উচ্চমাধ্যমিক ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও নিখুঁত করতে এই প্রশ্নপত্রটি প্রকাশ করা হলো। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সেমিস্টার পদ্ধতি ও সংশোধিত পাঠ্যসূচি অনুযায়ী দর্শন বিষয়ের প্রশ্নকাঠামো বুঝতে এটি অত্যন্ত সহায়ক হবে।
এর মূল গুরুত্ব :
- আসল প্রশ্নপত্র: ২০২৬ সালের বোর্ড পরীক্ষার হুবহু প্রশ্ন সংকলন।
- স্মার্ট প্র্যাকটিস: আগামী পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপদ্ধতি বোঝার সেরা মাধ্যম।
- সঠিক মূল্যায়ন: এই প্রশ্নপত্রটি অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা আসন্ন পরীক্ষার জন্য নিজেদের আত্মবিশ্বাসী করে তুলতে পারবে।
📌 উচ্চমাধ্যমিক প্রশ্নপত্র Click Here
PHILOSOPHY
SEMESTER-IV (New System)
2026
Total Time: 2 Hours] [Total Marks: 40
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
নির্দেশাবলি:
এই প্রশ্নপুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 16.
এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক— বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।
প্রয়োজন অনুযায়ী মূল উত্তরপত্রে পড়ে রাফ / খসড়া কার্য করা যাবে এবং শেষে কোনাকুনি ভাবে কেটে দেবে।
বিভাগ – ক
[ 2 নম্বরের প্রশ্ন ] 5×2=10
1. দশটি প্রশ্নের মধ্যে যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :
(A) সত্যাপেক্ষক বচন কাকে বলে?
(B) একটি দ্বি-প্রাকল্পিক বচন কখন সত্য এবং কখন মিথ্যা হয় ?
(C) শূন্য শ্রেণি কাকে বলে ? শূন্য শ্রেণির বুলীয় ভাষ্যের আকারটি লেখো।
(D) নীচের বাক্যদ্বয়কে বুলীয় লিপিতে ব্যক্ত করো :
- (i) কেবলমাত্র শিক্ষকরাই লেখক।
- (ii) কোনো কোনো কবি সৎ নয়।
(E) ভেনচিত্রের মাধ্যমে সামান্য সদর্থক বচন ও বিশেষ সদর্থক বচনকে প্রকাশ করো।
(F) পরিপূরক শ্রেণি কাকে বলে ? উদাহরণ দাও।
(G) নিবেশন দৃষ্টান্ত কাকে বলে ? উদাহরণসহ ব্যাখ্যা করো।
(H) বচন ও বচনাকারের মধ্যে দুটি পার্থক্য লেখো।
(I) একটি সংযৌগিক বচন কখন সত্য হয় ?
(J) [(p v q) ⊃ (r ⊃ s)] মিথ্যা হলে, r-এর সত্যমূল্য নির্ণয় করো।
বিভাগ – খ
[ 3 নম্বরের প্রশ্ন ] 4×3=12
2. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
(A) সত্যসারণীর সাহায্যে নিম্নলিখিত বচনটি স্বতঃসত্য, স্বতঃমিথ্যা না আপতিক নির্ণয় করো :
~ (p. ~ q) v (q ⊃ p)
(B) যদি A ও B সত্য হয়, X ও Y মিথ্যা হয় এবং Q-এর সত্যমূল্য অজ্ঞাত থাকে তাহলে নীচের বচনটির সত্যমূল্য কী হবে ?
[(Q ⊃ ~~ Q) ⊃ (A ⊃ ~ Y)]
(C) স্বতঃমিথ্যা বচনাকার কাকে বলে ? উদাহরণসহ ব্যাখ্যা করো।
(D) নিম্নলিখিত বাক্যগুলিকে বুলীয় লিপিতে প্রকাশ করো ও ভেনচিত্রের সাহায্যে চিত্রিত করো :
(i) মৎসকন্যা আছে।
(ii) সকল গণিতজ্ঞই হন বৈজ্ঞানিক।
3. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
(A) গান্ধীজীর ‘সর্বোদয়’ সম্পর্কে অভিমতটি সংক্ষেপে ব্যাখ্যা করো।
(B) রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্বমানবতাবাদ কী ?
(C) বিবেকানন্দকে অনুসরণ করে সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো।
(D) স্বামীজীর দর্শনে ‘কর্মযোগ’ শব্দটির তাৎপর্য আলোচনা করো।
বিভাগ – গ
[ 6 নম্বরের প্রশ্ন ] 3×6=18
4. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
(A) মিলের ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো। [সংজ্ঞা, দৃষ্টান্ত, দুটি সুবিধা ও দুটি অসুবিধাসহ।
(B) উপমা যুক্তি কাকে বলে? উদাহরণসহ ভালো উপমাযুক্তি ও মন্দ উপমাযুক্তির পার্থক্য আলোচনা করো।
5. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
(A) গান্ধীজির মতে অহিংসার মাধ্যমে কিভাবে স্বরাজ লাভ সম্ভব ?
(B) রবীন্দ্রনাথের মানবতাবাদ সম্বন্ধে ধারণাটি সংক্ষেপে আলোচনা করো।
(C) বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের প্রত্যয়টি সংক্ষেপে আলোচনা করো।
(D) রবীন্দ্রনাথের সাহিত্যকর্মে কিভাবে মানবতাবাদের প্রতিফলন ঘটেছে ? আলোচনা করো।
| দর্শন প্রশ্নপত্র ২০২৬ PDF | |||
|---|---|---|---|
| শ্রেণি | পরীক্ষা | সাইজ | লিঙ্ক |
| H.S | Sem-4 | 706KB | Download |