Class 5 Math 3rd Unit Test Question Paper with answers | পঞ্চম শ্রেণি গণিত তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

পঞ্চম শ্রেণির গণিত প্রশ্নপত্র ২০২৫
তৃতীয় ইউনিট টেস্ট

“তোমাদের স্কুলের অংক পরীক্ষার ফাইনাল প্রস্তুতি আরও ভালো করার জন্য বিগত বছরের এই গণিত প্রশ্নপত্রটি একবার দেখে নেওয়া খুবই দরকার। এই কোশ্চেন পেপারটি ভালো করে লক্ষ্য করলে তোমরা সহজেই বুঝতে পারবে—
• 🔢 বইয়ের কোন কোন অধ্যায় থেকে ঠিক কী ধরণের ছোট প্রশ্ন (যেমন: সঠিক উত্তর বেছে নেওয়া, শূন্যস্থান পূরণ বা সরল করা) পরীক্ষায় এসেছে।
• 📐জ্যামিতি সেকশন থেকে কোন কোন ছবি (যেমন: ত্রিভুজ, বৃত্ত, বা কোণ) তোমাদের স্কেল ও রুলার দিয়ে আঁকতে বলা হয়েছে।
• 🧭 কোণ, পরিসীমা, ক্ষেত্রফল বা লসাগু-গসাগুর মতো পাটিগণিতের কোন কোন বড় অংকগুলো পরীক্ষায় এসেছে এবং সেগুলো কতটা সহজ বা কঠিন ছিল।

এই বিষয়গুলো একটু ভালো করে দেখে নিলে তোমরা খুব সহজেই বুঝে যাবে যে অংক পরীক্ষায় ১০০-তে ১০০ পাওয়ার জন্য বইয়ের কোন কোন অধ্যায়গুলো তোমাদের সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে।”

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্ন Click Here

Set-1

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
পঞ্চম শ্রেণি
বিষয় : গণিত
পূর্ণমান : ৫০                 সময় : ১.৩০ মিনিট

১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১x১০=১০

(ক) অঙ্কে লেখো: বাহান্ন হাজার দুই শত উনত্রিশ।

উত্তরঃ ৫২২২৯

(খ) > বা < চিহ্ন বসাও :

৪২০৫০ [   ] ৬২০০৫

(গ) ৬, ১, ২, ৫, ৮ এক অঙ্কের এই পাঁচটি সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো।

উত্তরঃ ১২৫৬৮

(ঘ) ১১ : ১০০০ = কত ?

উত্তরঃ ০.০১১

(ঙ) .০০৭ ও .৭ -এর মধ্যে কোনটা ছোটো ও কোনটা বড়ো ?

উত্তরঃ ছোট– .০০৭, বড়ো– .৭

(চ) বর্গক্ষেত্রের পরিসীমা = কত ?

উত্তরঃ (৪ x বাহুর দৈর্ঘ্য)

(ছ) এক সমকোণের মান কত ?

উত্তরঃ ৯০°

(জ) নীচের কোণ দুটির মধ্যে কোনটি সূক্ষ্মকোণ লেখো : = ৮৯°, ৮১°, ১৩৫°

উত্তরঃ ৮১°

(ঝ) সঠিক উত্তরটি ‘✓’ চিহ্ন দাও: একটি আয়তঘন হল (জলের পাইপ / পেনসিল / বাক্স / মার্বেল)।

উত্তরঃ বাক্স

(ঞ) শূন্যস্থান পূরণ করো :

ইঁটের দুটি তল একটি প্রান্তরেখা বা ধারে মিশেছে। ইঁটের এইরকম _____ টি ধার আছে।

উত্তরঃ ১২

২। যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও : ৫x৬=৩০

(ক) দেবব্রতবাবু তাঁর ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান। তাঁর মাসিক খরচ ১২২৭০ টাকা হলে, মাসিক আয় কত ?

সমাধান :

প্রশ্নে দেওয়া আছে—

৬ মাসের আয়ে = ৭ মাসের খরচ

মাসিক খরচ = ১২২৭০ টাকা

তাহলে ৭ মাসের খরচ = ১২২৭০ × ৭

১২২৭০ x ৭ = ৮৫৮৯০

অর্থাৎ, ৭ মাসের খরচ = ৮৫৮৯০ টাকা

আবার, ৬ মাসের আয় = ৭ মাসের খরচ = ৮৫৮৯০ টাকা

সুতরাং, মাসিক আয় = `frac(৮৫৮৯০){৬}`

৮৫৮৯০ ÷ ৬ = ১৪৩১৫

উত্তরঃ মাসিক আয় = ১৪৩১৫ টাকা

(খ) একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা ২১২ মিটার এবং দৈর্ঘ্য ৬২ মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত ?

সমাধান :

আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র—

পরিসীমা = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ)

অতএব, 212 = 2 × (62 + প্রস্থ)

সমীকরণ সমাধান—

৬২ + প্রস্থ = `frac(২১২){২}` = ১০৬

প্রস্থ = ১০৬ – ৬২ = ৪৪ মিটার

ক্ষেত্রফল নির্ণয়—

ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ৬২ x ৪৪

মাঠের ক্ষেত্রফল = ২৭২৮ বর্গমিটার।

(গ) বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য ২০০ জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাদের জন্য ১০ দিনের খাবার মজুত ছিল। আরও ৫০ জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এল। শিক্ষার্থীদের ওই মজুত খাদ্যে কত দিন চলবে ?

সমাধান :

গণিতের ভাষায় সমস্যাটি হল—

শিক্ষার্থীসংখ্যা দিনসংখ্যা
২০০১০
২০০+৫০=২৫০?

শিক্ষার্থীসংখ্যা বাড়লে দিনসংখ্যা কমবে এবং শিক্ষার্থীসংখ্যা কমলে দিনসংখ্যা বাড়বে।
শিক্ষার্থীসংখ্যার সঙ্গে দিনসংখ্যার ব্যস্ত সম্পর্ক।

২০০ জন শিক্ষার্থীর খাবার চলে ১০ দিন

১ জন শিক্ষার্থীর খাবার চলে = ২০০ × ১০ = ২০০০ দিন

২৫০ জন শিক্ষার্থী খাবার চলবে = `frac(২০০০){২৫০}` = ৮ দিন

উত্তরঃ শিক্ষার্থীদের ওই মজুত খাদ্য ৮ দিন চলবে।

(ঘ) রামু গোরুর গাড়ি চেপে ২৪০ মিনিটে ২৪ কিমি পথ যায়। সে গোরুর গাড়ি চেপে ১০ কিমি কত সময়ে যাবে ?

সমাধান :

গণিতের ভাষায় সমস্যাটি হল,

দূরত্ব (কিমি) সময় (মিনিট)
২৪১০
২৪০?

দূরত্ব কমলে সময়ও কমবে। দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক।

ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে পাই,

২৪ কিমি পথে যেতে সময় লাগে ২৪০ মিনিট

১ কিমি পথ যেতে সময় লাগে = ২৪০ ÷ ২৪ = ১০ মিনিট

১০ কিমি পথ যেতে সময় লাগে = ১০ × ১০ = ১০০ মিনিট

উত্তরঃ সে গরুরগাড়ি চেপে ১০ কিমি. ১০০ মিনিটে যাবে।

(ঙ) ১৪.০৯ মিটার লম্বা বাঁশের ৪.২ মিটার কাদায়, ৩.০১ মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে ? জল কাদার উপরে কত মিটার বাঁশ আছে ?

সমাধান :

৪.২০ মিটার কাদাই আছে
+ ৩.০১ মিটার জলে আছে
৭.২১ মিটার জল ও কাদায় ডুবে আছে

১৪.০৯ মিটার লম্বা বাঁশ
– ৭.২১ মিটার বাঁশ জল ও কাদায় আছে
৬.৮৮ মিটার

উত্তরঃ জল কাদার ৬.৮৮ মিটার উপরে বাঁশ আছে ।

(চ) সরল করো :

৬ ÷ [১ + ৪ ÷ {১ + ৩ ÷ (১ + ৪ ÷ ২)}]

= ৬ ÷ [ ১ + ৪ ÷ {১ + ৩ ÷ (১ + ২)}]

= ৬ ÷ [ ১ + ৪ ÷ {১ + ৩ ÷ ৩}]

= ৬ ÷ [১ + ৪ ÷ {১ + ১}]

= ৬ ÷ [১ + ৪ ÷ ২]

= ৬ ÷ [১ + ২]

= ৬ ÷ ৩

= ২

উত্তরঃ নির্ণেয় সরলফল = ২

(ছ) হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে `frac(১){৪}` অংশ, দ্বিতীয় দিনে `frac(১){১২}` অংশ ও তৃতীয় দিনে অংশের `frac(৪){৭}` অংশ কাজ হয়েছে। তিন দিনে মোট কত অংশের কাজ হয়েছে ? কত অংশ কাজ বাকি আছে ?

উত্তরঃ

তিনদিনে কাজ হয়েছে মোট—

`frac(১){৪}` অংশ + `frac(১){১২}` অংশ + `frac(৪){৭}` অংশ

= (`frac(১){৪}` + `frac(১){১২}` + `frac(৪){৭}`) অংশে

= `frac(২১+৭+১২){৮৪}`

= `frac(৪০){৮৪}`

= `frac(১০){২১}`

∵ সম্পূর্ণ অংশটি হল = ১ অংশ

সুতরাং কাজ বাকি আছে = (১ – `frac(১০){২১}`) অংশ

= `frac(২১ – ১০){২১}` অংশ

= `frac(১১){২১}` অংশ

(জ) ৯৫৬৬৯ সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির ‘নয় হাজার পাঁচ শত ঊনসত্তর’ লিখেছে। সে কত বেশি বা কম লিখেছে ?

উত্তরঃ

আমরা জানি ‘নয় হাজার পাঁচ শত ঊনসত্তর’ = ৯৫৬৯

সংখ্যাটি হল ৯৫৬৬৯
কথায় লিখেছে– ৯৫৬৯
তিমির কম লিখেছে৮৬১০০

তিমির কম লিখেছে– ৮৬১০০

৩। চিত্রসহ সংজ্ঞা লেখো (যে-কোনো দুটি):
৪x২=৮

(ক) বিষমবাহু ত্রিভুজ।

(খ) সমকোণী চৌপল।

(গ) স্থূলকোণ।

৪। ৪.৫ সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ২

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্ন Click Here

📌পঞ্চম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment