নবম শ্রেণির ইতিহাস প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 9 History First Unit Test Question with Answer Set-4 wbbse

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
HISTORY QUESTION PAPER

Set-4

নবম শ্রেণির ইতিহাস প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 9 History First Unit Test Question with Answer Set-4 wbbse

পাঠ্যসূচী / Syllabus :
অধ্যায়-১ : ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
অধ্যায়-২ : বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি
বিষয় – ইতিহাস
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট                পূর্ণমান-৪০

১। অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুলির উত্তর দাও : ১x১০ = ১০

(ক) কত খ্রিষ্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল ?

উত্তরঃ ১৭৮৯ খ্রিষ্টাব্দে।

(খ) টিলসিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল ?

উত্তরঃ ১৮০৭ খ্রিষ্টাব্দে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এবং রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে এই সন্ধি হয়েছিল।

(গ) ‘আমিই রাষ্ট্র’- একথা কে বলেছেন ?

উত্তরঃ ফ্রান্সের বোরবোঁ বংশীয় রাজা চতুর্দশ লুই।

(ঘ) কোর্ড নেপোলিয়নের কত গুলি ধারা ছিল ?

উত্তরঃ ২২৮৭টি ধারা ছিল।

(ঙ) ‘Social Contract’ গ্রন্থটি কার লেখা ?

উত্তরঃ ফরাসি দার্শনিক জঁ জাক রুসো-র লেখা।

(চ) ফ্রান্সকে অর্থনীতির যাদুঘর কে বলেছেন ?

উত্তরঃ বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ।

(ছ) ‘টাইদ ‘ কী ?

উত্তরঃ ফ্রান্সে প্রচলিত এক প্রকার ধর্মীয় কর, যা কৃষকদের তাদের আয়ের এক-দশমাংশ চার্চকে দিতে হতো।

(জ) বাস্তিল দুর্গের পতন কবে হয়েছিল ?

উত্তরঃ ১৭৮৯ খ্রিষ্টাব্দের ১৪ই জুলাই।

(ঝ) লেতর-দি ক্যাশে কী ?

উত্তরঃ এটি ছিল প্রাক-বিপ্লব ফ্রান্সের এক ধরণের ‘গ্রেপ্তারি পরোয়ানা’, যার মাধ্যমে রাজকীয় কর্মচারীরা যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য বন্দি করতে পারত।

(ঞ) নেপোলিয়ন কবে রাশিয়া আক্রমন করেন ?

উত্তরঃ ১৮১২ খ্রিষ্টাব্দে।

২। সংক্ষেপে উত্তর দাও : ২×৫=১০

(ক) কোর্ড নেপোলিয়ন বলতে কী বোঝ ?

উত্তরঃ নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের শাসনভার গ্রহণের পর সারা দেশে একই ধরণের আইন প্রবর্তনের জন্য যে আইনবিধি সংকলন করেন, তাকে ‘কোড নেপোলিয়ন’ বলা হয়। এতে আইনের চোখে সাম্য, ধর্মীয় স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

(খ) তৃতীয় সম্প্রদায় কাদের বলা হত ?

উত্তরঃ প্রাক-বিপ্লব ফ্রান্সের সমাজের যাজক (প্রথম শ্রেণি) ও অভিজাত (দ্বিতীয় শ্রেণি) বাদে বাকি ৯৮ শতাংশ মানুষকে ‘তৃতীয় সম্প্রদায়’ (Third Estate) বলা হতো। এর মধ্যে কৃষক, শ্রমিক, বুর্জোয়া, ডাক্তার ও উকিলরা অন্তর্ভুক্ত ছিলেন।

(গ) মহাদেশীয় অবরোধ বলতে কী বোঝায় ?

উত্তরঃ ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য নেপোলিয়ন বোনাপার্ট ১৮০৬ খ্রিষ্টাব্দে বার্লিন ডিক্রির মাধ্যমে ইউরোপের বন্দরে ইংরেজ পণ্য প্রবেশ নিষিদ্ধ করার যে ব্যবস্থা নিয়েছিলেন, তাকেই ‘মহাদেশীয় অবরোধ’ (Continental System) বলা হয়।

(ঘ) টেনিশ কোটের শপথ কী ?

উত্তরঃ ১৭৮৯ সালের ২০ জুন ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের সভার কক্ষ বন্ধ দেখে পাশের টেনিস খেলার মাঠে সমবেত হন এবং শপথ নেন যে, যতক্ষণ না ফ্রান্সের জন্য একটি সংবিধান রচিত হচ্ছে, ততক্ষণ তারা ঐক্যবদ্ধ থাকবেন। একেই ‘টেনিস কোর্টের শপথ’ বলে।

(ঙ) পোড়া মাটি নীতি বলতে কী বোঝায় ?

উত্তরঃ ১৮১২ সালে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেন, তখন রুশ সেনারা সম্মুখ সমরে না গিয়ে পিছু হটতে থাকে এবং যাওয়ার পথে নিজেদের ঘরবাড়ি, শস্যভাণ্ডার ও রসদ পুড়িয়ে দেয়। ফরাসি বাহিনী যাতে কোনো খাবার বা আশ্রয় না পায়, এই রণকৌশলই ‘পোড়া মাটি নীতি’ (Scorched Earth Policy) নামে পরিচিত।

(চ) করভি কী ?

উত্তরঃ প্রাক-বিপ্লব ফ্রান্সে কৃষকদের বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে রাষ্ট্রের জন্য রাস্তা তৈরির কাজ করতে হতো। এই বেগার শ্রম বা বাধ্যতামূলক শ্রমকে ‘করভি’ (Corvee) বলা হতো।

(ছ) রাইন কনফেডারেশন কী ?

উত্তরঃ নেপোলিয়ন বোনাপার্ট জার্মানির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিকে জয় করে সেগুলিকে একত্রিত করে ৩৯টি রাজ্যের একটি সংঘ গঠন করেন। একেই বলা হয় ‘রাইন কনফেডারেশন’ বা ‘কনফেডারেশন অফ দ্য রাইন’।

৩। যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও : ৪×৩=১২

(ক) ফরাসী বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ ব্যবস্থা কেমন ছিল ?

(খ) ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষনা বলতে কী বোঝ ?

(গ) ফরাসী বিপ্লবের প্রাক্ কালে ফ্রান্সের কর ব্যবস্থা সম্পর্কে লেখো ?

(ঘ) ফরাসী বিপ্লবে নারীদের ভূমিকা লেখো ?

(ঙ) জ্যাকোবিন ক্লাব ও শাসন সম্পর্কে লেখো ?

৪। যে কোন ১ টি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮

(ক) ফরাসী বিপ্লবে দার্শনিকদের অবদান লেখো।

(খ) নেপোলিয়ন কী ভাবে ক্ষমতা দখল করেন ?

📌 আরো দেখোঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply