Question Paper Set-4 wbbse

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
MATHEMATICS QUESTION PAPER

Set-4

নবম শ্রেণির গণিত প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 9 Math First Unit Test Question Paper Set-4 wbbse

Radhamohanpur Vivekananda High School (H.S.)
1st Summative Evaluation-2022
CLASS – IX
Sub : Mathematics
F.M.-40              Time-1hour 30 min

1. সঠিক উত্তরটি বেছে খাতায় লেখ : 1×6 = 6

(a) `2^frac(1){2}` × `2^–frac(1){2}` × `(16)^frac(1){2}`

(i) 1 (ii) 2 (iii) 4 (iv) `frac(1){2}`

(b) `sqrt(3)` বহুপদী সংখ্যামালার মাত্রা

(i) `frac(1){2}` (ii) 0 (iii) 2 (iv) 1

(c) π এবং `frac(22){7}` হল-
(i) দুটিই মূলদ সংখ্যা
(ii) দুটিই অমূলদ সংখ্যা
(iii) মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা
(iv) π অমূলদ সংখ্যা এবং `frac(22){7}` মূলদ সংখ্যা।

(d) ABCD সামান্তরিকের `angleBAD` = 75°, `angleCBD` = 60° হলে `angleBDC` এর পরিমাপ হবে-
(i) 60° (ii) 75° (iii) 40° (iv) 50°

(e) 5x = 3y সমীকরণের লেখচিত্রটি –

(i) x অক্ষের সমান্তরাল
(ii) মূলবিন্দুগামী
(iii) (3, 8) বিন্দুগামী
(iv) x অক্ষের সমান্তরাল।

(f) (x, 4) বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হলে, x এর মান
(ⅰ) ± 4 (ii) ± 5 (iii) ± 3 (iv) কোনোটিই নয়।

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 2×6=12

(a) y অক্ষের বিপরীত দিকে 2টি বিন্দুর স্থানাঙ্ক লেখ যাদের দূরত্ব y অক্ষ থেকে সমান।

(b) `3^3³` এবং `(3^3)^3` এর মধ্যে কোনটি বৃহত্তর ?

(c) `.12dot3` আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত কর।

(d) x² + y² – 2x + 4y = – 5 হলে x এবং y এর মান কত ?

(e) `angleB` = 3:2 হলে সামান্তরিকের কোণগুলির পরিমাপ লেখ।

(f) x³ + 4x² + 4x – 3 বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে নির্ণয় কর।

3. (a) যে কোন একটি উৎপাদকে বিশ্লেষণ কর : 3×1=3

(i) 8x³ – y³ + 1 + 6xy

(ii) 3a² + 4ab + b² – 2ac – c²

(b) যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : 3×1=3

(i) aˣ = bʸ = cᶻ এবং abc = 1 হলে প্রমাণ কর যে xy + yz + zx = 0

(ii) প্রমাণ কর যে,

`(frac(xᵐ){xⁿ})^(m²+mn+n²)` × `(frac(xⁿ){xˡ})^(n²+nl+l²)` × `(frac(xˡ){xᵐ})^(l²+lm+m²)` = 1

4. সমাধান করো (যেকোনো দুটি) : 3×2=6

(a)
x + y = 2b
x – y = 2a (বজ্রগুণন পদ্ধতিতে সমাধান কর)

(b)
x + y = 12
y + 2 = `frac(1){8}`(10y + x) (তুলনামূলক পদ্ধতিতে সমাধান কর)

(c)
ax + by = c
a²x + b²y = c² (অপনয়ন পদ্ধতিতে সমাধান কর)

5. (i) তোমার বন্ধু আয়েষা ও রফিকের একত্রে ওজন 85 কিগ্রা। আয়েষার ওজনের অর্ধেক রফিকের ওজনের `frac(4){9}` অংশের সমান হলে সহসমীকরণ গঠন করে দুজনের ওজন পৃথক পৃথক ভাবে নির্ণয় কর। 3

অথবা,

(ii) একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 64 কিমি. যায় এবং স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 24 কিমি. যায়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ নির্ণয় কর। 3

6. কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে প্রমাণ কর যে চতুর্ভুজটি একটি সামান্তরিক। 4

অথবা, প্রমাণ কর যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। 4

7. প্রমাণ কর যে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে। 3

অথবা,

ABCD সামান্তরিকের AP এবং CQ যথাক্রমে শীর্ষবিন্দু A এবং C থেকে কর্ণ BD এর ওপর লম্ব। প্রমাণ কর যে AQCP একটি সামান্তরিক। 3

📌 আরো দেখোঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply