FIRST SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
PORIBESH O BIGGAN QUESTION PAPER
Set-2
ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২ | Class 6 Poribesh O Biggan First Unit Test Question Paper Set-2
পাঠ্যসূচি / সিলেবাস
1.পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা
2. আমাদের চারপাশের ঘটনাসমূহ
3. মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ
1st Summative Evaluation-2025
Class : VI
Sub : Paribesh & Bigyan
F.M. – 30 Time : 60 Min.
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো (যে কোনো দশটি) : 1×10=10
(i) কোন্ প্রাণী পরাগমিলনে সাহায্য করে না ? (বাদুড় / পাখি / ঘোড়া / পতঙ্গ)।
উত্তরঃ ঘোড়া।
(ii) দাঁত মজবুত করতে কাজে লাগে (ভিটামিন-A / ভিটামিন-C / ভিটামিন-B / ভিটামিন-D)।
উত্তরঃ ভিটামিন-D
(iii) প্রদত্ত কোন্ ঘটনাটি পর্যাবৃত্ত ঘটনা? (সুনামি / লিপইয়ার / সাপের খোলস ত্যাগ / আকাশে ধুমকেতু দেখতে পাওয়া)।
উত্তরঃ লিপইয়ার।
(iv) ফসফিন যৌগে ফসফরাসের যোজ্যতা হল- (1 / 2 / 3 / 4)।
উত্তরঃ 3
(v) নীচের কোল্টিন্ট ধাতুর বৈশিষ্ট্য নয় (প্রসারণশীলতা / ভঙ্গুরতা / আলো পড়লে চকচক করা / তাপ ও তড়িতের সুপরিবাহী)।
উত্তরঃ ভঙ্গুরতা
(vi) ক্রোমিয়ামের চিহ্ন হল- (K / Cr / Co / Cl) ।
উত্তরঃ Cr
(vii) একটি মনুষ্যসৃষ্ট অনভিপ্রেত ঘটনা হল – (ভূমিকম্প / বন্যা / সুনামি / গাছকাটা)।
উত্তরঃ গাছকাটা
(viii) সবজিকে ছোট ছোট টুকরো করলে, মোট ক্ষেত্রফল – (একই থাকে / বেশী হয় / কম হয় / কোনোটিই নয়)।
উত্তরঃ বেশী হয়
(ix) এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় (উদ্ভিদ থেকে / প্রাণী থেকে / ছত্রাক থেকে / ব্যাকটেরিয়া থেকে)।
উত্তরঃ ব্যাকটেরিয়া থেকে।
(x) পিঁপড়ের সঙ্গে মিথোজীবী সম্পর্ক আছে – (জাব পোকার / ক্লাউন মাছের/সন্ন্যাসী কাঁকড়ার / অ্যাজোলা-র)।
উত্তরঃ জাব পোকার।
(xi) কাদাগোলা জলকে কোন্ পদ্ধতিতে পৃথক করা হয় ? (কেলাসন / পরিস্রাবন / চুম্বকন / পাতন)।
উত্তরঃ পরিস্রাবন।
(xii) একটি অধাতু হল – (ব্রোমিন / দস্তা / তামা / লোহা)।
উত্তরঃ ব্রোমিন।
2. নীচের প্রশ্নগুলির দু-এক কথায় উত্তর দাও (যে কোনো ছয়টি) : 1×6=6
(i) পরিশ্রুত কাকে বলে ?
উত্তরঃ পরিস্রাবন পদ্ধতিতে ফিল্টার পেপারের মধ্য দিয়ে যাওয়ার পর নিচে যে স্বচ্ছ তরল জমা হয়, তাকে পরিশ্রুত বলে।
(ii) ম্যাগনেশিয়াম ও বাতাসের অক্সিজেন জুড়ে যে নতুন যৌগ তৈরী হয় তার নাম কি ?
উত্তরঃ ম্যাগনেশিয়াম অক্সাইড (MgO)।
(iii) দুটি নিস্ক্রিয় গ্যাসের উদাহরণ দাও।
উত্তরঃ হিলিয়াম (He) এবং নিয়ন (Ne)।
(iv) কার্বন কালো রঙের কঠিন ধাতব পদার্থ। -সত্য না মিথ্যা ?
উত্তরঃ মিথ্যা (কার্বন একটি অধাতু)।
(v) অ্যাজোলা কী কাজে ব্যবহৃত হয় ?
উত্তরঃ অ্যাজোলা এক ধরনের পানা যা জমিতে সার হিসেবে ব্যবহার করলে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে ও ফলন ভালো হয়।
(vi) রবার কীভাবে তৈরী হয় ?
উত্তরঃ রবার গাছের (পারা রবার) দুধের মতো সাদা রস বা ল্যাটেক্স সংগ্রহ করে তা থেকে রবার তৈরি হয়।
(vii) শূন্যস্থান পূরণ কর : তন্তু দিয়ে তৈরী হয় ________।
উত্তরঃ সুতো বা দড়ি।
(viii) যক্ষ্মার জীবাণু কোথায় বাসা বাঁধে ?
উত্তরঃ প্রধানত ফুসফুসে (তবে হাড়, অন্ত্র বা শরীরের অন্যান্য অংশেও হতে পারে)।
3. নীচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও (যে কোনো সাতটি) : 2×7=14
(i) পরিবহনে সাহায্যকারী দুটি প্রাণীর উদাহরণ দাও। একটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম লেখো।
উত্তরঃ গরু ও ঘোড়া। একটি পরিবেশ বান্ধব যানবাহন: সাইকেল।
(ii) প্রাণীরা কীভাবে আমাদের পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে ?
উত্তরঃ শকুনের মতো মৃতজীবী প্রাণীরা মৃত পচা দেহ খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে এবং গোবরে পোকা বা কেঁচো বর্জ্য পদার্থ মাটিতে মিশিয়ে দিতে সাহায্য করে।
(iii) তৃণভোজী প্রাণী কাকে বলে ? একটি খাদকের উদাহরণ দাও।
উত্তরঃ যারা গাছপালা বা ঘাস খেয়ে বেঁচে থাকে (যেমন: ছাগল)। একটি খাদক: বাঘ।
(iv) একটি জলন্ত মোমবাতিকে গ্লাস দিয়ে ঢাকা দিলে কিছুক্ষণ পর নিভে যায় কেন ?
উত্তরঃ জ্বলনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় বলে মোমবাতিটি নিভে যায়।
(v) অ্যামোনিয়া যৌগের অণুতে কোন্ মৌলের কটি পরমাণু আছে ?
উত্তরঃ অ্যামোনিয়া (NH₃) যৌগের অণুতে: ১টি নাইট্রোজেন পরমাণু ও ৩টি হাইড্রোজেন পরমাণু আছে।
(vi) ম্যাঙ্গানীজের চিহ্ন কী ? লোহার ল্যাটিন নাম লেখো।
উত্তরঃ ম্যাঙ্গানীজের চিহ্ন: Mn, লোহার ল্যাটিন নাম: ফেরাম (Ferrum)।
(vii) মোমবাতি জ্বালানোর পর ভৌত ও রাসায়নিক পরিবর্তন কখন একসাথে ঘটে?
উত্তরঃ মোম গলে নিচে পড়ে জমা হওয়া হলো ভৌত পরিবর্তন, আর মোমের সুতো পুড়ে আলো ও তাপ উৎপন্ন হওয়া হলো রাসায়নিক পরিবর্তন। এই দুটি ঘটনাই মোমবাতি জ্বলার সময় একসাথে ঘটে।
(viii) আচারে কেন ভিনিগার মেশানো হয় ?
উত্তরঃ ভিনিগার প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, যা জীবাণুর হাত থেকে আচারকে রক্ষা করে অনেকদিন ভালো রাখে।
(ix) দ্রুত না মন্থর প্রক্রিয়া চিহ্নিত করো :
(a) আম গাছের মুকুল থেকে আম হওয়া।
উত্তরঃ মন্থর প্রক্রিয়া।
(b) হাতে হাত ঘষে হাত গরম হওয়া।
উত্তরঃ দ্রুত প্রক্রিয়া।
📌 আরো দেখোঃ
📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌ষষ্ঠ শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি গণিত প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান প্রশ্নোত্তর Click Here
