Class 10 Math First Unit Test Question Paper Set-4 wbbse | দশম শ্রেণির গণিত প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
MATHEMATICS QUESTION PAPER

Set-4

Class 10 Math First Unit Test Question Paper Set-4 wbbse | দশম শ্রেণির গণিত প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

Radhamohanpur Vivekananda High School (H.S.)
1st Summative Evaluation-2023
CLASS – X
Mathematics
Time-1 hour 30 min                F.M.-40

1. সঠিক উত্তরটি নির্বাচন কর : 1×6=6

(a) x² – 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল –2 হলে, k-এর মান হবে-
(i) –2
(ii) –8
(iii) 8
(iv) 12

(b) কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, বার্ষিক সরল সুদের হার হবে-
(i) 5%
(ii) 10%
(iii) 15%
(iv) 20%

(c) যদি a + b = `\sqrt(5)` এবং a – b = `sqrt(3)` হয়, তাহলে (a² + b²) এর মান হবে
(ⅰ) 8 (ii) 4 (iii) 2 (iv) 1

(d) 2a = 3b = 4c হলে, a:b:c হবে-

(i) 3:4:6 (ii) 4:3:6 (iii) 3:6:4 (iv) 6:4:3

(e) একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব হবে-
(i) 12.5 সেমি
(ii) 12 সেমি
(iii) ‘sqrt(69)` সেমি
(iv) 24 সেমি।

(f) দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে, ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে –

(i) 1 : 3 (ii) 1 : 8 (iii) 1 : 9 (iv) 1 :1 8

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 2×5 = 10

(a) শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ, সুদে-আসলের ⅖ অংশ হবে ?

(b) (5x3y) : (2x + 4y) = 11:12 হলে, x : y = কত ?

(c) একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব। AB = 4 সেমি ও AC = 3 সেমি হলে, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো।

(d) O কেন্দ্রীয় বৃত্তে AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান। `angleAOB` = 60° এবং CD = 6 সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ?

(e) একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12মি. এবং 8 মি.। ঘরটির উচ্চতা 4মি. হলে, ঘরটির মেঝের ক্ষেত্রফল নির্ণয় কর।

3. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : 5×1 = 5

(a) কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে-আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় কর।

(b) বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 10000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11664 টাকা হবে।

4. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : 3×1 = 3

(a) (b – c)x² + (c – a)x + (a – b)=0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, প্রমাণ কর যে, 2b = a + c

(b) সমাধান কর :

`\frac(1){(x-1)(x+2)}`+
`\frac(1){(x-2)(x+3)}`+ `\frac(1){(x-3)(x+4)}`=`frac(1){6}`,
x ≠ 1,2,3,4

সমাধান : কষে দেখি-1.2 (4.xix) পৃঃ নং 11

5. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : 4×1 = 4

(a) কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3 টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় কর।

(b) যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় কর।

6. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : 3×1 = 3

(a) যদি a : b = b : c হয়, তবে প্রমাণ কর যে,

a²b²c²`(frac(1){a³}+frac(1){b³}+frac(1){c³})` = a³+b³+c³

সমাধান : কষে দেখি- 5.3 (4.ii) পৃঃ নং 97

(b) x=`\frac{\sqrt7+\sqrt3}{\sqrt7–\sqrt3}` এবং xy=1 হলে, দেখাও যে,
`frac(x²+xy+y²){x²–xy+y²}`=`frac(12){11}`

সমাধান : কষে দেখি- 9.3 (8) পৃঃ নং 161

7. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4×1 = 4

(a) একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি. হলে, বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর।

(b) দুই মুখ খোলা লোহার তৈরি একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 42 সেমি। চোঙটি 1 সেমি পুরু এবং তার বহ্যিাসের দৈর্ঘ্য 10 সেমি হলে, চোঙটি কত পরিমাণ লোহা দিয়ে তৈরি নির্ণয় কর।

8. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : 5×1 = 5

(a) প্রমাণ কর যে, ব্যাস নয় এরূপ কোনো জ্যা-কে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখন্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যা-এর উপর লম্ব হবে।

(b) প্রমাণ কর যে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ।

📌 আরো দেখোঃ

📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 ভূগোল সিলেবাস দশম শ্রেণি Click Here

📌দশম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here

📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply