সপ্তম শ্রেণির ইতিহাস প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 7 History First Unit Test Question with Answer Set-4 wbbse

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 7 (VII) WBBSE
HISTORY QUESTION PAPER

Set-4

সপ্তম শ্রেণির ইতিহাস প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 7 History First Unit Test Question with Answer Set-4 wbbse

পাঠ্যসূচি / SYLLABUS

অধ্যায় – ২ : ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক।

অধ্যায় – ৩ : ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক।

Raniganj High School (H.S)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫

অষ্টম শ্রেণি
বিষয় : ইতিহাস

পূর্ণমান-৩০                              সময় : ১ ঘণ্টা 

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 1×6=6

(i) পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন- (a) গোপাল, (b) ধর্মপাল, (c) দেবপাল, (d) রামপাল।

(ii) ‘হর্ষচরিত’ রচনা করেছিলেন- (a) হর্ষবর্ধন, (b) বাণভট্ট, (c) বরাহমিহির, (d) শশাঙ্ক।

(iii) শশাঙ্কের রাজধানী ছিল (a) গৌড়, (b) কর্ণসুবর্ণ, (c) কনৌজ, (d) কোনোটিই নয়।

(iv) বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন- (a) গোপাল, (b) ধর্মপাল, (c) হর্ষবর্ধন, (d) অতীশ দীপঙ্কর।

(v) চোল যুগে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠত (a) উর, (b) নাড়ু, (c) প্রদেশ, (d) রাজ্য।

(vi) লক্ষ্মণসেনের রাজসভার কবি ধোয়ী লিখেছিলেন (a) গীতগোবিন্দম্, (b) পবনদূত, (c) দানসাগর, (d) রামচরিত।

2. নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও: (যে-কোনো চারটি) 1×4=4

(i) কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো।

(ii) ‘বঙ্গ’ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে ?

(iii) দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

(iv) শূন্যস্থান পূরণ করো : চক্রপাণিদত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা ____________।

(v) সত্য / মিথ্যা নির্ণয় করো : পাল ও সেন যুগের রাজারা উৎপন্ন ফসলের `frac(1){5}` অংশ কৃষকদের কাছ থেকে কর নিতেন।

3. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (দু-তিনটি বাক্যের মধ্যে) : 2×2=4

(i) বেদুইন কারা ?

(ii) ত্রি-শক্তি সংগ্রামের মূল কারণ কী ছিল‌ ?

(iii) দীপঙ্কর-শ্রীজ্ঞান কে ছিলেন ?

4. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (চার-পাঁচটি বাক্যের মধ্যে) : 3×2=6

(i) শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল ?

উত্তরঃ শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা—

কৃষিনির্ভর অর্থনীতি: শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি মূলত কৃষিনির্ভর হয়ে পড়েছিল। সমাজব্যবস্থায় সামন্ততন্ত্রের প্রভাব বাড়ায় কৃষিজ উৎপাদন ও গ্রামের গুরুত্ব বৃদ্ধি পায়। ধান ছিল প্রধান উৎপন্ন ফসল।

ব্যবসা-বাণিজ্যের মন্দা: এই সময়ে আগের তুলনায় আন্তর্জাতিক বাণিজ্যে কিছুটা ভাটা পড়েছিল। রোমান সাম্রাজ্যের পতনের ফলে বাংলার রেশম ও মসলিনের চাহিদা কমে যায়, যার প্রভাব পড়েছিল বিদেশের সঙ্গে সামুদ্রিক বাণিজ্যে।

মুদ্রার ব্যবহার ও মান: শশাঙ্ক সোনার মুদ্রা প্রচলন করেছিলেন, যা তাঁর শক্তিশালী শাসনের প্রতীক। তবে এই মুদ্রায় প্রচুর পরিমাণে খাদ মেশানো থাকত। ঐতিহাসিকদের মতে, মুদ্রায় খাদের আধিক্য এবং কড়ি বা পণ্য-বিনিময় প্রথার ব্যবহার বাড়া থেকে বোঝা যায় যে আর্থিক অবস্থা আগের মতো সুদৃঢ় ছিল না।

নগরায়ন: বাণিজ্যের মন্দার কারণে বড় বড় শহরগুলোর গুরুত্ব কমে আসছিল এবং মানুষ কৃষিকাজের সন্ধানে গ্রামের দিকে বেশি ঝুঁকে পড়েছিল। তবে তাঁর রাজধানী কর্ণসুবর্ণ তখনও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে টিকে ছিল।

(ii) খলিফা ও খিলাফৎ কী ?

(iii) বিক্রমশীল মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো।

5. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (আট-দশটি বাক্যের মধ্যে) : 5×2=10

(i) টীকা লেখো: মাৎস্যন্যায়।

(iii) রাজা লক্ষ্মণসেনের রাজসভার সাহিত্যচর্চার পরিচয় দাও।

(ii) পাল ও সেন যুগে বাংলার অর্থনীতির পরিচয় দাও।

📌আরও দেখোঃ

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply